আমার প্রিয় পোস্ট

প্রথমেই আমি তাকে যাদু করতাম

ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স

১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৬

শেয়ারঃ
0 1 0

১. ইউটিউব থেকে সরাসরি এমপিফোর ভিডিও ডাউনলোড ২. হাই রেজ্যুলুশনের স্টিরিও শব্দ সহ ভিডিও দেখা



১. কোন প্লাগইন বা কনভার্টার ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
ইউটিউব শুধু ভিডিও দেখতে দেয় কিন্তু সরাসরি ডাউনলোড করার কোন লিংক দেয় না । কিন্তু তাদের একটি লুকানো লিংক আছে যা দিয়ে ইউটিউব থেকে এমপিফোর ফর্ম্যাটে ভিডিও নামিয়ে নেয়া যায় ।

নিচের জাভাস্ক্রীপ্টটি বুকমার্কে যোগ করে রাখলে ইউটিউবের ভিডিও দেখার সময়, বুকমার্কটিতে ক্লিক করা মাত্র ভিডিও নেমে আসবে ।আমি দেখেছে এটি ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম, সাফারী সব ব্রাউজারে কাজ করে । (এভাবে জাভাস্ক্রীপ্টকে বুকমার্কে এড করা বুকমার্কলেট মানে পরিচিত)

javascript:if(document.location.href.match(/http:\/\/[a-zA-Z\.]*youtube\.com\/watch/)){document.location.href='http://www.youtube.com/get_video?fmt='+(isHDAvailable?'22':'18')+'&video_id='+swfArgs['video_id']+'&t='+swfArgs['t']}


২. হাই রেজ্যুলুশন ভিডিও দেখা


ইউটিউবের ভিডিও সাধারণত 320x240 Mono হয়ে থাকে । রেজ্যুলেশন বাড়ানোর জন্য লিংকের পিছনে &fmt= জুড়ে দিন ।

ধরা যাক কোন একটি ভিডিও দেখছেন এড্রেসবারে এরকম লিংক দেখাচ্ছে. ...youtube.com/watch?v=CQzUsTFqtW0 ভাল রেজ্যুলুশনের জন্য ব্রাউজারের এড্রেস বারে &fmt=22 যুক্ত করার পর এটি হবে । ...youtube.com/watch?v=CQzUsTFqtW0&fmt=22

এখানে &fmt বলে দেয় কত রেজ্যুলুশনের ভিডিও । যদি অরিজিন্যাল ভিডিওটি লো রেজ্যুলুশনের হয় তবে কোন পরিবর্তন দেখতে পারবেন না

‌ক. &fmt=6 দিলে 448x336, Flash 7 video @ 900Kbps; audio @ 44.1KHz 96Kbps Mono CBR. উদাহরণ: Click This Link

খ. &fmt=18 দিলে 480x360, H.264 video @ 512Kbps; audio @ 44.1KHz 128Kbps Stereo. উদাহরণ: Click This Link

গ. &fmt=22 দিলে সর্বোচ্চ 1280×720 (720p), H.264 video @ 1024Kbps; audio @ 44.1KHz 232Kbps Stereo. উদাহরণ: Click This Link

ঘ. ততোধিক রেজ্যুলেশনের জন্য &fmt=24 দিয়ে দেখতে পারেন ।

এরকম অবস্হায় আগের বুকমার্কলেট ক্লিক করলে ডাউনলোডেড ভিডিও হবে একই রেজুল্যুশনের

কৃতজ্ঞতা:
http://www.squidoo.com/youtubehd
Click This Link

 

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫০
মন মানে না বলেছেন:
ভাই ,আমি নিরক্ষর লোক । আপনের এই্ লাইন গুলা কই লাগাইতাম ভাল কইরা বুজাইয়া কন ।
১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: কিছু স্ক্রীন শট এড করেছি । কোথায় সমস্যা বললে হেল্প করতে পারবো । ধন্যবাদ

১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: জটিল পোস্ট, শোকেসে রেখে দিলাম ;)
১২ ই মার্চ, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

=================================
সাম্প্রতিক পোষ্ট:
ইউটিউব কে নিষিদ্ধ করেছিল যে সব দেশ

৪. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৭
মইন বলেছেন: বালা লাগে নাই।
তাই প্রিয় পোস্টে।
১২ ই মার্চ, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: কেন ভাল লাগে নাই জানলে পরবর্তীতে কাজে লাগতো । প্রিয় পোস্টে রাখার জন্য ধন্যবাদ ।

১২ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

১২ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: মোয়াজ্জেম ভাই, কমেন্টের জন্য ধন্যবাদ ।

৮. ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২৪
অক্ষর বলেছেন: কিন্তু বুক্মার্কে এ্যাড কর্তে পারি নাই
৯. ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪১
জইন বলেছেন: প্লিজ হেল্প মি ................ eরাজাকার ..... খুঁজছি।
১০. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪০
নুসরাত জাহান যুথি বলেছেন: ভালো ও কাজের পোস্ট। ধন্যবাদ।
১১. ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৪
নুসরাত জাহান যুথি বলেছেন: আমি অবশ্য hidownload নামে একটা software ব্যবহার করি। ওটা flv format এ ভিডিও নামায়। তারপর কনভার্ট করে wmv তে নিয়ে যাই আরেকটা software ব্যবহার করে।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আমি ভাইরাস এবং ট্রোজান এড়াতে অপরিচিত কোন সফটওয়্যার ব্যবহার করি না । এটা ভাল লেগেছে কেননা কোন রকম কনভার্টার ছাড়াই ইউটিউবের সাইট থেকে ভিডিও নামিয়ে ফেলে । কোয়ালিটি ও ভাল ।

এমপিফোর ভিডিও কে সরাসরি কুইক টাইম প্লেয়ার দিয়ে দেখতে পারেন ।

১২. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০২
নুসরাত জাহান যুথি বলেছেন: flv format এর ও অবশ্য নিজস্ব ভিডিও প্লেয়ার আছে। কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব ও পরিচিতরা আমার কাছ থেকে ভিডিও নেয়। flv format এ দিলে অনেক ঝামেলা হয়। এজন্য convert করে রাখি। তবে আপনার পদ্ধতি নিঃসন্দেহে সবচেয়ে ভাল।
২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৪
গণ্ড মূর্খ বলেছেন: আচ্ছা ভাই Utube থেকে নামানো যায় বুঝলাম Itube বা Metube থেকে নামানো যায়না? :D :D :D
১৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৬
মেঘ_কম বলেছেন: জাবা স্ক্রিপটি বুকমাক্স এ যোগ করতে পারিনি।
১৫. ০২ রা মে, ২০০৯ দুপুর ২:০৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: খুব কাজের জিনিস দিলেন তো! আমি এমনিতে ফায়ারফোক্সের অ্যাড-অন দিয়ে ভিডিও ডাউনলোড করতাম। এখন এটা ট্রাই করে দেখছি। লিওনার্দো'র ভিডিওটি না দেখে ভাল লাগতেছে না! অনেক ধন্যবাদ।
১৬. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:৩৮
সাদাচোখ বলেছেন: জাভাস্ক্রীপ্টটি বুকমার্কে যোগ করুন এভাবে

প্রথমে ফায়ার ফক্স ব্রাউজার খুলে বুকমার্কস-এ যান। বুকমার্ক দিস পেজ- এ ক্লিক করুন। এবার ছোট্ট যে বক্স আসবে, তাতে নেম লিখার জায়গায় youtube video download লিখুন। এবার Done বাটনে ক্লিক করুন।

আবার বুকমার্কস-এ যান। youtube video download বুকমার্কটিতে রাইট ক্লিক করুন এবং propertis –এ যান। Locaton লিখা বক্সে নিচের কোড টি লিখুন।



if(document.location.href.match(/http:\/\/[a-zA-Z\.]*youtube\.com\/watch/)){document.location.href='http://www.youtube.com/get_video?fmt='+(isHDAvailable?'22':'18')+'&video_id='+swfArgs['video_id']+'&t='+swfArgs['t']}



এবার সেভ চেঞ্জেস দিয়ে বেরিয়ে আসুন।

এখন youtube এর যে ভিডিওটি ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন। পুরোপেজ লোড হতে দিন। এখন আপনার youtube video download বুকমার্কটিতে ক্লিক করে একটু অপেক্ষা করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে।
১৭. ২৮ শে মে, ২০০৯ সকাল ১১:৫১
লােয়ক বলেছেন: ফাটাফাটি জিনিস................
২২. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৪
মহসিন০৮ বলেছেন: শোকেসে রাখলাম
ধন্যবাদ.................
২৩. ২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২১
Mukit বলেছেন: শোকেসে রেখে দিলাম..... :)

 

মোট সময় লেগেছে ০.০৪৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘদিন ধরে অনলাইনের পাঠক । পত্রিকায় লিখতাম সখ করে । টাইপিং এর চেয়ে কাগজ কলম কে বেশী ভাল লাগতো তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই