আমার প্রিয় পোস্ট

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - দ্বিতীয় পর্ব

২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৭

শেয়ার করুন:                   Facebook

ইন্টারনেটে আমি প্রথম বাংলা গল্পের বই পাই গত বছর রোযার ঈদের দিন বিডি বাংলা ডট কম থেকে। সেই শুরু - এরপর বাংলা ডট ডেলডা, ফ্রি বুকস ডট ফিফটি ওয়েবস, ক্যালকাটা ওয়েব, মূর্ছনা, বাংলাবুক - একের পর এক এসব সাইটের সন্ধান পেতে থাকি এবং বাংলা বই ডাউনলোড করে আমার হার্ড ডিস্ক পূর্ণ করে তুলতে থাকি এবং জন্মের পর থেকে প্রবাসে থাকার ফলে বাংলা বই না পড়াতে পারার যে অতৃপ্তি ছিল, সেটা পূরণ করতে থাকি।

এই এক বছরে আমর কম্পিউটার বাংলা বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে দুইশোরও বেশিতে এবং এগুলো দখল করে আছে হার্ডডিস্কের 1. গিগাবাইট। নিচে আমার সংগ্রহে থাকা বইগুলোর একটা তালিকা দিলাম। এর মধ্যে যে বইগুলো আমার কাছে অসাধারণ লেগেছে, সেগুলোর পাশে ব্র্যাকেটে চমত্‍কার লিখে দিলাম। যারা এখনও সেগুলো পড়েননি, তাদের প্রতি অনুরোধ, দেরি না করে এগুলো ডাউনলোড করা শুরু করে দিন। তা না হলে সাহিত্যের একটা ইন্টারেস্টিং অধ্যায় মিস করবেন।

আজ শুধু মুহম্মদ জাফর ইকবালের বইগুলোর তালিকা দেওয়া হল। আমার কাছে যেগুলো বেশ ভালো লেগেছে, সেগুলোর পাশে ভালো এবং যেগুলোকে অসাধারণ মনে হয়েছে, সেগুলোর পাশে চমতকার লিখে দিলাম।

আমার সংগ্রহে থাকা বাংলা বইয়ের (পিডিএফ) তালিকা - হম্মদ জাফর ইকবাল (25)


সায়েন্স ফিকশন

টুকি এবং ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান (চমত্‍কার, চমত্‍কার, চমত্‍কার)
বিজ্ঞানী সফদর আলির মহা মহা আবিষ্কার (ভালো)
কপোট্রনিক সুখ দুঃখ (ভালো)
ওমিক্রণিক রূপান্তর (ভালো)
বেজি (চমত্‍কার, চমত্‍কার)
বিজ্ঞানী অনিক লুম্বা
একজন অতিমানবী
মহাকাশে মহাত্রাস
ফোবিয়ানের যাত্রী
নয় নয় শূণ্য তিন
ত্রিনিত্রি রাশিমালা
যারা বায়োবট
মেকু কাহিনী
রুহান রুহান
জলমানব
মেতসিস
ক্রুগো
ইরন
পৃ


কিশোর উপন্যাস + উপন্যাস + আত্মজীবনীমূলক + কলাম

হাত কাটা রবিন (চমত্‍কার, চমত্‍কার)
দীপু নাম্বার টু
বৃষ্টির ঠিকানা
আমি তপু

রঙ্গিন চশমা

নিঃসঙ্গ বচন



আপনারা যদি এই বইগুলো ডাউনলোড করতে চান, তাহলে মূর্ছনাতে যেতে পারেন। এই তালিকার অধিকাংশই মূর্ছনাতে পাবেন। যদি সেখানে রেজিস্ট্রেশন করা ঝামেলার মনে করেন, তাহলে সেখানকার অধিকাংশ বই সরাসরি সুমন আহমেদের ইস্নিপস ডাউনলোড সেন্টার থেকে ডাউনলোড করতে পারেন। কারণ সুমন আহমেদ হচ্ছেন মুর্ছনার অ্যাডমিন এবং মূর্ছনার অধিকাংশ বই তারই আপলোড করা। আর তার স্ক্যান কোয়ালিটিও অসাধারণ!

লিংক :
মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস
মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন


আরো পড়ুন - আমার সংগ্রহে হুমায়ূন আহমেদের 78 টি বইয়ের তালিকা

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালসাহিত্য সংগ্রহ  বিভাগে ।

 

  • ৩ টি মন্তব্য
  • ৪১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪১
comment by: ইসাবেলা বলেছেন: মানে আপনি ৭৮ বার কপিরাইট ভাঙ ছেন! এই অপরাধে আপনাকে ৭৮ জায়গায় কাতুকুতু দেওয়া যাইতে পারে।
২. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩২
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আমি যদি কপিরাইট ভেঙ্গে থাকি তাহলে যারা আপলোড করেছে, তারা ...
৩. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬
comment by: অতিথি_পথিক_মানুষ বলেছেন: ত্বোহা ভাই,চুকখে পানি আয়া গেচে :-B (ভালা খাওন দ্যাখলে জেমুন জিবলায় পানি আহে,অরুম ভালা বই দেইখা চুকখে পানি আয়া পরচে).....আপ্নের কালেকছন দারুন...ইশ!!!আমার জুদি একখান ভালা কানেকছনের ইনঠারনেঠ থাকতু!!!/:)...আপ্নের ১ঘিঘা বই+কিচু কাজের চপটয়ার (আপ্নের ডিপ ফিরিজ চপটয়ারের মতু ভালা কাজের চপটয়ার) কি আমারে ডিবিডি বা ছিডি তে রাইট কইরা দেওয়া জায়????দিলে অন্তরথন দুয়া করবাম....

 



 


আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৯৪১৩