নিঃসঙ্গ কত রাত কাটিয়ে দিলাম
আবোল তাবোল ভেবে...
আমি একা এক নিশাচর
অপেক্ষায় থাকি কখন হবে ভোর।
ক্লান্ত আমি; একটু ঘুমাব ...।
আকাশের ধুসর রং আমি ভালোবাসি ।
আলোর রং কেন ধুসর হয় না!!!!
বেশি কিছু তো চাইনি আমি ।
একটুকরো আকাশ, শুধু কালো আকাশ ।
একটু ঘুমাবো।
দিনের আলোতে কেন এমন হয় ?
রাত জাগা ক্লান্ত চোখ
সকালে জুড়ায় ।
রাতের আবোল তাবোল চিন্তা
আর সকালের ক্লান্তি ।
এমন কেন এই জীবন ?
আমি তো নিশাচর হতে চাই নি ,
ভাবতাম হব সাধারন ।
আমি হইনি অসাধারণও ।
এক অস্পষ্ট কিন্তু শক্ত বাঁধনে জীবন জড়ানো ।
প্রতিদিন একই কাজ ,
হাজার মানুষের কথা
যেন থুতু ছড়ায় আমার বুকে।
সামান্য প্রেয়সীর ভালোবাসা ।
আর অশ্লীল বন্ধুত্ব আজ বাধন ।
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।