somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেনগাজি,লিবিয়া থেকে বলছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার ভাইরা, আমি লিবিয়ার বেনগাজী শহরের আল-কইফা থেকে বলছি।ভাই'রা আমরা বাংলাদেশিরা সহ সমস্ত ফরেন কান্ট্রির লোক বর্তমানে লিবিয়াতে খুবই কষ্টের মধ্যেআছি। আমি চাকরি করি কুরিয়ান কোম্পানী (ডেইও কোম্পানী)তে আমার কাজের সাইটহলো বেনগাজী'র আল-কইফা পাওয়ার প্লান্ট এ।গত ৫/৬দিন থেকে আমরা যে কি কষ্টের মধ্যেআছি তা লিখিয়া/ভাষায় প্রকাশ করতে পারবোনা। আমাদের সাইটের আসেপাশে আরো ৪/৫ টা কোম্পানী'র সাইট লিবিয়ানরা দখল করেনিয়েছে তাদের ক্যামপ থেকে সব জিনিষপত্র লুটকরে নিয়ে ক্যাম্পের মাঝে আগুন ধরিয়ে দিয়েছে। পুরু বেনগাজীতে শুদু আমাদের সাইটটা এখনো আক্রান্ত হয়নি। এর কারন, আমরা পাওয়ার প্লান্টে কাজকরি। যদি পাওয়ার (ইলিক্ট্রিসিটি) বন্দহয়েযায় তবে পুরু বেনগাজি শহর অন্দকার হয়েযাবে। হয়তো এইকথা ভেবে এখনো আমরা আক্রান্ত হইনি্ তবে, অন্যান্ন সাইটথেকে যারা আক্রান্ত হয়েছে তারা,যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপাল শ্রিলংকান জাপানিজ,কুরিয়ান,থাইল্যান্ড, ফিলিপিনো, জার্মানী, কুরিয়ান।

উপের উল্লেখিত সবজাতি বর্তমানে আমাদের সাইটে আশ্রয় নিয়েছে। আমাদের সাইটের ধারন ক্ষমতা ১২০০'র মত। কিন্তু বর্তমানে আমরা বসসবাস করছি প্রায় ৪০০০ (চারহাজারের মত) এরমধ্যে বাংলাদেশি হবে ১৫০০(পনেরশত'রমত) আমাদের বর্তমান অবস্থা খুবই সুচনিয়। সকালে খিচুরি রাতে একপিছ রুটি (খবজা) এইহল আমাদের খাবার। বিশুদ্ধপানিনাই, নাইপয়োনিষকাশনের ব্যাবস্থা। বর্তমানে আমরা কোনমতে বেচেঁআছি। বাড়িতে ফোন করতে পারিনা। মোবাইল নেটওর্য়াক বন্ধ। (আল মাদার, লিবিয়ানা) এই দু'টিহল পুরুলিবিয়াতে মোবাবাইল কোম্পানী।কিন্তু মাঝেমধ্য শুধু লিবিয়ার ভিতরে যোগাযোগ করা যায়। কিন্তু ইন্টারন্যাশনাল কোন কল আউটগুয়িং হয়না। রাতে সব সময় উদ্ধেগঅবস্থায় থাকি এই বুজি লিবিয়ানরা হামলা করে। চারদিকে শুধু গুলির আওয়াজ। ঘুমনাই খাওয়া নাই এভাবে আর কতদিন বেচেথাকতে পারব তাহা একমাত্র আল্লাহ পাকই জানেন।শুনেছি অন্যান্ন দেশের দুতাবাস তাদের দেশের নাগরিকদের নাকি স্পেশাল বিমানে দেশে ফিরত নিয়ে যাবে। আমরা যে কি অবস্থায় আছি দুতাবাস একবার ও কোন খবরনেয়নাই।

ভাই'রা আপনাদের কাছে অনুরুদ আমাদের সরকাররের কাছে আমাদের জন্য একটু বলুন যেন অতিতারাতারি আমাদের দেশে ফেরতনেওয়ার ব্যাস্থা করে। তা না হলে মনেহয় আর এইজিবনে বাবা,মার মুখ দেখাহবেনা।

### আমিযে এই ব্লগ লিখলাম তাহা বিশেষ ব্যাবস্থায় কুরিয়ান টেকনলজি ব্যাবহার করে কুরিয়ানরা (KT) ইন্টারনেট তাদের ল্যাপিতে সচল রেখেছে। তাদেরকে বলেই এই লেখাটি লিখলাম।
৩০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×