আমার প্রিয় পোস্ট

নাচতে না জানলে উঠান বাকা, তাই নাচতে শিখছি।

ব্লগের মজা – মজার ব্লগ

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

শেয়ারঃ
0 0 0

সামহোয়্যারইন জায়গাটা যে এত মজার তা আগে খোঁজ পাইনি কেন?

আসলে পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি। আমার এক স্যার পড়াতে এসে ল্যাপটপে ব্রাউজিং করতেন, মাঝেমাঝে নিজেই হাসতেন আবার কখনও দেখেছি বিরক্ত হতে। আমি ভাবতাম ফেসবুকে গুতাগুতি করেন বুঝি।

একদিন খেয়াল করলাম এটা একটা ব্লগ সাইট। এরপর এখানে মেম্বার হতে চাইলে উনি একটু তাচ্ছিল্য করে বলেছিলেন তোমরা ইংলিশ মিডিয়ামের ফার্মের মুর্গী বাংলাদেশ সম্বন্ধেই জানোনা, ব্লগিং এর মর্ম কি বুঝবা?

মাথাটা এত্ত গরম হয়েছিলো যে মন চাইছিলো দেই ব্যাটাকে মুখের ওপর একটা নক-আউট পাঞ্চ ঝেড়ে। উনি অবশ্য পর মুহুর্তেই খুব উৎসাহ দিয়েছিলেন। কিন্তু তখন আর রেজিস্ট্রেশন করা হয়নি।

পরে যখন মেম্বার হলাম তখন ধীরে ধীরে এটার প্রতি আগ্রহ বাড়লো। কিন্তু “দুঃখিত, আপনি এখানে মন্তব্য করতে পারবেননা” দেখতে দেখতে পাগল হয়ে যেতাম আর মনে হতো কবে ফ্রন্ট পেজে অ্যাকসেস পাবো। মাঝে মাঝে মনে হতো যদি হ্যাকার হতাম তবে দিতাম আচ্ছা মত ঘোট পাঁকিয়ে।

অবশেষে একদিন অ্যাডমিনের ঘুম ভাংলো। জানিনা ব্লগার সাদা কালো এবং ধুসরের কোন হাঁত আছে কিনা; তবে ওনার কমেন্টের পরই দেখলাম আমাকে পাঁচ-তারা জেনারেল বানানো হয়েছে।

খুশীতে তো লাফাতে লাগলাম, আর উড়াধুড়া কমেন্ট করতে লাগলাম। সিনিয়র ব্লগারগণও ধৈর্য সহকারে আমার মত নবীনের ক্ষুদ্র ক্ষুদ্র কমেন্টগুলোর জবাবও দিতে লাগলেন।

ওফ কত যে মজার মজার পোস্ট আর কত যে আবজাব পোস্ট। মনে হোল এতদিন কি নিয়ে ফেসবুকে ব্যস্ত থাকলাম!

এরপর দেখতে থাকলাম স্বনামখ্যাত ব্লগারদের ঝাক্কাস এক একটা পোস্ট, নাফিস ইফতেখার, হাসান মাহবুব, মনজুরুল হক আরও কত রথী মহারথী।

এছাড়া যারা প্রথমে স্বাগত জানালেন তারা হলেন –
• বৃত্তবন্দী
• এস বাসার
• সীমানা ছাড়িয়ে
• মন মানে না
• মন যাযাবর
• দারাশিকো

সবার প্রতিই রইলো নির্ভেজাল ধইন্যা পাতা,,,,খেক খেক....

কিন্ত এর পরই খেলাম প্রথম ধাক্কা। তখন ব্লগে গরম অবস্থা। পড়ার চাপে টানা কয়দিন লগ-ইন করতে পারিনি। এরপর বন্ধুরা মিলে গিয়েছি বেড়াতে। এসে দেখি ব্যান নিয়ে মডু আর ব্লগারদের মাঝে যুদ্ধ। হঠাৎ এক ব্লগে ব্লক খেয়ে গেলাম।

আবারও মাথা বিলা হইলো। কিন্তু কি কর্ব? ব্লগে ঐ মুহূর্তে এক চাচতো বোন ছাড়া আর কাউকে চিনিনা। আমার সেই এক্স-বুয়েটীয়ান প্রাইভেট টিউটর ধান্দা করতে বাইরে চলে গিয়েছেন। শেষমেষ ব্লগার ফিউশন ফাইভের এক পোস্টে কিছু সান্তনা পেলাম। সেই সাথে এক নতুন কু-বুদ্ধিও মাথায় এলো। ভাবলাম নতুন অনেকগুলো নিক খুলি। কিন্তু তার পরই বুঝলাম আমিতো আর এক সাথে একাধিক নিক নিয়ে অনলাইনে থাকতে পারবোনা, তাই বন্ধুদের সাহায্য চাইলাম। বান্দরগুলা বুঝতেই চাইলোনা। শেষে অনেক অপমানজনক শর্ত কবুল করে কয়েকজনকে মেম্বার বানাতে পারলাম। এই মুহূর্তে তিনজন আমার সাথে অনলাইনেও আছে। বান্দর বলায় আবার মাইন্ড না করে?

