somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখতে দেখতে ছেলেটি খারাপ হয়ে গেল (একটি সত্য ঘটনা)

৩০ শে জুন, ২০১০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে ছেলেটি খারাপ হয়ে গেল
শামীমুল হক
ওরা দুই ভাই। একই কাসে পড়ে। যেন কবুতর জোড়া। হাইস্কুল পাশ করে কলেজে। দেখতেও খুব সুন্দর। তাদের পিতা মাতা তাদের নিয়ে গর্ব করে। শুধু তাই নয়, গর্ব গোটা মহল্লাবাসীর। সংগঠন করে। সংস্কৃতিমনা। সবার বিপদে আপদে দৌঁড়ে যায়। হঠাৎ করে ওদের একজন বদলে যেতে থাকে। কেমন যেন হয়ে যাচ্ছে। সুন্দর চেহারা কাল হতে থাকে। সব সময় যেন অন্যমনস্ক। এ নিয়ে ওর মা খুব চিন্তিত। ওদের বাড়ি প্রায়ই যাই। ইদানিং ওর মার মনও খারাপ দেখছি। কিছু কি হয়েছে? জিজ্ঞেসও করতে পারিনা। মানুষের কাছে শুনেছি, মদ, গাঁজা, জুয়া কোন কিছুই বাদ নেই ওর। ওর বাবা অন্য এক জেলা শহরে চাকরি করে। সপ্তাহে কিংবা মাসে বাড়ি এসে ১/২ দিন থেকে আবার ফিরে যায়। দেখতে দেখতে ছেলেটি চোখের সামনে খারাপ হয়ে যাচ্ছে। মনে মনে ঠিক করলাম, এবার ওর বাবা বাড়ি এলে সব বলবো। কদিন পরই জানতে পারলাম ওরা বাবা বাড়ি এসেছে। গেলাম ওদের বাড়ি। সামনে চা এলো, নাস্তা এলো। ওর বাবার সঙ্গে এ কথা ও কথা বলার এক পর্যায়ে বললাম, ভাই আপনার বড় ছেলের চাল চলন এখন অন্য রকম মনে হ”্ছ।ে সঙ্গ দোষে সে খাবাপ হয়ে যাচ্ছে। এক কাজ করুন না- আপনার সঙ্গে ওকে শহরে নিয়ে যান। কথা শুনেই তিনি ক্ষেপে গেলেন। বললেন, আমার ছেলের মতো ছেলেই হয়না। কুচক্রিমহল ঈর্ষান্ব্তি হয়ে আমার ছেলের ব্যাপারে কুকথা ছড়াচ্ছে। সঙ্গে সঙ্গে ছেলের মাও বলে ওঠলেন- ঠিক তাই। আমার ছেলে কখনো খারাপ হতে পারে না। আমিতো শুনে আকাশ থেকে পড়লাম। এক প্রকার অপমাণিত হয়েই ওই বাড়ি থেকে বিদায় হলাম। আর কোন খোঁজ খবর নিতে পারিনি। ঢাকায় থাকি। গ্রামেও তেমন একটা যাওয়া হয়না। বছর দুয়েক পরের কথা। সেই মহল্লায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ ডাকাতির ঘটনায় ছেলেটি এক নম্বর আসামী। কারাগারে ছিল বেশ কিছু দিন। এরও অনেকদিন পর গ্রামে যাই। শুনি ওরা স্বপরিবারে বাড়ি ছাড়া। মহল্লাবাসী অতিষ্ঠ হয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করে বাড়ি ছাড়া করেছে। আশপাশের লোকজন জানাল, ওর মা’র কারণেই ও খারাপ হয়েছে। মা কোনদিন শাষন করেনি। কেউ ছেলে সম্পর্কে বিচার নিয়ে গেলে বরং ওল্টো তাকে হেনস্থা হতে হয়েছে। আর সকল অপরাধ তার বাবার কাছ থেকে আড়াল করেছে। এভাবেই ছেলেটি দেখতে দেখতে একদিন খারাপ হয়ে যায়।
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×