somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী- আফসোস!

০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুযোগ ছিল একটি জাতীয় ঐক্য গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারতেন একটি দৃষ্টান্ত স্থাপন করতে। কিন্তু নিজের পায়ে কুড়াল মেরে তিনি নিজে সে সুযোগ নষ্ট করলেন। তিনি পারতেন রাষ্ট্রনায়োকোচিত কাজ করতে। এই সংকটকালে তিনি বিরোধীদলসমূহকে বিশেষত বিএনপি প্রধানকে আমন্ত্রণ জানিয়ে তার পরামর্শ নিতে পারতেন। খালেদা জিয়াও না এসে পারতোনা। আর এভাবে স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্রনায়ক যা পারেননি তা করে দেখাতে পারতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসি অবাক হয়ে দেখতো, সকলে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানাতো। দল মত নির্বিশেষে একজন দেশনেত্রী হিসেবে নিজেকে উচ্চকিত করতে পারতেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখাতে পারতেন।

কিন্তু পারলেননা। শুধুমাত্র নিজের স্বভাব দোষে পারলেননা। আজীবন তার নামে যে বদনাম রটিত হয়েছে, তার সত্যতা তিনি আবার প্রমাণ করে দেখালেন। আফসোস মাননীয় প্রধানমন্ত্রী, আফসোস আপনার জন্য। আমি আপনাকে ভোট দেইনি, প্রকাশ্যেই বলছি, কিন্তু প্রধানমন্ত্রীর শপথ নেবার পর থেকে আপনাকে আমার প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিয়েছি। আপনার ন্যয় সংগত প্রত্যেকটি নির্দেশকে অবশ্য পালনীয় হিসেবে মান্য করতে প্রস্তুত রয়েছি। কিন্তু আজ আপনার এমন বালখিল্যতাপূর্ণ বক্তব্যে আহত হয়েছি, লজ্জিত হয়েছি, বিরক্ত হয়েছি। আর স্বজনহারা সেনা পরিবারের সদস্যরা হয়েছে চরমভাবে হতাশ। আদৌ বিচার হবে, না রাজনীতি হবে এই সংশয়ে হাবুডুবু খাচ্ছে দেশবাসী। আবারও আফসোস আপনার জন্য।

আল্লাহর রসূল সা. আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার হাদিসে- প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গার পর মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ জিহ্বার নিকট হাত জোড় করে আকুতি জানায়- দয়া করে আজ সারাদিন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে চল। কেননা, তুমি যা বলবে, আমরা সেভাবেই চলবো। (হাদিসটির নিরেট ভাষ্য দিতে পারলামনা)। . . . . . . মাননীয় প্রধানমন্ত্রীর চোখে হাদিসটি পড়বেনা জানি। তবু আমার সম্মানিত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রসূল সা. এর এ বাণীটি উল্লেখ করলাম। অন্তত বাকি সময়গুলো আপনার বাক্য দ্বারা জাতি বিপর্যস্ত না হোক।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:২৫
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×