গানের পাখি চন্দ্রাবতী দেব বর্মণ
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানের পাখি চন্দ্রাবতী দেব বর্মণ
গতবছর শিল্পকলা একাডেমিতে রাধারমণ সঙ্গীত উৎসব দেখা হয়েছিল সিলেটের প্রবীণ লোকসংগীত শিল্পী চন্দ্রাবতী রায় বর্মণের সঙ্গে। তখন এই ধ্যানীশিল্পীর বয়স ছিল ৮৪ বছর। 'চন্দ্রাবতী রায় বর্মণ ১৯৬৯ সালে বেতারের শিল্পী হিসেবে প্রথম যোগদান করেন। এরপর দেশ-বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। গানের পাখি হিসেবে জীবদ্দশায় তিনি অংখ্য সম্মাননা পেয়েছেন। সর্বশেষ ১২ আগস্ট তার দু'টি গান রেকর্ড করে বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয়।'
অাজ শিল্পকলায় দুইদিনের রাধারমণ সঙ্গীত উৎসবের প্রথমদিন। এ নিয়ে রাধারমণের গানের গায়ক-শিল্পী বিশ্বজিৎ রায়ের সঙ্গে কথাও হয়েছে ফোনে। বনানিতে বেঙ্গল সঙ্গীত উৎসব থেকে শাহবাগ পূবালি ব্যাংক চত্বরে ফিরে, অাজই ভোর ৬ টার দিকের অাড্ডায় কথায় কথায় সাংবাদিক-সংষ্কৃতিকর্মী ফকরুল ইসরাম হারুন জানালেন, 'চন্দ্রাবতী দেব বর্মণ তো মারা গেছেন।' এই তথ্য অামার জানা ছিল না। অামার নির্মাণাধীন ছবি 'কাঁটা'তে চন্দ্রাবতী বর্মণের গলায় রাধারমণের একটা ব্যবহার করব ভেবেছিলাম। হলো না। চন্দ্রাবতী বর্মণের কণ্ঠে ঘরোয়া রেকর্ডিং-এ একটা ভিডিও সাক্ষাৎকারসহ খালি গলায় তিনটে গানও রেকর্ড করিয়ে রেখেছিলাম।
চন্দ্রাবতী দেব বর্মণের মা ছিলেন রাধারমণের গানের শিষ্যা। 'কাঁটা'তে হয়তো অন্যশিল্পীর গলা যাবে রাধারমণের একটা গান, কিন্তু চন্দ্রাবতী দেব বর্মণের গলা-গায়কীটা না পাওয়ার বেদনা অামার থেকেই গেল...
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭

ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।
পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।
কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব ঘটে চলেছে বাংলার মুলুকে।
মহাসংকটেও...
...বাকিটুকু পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু...
...বাকিটুকু পড়ুনসময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,
তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।
আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির...
...বাকিটুকু পড়ুন