সময়ের ব্যবধানে আজ গোটা বিশ্ববাসী বিশেষ করে আমাদের মত তৃতীয় বিশ্বের ব-দ্বীপ দেশ গুলো একটা সংকটের মধ্যে সময় অতিবাহিত করছে। এর কারন অবশ্যই সবারই জানা "জলবায়ুর পরিবর্তন।" বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তখা জলবায়ুর পরিবর্তন একবিংশ শতাব্দির এক বিরাট চ্যালেন্জ। এই সমস্য প্রতিকারের জন্য এবং চ্যালেন্জ মোকাবেলার জন্য এক গুরুত্বপূর্ণ সমাবেশ হল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে। বিশ্বের এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে ১৯২টি দেশের ১৫,০০০ (পনের হাজার) দামি দামি মাথাওয়ালা প্রতিনিধিরা যোগ দিলেন সমাবেশে। তাদের পদচারনায় মুখরিত হয়েছিল কোপেনহেগেন শহর। কিন্তু আলোচনার কি হল? কি হল আমাদের ঘরের ভেতরের সুন্দর বনের আলোচনার? এটা কি আলোচনায় এসেছিল? ২০,০০০ (বিশ হাজার) বর্গ কিলোমিটার এই অরণ্য অঞ্চলের শতকরা ৬০ ভাগ আমাদের মাতৃভূমিতে বাকিটা পশ্চিম বঙ্গে। গত কুড়ি বছরে এখানকার সমুদ্রজলের সীমারেখা বছরওয়াড়ি হারে ৩.১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যেখানে বিশ্বে এই বৃদ্ধির হার গড়ে দুই কিলোমিটার। এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে বিজ্ঞানীদের মতে আগামী পঞ্চাশ বছরে এই বনের ১০০০ (এক হাজার) বর্গ কিলোমিটার জলে নিমজ্জিত হবে। সুন্দর বন মানে তো শুধু ম্যানগ্রোভ বন নয়! রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস ভূমি নয়! দুর্লভ প্রজাতির শুশুক কিংবা প্রকৃতিক শোভা নয়! নয় সুন্দরী কিংবা গরাণ বৃক্সের বনভূমি! এখানে বহু সংখ্যাক মানুষের বাস। সমুদ্রের জল রেখা উঠে ভূমি প্লাবিত করে দিলে কয়েক লক্ষ মানুষ গৃহ হারা হবে, চাষ আবাদের প্রশ্নও থাকবে না। তারা কোথায় যাবে? এর মধ্যে বেডফোর্ড, লোহাচড়া, কাবাসগান্দি আর সুপারি ভাঙ্গা নামের চারটি দ্বীপ চলে গেছে জলের তলায় ৬০০০ (ছয় হাজার)পরিবার গৃহহীন। সরকার কি উদ্দ্যোগ নিয়েছে এই বৃহত ম্যানগ্রোভ বনটিকে বাচাঁতে? কোপেনহেগেন সম্মেলনই বা কি হল? পরিবেশ বিদরা চিন্তাই আজ বিভোর আমাদের ভবিষ্যৎ পাঠ্যবইতে কি সুন্দর বন ইতিহাস হয়ে থাকবে? কি লিখতে হবে একদা এখানে সুন্দর বন নামে..................!
বিঃদ্রঃ দেশ পত্রিকা থেকে কিছু তথ্য নেয়া হয়েছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



