আজ মন খুব খারাপ ।আমার রুমমেট গতকাল নতুন স্বাধীন বাংলা চিনে এসেছে ।বাংলার স্বাধীনতার জন্য কত ত্যাগ তিতিক্ষা ।কত রক্তঝরা ইতিহাস লিখেছেন আমাদের অকুতোভয় মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয়মাস যুদ্ধ করে।সে স্বাধীন বাংলার জন্য আমরা কতই না গর্ব করি।কিন্তু একি শুনলাম আমার রুমমেট এর কাছ থেকে।
গতকাল সন্ধা ৭.৩৫ মিনিটে আমাদের মেসের সামনে থেকে মোবাইল নিয়ে গেল ।মানিব্যাগ এ ১৫০০ টাকা সহ গুরুত্বপূর্ন কাগজ ছিল সব নিয়ে গেল।সে কিছুই করতে পরল না। শুধু বলেছিল ভাই এটা আমার মেস ।ওরা ১৫-২০ জনের দল ।
তারা বলেছিল , "ওইডা তোর মেস তো কী হইছে ।এইটা আমাদের স্বাধীন এলাকা ,আমরা যা বলব তাই হবে।"
বন্ধুটি মাত্র এ মাসে ওঠল এই মেসে।খুবই খারাপ অবস্তা ।কোনমতে টিউশনি করে চলে।মেসে এসে হাইরে কান্না ।আমরা তাকে কোন মতেই শান্তনা দিতে পারছিলাম না।দু-তিনজন বের হয়েছিল কিন্তু মানুষজনের কোন পাত্তা নেই।
আমাদের মেসের মালিক নৌ বাহিনীর একজন সাবেক কমান্ডার ।উনি ফোন দিয়েছিলেন ওয়ার্ড কমিশনার ভাইকে ,যিনি আবার বামপন্থী শ্রমিক নেতা।ওনি ওপারগতা প্রকাশ করেছেন।ওনি দুঃখ করে বলেছেন ,ওরা চারদল থেকে দেশ স্বাধীন করেছে নিজেদের খায়েস মেটানোর জন্য।ওরা সবাই সরকারী দলের বিভিন্ন পদের নেতা।আমি কিংবা প্রশাসন এদের কিছুই করতে পারব না।আপনার পোলাপাইনরে বইলেন নেজেরা সেইফ করে চলতে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


