somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগান্তরের সন্ত্রাস

১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই বলেছি বাকশালের কথা আর বলবোনা। একজনকে বাকশাল বলায় আমাকে একবার ব্যান হতে হয়েছিল। দীর্ঘ দিন সামহোয়ারের কারাগারে থেকে অবশেষে মডারেটরদের দয়ায় মুক্তি পেয়েছিলাম। বুঝেছিলাম বাকশাল কি ভয়াবহ জিনিস। সুতরাং এবার আর বাকশাল বিষয়ে কোন কথা বলতে লাগিনি। তবে দৈনিক যুগান্তরের এ আচরণটাকে কি বলা যায় তা-ই ভাবছি। 'গোয়েবলসীয় আচরণ' বলা যেতে পারে মনে হয়।

আজকের যুগান্তরের খবর হচ্ছে ঢাকার মিরপুরের দুটি মেডিকেল কলেজে ছাত্রলীগের উপর শিবিরের হামলা। যেন তেন হামলা নয়- রড, রামদা, কিরিচ, লাঠি শোটা ইত্যাদি নিয়ে হামলা। শুধু তাই নয় একজনকে রুমে আটকে জবাই করার চেষ্টাও করা হয়েছে। ভাগ্যিস পুলিশ এসে পড়েছিল, সাথে সাথে শিবির ক্যাডাররা পালিয়ে গেল।

ভালই হলো, একজনকে জবাই হতে হয়নি। তবে আমার কেন যেন মনে হয় যুগান্তরে খবরটি পড়ে খোদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিও বিশ্বাস করবেনা। সারাদেশে যেখানে ছাত্রলীগের দুরন্ত দুর্বার হামলা চলছে সেখানে মিরপুরের গণেশ উল্টে গিয়ে হঠাৎ জামায়াতে ইসলামী কবে ক্ষমতায় এলো আর ছাত্রশিবির বাহির থেকে হামলা করে লোকজন জবাই করা শুরু করলো- এ হিসাব খোদ ছাত্রলীগের সভাপতি রিপনেরও বিশ্বাস হবেনা, আমি মোটামেটি নিশ্চিত। এতসব প্রস্তুতি নিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করবে আর পুলিশ আসার পর লেজ গুটিয়ে পালাবে- কেন ছাত্রশিবিরের মাথায় এতটুকু ঘিলু কি ছিলনা যে ক্ষমতায় আওয়ামী লীগ এবং কিছুক্ষণ পর পুলিশ আসবে।

প্রকৃতই হাস্যকর আর উদ্ভট- যুগান্তরের এ সংবাদটি। তবে আমরা অবাক হইনা, কেননা এই যুগান্তরই কয়েকদিন পূর্বে লিড নিউজ করেছে- জামায়াতের ৩টি আসনের জামানত বাজেয়াপ্ত। অথচ প্রকৃত তথ্য হচ্ছে জামায়াতের কোন সিটের জামানত বাজেয়াপ্ত হয়নি।

মিরপুরের হোমিও প্যাথি ও ইউনানি ম্যাডিকেলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল? ঘটনাটি জানতে যুগান্তরের আলোচ্য নিউজটির শেষের দিকে যেতে হবে। চোর পালিয়ে যাবার সময় কিছু ক্লু রেখে যায়। সংবাদটির শেষে বলা হয়েছে- কলেজের অধ্যক্ষ জানান, শিবিরের ছেলেরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর (ছাত্রলীগের অত্যাচারের আশংকায়) হল ছাড়ে। গতকাল অধ্যক্ষের কাছে তারা কলেজে প্রবেশের জন্য টেলিফোনে অনুমতি ও আশ্বাস চায়। অধ্যক্ষের আহ্বানে তারা কলেজে আসে। তারপর. .?

- - - - - তারপর কারা হামলা করলো আর কারা হামলার শিকার হলো তা বাংলাদেশের পাঠকদের আর বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। শুধু আফসোস করি যুগান্তরের জন্য। দালালী করতে গিয়ে যারা মাত্রা হারিয়ে ফেলে। আফসোস বাংলাদেশের মিডিয়াগুলোর জন্য। বিশ্বব্যাপি ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাসের কবে সমাপ্তি ঘটবে তা আমরা জানিনা। তবে আশা করতে দোষ কি। "আশা তার একমাত্র ভেলা।"
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×