আজ ১৮ অক্টবর আমার বার্থডে,মানে জন্মদিন। কিন্তু আমি বেমালুম, ভুলেগেছিলাম এই দিনটির কথা।
গতকাল বউ খুব রোমেন্টিক এবং রহস্যপুর্নএকটি ম্যাসেজ পাঠাইছিল কিন্তু বউ'র ওই ম্যাসেজ'র কোন কারন খুঁজিনাই। বউ ও সরাসরি কিছু বলেনি। বউ যে ম্যাসেজটি দিয়েছিল তার সারসংক্ষেপ ছিল এই রকম,"জান তুমিযদি ৬০ বেচেঁথাকো তবে ৬০টি বার্থডে পাবে।৭২০টা পূর্নিমা পাবে ১২০টা ঈদপাবে, ১৫টা লিপইয়ার পাবে, এমনকি ৬/৭টা সূর্যগ্রহণপাবে,........................." আরো অনেককিছু লিখেছে কিন্তু আমি তা প্রকাশ করতে চাচ্ছিনা।
গতকাল বাংলাদেশ কৃকেটদলের নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করায় এমনিতেই মনের মাঝে পচন্ড খুশি তারপরে বউ'র এমন রোমান্টিক ম্যাসেজ খুশিতে বাকবাকুম অবস্থা।
আজ সকালে অফিসে এসে যথারিতি কর্মতৎপরতায় সকালটা কাটল, লান্সবিরতির সময় প্রতিদিনের অব্যাশমত সামুতে ডুদিলাম আর তখনই পেলাম আর একটা সু খবর সামুর মামুরা বেলুন উড়িয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।
সামুর মামুদের শুভেচ্ছা পেয়েই আমার মনে হল আজ ১৮ অক্টবর এবং আমার জন্মদিন।
তাই বিশেষ থ্যাংক্স সামুর মামুদের(মডু)।বাসায় ফোনকরে বউকে বল্লাম আমার জনম্ দিন আর তুমি উইশ করালানা?
তোমাকেত গতকাইল তোমার জন্মদিনের শুভেচ্ছা পাঠালাম তুমি পাওনি?
থ্যাংকু সামু, থ্যাংকু আমার জানু (বউ আমাকে জান বলে আর আমি বলি জানু) বউ তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

