somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী নিজে আওয়ামী লীগের লোক তো?

০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশজুড়ে আওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগের তাণ্ডব এবং অতপর আত্মকলহে নিজ দলের লোককে খুন পর্যন্ত করা, এ সবই নাকি ছাত্রদল এবং শিবিরের কাজ। গতকালের সংসদে তিনি জাতিকে এ কথাই জানালেন। আমরা গলাধকরণ করতে গিয়েও গলায় আটকে গেল। ভাবলাম, এ সবই অন্যের কাজ? তবে কার উপর রাগ করে তিনি নিজে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ,শিবির ও ছাত্রলীগের উপর? শুনলে নির্লজ্জও লজ্জা পাবে! জয়নাল হাজারী কি তবে জামায়াতে ইসলামীর রোকন? হাজি সেলিম কি তবে বিএনপির নেতা? শেখ হাসিনার লগি বৈঠার ঘোষণায় নির্মমভাবে রাজপথে খুন হতে হয়েছিল অসংখ্য ব্যাক্তিকে। প্রশ্ন জাগে,সন্ত্রাসী সব যদি হয় ছাত্রদল শিবিরের, শেখ হাসিনা নিজে কি তবে আওয়ামীলীগের লোক? কেননা সাম্প্রতিক ইতিহাস বলে উনিই তো সব সন্ত্রাসের উদ্বোধক।

ভাল, খুবই ভাল কথা, উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর এ কায়দায় আওয়ামী লীগ আগে থেকেই সিদ্ধ হস্ত। আর কাল যখন শেখ হাসিনা পরিষ্কার ঘোষণা দিলেন, তখন আগামীকাল থেকেই হয়তো দেখব তার মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ অন্যের ঘাড়ে দোষ চাপানোর রেওয়াজ পুরোদস্তুর চালু করেছে,দেশের আনাচে কানাচে সব আওয়ামী, যুব, ছাত্র, সব লীগ ভাই বোনেরা বিপুল উৎসাহে নিজেদের সকল অপকর্ম সরলভাবে অন্যের ঘাড়ে চাপানো শুরু করবে। এককথায় অপকর্মের লাইসেণ্স প্রধানমন্ত্রী তার দলের লোকদেরকে গতকালের বক্তব্যের মাধ্যমে দিয়ে দিলেন। আফসোস, আমরা জাতি হিসেবে বড়ই দূর্ভাগা, এমন এক নেত্রী আমাদের ঘাড়ে সওয়ার হলেন। বলাই বাহুল্য, দেশের জাতীয় নেত্রীবৃন্দের চরিত্র ও ব্যবহার জনগণের মাঝে সংক্রমিত হয়। সে সূত্রে শেখ হাসিনার এমনতর অপচরিত্রে খুব শীঘ্রই বাংলাদেশের জনগণ বিজড়িত হবে- এমনটাই আমাদের আশংকা।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৩
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×