আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে
২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৪
ইন্টারনেটে আমি প্রথম বাংলা গল্পের বই পাই গত বছর রোযার ঈদের দিন বিডি বাংলা ডট কম থেকে। সেই শুরু - এরপর বাংলা ডট ডেলডা, ফ্রি বুকস ডট ফিফটি ওয়েবস, ক্যালকাটা ওয়েব, মূর্ছনা, বাংলাবুক - একের পর এক এসব সাইটের সন্ধান পেতে থাকি এবং বাংলা বই ডাউনলোড করে আমার হার্ড ডিস্ক পূর্ণ করে তুলতে থাকি এবং জন্মের পর থেকে প্রবাসে থাকার ফলে বাংলা বই না পড়াতে পারার যে অতৃপ্তি ছিল, সেটা পূরণ করতে থাকি।
এই এক বছরে আমর কম্পিউটার বাংলা বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুইশোরও বেশিতে এবং এগুলো দখল করে আছে হার্ডডিস্কের 1. গিগাবাইট। নিচে আমার সংগ্রহে থাকা বইগুলোর একটা তালিকা দিলাম। এর মধ্যে যে বইগুলো আমার কাছে অসাধারণ লেগেছে, সেগুলোর পাশে ব্র্যাকেটে চমত্কার লিখে দিলাম। যারা এখনও সেগুলো পড়েননি, তাদের প্রতি অনুরোধ, দেরি না করে এগুলো ডাউনলোড করা শুরু করে দিন। তা না হলে সাহিত্যের একটা ইন্টারেস্টিং অধ্যায় মিস করবেন।
আজ শুধু হুমায়ূন আহমেদের বইগুলোর তালিকা দেওয়া হল। আমার কাছে যেগুলো বেশ ভালো লেগেছে, সেগুলোর পাশে ভালো এবং যেগুলোকে অসাধারণ মনে হয়েছে, সেগুলোর পাশে চমতকার লিখে দিলাম।
আমার সংগ্রহে থাকা বাংলা বইয়ের (পিডিএফ) তালিকা - হুমায়ূন আহমেদ (78)
কবি
বাসর
মৃণ্ময়ী
কিছুক্ষণ
কৃষ্ণপক্ষ
অন্যদিন
আয়নাঘর
দুই দুয়ারী
বৃষ্টি বিলাস
যদিও সন্ধ্যা
উড়াল পঙ্খী
রূপার পালঙ্ক
লিলুয়া বাতাস
গৌরীপুর জংশন
নীল অপরাজিতা
সাজঘর (ভালো)
সবাই গেছে বনে
আজ চিত্রার বিয়ে
আমার আছে জল
তোমাকে (ভালো)
অচিনপুর (ভালো)
বহুব্রীহি (চমতকার)
আকাশ জোড়া মেঘ
এই মেঘ, রৌদ্রছায়া
রোদন ভরা এ বসন্ত
লীলাবতী (চমতকার)
তিথির নীল তোয়ালে
অনিল বাগচির একদিন
মৃণ্ময়ীর মন ভালো নেই
অন্ধকারের গান (ভালো)
নন্দিত নরকে (চমতকার)
পাখি আমার একলা পাখি
তেঁতুল বনে জোছনা (ভালো)
চাঁদের আলোয় কয়েকজন যুবক
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
মধ্যাহ্ন (চমতকার, চমতকার, চমতকার)
আমি এবং কয়েকটি প্রজাপতি (চমতকার, চমতকার)
শঙ্খনীল কারাগার (সবাই বলে ভালো, কিন্তু আমার কাছে লাগেনি)
# শুভ্র বিষয়ক (4 টি)
রূপালী দ্বীপ
মেঘের ছায়া
এই শুভ্র এই
দ্বারুচিনি দ্বীপ (ভালো)
# মিসির আলি বিষয়ক (8 টি)
দেবী
বৃহন্নলা
ভয় (চমতকার)
নিষাদ (চমতকার)
আমিই মিসির আলি
নিশিথিনী (চমতকার)
কহেন কবি কালিদাস
মিসির আলির অমীমাংসিত রহস্য
# হিমু বিষয়ক (14 টি)
হিমু
পারাপার
এবং হিমু
সে আসে ধীরে
হিমুর দ্বিতীয় প্রহর
আঙ্গুল কাটা জগলু
হিমুর রূপালী রাত্রি
তোমাদের এই নগরে
হলুদ হিমু কালো র্যাব
চলে যায় বসন্তের দিন
আজ হিমুর বিয়ে (ভালো)
ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু
হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
একজন হিমু এবং কয়েকটি ঝিঁঝিঁ পোকা
# সায়েন্স ফিকশন (3 টি)
ইরিনা
কুহক (ভালো)
তোমাদের জন্য ভালোবাসা
# আধিভৌতিক (4টি)
নি
কুটুমিয়া
অদ্ভুত সব গল্প
দ্যা এক্সরসিস্ট (অনুবাদ)
# আত্মজীবনীমূলক (2 টি)
কিছু শৈশব
এলেবেলে প্রথম পর্ব
# শিশুতোষ (3টি)
ছেলেটা
নীল হাতি
একি কান্ড!
# গল্প (2 টি)
পাপ
জলিল সাহেবের পিটিশন
বর্তমানে ইন্টারনেটে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সংগ্রহ হল মূর্ছনা। সেখানে হুমায়ূন আহমেদের বইয়ের সংখ্যা 65 টি। আর আমর কাছে আছে 78 টি! 
উপরের তালিকার মধ্যে ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু পড়তে পারেন আমার ব্লগ থেকে। এছাড়া এটা আমার ইস্নিপস ডাউনলোড সেন্টার থেকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোডও করে নিতে পারেন। আর বাকি বইগুলোর অধিকাংশই পাবেন মূর্ছনা থেকে। যদি সেখানে রেজিস্ট্রেশন করা ঝামেলার মনে করেন, তাহলে সেখানকার অধিকাংশ বই সরাসরি সুমন আহমেদের ইস্নিপস ডাউনলোড সেন্টার থেকে ডাউনলোড করতে পারেন। কারণ সুমন আহমেদ হচ্ছেন মুর্ছনার অ্যাডমিন এবং মূর্ছনার অধিকাংশ বই তারই আপলোড করা। আর তার স্ক্যান কোয়ালিটিও অসাধারণ!
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল, সাহিত্য সংগ্রহ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পরাগ জাফর বলেছেন:
এটা কি পাইরেসি!!
মনিটর বলেছেন:
আপনাকে জাতিয়ে পুরস=কার দেয়া দর্কার।
গনডার বলেছেন:
কপিরাইট বলে একটা শব্দ বা আইন আছে এটা কি আপনার জানা আছে?? @ত্বোহা
গনডার বলেছেন:
কপিরাইট ভঙ্গ করা এক ধরনের চুরি, এটা কি আপনি জানেন?
ম. ন. আলম ফরিদ বলেছেন:
এটা সিম্পলি অসাধারণ। বহুদিন পর একটা সুসংবাদ পেলাম। এই প্রবাসে সুসংবাদ ক্ষণকালে আসে ক্ষণজন্মারূপে। । আমার আন্তরিক ধন্যবাদ রইল আপনার জন্য। আপনার পথ চলা বরকতময় হোক। আমার বই গুলো বিশেষ প্রয়োজন। আশাকরি সাহায্য করবেন।
অনাহুত আগন্তুক বলেছেন:
সুমন আহমেদের লিংকটা কাজ করছে না - এটা সম্ভবত লিংকটা হবে Click This Linkভাই গন্ডার, বই কেনার পয়সা যখন থাকে না, তখন কপিরাইট ফপিরাইট সব বাজে শব্দ মনে হয়।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি @ গনডার। প্রবাসে যেখানে একটা বাংলা বই মানে মরুর বুকের মরিচীকা, সেখানে আবার কপিরাইট, হাহ্! হাসালেন!
গনডার বলেছেন:
আপনেনা ধার্মিক মুসলমান, চুরি করেছেন ভাল কথা- সেটা গড বিচার করবে, কিন্তু সেই চুরির কথা আবার বড় গলাই ফলাও করে বলেতেছেন আর অন্যকে চুরির উপায় শিখাচ্ছেন এটা কেমন কথা??
