আমার প্রিয় পোস্ট

মেরুদন্ডওয়ালা লোক দুর্লভ। হিটখোর নপুংসক অবস্থানবিহীনই বেশী আমাদের মধ্যে-http://tinyurl.com/merudondo

বাংলাদেশ সরকার, প্লিজ ইন্টারনেটের স্বাধীনতা হরণ করবেন না

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০০

শেয়ার করুন:                   Facebook

[সর্বশেষ: ১০ মার্চ ২০০৯ বাংলাদেশ সরকার ইউটিউব সহ ইন্টারনেটের সাইটগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে । ]

ঢাকায় ইউটিউবে ঢুকতে গিয়ে টাইম আউট হয়ে যাচ্ছিল দেখে অনেকে ভাবছিলেন যে ইউটিউবের সার্ভারের সমস্যা । এরপর দেখা যাচ্ছিল যে ইস্নিপস্ এও ঢোকা যাচ্ছে না । তখন সন্দেহ করা হলো যে সমস্যাটি অন্য কোন খানে । কোথাও ডেটা ব্লক হয়ে যাচ্ছে । প্রমাণ ছাড়া সরকার কে দোষ দেয়াটা অযৌক্তিক । কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে অভিজ্ঞ বাংলাদেশী নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গা থেকে জানালেন সরকারী কোন সার্ভারের ফায়ারওয়ালে ইউটিউব সহ অনেক গুলো সাইট ব্লক করা হয়েছে ।

বাংলাদেশ লিনাক্স ইউজার গ্রুপের সার্ভার থেকে গুগল, ইউটিউব এবং ইস্নিপসের সাইটে ট্রেসরাউট কমান্ড দিয়ে দেখা গেছে, গুগল ঠিকই পৌছে যাচ্ছে গুগলের সার্ভারে কিন্তু বাকি দুটো আটকে গেছে বিটিটিবির ফায়ার ওয়ালে ।


ছবি: Click This Link


ছবি: Click This Link


ছবি: Click This Link

এর আগে সচলায়তন সহ ব্লগিং এর সাইটে আটকে দেয়া হয়েছিল । কেন? যদি কোন নির্দিষ্ট কনটন্টের সরকারী মহলের কাছে আপত্তিকর মনে হয় তবে ইউটিউব কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করলেই হতো । কিন্তু এটা না করে ভিডিও এবং অডিও সাইট ব্লক করে সরকার ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে ।

সরকারের মনে রাখা উচিত্ ইন্টারনেট সেলফোনের কোম্পানী নয় যে টাওয়ার ডাউন করে দিলে সব চুপ । প্রক্সি সার্ভার সহ নানান কায়দায় লোকে সরকারী সার্ভার বাইপাস করে ঠিকই এসব সার্ভিস ব্যবহার করতে পারবে । দেশের বাইরে যে সব বাংলাদেশী আছেন তাদের কে ঠেকাবে কি করে? আর ইমেইল দিয়ে যে কনটেন্ট ছড়াচ্ছে তাকে বন্ধ করবে কী করে?

সরকারে কাছে সবিনয় অনুরোধ, আমাদের গৌরবোজ্জল স্বাধীনতার মাসে আমাদের ইন্টারনেটের স্বাধীনতা হরণ করবেন না।

[ মডারেটরদের কাছে অনুরোধ যতক্ষণ সাইট গুলো ব্লক থাকে অন্তত: ততটুকু সময়ের জন্য হলেও লেখাটি স্টিকি করা হোক ]

কৃতজ্ঞতা: Click This Link

 

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১১:২০

 

  • ৪৯ টি মন্তব্য
  • ২৩১০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৯
comment by: েরজাউল করিম বলেছেন: হক কথা।
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১১
comment by: হাই ৫ হাসান বলেছেন: কিসের ভয়? সত্য প্রকাশ হওয়ার ভয়? কেনো ?
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: সেটাই সবার প্রশ্ন । এসব ব্লক করে অযথা বিতর্ক বৃদ্ধি করার কোন মানে নেই ।

