somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাউজকে উপযোগী করে নিন বাঁ হাতের জন্য

১৮ ই জুন, ২০০৭ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাধারণত আমরা ডান হাত দিয়েই মাউজ ব্যবহার করি। কিন্তু কোন কারণে, যেমন ডান হাত ভেঙ্গে বা কেটে গেলে, আমাদেরকে বাম হাত দিয়েও মাউজ ব্যবহার করতে হতে পারে। বাম হাতে মাউজ ঘুরানো খুব একটা কঠিন না হলেও সমস্যা দেখা দেয় বাটনদুটো ক্লিক করার ক্ষেত্রে। আমরা সাধারণত তর্জনী দিয়ে লেফট ক্লিক এবং মধ্যমা দিয়ে রাইট ক্লিক করতেই অভ্যস্ত। বাম হাত দিয়ে মাউজ চালাতে গেলেও আমাদের সে অভ্যাসটাই রয়ে যায়। কিন্তু আমরা যখন বাম হাত দিয়ে মাউজ ধরি, তখন আমাদের তর্জনী থাকে রাইট বাটনের উপর এবং মধ্যমা থাকে লেফট বাটনের উপর। কাজেই পূর্বের অভ্যাস মতো ক্লিক করতে গেলেই বিপত্তির সৃষ্টি হয়।

এখন আমরা যদি কোনভাবে মাউজটাকে খুলে এর অভ্যন্তরের সার্কিটগুলোকে এমন ভাবে পরিবর্তন করে দেই, যেন এর লেফট বাটনটা রাইট এবং রাইট বাটনটা লেফট হিসেবে কাজ করে, তাহলেই এ সমস্যার সমাধান হয়ে যায়। সৌভাগ্যের বিষয়, উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের মাউজ প্রপার্টিজ থেকেই মাউজকে বাম হাতের উপযোগী করে কনফিগার করে নেয়া যায়। কাজেই কষ্ট করে মাউজ খুলে এর সার্কিট পরিবর্তনের মতো ভয়াবহ জটিল কাজটা আমাদের আর করতে হচ্ছে না।

মাউজকে বাম হাতের উপযোগী করার জন্য Start > Control Panel > Printers and Other Hardware > Mouse – এ গিয়ে প্রাপ্ত Mouse Properties ডায়ালগ বক্সের Buttons ট্যাবের Button Configuration সেকশানের Switch primary and secondary buttons চেকবক্সটিতে টিকমার্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করে ফিরে আসতে হবে। ব্যাস – এবার থেকে মাউজের বাম পাশের বাটন ক্লিক করলে সেটা রাইট ক্লিক এবং ডান পাশের বাটনে ক্লিক করলে সেটা লেফট ক্লিক হিসেবে কাজ করবে। ফলে বাম হাত দিয়ে মাউজ চালাতে আর কোন অসুবিধাই হবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×