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ মনিটর, ফরিদ, আগন্তুক, দাউদ।
খোমেনী ইহসান বলেছেন:
মধ্যাহ্ণ বইটার লিংক দেন বস্। খুবই দরকার।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
এই সব নীতি নিয়া ফাও কচকচানি বাদ দেন, গনডার। কাজের কথা থাকলে কিছু বলেন।আর লিবিয়াতে কপিরাইট বলে কোন শব্দ নাই। এখানকার সব বড়বড় অফিস-আদালতের পিসিগুলোর উইন্ডোজ-অফিস সবই পাইরেটেড। পুরো লিবিয়াতে অরিজিনাল সফট খুজে পাওয়া অসম্ভব ব্যাপার।
সুন্দর সমর বলেছেন:
আপনার আয়ু হোক ২ শ ৫৬ বছর ২৫দিন ৫ঘন্টা। ৫।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
মধ্যাহ্ন ডাউনলোড করতে হলে আপনাকে মূর্ছনাতে সাইন-ইন করতেই হবে ভাই। কিছু করার নাই। এটা অন্য কোথাও পাওয়া যায় কিনা, জানি না।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
কেন, কেন, এই অদ্ভুতুড়ে সংখ্যা কেন?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
দুই বছর আগে একটা সাইট পেয়েছিলাম, যেখানে হুমায়ূন, মিলন, সুনীল সহ অনেক লেখকের বই পিডিএফ আকারে দেওয়া ছিল, যেগুলোর সাইজ ছিল খুবই ছোট। এ থেকে বুঝা যায়, সেগুলো স্ক্যান করা ছিল না, বরং ই-বুক কোয়ালিটির ছিল। সেগুলো ফ্রি ডাউনলোড করা যেত কিন্তু পাসওয়ার্ড প্রটেক্টেড থাকার কারণে খোলা যেত না। কিভাবে যেন পে করার কথা বলা হয়েছিল, তা হলে তারা পাসওয়ার্ড জানিয়ে দিবে।সাইটটার ঠিকানা আমি হারিয়ে ফেলেছি। কেউ কি খোঁজ দিতে পারেন? খুবই জরুরী দরকার।
খোমেনী ইহসান বলেছেন:
পলভগভড!!!!!!!!!!!!!
গনডার বলেছেন:
অ তাইলে চুরি করা হালাল এইটা কইতেচো
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
জ্বি না, চুরি করা হালাল না, কিন্তু দুর্ভিক্ষের সময় চুরি করলে চোরের অপরাধ হয় না। যারা প্রবাসে থাকে, তাদের অবস্থাটা অনেকটা সেরকম।আর আমরা প্রবাসীরা যারা ফ্রি ডাউনলোড করছি, তাদের কারণে প্রকাশকদের কোন লস হচ্ছে না। কারণ এমনতো না যে, এগুলো ইন্টারনেটে ফ্রি পাওয়া না গেলে আমরা টাকা দিয়ে সেগুলো কিনতাম!
বরং আমি বলব, প্রকাশকদের লাভ হচ্ছে। কারণ আমরা ইন্টারনেট থেকে ফ্রি পড়তে পারার কারণে তাদের বইগুলোর সাথে পরিচিত হচ্ছি এবং আকৃষ্ট হচ্ছি। এবং এখন আমরা দেশে গেলে সেগুলো কিনেই পড়ব, সংগ্রহে রাখব।
আর কম্পিউটারে এত বেশি কমের কপিরাইট ভঙ্গ হয়, যার তুলনায় বই কিছুই না।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
েখােমনী ইহসান, কি বললেন?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
অনাহুত আগন্তুক, ঠিক বলেছেন, লিংক ভুল ছিল। আপনারটাই ঠিক। ধন্যবাদ।
েনােভল বলেছেন:
ভাই মোজ্জাম্মেল হোসেন ত্বোহা, ইন্টারেস্টের দেখছেনটা কী! হুমায়ুন আহমেদের বইয়ে ইন্টারেস্টের অও নাই
গনডার বলেছেন:
"মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন :২০০৭-১০-২০ ১৭:৫৩:২৩
জ্বি না, চুরি করা হালাল না, কিন্তু দুর্ভিক্ষের সময় চুরি করলে চোরের অপরাধ হয় না। যারা প্রবাসে থাকে, তাদের অবস্থাটা অনেকটা সেরকম।"
হ চুরের মায়ের বড় গলা
এস্কিমো বলেছেন:
এটা উচিত না। চুরি চুরিই...এর পক্ষে যুক্তি দেখানো ঠিক না।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ঠিক বলেছেন, রকি ভাই। বাংলাদেশের মতো দুর্নীতিবাজ দেশে বসে কম্পিউটার-ইন্টারনেট ব্যবহার করবে আর কপিরাইট ভঙ্গ করবে না, এটা তো একেবারেই অসম্ভব।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
ধন্যবাদ পৃথি। মূর্ছনা ছাড়াও আরো কয়েকটি সাইট হল - http://www.banglabook.com
http://www.freebooks.50webs.com
সম্ভব,অসম্ভব বলেছেন:
ত্বোহা ভাই, আমি শ্রীকাণ্ত বই টা খুজছি,আপনার কি জানা আছে?বা অন্য কারো জানা আছে যে বই টা অনলাইনে পাওয়া যাবে কিনা?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
না ভাই, শরতের দেবদাস সহ সাত-আটটা বই আছে, স্ক্যান নয় একেবারে ই-বুক কোয়ালিটিতেই, কিন্তু শ্রীকান্ত পাই নি। আমারও খুব আগ্রহ আছে বইটা পড়ার।
মনিটর বলেছেন:
এরকম যুগান্তকারি কাজের জন্য আমি ভাবসি আপনার একটা সাক্ষাতকার পেপারে ছাপাব। কিভাবে ইন্টারভিউ নেয়া যায়? ব্লগে সময় হবে?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
সেরেছে। আমাকে কেন বিপদে ফেলতে যাচ্ছেন ভাই! আমি তো শুধু ডাউনলোড করেছি। যারা আপলোড করেছে তাদের সাক্ষাতকার নেন না!
রণদীপম বসু বলেছেন:
হুমম !
টোপাজ বলেছেন:
বাংলাদেশের সংবিধানে কপিরাইট আইনটা কি কেও জানাতে পারবেন কষট করে পিলিজ
ফিরাখ রাইয়ান সুহান বলেছেন:
আমার সংগ্রহ বোধ করি আপনার চেয়ে ৫ গুন বেশী
আন্তর্জাল ঘাইট্টা তামা তামা কইরা এইডিরে বাইর করছি।
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
এই লিগাই লেখক রা গুয়া মারা দিতাছে।
লাখ টাকা একাউন্টে একশ টাকা দিয়া বই কিনতে জান বাইরাই যায়।
হুমায়ুন মিয়া কি হাউয়া খায়া বই লিখছিলো?
আর ঐ বই দুকানের মালিক?
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
তোহা ভাইলিবিয়াতে আপনি কি করেন?? আর কোথায় থাকেন?? আমরা লিবিয়াতে দাইয়ু কোম্পানীর প্রজেক্টে লোক পাঠাই। মিসরাতা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, বেনগাজী কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ত্রিপলী ফাইভ স্টার হোটেল ইত্যাদি প্রজেক্টে। কিছু দিন হলো ঢাকা লিবিয়ান এম্বেসীতে ভিসা স্টিকার নাই।tai problem. আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট টা মাঝে মাঝে দেখি।
আকাশ_পাগলা বলেছেন:
ভাই ভাল কাজ কর্তাসেন। আমি আপনার জন্য দুয়া করব।
আর, গণ্ডারের জন্য চিড়িয়াখানাই শ্রেয়।
গুল্লি মারেন কপিরাইটের!
এহসান জুয়েল বলেছেন:
ভালো কালেকশন
মুভি পাগল বলেছেন:
গুড কালেকশন
শাহাদাত হুসাইন বলেছেন:
ধন্যবাদ।প্রিয়েতে রাখলাম
মেঘেরদেশ বলেছেন:
উফফ অনেক দিন পর আপনাকে পেলাম.।.।নাম না জানা গল্প তি কি আপনার লেখা??
মেঘেরদেশ বলেছেন:
গনডার আপনি ম নে হয় জিবনেও piracy r দারে কাছে যায় নাই...আরে ভাই না পেলে আপ নি কি ক র বেন??
মেঘেরদেশ বলেছেন:
বাবুনি সুপ্তি আপু, আমি এক টা ব্লগ লিখছি,নিউ ব্লগার তো তাই বুজতেসি না কেমন হল ,দেখেন ত.।।.।
উদাসী মোন বলেছেন:
++++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















