যে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে,
১. আল্লাহ তার জন্য উপায় বের করে দেবেন,
২. তাকে এমন উপায়ে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবেনা,
৩. তার কাজগুলোকে সহজ করে দেবেন
৪. তার গুনাহগুলোকে মুছে দেবেন এবং তাকে দেবেন সুবিশাল প্রতিদান।
সূরা আত ত্বালাক। আয়াতঃ ২,৩,৪ও ৫।
এ কোন মানুষের কথা নয়। এ বিশ্বজগতের স্রষ্টা ও পরিচালক সর্বশক্তিমান আল্লাহর ওয়াদা। সুতরাং নিঃশঙ্কচিত্তে আস্থা রাখতে পারেন। যেহেতু মহাপরাক্রমশালী প্রভুর দরবারে একদিন আমাদের হিসাব দিতে হবেই, সুতরাং আমরা তাকে ভয় করে জীবন যাপন করতে বাধ্য। কিন্তু তিনি এতটাই দয়াময় যে জানিয়ে দিচ্ছেন, তাকে ভয় করে চললে উল্টো তিনি আমাদের জন্য দিবেন পুরষ্কার। আর তা হলো, আমাদের সমস্যাগুলোতে উপায় বের করে দেবেন, রিজিকের রাস্তা অচিন্তনীয়ভাবে খুলে দেবেন, কাজগুলোকে সহজ করে দেবেন, আর দেবেন সুবিশাল প্রতিদান। আল্লাহ নিজে বলেছেন সুবিশাল, সুতরাং তার সে সুবিশাল কত বিস্তৃত হতে পারে, আমাদের পক্ষে কল্পনা করাও অসম্ভব। আসুন, আমরা তারই দিকে নত হই, আত্মসমর্পন করি, অতপর জীবন যুদ্ধে ঝাপিয়ে পড়ি।
নিশ্চিত দিন বদলের দিকে কুরআন আমাদের ডেকে যায় অবিরাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