৩. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৬
comment by: মাথা পাগলা বলেছেন: ভালা হইছে। mediafire ও block। একটু আগে এঐটা লইয়া blog লিখলাম।
৪. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৮
comment by: ফেরদাউস আল আমিন বলেছেন: পশ্চিমে সরকার মিডিয়ার মাধ্যমে চাপা মারে; সত্য সব চাপার মাঝে চাপা পড়ে যায়। সত্য যার প্রয়োজন, তার বের করে নিতে হয়। এতে সরকারকে দায়ী করা ঠিক না।
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: ইন্টারনেটে সত্য মিথ্যা নির্ধারণ ব্যবহারকারীর উপর ছেড়ে দিন। কোন ভিডিও বা অডিও নিয়ে আপত্তি থাকলে রিপোর্ট করুক কিন্তু ঢালাও ভাবে ব্লক করা যুক্তিসঙ্গত নয়।

৫. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৯
comment by: নেক্সাস বলেছেন: ধৈর্য্য ধরেন দিন বদলের পালায় আরও কত কিছু দেখার আছে....
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: হয়তো!

৬. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩০
comment by: বিডি আইডল বলেছেন: ডিজিটাল বাংলাদেশের উপদেষ্ট জয় সাবের তো এটা জানার কথা
৭. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৪
comment by: হীরক রাজা বলেছেন: আমি mediafire এ ঢুকতে পারছি না
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪০

লেখক বলেছেন: মাথা পাগলাও এমন কথা বলেছে । ধন্যবাদ ।

৮. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: ভাবতে ভালই লাগে, আমরা ডিজিটে টাল হচ্ছি।
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: এটা দু:খজনক ।

৯. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৩
comment by: রাজনীতিক বলেছেন: শেখ মুজিব বেচে থাকলে আজ খুব খুশী হতেন।কারণ তিনি সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিলেন। আর তার ডিজিটাল কন্যা ইন্টারনেটের ওপর হস্তক্ষেপ করেছেন। একেই বলে বাপ কা বেটি।
১০. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫১
comment by: ত্রিভুজ বলেছেন: স্বাধীনতার মাসে আমাদের ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য তীব্র নিন্দা জানাই ।
১১. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫২
comment by: সুমন অহেমদ বলেছেন: বাহ্! বেশ, বেশ. . .
চোখের সামনে দেখতে পাচ্ছি,
ডিজিটাল বাংলাদেশ!!
১২. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৬
comment by: মোঃ মোয়াজ্জেম হোসেন বলেছেন: ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপ, মানি না মানব না।
ইন্টারনেটের স্বাধীনতা দিতে হবে, এটাই আমাদের দাবি।
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন । ইন্টারনেটের স্বাধীনতা চাই ।

১৩. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০০
comment by: শূন্য আরণ্যক বলেছেন: ডিজিটলেস বাংলাদেশ ...... :) ..

তালি @ বাকশালী কায়দা কানুন
১৪. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০২
comment by: তর্পন বলেছেন: এটাতে মাইনাস দিয়েছেন কেউ । ভাই,এতো কোন পলিটিক্যাল কিছু না, তার পরও কারও ভাল লাগলো না কেন?
১৫. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:১৯
comment by: আমার এই মন বলেছেন: ছি! ছি! ছি .... ডিজিটাল সরকার এত্ত খারাপ

