somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা-শব্দ-কবিতা-গল্প

২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যে ভাষায় আমি কথা বলি, এই ভাষায় কবিতা লেখা সম্ভব... একথা তো জানতাম না। সত্যি, আমি বুঝতে পারিনি- কবিতায় ভাষা এত সহজ, আটপৌরে, নিরলঙ্কার হতে পারে। ধারে-কাছের শব্দগুলোও আজ অবলীলায় কবিতায় ঢুকে যাচ্ছে। কবিতা হয়ে উঠছে মুখোমুখি। যেন আজ আর কোনো আড়াল নেই, উড়াল নেই, উপমা-চিত্রকল্প নেই। বরং আজ গল্প আছে। গল্পের মুখোমুখি চোখ নাক-ঠোঁট-মুখ আজ মুখোমুখি। আজ গল্প হবে; চোখের সঙ্গে চোখের, নাকের সঙ্গে নাকের, ঠোঁটের সঙ্গে ঠোঁটের... যার যার যা ভাষা: কোনো বাধা নেই, দাদা কোনো ব্যাকরণ নেই

কথা বলার ভাষায় কবিতা লিখতে লিখতেও হঠাৎ মনে হয়, আর কথা নেই। তক্ষুণি, স্তব্ধতার ভাষায় কবিতা লিখি। কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করি, স্তব্ধতাও আমার ভাষা, যথার্থ অনুবাদ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। বাংলা একাডেমি থেকে কত ভাষা-শব্দ গবেষণা হচ্ছে, তারাও আমার স্তব্ধতা নিয়ে, শ্বাস-প্রশ্বাসের ভাষা নিয়ে, দীর্ঘশ্বাসগুচ্ছের উৎপত্তি-বুৎপত্তি নিয়ে কিছু করছে না।

অথচ একদিন! কবিতার ভাষার জন্য আমি কত শাস্ত্রগ্রন্থ, অভিধান-কবিধান-ছবিধান তন্ন তন্ন করে খুঁজেছি; পাখির নীড়ের মতো বলতে না পারলেও বলার চেষ্টা করেছি- নীড়ের পাখির মতো... একদিন কবিতার ভাষার জন্য সারামাঠে ছড়ানো রোদের সঙ্গে কথা বলতে বলতে, পতেঙ্গার সড়কের ঝাউবনের ছায়াসমগ্র কুড়োতে কুড়োতে, মনে যত পুঞ্জিত ভাব, সম্প্রসারণ করতে করতে, মহাকাশব্যাপী শূন্যতা পূরণপূর্বক এক একটা শব্দ ধরে বাক্য গঠনের চেষ্টা করেছি। নদীঘাটে দাঁড়িয়ে তাকিয়ে দেখেছি স্নান... দেখেছি, নদীর জল কারো নাম রাখে না মনে

কত আঁকাবাঁকা পথ, পথের পাশের ঝোপজঙ্গল আমি মাত্রায় ফেলে লিখে গেছি বাংলা ভাষায়, শব্দে-কবিতায়; আততায়ী জোসনায় আমি নারীদিগন্তের দিকে হাঁটতে হাঁটতে শুনে ফেলি- মোরগের গলায় ভোর... সেই শব্দ, সেই ভাষা-সিম্বল ছেড়ে-ছুঁড়ে, আজ মুখের ভাষায় কবিতা লিখব বলে, এই বসলাম, মুখোমুখি, তোর

গল্প হবে, চোখের সঙ্গে চোখের, ঠোঁটের সঙ্গে ঠোঁটের, জিহ্বার সঙ্গে...?

Posted by Godhuli Kollan Songho
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×