তারপর কী হয়? ছেলেটি তো আর রাতে ভালো করে ঘুমোতে পারে না। পারে না মানে ঘুম আসে না আর...ঘুম আর আসেই না। সেই ঘুম না-আসা রাতের জানলাখোলা হাওয়ায় দেখি কী আশ্চর্য! যে পরীটা আমার মনের মধ্যে ছিল, যে পরীটা খুব সুন্দর, যে পরীটা দেখলেই বুকের মধ্যে ধুপ-ধুপ আর ঢিব-ঢিব করে ওঠে, সেই পরীটা হঠাৎ উড়ে আসে। পরী উঁকি মারে জানালায়। আমি দরজা খুলে দিই। পরী ঢুকে পড়ে আমার ঘরে।... ওহ্! কী ভালোলাগা, ওহ্! কী শিহরণ। পরীর ভেতরে আমি সমগ্র হারাই, পরীর ভেতরতীরে আমি ঝিনুক কুড়াই, সেই ঝিনুকে মুক্তো কুড়াই। সেই মুক্তা এনে আমি পরীকেই পরাব_ এই হচ্ছে আমার ইচ্ছা, বিশ্বব্যাংকের ভাষায় এজেন্ডা। আমার ইচ্ছাসমগ্র নির্বিচারে শুধু পরীর ইচ্ছার সঙ্গে ব্যয় করব, এই হচ্ছে আমার অন্তরের ধর্মবাসনা। তো পরী এসে বসবে কোথায়? আর পরীর পা তো মাটিতে নামে না; ফলে, আমি শুয়ে থাকি, পরী আমার বুকের ওপর হাঁটাহাঁটি করে, আমি আমার হাত দিয়ে পরীর পায়ে সুড়সুড়ি দিই...দিতেই থাকি। তারপর? পরীটা আমার বুকের ওপরেই শুয়ে পড়ে। বলি, 'ঘুমোবা?' পরী আমার বুকে তার নাক ঘষে শুধু ..'উম্...ম্' বলল। ...
তারপর সকাল হওয়ার আগেই, পরী বলল,' আবার দেখা হবে। এখন, যাই?'
এরপর কতপথ, কতবাঁক, কত মায়ামোহ দৃশ্যপট, কত হাইরাইজ কত আঁখড়াতলা, কত জলসামন্দির, কত ভযানক বারমুডাস্রোত পাড়ি দিয়ে দিয়ে যাওয়া, কত অমলধবল গাওয়া...হয়তো প্রান্তরে একটি পাখি হয়ে বসে থাকা, ঝাঁকাভর্তি স্বপ্ন মাথায় করে পায়ে হেঁটেহেঁটে স্বপ্নের সঙ্গেই অবিক্রিত থেকে যাওয়া...থাকতে থাকতে, না-থাকতে থাকতে এমন একরকম হয়ে থাকা, যেন পরীটার সঙ্গে দেখা হবেই...কিশোরমনের পরী, যার সঙ্গে আমার দেখা হয়েছিল রাতে, ঘুম না-আসা ঘুমের মধ্যে। পরবর্তীতে হয়তো সে-জন্যেই আমাকে নির্ঘুম থাকতে হলো বেশি। মনে আছে, মালিনির মেয়ে ফুল কুড়ানো সুধা এসে বলল না,'... অমল উঠলে বোলো, সুধা ওকে ভোলেনি'? তাহলে না দেখা পরীর সঙ্গে একবার দেখা হলেই যে কী ঘটবে, তা আন্দাজ করা যায়?
'ঘুমোবা?' পরী আমার বুকে তার নাক ঘষে শুধু বলল, উম্...ম্'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।