ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু - অষ্টম পর্ব - হিমুর বিয়ে - হুমায়ূন আহমেদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হিমু হুমায়ূন আহমেদের এক অসাধারণ সৃষ্টি। হিমুর সৃষ্টি এবং পথচলা সম্পর্কে হুমায়ূন আহমেদ নিজেই লিগেছেন ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু। লেখাটি সম্ভবত কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমি এটা সংগ্রহ করেছি বাংলাদেশ ইনফো ডট কম থেকে। আমার কাছে অবশ্য হিমুর বইগুলো তেমন ভালো লাগে না। হিমুর চেয়ে আমার রবং মিসির আলীকেই বেশি পছন্দ। আমার কাছে ভালো না লাগলেও ব্লগে হয়তো এমন অনেক পাঠকই আছেন, যাদের প্রিয় চরিত্র হিমু। তাদের জন্যই এই লেখাটি দেওয়া হল।
পূর্ববর্তী পর্ব থেকে চলমান ...
আমাদের দখিন হাওয়ার ছাদে অনুষ্ঠান হচ্ছে| আমার সর্বকনিষ্ঠ পুত্র নিষাদ হুমায়ূনের নামকরণ অনুষ্ঠান| হৈচৈ হচ্ছে, গান-বাজনা হচ্ছে| হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদার| তিনি ঢাকায় এসেছেন এটা জানি| কোথায় উঠেছেন জানতাম না বলেই নিমন্ত্রণ করা হয়নি| অনেকদিন পর তাকে দেখে ভালো লাগল|
আমি তার হাত ধরতেই তিনি ধমকের গলায় বললেন‚ আপনি নাকি হিমুকে বিয়ে দিয়েছেন| এটা তো আপনি করতে পারেন না| হিমু কেন বিয়ে করবে?
আমি হিমুর বিয়ে দেইনি| একটা বই লিখেছি - আজ হিমুর বিয়ে| বইটিতে হিমু বিয়ে করে ফেলে জাতীয় পরিস্থিতি তৈরি হয়| বইটির প্রকাশক অন্যপ্রকাশ| প্রায় নিয়মিতই তারা বইমেলা উপলক্ষে হিমু বিষয়ক একটা বই পায়| বইটির প্রকাশনা উপলক্ষে নানা আয়োজন করে| এইবার বিয়ের আয়োজন করে ফেলল| একজন পাগড়ি মাথায় বর সাজল‚ আরেকটি মেয়ে সাজল বউ| বর-কনে অন্যপ্রকাশের স্টলে বসে রইল| দর্শকদের আগ্রহ এবং কৌতূহল তুঙ্গ স্পর্শ করল| চারদিকে দারুণ উত্তেজনা| বইমেলায় এমন মজার দৃশ্য আগে হয়নি| দু-একজন অবশ্য গম্ভীর গলায় বললেন‚ বইমেলার শুচিতা নষ্ট হচ্ছে| মহান একুশের ঐতিহ্য ভুলুন্ঠিত হচ্ছে ইত্যাদি|
হিমুর বিয়ের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না| টেলিভিশনে দেখেছি| আমার কাছে মনে হয়েছে‚ মেলা মানেই আনন্দ| মেলার পবিত্রতা রক্ষার জন্য সবাই অজু করে মেলায় আসবেন এবং ফিসফিস করে কথা বলবেন তা কেন হবে? একজন প্রকাশক যদি বুক প্রমোশনের জন্য কিছু করেন তাতেই বা দোষ কোথায়?
ফ্রাংকফুর্ট বইমেলায় দেখেছি‚ রান্নার বই প্রকাশনা উপলক্ষে রান্নার বিপুল আয়োজন| বইয়ের রেসিপি দেখে রান্না হচ্ছে| সবাই মহানন্দে খাচ্ছে| একদিকে নাচের জলসা হচ্ছে| একদল ছেলেমেয়ে উদ্দাম নৃত্যে মেতেছে| বইমেলার ভেতরই বিয়ারের দোকান খোলা| প্রচুর বিয়ার খাওয়া হচ্ছে|
থাক এসব কথা‚ বিবাহ অনুষ্ঠানে ফিরে যাই| হিমু যে হয়েছে সে মৈনাক পর্বতের কাছাকাছি| কনে লাক্স সুন্দরী| যথেষ্টই রূপবতী| একদল হিমু গেল রেগে| তারা মৈনাক পর্বতকে হিমু মানতে রাজি না| পাল্টা মিছিল শুরু হলো-
‘হিমুর বিয়ে‚ মানি না মানি না|’
অনেকদিন আগে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা হেরে গিয়েছিল| আমি তখন ময়মনসিংহে অয়োময় নাটকের শুটিংয়ে ব্যস্ত| আর্জেন্টিনার পরাজয়ে বিশাল মিছিল বের হলো| স্লোগান - ‘আর্জেন্টিনার পরাজয়‚ মানি না মানি না|’
তারা জানে ‘মানি না মানি না’ বলে চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও কিছু হবে না| তারপরেও স্লোগান দিতে হবে| জাতিগতভাবে আমরা স্লোগান দিতে ভালোবাসি| বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য স্লোগান দিয়েছিল| হিমুর বিয়ে বন্ধ করার জন্যও স্লোগান| বেচারা হিমু কি কোনোদিনই বিয়ে করতে পারবে না? তার সুখী সুন্দর সংসার হবে না? কোনো শিশু হিমুকে ‘বাবা’ বলে ডাকবে না? এত নিষ্ঠুর কেন আমরা?
চলবে ...
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।