ফকরউদ্দিন -এর এনালগ সিষ্টেমই ভালো ছিলো

১৬. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:২৭
comment by: মদন বলেছেন: ডিজিটাল সরকারের এনালগ কার্যক্রম ;)
১৭. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:২৯
comment by: শ্যোন বলেছেন: Hee hee: Click This Link
১৮. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৬
comment by: তাসবির বলেছেন: এর পর কি করবে ??? ফাইবার অপটিক কানেকশন কেটে দিবে ?
১৯. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৬
comment by: মনির হাসান বলেছেন: হায়রে .. সামুতে ঢুক্তেও হাশফাশ করতাছে ..
২০. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৭
comment by: রিসাত বলেছেন: স্টিকি করা হওক
২১. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: এটা আর্মিদের জাদু।
সরকার এখনও আর্মি প্রভাব থেকে বেরুতে পারেনি। আসলে তা সম্ভব ও না। বিডিআর বিদ্রোহের ঘটনার পর পিএম আর্মি যা বলছে তাই শুনতে বাধ্য হচ্ছেন। কেননা এখন আর্মিরা যেকোন সময় ক্ষেপে গিয়ে একটা ক্যু ঘটিয়ে দিতে পারে। কেননা আর্মির সবক্ষেত্রে এখন এই ইমোশনটা ছড়িয়ে দেয়া সম্ভব যে রাজনৈতিক সরকার এ ঘটনা সমাধান করতে পারবে না, তাই আর্মিকেই ক্ষমতা নিতে হবে। এজন্যেই মনে হয় ডিজিটাল সরকার অনিচ্ছায়ও এইরকম আর্মিগিরি ডিসিশন নিল।

তা না হলে আলীগ সরকার থেকে আমি ঘোরতর এন্টিআলীগ হয়েও এই আচরন কোনদিনও আশা করি না।
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: নিরাপত্তা বৃদ্ধির নাম করে কিছু লোক হয়তো সরকার কে বিভ্রান্ত করেছে। আমরা চাই সরকার ব্লক করা সাইটগুলো উন্মুক্ত করে দিক এবং ভবিষ্যতেও এমন কাজ যাতে না করে।

এটা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরী করাও সমর্থণ যোগ্য নয় ।

২২. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ২:২৭
comment by: অ্যামাটার বলেছেন: টুঁটি চেপে ধরা কোন সমাধান না, এগুলো চায়না-সৌদি'র মত পুলিশি রাষ্ট্রের নজির।
০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: একমত!

২৩. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৩
comment by: ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমার ধারণা নিশ্চয়ই কোন মারাত্মক সমস্যা হয়েছে। এবং এক্ষেত্রে আমি রন্টি চৌধুরী ভাইয়ের সাথে একমত।

আশা করি সরকার শীঘ্রই একটি ব্যবস্থা নিবে।
২৪. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৫
comment by: অরণ্য আনাম বলেছেন: বাইন্দা পিডা
২৫. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৮
comment by: টেকনো বলেছেন: আর কিছু নয়।

ডিজিটাল স্বাধীনতা চাই।
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: একমত। ধন্যবাদ ।

২৬. ০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৪
comment by: জহির আহমেদ বলেছেন: আমার এক ব্যক্তিগত সূত্র থেকে জানলাম আর্মির একাংশ থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদের বেশির ভাগই ৮২ থেকে ৯৬ এর মধ্যে কমিশনড অফিসার।
০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: প্লিজ গুজব ছড়াবেন না । যদি স্পেসিফিক কিছু জানেন খুলে বলুন ।চাপ বলতে কী বোঝাচ্ছেন ?

২৭. ০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৫০
comment by: অক্ষর বলেছেন: হাসাইলেন ভাই, জহির ভাইরে কৈলেন গুজব না ছড়াইতে

আর আপনি তো মহা গুজব ছড়াইতেছেন। বাংলাদেশের অনেকেই এই সব ওয়েবসাইটে ঢুক্তে পারতেছে। তারা কেম্নে পারতেছে তাইলে?
০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: বাংলাদেশ দু'ভাবে ইন্টারনেটের প্রাইমারী ব্যাকবোনের সঙ্গে কানেক্টেড । ভিস্যাট দিয়ে যারা কানেক্টেড তাদের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই । সুতরাং তারা ইউটিউব সহ সব সাইটে যেতে পারবে ।

সরকার শুধু মাত্র সাবমেরিন কেবল দিয়ে যারা কানেক্টেড তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে । সিংহভাগ ব্যবহারকারী দ্বিতীয় পদ্ধতিতে কানেকটেড বিধায় তারা এই অসুবিধায় পড়েছে । কী করে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তা উপরে বলেছি ।আশা করি এখন বুঝতে পেরেছেন যে এটা মহাগুজব নয় ।