দুর্ভাগ্যবশতঃ দেখলাম বিতর্কে জড়িয়ে বিগ বস্ হাসান মাহবুব ব্লক হয়ে গেলেন। আমিতো ভয়ই পাচ্ছিলাম উনি আবার রাগ করে চলে না যান। যাহোক একসময় সব ঠান্ডা হলো।

এর মাঝে সিনেমাখোর গ্রুপে চান্স পেলাম। দারাশিকো ভাইয়ের অনুপ্রেরণাদায়ক কথায় খুব ভাল লাগলো। বিডি আইডল যে পোস্টে ব্যান হয়েছিলেন তার দুইটা মুভি আমি ১৪ বৎসরে দেখেছি। ওনাকে ব্যানের কারণ দেখিনা।

মুভি রিভিউ লিখতে গিয়ে দেখলাম ব্যাপারটা সহজ নয়। আসলে একটা ভাল লেখার জন্য হয়তো বেশ সময় দিতে হয়, এইটাই হইলো সমস্যা। ভাবলাম নেট থেকে মুভি রিভিউর বঙ্গানুবাদ করে দিলেইতো হয়, কিন্তু তাতে মৌলিকতা থাকেনা। তাই ডিসিশান নিয়েছি নিজের কাছে যেমন লেগেছে তাই লিখবো। তাতে অবশ্য অনেক দ্বিমত থাকবে, তা থাকুক।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম ফ্রন্ট পেইজের পোস্টাইলাম। ভাল থাকবেন আর নতুন নতুন ভাল ভাল মুভি দেখবেন।

 

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন: খুব এনজয় কর্তাছি। থ্যাংক ইউউউউউউ....

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ হে কবি।

৩. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
নাঈম আহমেদ বলেছেন: ভাল থাকবেন আর নতুন নতুন ভাল পোষ্ট লিখবেন
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: আপনার জন্যও রইলো অনেককককককক শুভেচ্ছাাাাাাাাা...

৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
ভোরের তারা বলেছেন: হুম সামু বেশ মজার জায়গা তবে তিক্ততা পাশ কাটিয়ে যাওয়াই মনে হয় বুদ্বিমানের কাজ।
শুভ ব্লগিং।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: "তিক্ততা পাশ কাটিয়ে যাওয়াই মনে হয় বুদ্বিমানের কাজ।"

খাডি কতা।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: রাজামশাইর রাজভান্ডারে এক হ ছাড়া কি দেওনের আর কিসু আছিল্ না?

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
kisuna বলেছেন: অনেক সিম্পল একটা লেখা। ভাল লাগল, তাই কিপটামি না করে প্লাস দিলাম। ভাল থাকুন। হ্যাপী ব্লগিং।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: পেলাস পাইয়া মনডা এমন ভালা হইলো যে খিদা লাইগ্যা গ্যালো। যাই খ্যায়া আহিগা। নতুন ধইন্যা পাতা লইয়েন.......:)

৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
এস বাসার বলেছেন: শুরুটা ভালো লাগলো।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: ভাল থাকবেন।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: আপনার ব্লগে ঘুরতে গিয়েছিলাম। স্যার, আপনার পোস্টেরতো জাতই আলাদা। ধন্যবাদ।

১১. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
লুথা বলেছেন:
ব্লগে নন্দিত ব্লগার হইয়েন... আমার মতো নিন্দিত হইয়েন না...
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: আমি আস্তিক বটে। তবে আওয়ামী লীগ লইয়া এ্যাত খ্যাপলেন ক্যান? যাউগ্গা পড়া আর মন্তব্যর লইগ্যা ধইণ্যা।

১২. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
রেজোওয়ানা বলেছেন: অকপট স্বীকারত্বি আর সুন্দর লেখা ভাল লাগলো।

শুভ ব্লগিং।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: ভাল থাকুন।

১৪. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: ভেবুর ব্লগে আপনার কমেন্ট এবং তার রিপ্লাই দেখলাম। আপনার রাগ করার যুক্তিসঙ্গত কারণ আছে। কিন্তু তখন পরিস্থিতিটা ছিলো ভিন্ন। সে মনে হয় ভেবেছিলো আপনি কোন পুরান পাপী, ফাজলামো করতে এসেছেন। তাই ওরকম প্রতিক্রিয়া দেখিয়েছিলো।

যাই হোক, এখন তো সে ব্যান। তার "অপরাধ"এর প্রায়শ্চিত্ত করছে। যথেষ্ঠ হয়েছে। এবার পুরানো রাগ ঝেড়ে ফেলুন।

আপনার প্রতি অনুরোধ থাকলো পোস্টটা এডিট করে ভেবে ভেবে বলি সংক্রান্ত কনটেন্টটা মুছে দিতে। এরকম একটা আনন্দদায়ক পোস্টে কাউকে গালি দিয়ে রাগ প্রকাশ করাটা ভালো দেখাচ্ছেনা।

আর হ্যাঁ, আপনাকে যারা প্রথমদিকে স্বাগত জানিয়েছিলো, তাদের মধ্যে আরেকজন, "বৃত্তবন্দী" , সেও ব্যান। আপনার আর কোন পোস্টে সে কমেন্ট করতে পারবে কিনা সন্দেহ।

যাই হোক,হ্যাপি ব্লগিং।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ঠিক আসে বস। এডিট কইরা দিমু। আপনার অনুরোধ কি আর অগ্রাহ্য করা যায়। আপনার কথায় মন ঠান্ডা হলো।

বৃত্তবন্দী দা আবার কোন কোপে পরলেন?

১৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩১
আমি আমার বলেছেন: মজা মজা; েবশীমজাইও না ;নিজের ধান্ধা ঠিক রাইখা।
স্বাগতম
শুভ ব্লগিং।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: থেংকু....:)

১৬. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
ত্রিশোনকু বলেছেন: স্বাগতম। শুভ ব্লগিং।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১৭. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
ম্যাকানিক বলেছেন: শুভ ব্লগিং
বাংলাদেশের মানুষ আমরা চলতে ফিরতে কত্ত বাজে জিনিস পরিহার করে চলি এই ব্লগেও যদি ঠিক তেমনটি করতে পারেন ব্লগিং হবে আন্দদায়ক।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: চেষ্টা কর্বো। শুভেচ্ছা লইয়েন।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: থ্যাংক ইউ। আপনার লেখা ভাল লাগে।

১৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
দারাশিকো বলেছেন: এই যে সব শেষে বললেন, নতুন নতুন আর ভালো মুভি দেখার জন্য... এই একটা কথা লেখলেই আপনাকে একটা প্লাস দেয়া যায়, দিলাম।
মুভি রিভিউ লেখাটা খুব একটা কঠিন কিছু নয় কিন্তু। আপনি যে মুভিটা দেখলেন তা যদি ভালো লাগে তাহলে তাই অন্যকে দেখতে বলুন, ব্যস হয়ে গেল। আর বেশী ভালো লাগার মুভিগুলো সম্পর্কে একটু পড়াশোনা করে নিন, তারপর মনের মাধুরী নিয়ে লিখে ফেলুন, (সিনেমাখোর গ্রুপেও পোস্ট করুন!!!)
মাসুম ভাই, মেহরাব ভাই, সাইফ সামির আর মাহবুব ভাইয়ের পোস্টগুলো দেখতে পারেন এক্ষেত্রে। আর বিডি আইডল তো রাগ করে তার সব পোস্ট মুছে দিয়েছেন কিন্তু গ্রুপে সিনেমাসংক্রান্ত সকল পোস্টই পাওয়া যাচ্ছে। আর্কাইভের গুরুত্ব এখানেই।
শুভ ব্লগিং,
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: সিনেমা সংক্রান্ত আপনার প্রচেষ্টার জন্য অনে------ক ধন্যবাদ। আরও ধন্যবাদ সুন্দর কথাগুলোর জন্য। কেন জানি না দেখেও আপনাদের খুব আপন মনে হচ্ছে। আর প্লাসের কথা কি বলবো। সম্রাট আওরঙ্গজেব হলে বহোত্ ঈনাম দিয়ে দিতাম....;)

মাসুম ভাই, মেহরাব ভাই, সাইফ সামির, মাহবুব ভাইদের পোস্টগুলো অবশ্যই পড়ে দেখবো।

শুভেচ্ছা রইলো।

২০. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬
লুথা বলেছেন:
বিএনপি'র আমলে আমি ব্লগিং করতাম না, চ্যাটিং করতাম... তখন সবাই আমারে কইতো আমি বিএনপি'রে কেন দেখতে পারি না...আমারে কইতো আঃলীগের দালাল এবং এখন কয় বিএনপি/রাজাকার...

হাহাহাহা
২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: নতুন আসছি, তাই সব কথা অ্যান্টেনায় ধরলোনা। দেহা যাউক...

২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: থ্যাংকু।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: আপ্নেরেও পেলাস্...................++++............+++

২৩. ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০
যীশূ বলেছেন: শুভ ব্লগিং।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ধইন্যা..........ধইন্যা.............ধইন্যা

ম্যালা দিন পরে বল্গাইতে আইয়া আফনেগো কমেন্টে মনডা ব্যফক ভালা হইয়া গেলোগা।

২৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬
করবি বলেছেন: শুভ ব্লগিং।
১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০১০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি লিখবো। এসেছি পড়তে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই