বিশ্বকাপে সবচে বেশি গোল করেছে ব্রাজিল।
তাদের গোল সংখ্যা ২০১।
আবার সবচেয়ে বেশি গোল খেয়েছে জার্মানি। ১১২টি গোল হজম করে তারা এই তালিকার শীর্ষে।
বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনাল্ডো। তিনি গোল করেছেন ১৫টি।
রোনাল্ডোর আগে এই রেকর্ডের মালিক ছিলেন জার্মানির গার্ড ম্যুলার। তার গোল সংখ্যা ১৪।
বিশ্বকাপ ফুটবল সবচে বেশিবার জিতেছে ব্রাজিল, ৫ বার।
কিন্তু মজার ব্যাপার হলো, ব্রাজিল কখনোই অলিম্পিক ফুটবল জিততে পারেনি। আবার, অলিম্পিকের সবচে সফল দল হাঙ্গেরি। কিন্তু বিশ্বকাপে তাদের ঝুলিটি একবারেই শুন্য।
এই হিসাব চলতি বিশ্বকাপফুটবলের আগের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