জহির ভাইকে অনুরোধ করেছিলাম যদি স্পেসিফিক কোন ইনফরমেশন পান তাহলে যেন শেয়ার করেন । যদি তিনি গুজবের কথা বলার জন্য কষ্ট পেয়ে থাকেন তবে আন্তরিকভাবে দু:খিত । ধন্যবাদ ।

২৮. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫১
comment by: রাজর্ষী বলেছেন: যদি ব্লক করে থাকে তবে চরম ধিক্কার জানাই।
০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: সম্পুর্ণ একমত।

২৯. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৯
comment by: তানজিম বলেছেন:
ইন্টারনেটের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে হয়তো দেখতাম না বেপারটা কি। নিযিদধ করায় জানতে পারলাম। জানাতেও পারবো।
৩০. ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২২
comment by: লুথা বলেছেন: একটা প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ।

যদি সরকার নেট বা কোনো ওয়েব ব্লক করে, তাহলে বুঝতেই হবে যে, যা ছরাছছে কিছুটা হলেও সত্য।

ব্লক করলে করুক। মেইল ব্লক করবে? প্রক্সী ব্লক করবে? আলজাজিরা টিভি অফ করে দিবে ?

করুক ।

প্রব্লেম নাই।

রাজনিতিবিদরা যদি নিজেদের এতই চালাক মনে করে, খুব ভাল।

জনগন বোকা নাকি কি, টাইম এ বলে দেয়। ইতিহাস তো তাই বলে।
৩১. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৬
comment by: এনটনি বলেছেন: নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, youtube থেকে সম্প্রতি আর্মি ও প্রধানমত্রীর বিডিআর ইস্যুতে সেনাকুন্জে কথোপকথোন এর ক্লিপিংস ডাউনলোড এর হার বেশি হওয়ায় এই সাইট বন্ধ করা হয়েছে।
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: @এনটনি, আপনাকে কেউ বিভ্রান্ত করেছে ।

ইউটিউবের ভিডিও ডাউনলোডের ক্ষমতা বিশাল (ধরে নিচ্ছি ভিডিও দেখাকেও ডাউনলোড বলে ধরে নিচ্ছেন ?)। দু একটি ভিডিওর জন্য দেশ ব্লক করবে এটা অবিশ্বাস্য । বরং যে সমস্ত ক্লিপে বেশী লোড পড়ছে সেগুলো মুছে ফেললেই ল্যাঠা চুকে যেত, তাই না?

ট্রেসরাউটে দেখাচ্ছে সমস্যাটা বিটিটিবি সার্ভারে । ইউটিউবের পক্ষে তো বিটিটিবি সার্ভারে এসে ব্লক করার কথা না । ডাউনলোড তো শুধু বাংলাদেশ থেকে হচ্ছে না । যারা ভিস্যাট দিয়ে কানেকটেড, তাদের আইপিও বাংলাদেশী, তবে তাদের কেন সমস্যা হচ্ছে না ?

৩২. ০৯ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৫৯
comment by: আরিফুর রহমান বলেছেন: এই পো্স্ট স্টিকি হলো না কেন?
৩৩. ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৭
comment by: তর্পন বলেছেন: ধন্যবাদ । আশা করছিলাম ইন্টারনেটের স্বাধীনতা এবং সরকারের ভুমিকা নিয়ে একটি পোস্ট স্টিকি হবে ।
৩৪. ০৯ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৮
comment by: এনটনি বলেছেন: ভাই, মনে হয় নির্ভরযোগ্য সূত্রটা ঠিক।
আজকে বিডি নিউজ২৪.কম একি বরাত দিলো।

http://www.vtunnel.com দিয়ে youtube এ যাওয়া যায়।
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: আচ্ছা । ধন্যবাদ তথ্যের জন্য ।

 

 


দীর্ঘদিন ধরে অনলাইনের পাঠক । পত্রিকায় লিখতাম সখ করে । টাইপিং এর চেয়ে কাগজ কলম কে বেশী ভাল লাগতো তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই