আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- ধিক !! ও আহারে !! সেরা ব্লগার সার্টিফিকেট!! - ছোটমির্জা
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- সামু ব্লগের মেইনটেন্যান্স খরচ মাসে কত ??? - ফটো পাগল
- প্রকৃতির সপ্তমাশ্চর্য এবং আমরা (বাংলাদেশীরা) - _তানজীর_
- ৭০০ বছরের পুরানো বেঁচে থাকা একটা গ্রাম ছবি ব্লগ - নষ্ট কবি
- ব্লগ প্রতিযোগিতা : ভোট নিয়ে অবিশ্বাস্য জালিয়াতি, বিশ্বাসযোগ্য তদন্ত চাই (আপডেটেড)) - ফিউশন ফাইভ
- ম্যাকের জন্য বাংলা ফনেটিক কি-বোর্ড Bangla-অঙ্কুর - ইউ২৫৬
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- Nasca Lines: পেরুর রহস্যময় ন্যাযকা সভ্যতা এবং তাদের ততোধিক রহস্যময় ভূ-চিত্রগুলি - হোরাস্
- মজার ধাঁধা রুবিক’স কিউব - সোহরাব সুমন
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের আপডেট -৩ - পাতলা খান
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- আমার শিশু, আমার ঘরের জীবন্ত এক আসবাব। - সৈয়দ সাইফুল আলম শোভন
- হুমায়ুন আজাদ: প্রেমিকার মৃত্যুতে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কে ছিলেন রাসপুতিন? - ইমন জুবায়ের
- দ্য গ্রেট বৃটেন কমপ্লেক্স - জ্বিনের বাদশা
- বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা এবং নেপাল - হাসান শরিফ
- একাত্তরের চিঠির ডিজিটাইজড্ কন্টেন্ট -১ - তর্পন
- ১৯৭১ এর চিঠি (পৃষ্ঠা নং ২০) - তর্পন
- একাত্তরের চিঠি ( পৃষ্টা নং ১৬ এবং ১৭) - পাতলা খান
- একাত্তরের চিঠি ( পৃষ্টা নং ১৩) - পাতলা খান
- ১৯৭১ এর চিঠি (চিঠি নং ৬) - তর্পন
- ১৯৭১ এর চিঠি (চিঠি নং ৫) - তর্পন
- একাত্তরের চিঠি (চিঠি নং ৩) - পাতলা খান
- ৭১ এর চিঠি (চিঠি নং ২) - পাতলা খান
- একাত্তরের চিঠি (চিঠি নং ১) - পাতলা খান
- একাত্তরের চিঠি (পৃষ্টা নং ১৫) - পাতলা খান
- জামাতের যুদ্ধাপরাধের কিছু দালিলিক প্রমান - এ. এস. এম. রাহাত খান
- মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক ও কর্মোপযোগী করা হোক - লেখাজোকা শামীম
- মেহদী হাসান: আপনি আমাদের ক্ষমা করুন - ইমন জুবায়ের
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- খালেদা জিয়ার বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্য করা সঠিক হয়নি - সালাহ উদ্দিন কাদের চৌধুরী - যুকরুফা ০৭
- ফটো রসিকতা - ৩ [
] - শূন্য আরণ্যক
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহমুদ
- বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-9) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব ৯)) - এস্কিমো
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- পন্ডিত মশাই, কুকুরের ঠ্যাং এবং অন্যান্য - আতিকুল হক
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- একটি নির্মম জোকস্। - স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
- পথে বড় ভয় - কিরণময়ী
- এডভেঞ্চার বাংলাদেশ। - সৌম্য
- একটি ছবির কথাই শুধু বলতে এসেছি ! - প্রচেত্য
- ক খ গ - তারার হাসি
সামহোয়ারইন, স্প্যামার ঠেকাতে আইপি হ্যাশ প্রকাশ করুন
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৮
সামহোয়ারইন এর সংকলিত পোষ্টের পাতাটি স্প্যামারদের প্রধান আকর্ষণ। সাইটটি যেহেতু আইপির বিষয়ে একটু উদার কোন একটি বিশেষ গোষ্ঠির মত প্রকাশের উদ্দেশ্যে একই ব্যক্তি অনেকগুলো একাউন্ট খুলে সংকলিত পোষ্টের পাতাটি দখল করে নিতে পারে, বিভিন্ন নামে প্লাস/মাইনাস দিতে পারে। একই উপায়ে কমেন্ট ফ্লাডিং ও হচ্ছে অহরহ। আমি দেখেছি কিছু ব্লগার পোষ্টে একই রকম কমেন্ট করছে একই কায়দায়। দেখলে মনে হয় যে কমেন্ট পোষ্ট করছে সে আসলে ডজন খানেক ভিন্ন নামে লগ ইন করছে ।
এখন দুটো উপায়ে পরিস্হিতির উন্নতি করা যায় ।
ক. একই আইপি থেকে মাত্র একজন কে রেজিস্টার করতে দেয়া।
খ. আইপি সবার সামনে উন্মুক্ত করে দেয়া যাতে সন্দেহজনক ব্লগার কে রিপোর্ট করা সম্ভব হয় ।
প্রখম উপায়টি বাস্তব সম্মত নয় । প্রাইভেট নেটওয়ার্কে একটি আইপিতে একাধিক ব্যবহারকারী থাকতে পারে । প্রক্সি ব্যবহার কারীরা আবার সত্যিকারের আইপি লুকিয়ে প্রক্সির আইপিতে ব্রাউজ করতে পারেন ।
দ্বিতীয় পদ্ধতিটি ভাল এবং একসময় জনপ্রিয় ছিল। নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আইপি টি এখন আর প্রকাশ করা হয় না । এজন্য আমার প্রস্তাবনা হল আইপির বদলে তার হ্যাশ কোড টি প্রকাশ করা হোক। হ্যাশিং হল এক ধরণের একমুখী এনক্রিপশন । অন্যান্য এনক্রিপশনের চেয়ে হ্যাশের তফাৎ হলো হ্যাশ কোড দেখে বলার উপায় নেই কাকে হ্যাশ করে এটা জেনারেট করা হয়েছে কিন্তু যদি দুটো হ্যাশ মিলে যায় তবে নিশ্চিত যে তাদের মূল শব্দ একই । কৌতুহলী পাঠকরা অনলাইনে হ্যাশ জেনারেট করার জন্য এখানে দেখতে পারেন। নানান আইপি দিয়ে দেখুন। যদি একই আইপি হয় হ্যাশও একই হবে । এখানে md5 নামক পদ্ধতি ব্যবহার করা হয়েছে । এরকম অনেক পদ্ধতি আছে যা এখানে বর্ণনা করতে বিরত থাকলাম ।
মোদ্দা কথা আইপি হ্যাশিং করলে যে কোন আইপির বদলে ৮ থেকে ৩২ বাইট এর কোড জেনারেট হবে এবং । এরকম একটি হ্যাশ কে প্রকাশ কোড বা প্রকাশক কোড নামে যদি প্রতিটি পোষ্ট এবং কমেন্টের পাশে দেয়া হয় তবে যে কেউ বুঝতে পারবে স্প্যামিং বা ফ্লাডিং এর উত্স কি একই কিনা ।
![]()
হ্যাশিং সামহোয়ারইন এর ইঞ্জিনিয়ার কাছে পরিচিত হওয়ার কথা । এখানে মাত্র ১ লাইন পিএইচপি প্রোগ্রাম দিয়ে হ্যাশ করার উপায় বলে দেয়া আছে : http://us.php.net/manual/en/function.hash.php
প্রাইভেট নেটওয়ার্কের একাধিক কম্পিউটার আইপি ব্যবহার করে, সুতরাং তাদের হ্যাশও মিলে যাবে, তাই না?
ঠিক।আইপি দিয়ে ট্র্যাকিং নিখুত পদ্ধতি নয় কিন্তু জানা পদ্ধতিগুলোর মধ্যে এটি সবচেয়ে কার্যকর । একাধিক ব্লগারের পোষ্টে যদি একই আইপি হ্যাশ/প্রকাশ কোড দেখতে পান তবে তারা একটি অফিস বা প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করছে এটাও হতে পারে । একই প্রকাশ কোড মানে যে স্প্যামার সেটা নিশ্চিত না হলেও কমেন্ট বা পোষ্টের ধরণ দেখে বুঝতে কষ্ট হবে না এটা কতটা উদ্দেশ্য প্রণোদিত ।
ডাইনামিক আইপি তে এটা কী কার্যকর হবে?
ডাইনামিক আইপি তে ভিন্ন হ্যাশ/প্রকাশ কোড হবে । বার বার আইপি পরিবর্তন করা ঝামেলার । এখন হয়তো একই লোক আরামে ১০ টা পোষ্ট করে যাচ্ছে ভিন্ন নামে । প্রস্তাবিত পদ্ধতিটি তার জন্য কাজটা কষ্টকর করে দেবে ।
হ্যাশ কৃত কোড কি ক্র্যাক করা যাবে ?
না ।এটি একমুখী প্রক্রিয়া, মানে জেনারেটেড হ্যাশ থেকে উত্স জানা প্রায় অসম্ভব। আর শুধু আইপির মত তথ্য হ্যাক করার জন্য কে প্রচুর সময় খরচ করতে যাবে?
উপসংহারে বলতে চাই যে সামহোয়ারইন প্রতিটি পোষ্ট এবং কমেন্টে আইপির হ্যাশ কোড বা "প্রকাশ কোড" যুক্ত করুক । এতে সব না হলেও অনেক ক্ষেত্রেই স্প্যামার বা ফ্লাড কারীকে সনাক্ত করণ সম্ভব হবে । যারা ইচ্ছেমত একাউন্ট তৈরী করে সামহোয়ার এর পরিবেশ নষ্ট করতে চাইছে তারাও সতর্ক হতে বাধ্য হবে ।
সহায়ক সাইট: http://www.miraclesalad.com/webtools/md5.php , http://us3.php.net/md5 , Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্টিংরে বলেছেন:
ভালো প্রস্তাব।
যুগান্তকারী বলেছেন:
সহমত।পোংটা ব্লগারগো লাইগা দুঃসংবাদ।
রূপক বলেছেন:
ভালো সাজেশন...
লেখক বলেছেন: বুদ্ধিটা সোজা, প্রতিটি আইপির বদলে একটা এনক্রিপ্টেড কোড দেয়া । কোডটির নাম ধরুন "প্রকাশ কোড"। "প্রকাশ কোড" থেকে আইপি বের করা যাবে না, সুতরাং কেউ প্রাইভেসী হ্যাম্পার করতে পারবে না । কিন্তু নির্দিষ্ট আইপির একই "প্রকাশ কোড" থাকাতে চট করে বুঝতে পারবেন দুটো কমেন্ট ভিন্ন নামে হলেও এরা সম্ভবত একই পিসি থেকে এসেছে ।
জানজাবিদ বলেছেন:
ভাল সাজেশন। আইপি প্রকাশ করলে কিছু বাস্তব সমস্যা আছে।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
নিঃ সন্দেহে ভালো পস্তাব.
এক আইপিতে পাচ জন থাকলে তখন কি হইবো?
আমাগো আপিসে শেয়ার্ড লাইন। ১৫ জন আছে। মিনিমাম ৫ জন বল্গায়।
লেখক বলেছেন: পোষ্টে আপডেট দিলাম । দেখুন।
অলস ছেলে বলেছেন:
আমার প্রাইমারী কম্পু বুদ্ধিতে সাজেশানটা চমৎকার মনে হচ্ছে। সামহোয়ারের যে পরিবেশ, এটা দরকার। সরাসরি আইপি এড্রেস প্রকাশ করলে সমস্যা আছে।
অক্ষর বলেছেন:
ক. একই আইপি থেকে মাত্র একজন কে রেজিস্টার করতে দেয়াএইটা সম্ভব না, কারন একৈ বাসায় কয়েকজন থাকে। তার্মানে কি একজনই ব্যবহার কর্বে?
লেখক বলেছেন: পোষ্ট টি পুরো না পড়ে কমেন্ট করেছেন । আমি একই আইপি থেকে মাত্র একজন কে রেজিস্টার করতে পরামর্শ দিচ্ছি না ।
রূপক বলেছেন:
এনক্রিপশন প্রসেসটা বের করে ফেলা কি খুবই কঠিন?
লেখক বলেছেন: হ্যাশ করা ফলাফল থেকে আইপি বের করা বাস্তবে প্রায় অসম্ভব।
কুঙ্গ থাঙ বলেছেন:
যারা জিপিআরএস/এজ মডেম ব্যবহার করেন তাদের আইপি প্রতিবার লগিনের সাথে পরিবর্তিত হয়। সুতরাং ডাইনামিক আইপিজনিত সমস্যাটা থেকেই যাবে।
লেখক বলেছেন: পোষ্টে আপডেট দিয়েছি । দেখুন।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
অলস ছেলে বলেছেন: আমার প্রাইমারী কম্পু বুদ্ধিতে সাজেশানটা চমৎকার মনে হচ্ছে। সামহোয়ারের যে পরিবেশ, এটা দরকার। কুঙ্গ থাঙ বলেছেন: যারা জিপিআরএস/এজ মডেম ব্যবহার করেন তাদের আইপি প্রতিবার লগিনের সাথে পরিবর্তিত হয়। সুতরাং ডাইনামিক আইপিজনিত সমস্যাটা থেকেই যাবে।
লেখক বলেছেন: পোষ্টে আপডেট দিলাম । দেখুন।
একরামুল হক শামীম বলেছেন:
ভালো আইডিয়া মনে হচ্ছে
আকাশ_পাগলা বলেছেন:
ভাল কথা।
গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
আইডিয়া পছন্দ হইছে, সামুর উচিত ইমপ্লিমেন্ট করা ।
উল্লেখ্য যে, একই আইপি থেকে Microsoft এর live.com এ ১ দিনে ৩ টার বেশী একাউন্ট করা যায় না ।
তর্পন বলেছেন:
যদি প্রস্তাবটি ভাল না লাগে তাহলে কোন কথা নেই , কিন্তু কারো মনে কী ভয় ঢুকে গেছে? না হলে মাইনাস কেন? সর্বশেষ অতিথিদের তালিকা
# গাজী মো: সাইফুল ইসলাম
# হাসান মাহবুব
# কুঙ্গ থাঙ
# রূপক
# আকাশ_পাগলা
# একরামুল হক শামীম
# রিফাত হাসান
# বিং
# আমড়া কাঠের ঢেকি
# অক্ষর
# সাদা কাগজ
# রিয়াজুল ইসলাম
# ডিসকো বাবুল
# ধীবর
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ডায়নামিক আইপির ব্যাপার আছে। তার পরে একই আইপিতে একাধিক ইউজার থাকতে পারে, সে ব্যাপারটাও এড়াও সম্ভব না। প্রস্তাব সমর্থন করলাম না
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আমি প্লাস দিছি।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আইপি দেখালেও বা সমস্যা কি?
বিডি আইডল বলেছেন:
এইটা ভালো প্রস্তাব হলেও প্রয়োগজনিত সমস্যা আছে.. আমাদের দেশ সহ অনেকখানেই শেয়ারড আইপি ব্যবহার হয়...এছাড়া যেখানে ডায়নামিক আইপি সেখানেও এই হ্যাশ কোন কাজ করবে না...প্রায়োগিক কোন ব্যবহার নাই...
লেখক বলেছেন: পোষ্টে আপডেট দিলাম । দেখুন।
লেখক বলেছেন: হ্যা । এটা সোজা এবং পরীক্ষিত।
অক্ষর বলেছেন:
আমি পুরা পোস্ট না পৈড়া কমেন্ট কর্ছি, এইডা আপ্নেরে কে কৈলোতাইলে আপনি এখন কন যে, আপনি কি বুঝাতে চাইছেন নিচের লাইঙ্গুলো দিয়েঃ
এখন দুটো উপায়ে পরিস্হিতির উন্নতি করা যায় ।
ক. একই আইপি থেকে মাত্র একজন কে রেজিস্টার করতে দেয়া।
খ. আইপি সবার সামনে উন্মুক্ত করে দেয়া যাতে সন্দেহজনক ব্লগার কে রিপোর্ট করা সম্ভব হয়
লেখক বলেছেন: অক্ষর ভাই, এই দুটো পয়েন্টকে খন্ডন করেছি ঠিক পর পরই ।
.......দ্বিতীয় পদ্ধতিটি ( মানে..খ ) ভাল এবং একসময় জনপ্রিয় ছিল। নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আইপি টি এখন আর প্রকাশ করা হয় না । এজন্য আমার প্রস্তাবনা হল আইপির বদলে তার হ্যাশ কোড টি প্রকাশ করা হোক।..........
কোথাও আমি আইপি উন্মুক্ত করতে বলছিনা । বলছি এর এনক্রিপ্টেট হ্যাশ ডিসক্লোজ করতে । এতে ব্লগার সম্পুর্ণ নিরাপদ থাকবে কিন্তু স্প্যামারদের ধরতে সুবিধা হবে
অক্ষর বলেছেন:
আমিতো কৈ নাই যে আপনি খন্ডন করেন্নাই। কিন্তু ঐখানে যে দুইটা পয়েন্ট দিছিলেন, তার্মধ্যে প্রথমটার কথা আমি কৈছি। আমি তো কৈ নাই যে আপ্নের সাথে আমি একমত না বা আপনি এই পরামর্শ দিতাছেন। আমি খালি কৈছিলাম এইটার আদৌ কোনো দর্কার নাই।
লেখক বলেছেন: ওকে! এটা অনেকেই পছন্দ করবে না জানি। রেগুলার ইউজার রা তেমন পার্থক্য বুঝবে না । বহু নিক ধারীদের জন্য হবে কিছুটা দু:সংবাদ ।
নাহিদ বলেছেন:
আমার প্রাইমারী কম্পু বুদ্ধিতে সাজেশানটা চমৎকার মনে হচ্ছে। সামহোয়ারের যে পরিবেশ, এটা দরকার।কুঙ্গ থাঙ বলেছেন: যারা জিপিআরএস/এজ মডেম ব্যবহার করেন তাদের আইপি প্রতিবার লগিনের সাথে পরিবর্তিত হয়। সুতরাং ডাইনামিক আইপিজনিত সমস্যাটা থেকেই যাবে।
তর্পন বলেছেন:
এটা অবশ্যই দরকার । আইপি বদলায়ে ছাড় পেলে পেতে পারে কিন্তু একবার লগইন করে ধুম ধাম নিক বদলে /বা কোন স্ক্রিপ্ট ব্যবহার করে ফ্লাডিং করার আরাম আর থাকবে না ।
তর্পন বলেছেন:
যদি প্রস্তাবটি ভাল না লাগে তাহলে কোন কথা নেই , কিন্তু কারো মনে কী ভয় ঢুকে গেছে? না হলে মাইনাস কেন? সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
* ভাস্কর চৌধুরী
* ভিন্ন
* নাহিদ
* ভাঙ্গা পেন্সিল
* যশোর০০৭
* বিপ্লব খান
* সুফিয়ান ডট কম
* অক্ষর
সোজা কথা বলেছেন:
এটা অবিলম্বে ইম্প্লিমেন্ট করা হোক । ধন্যবাদ তর্পন ভাই ।
লেখক বলেছেন: দুই বা ততোধিক নিক কেন বৈধ হবে? কারণ প্রতিটি নিকের রয়েছে একটি করে প্লাস/মাইনাস দেবার ক্ষমতা, ভিন্ন নামে ব্লগ খোলার অধিকার । এতে যে একটি নিক এ সত্ ভাবে ব্লগিং করছে তার সততাকে অবমুল্যায়ন করা হয়।
সোহেল,ফেণী বলেছেন:
ভালো পরামর্শ
লেখক বলেছেন: ধন্যবাদ।
তনুজা বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ তনুজা। সত্ ব্লগারদের দের কাজ কে উত্সাহিত করা হোক এবং পেইড বা প্রপাগান্ডা চালানোর জন্য নিযুক্ত ব্লগারদের হাতে নাতে ধরা হোক।
মোহাইমেন বলেছেন:
ভালো প্রস্তাব, পারশিয়ালি কাজ করবে। অবশ্য ফিলটারিং হবে এটাই মুখ্য। আপনার পোস্ট ও ভালো লেগেছে। +
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
সহমত।
রাসেল ( ........) বলেছেন:
বিষয়টা দেখলাম, তবে আবলামি বিষয়ে বক্তব্য অপরিবর্তিত থাকতেছে।সামহোয়্যারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে কিছু ব্লগার, তাদের দমনের জন্য আইপি হ্যাশ প্রকাশিত হোক, স্প্যামারদের ঠেকাতে আইপি হ্যাশ প্রকাশিত হোক, সব মিলিয়ে বিষয়টা নিরাপত্তাজনিত।
কেউ মন্তব্য লিখে কারো নিরাপত্তাবিঘ্নিত করতে পারে না। এই জাতীয় ভাবনাও নিয়ন্ত্রনমূলক, এই নিয়ন্ত্রন প্রথার ঘোর বিরোধী আমি। কৌশলে কিংবা সরাসরি যেকোনো উপায়েই নিয়ন্ত্রনের ধারণাটা হাঁটুল আর উটুলের মাথানির্গত হয়।
আমার গত ৩ বছর ৪ মাসের অভিজ্ঞতায় কখনই মনে হয় নি নিয়ন্ত্রন প্রয়োজন, এখনও মনে হয় না,
লেখক বলেছেন: কে নিয়ন্ত্রণ করছে? কোথায় বলা হয়েছে সামহোয়ারইন কে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে? আইপির হ্যাশ কোড টি জানতে দিলে কতিপয় বহুনিকবিশিষ্ট ব্লগার দের ঘুম হারাম হবে । এটি সামাজিক ভাবে যথেচ্ছ ব্যবহার কে নিরুত্সাহিত করা ।
হাসান মাহবুব বলেছেন:
একমত।
সবার সাথে কানেক্ট হওয়াটাই বড় কথা
অনেক ভালো ভালো পোষ্টের কেউ কমেন্ত ই করে না
তাই বলে যারা ফান করার জন্য আসে তাদের কি ঠেকিয়া রাখা উচিত
দুই নিক বা আরো নিক খোলা যার যার ব্যক্তিগত ব্যাপার
আমি খুললে আমি জানান দিয়ে খুলবো
অন্যের স্বাধীনতা নিয়ে আপনার মতের সাথে একমত হতে পারলাম না
আপনার পোষ্ট দেখে একটা পোষ্ট দেয়ার চিন্তা মাথায় এসেছে
লিখছি এখন ; হলে লিংক দিবো
লেখক বলেছেন: শূন্য আরণ্যক, ১০০% ভাগ একমত যে প্লাস মাইনাস বিষয় না এবং এখানে সবার পক্ষে বিপক্ষে মন্তব্য প্রাপ্তি সবচেয়ে বড় অর্জন ।
Click This Link পোষ্টের ৬ নং কমেন্টে আমি আমার বক্তব্য লিখেছি ।
সামাহোয়ারইন একটি সামাজিক সাইট বলে প্রত্যেকে তথ্য জানার স্বচ্ছতা দাবী করতে পারে । আইপি হ্যাশ মানে স্বাধীনতায় হস্তক্ষেপ নয় ।
হা হা , আমিও একটি আলাদা লেখা লেখার প্ল্যান করছিলাম । আপনি লিখলে লিখে ফেলুন, আমি আমার মত দেবে অবশ্যই ।
তনুজা বলেছেন:
@ শূন্য আরণ্যক
দুই নিক খোলাটা বড় কথা নয় , স্বনামে পরিচয় দিয়ে অনেকেই দুই নিক রাখে
কিন্তু ফলস পারসোনিফিকেশন গ্রহণযোগ্য নয় । ধরুন আপনি একটা মতামত জরীপে অংশ নিচ্ছেন । এখন আপনি আপনার তথ্য ইচ্ছাকৃত ভাবে দশ নিকে দিচ্ছেন, দশজন পৃথক আইডেনটিটি হিসেবে, সেখানেই বিপত্তি
এখানে দু তিনটে উদাহরণ দিই
বৃত্তবন্দী- কাকভুষন্ডি-এমিল
ঘনাদা- আরিফুর রহমান
কাকশালিখ..-দীপংকরদীপংকর
নির্ঝর নৈঃশব্দ্য- নিঝর নৈঃশব্দ্য-২
এরা সবাই স্বঘোষিত দুইনিকে , নিজেরাই জানিয়েছেন
একাধিক নিক খোলা দোষের নয় , লেখকের কথাটা খেয়াল করুন
প্রভাব বিস্তার করার জন্য একাধিক নিকের সাহায্য নিয়ে সেটাকে অন্যের মত হিসেবে চালানোর চেষ্টা করা অন্যায়
ব্যাপারটা খতিয়ে দেখলে এর অনেক বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই এটা সুস্থপ্রবণতা নয়
লেখক বলেছেন: Click This Link এর ৬ নং কমেন্ট টি দেখুন । এটাই বলতে চেয়েছি ।
রিফাত হোসেন বলেছেন:
পড়লাম । তবে কিছুই দিব না । প্লাস ও দিব না মাইনাস ও দিব না ।ভাল তবে এতে উপকারও হবে অপকারও হতে পারে ।
লেখক বলেছেন: রিফাত । আগেই বলেছি এতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে । একাধিক নিক ব্যবহারে কোন সমস্যা সামহোয়ার বলে নি । এটা নিয়ে আমার কোন বক্তব্য নেই কারণ অনেকে বলে কয়ে একাধিক নিয়েছে, এটা নির্দোষ ও হতে পারে । আমি সামহোয়ারইন এর মডারেটরদের চেয়ে এখানকার সদস্যদের গণতান্ত্রিক মতামতকে বেশী গুরুত্ব দেয়ার পক্ষে ।
যদি আইপি হ্যাশ থাকে, তবে যারা ফ্লাডিং করছে শুধু তারাই নিরুত্সাহিত হবে । যদি দেখেন প্রথম পাতার সব গুলো পোষ্টের আইপি হ্যাশ এক তবে এমনও হতে পারে একজন ভাল উদ্দেশ্য ভিন্ন নামে পোষ্ট দিয়েছেন, অথবা একটি অফিসের একাধিক লোক তাদের মত পোষ্ট দিয়েছেন । এক্ষেত্রে পাঠক জিজ্ঞেস করতে পারবে এবং যুক্তি সঙ্গত কারণ থাকলে মেনে ও নেবে । কিন্তু পোষ্টের ধরণ যদি "বিশেষ" এক মত কে প্রচার হয় তবে পাঠক এ থেকে স্পষ্ট বুঝতে পারবেন যে এটা এক ধরণের এবিউজমেন্ট । আমি কোন অপকার দেখছিনা । যদি খুজে পান প্লিজ ব্যাখ্যা করুন।
জড়িপ বড় না ব্লগিং বড়
যারা জানান দিয়ে দুই নিক নেয় আমি তাদের দলে।
নপুসংকের মতো নিকবাজী খেলাটা অসহ্য
এখন কেউ হয়তো তার একটা নিকে কবিতা লিখে
কিন্তু অন্য নিকে গল্প এটা তো এ্যাপ্রিশিয়েট করার মতো
##########################
প্রভাব বিস্তার করার জন্য একাধিক নিকের সাহায্য নিয়ে সেটাকে অন্যের মত হিসেবে চালানোর চেষ্টা করা অন্যায়
###########################
তীব্র ভাবে একমত !
লেখক বলেছেন: প্রভাব বিস্তার করার জন্য একাধিক নিকের সাহায্য নিয়ে সেটাকে অন্যের মত হিসেবে চালানোর চেষ্টা করা অন্যায়
একদম ঠিক কথা
অন্যের স্বাধীনতা বলেতে আমি দুই নিক বা ৩ নিক বলেছি
এবং জানান দিয়ে
Click This Link
পোষ্ট দিলাম
লেখক বলেছেন: ধন্যবাদ।
আট আনা বলেছেন:
২ জনের আইপি অ্যাড্রেস একই হয়ে গেলে সেই ক্ষেত্রে HTTP_USER_AGENT থেকে তার ব্রাউজার, ওএস, এগুলার ভার্সন ইত্যাদি বের করে ফিল্টার করা যেতে পারে।
লেখক বলেছেন: টেকনিক্যাললি আপনি সঠিক যে আইপির সঙ্গে ইন্টারনেট প্যাকেট কে বিশ্লেষণ করে আরও নিখুত ভাবে বের করা যাবে যে দুজন ব্যবহার কারী কি একই কম্পিউটার থেকে না ভিন্ন কম্পিউটার থেকে। আইপি হ্যাশের পাশাপাশি ব্রাউজার,ওএস ইত্যাদি থেকেও "প্রকাশ কোড" ক্যালকুলেট করা যেতে পারে। কুকি দিয়েও করা যায়।
আমি কড়া শাসনের চেয়ে মানসিক চাপ দিয়ে পরিস্হিতির উন্নয়নের পক্ষে । আমি চাই এখনকার বহুনিক থাকলে থাকুক । শুধু কম্পিউটারের আইপি (অথবা আপনার টেকনোলজি) তে একটি স্পেশাল কোড থাকুক প্রতিটি পোষ্টে ।
এখন একটি নির্দিষ্ট আইপি থেকে একাধিক নিক দিয়ে কেউ যদি ফান করে তবে সবাই হয়তো এনজন করবে । শুন্য আরণ্যক যেমন বলেছে অনেকে কবিতা /গল্প লেখার জন্য দুটো নিক নেয়। সেটাও থাকলে থাকুক। তখন আইপি হ্যাশের মিল থাকলেও কারো কোন সমস্যা থাকবে না ।
যদি কেউ এটা দিয়ে পাতা দখলের নোংরা খেলায় মেতে ওঠে তখন সবাই হৈচৈ করে প্রতিক্রিয়া দেখাবে এবং এই আইপি হ্যাশ টি গুরুত্বপূর্ন রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
বলাবহুল্য যখন সবাই মিলে আপত্তি করে বা কোন পোষ্টকে স্টিকি করতে হৈ চৈ করে সামহোয়ার কর্তৃপক্ষ সেটা মেনে নেয়। সুতরাং অটোমেটিক ফিল্টার না করলেও এখনকার মত স্বাধীনতা রয়েই যাবে।
কেউ দুইটা নিক ব্যবহার করলে জানান দিয়া করলেই ভালো
+++
লেখক বলেছেন: এখানে প্রতিটি নিককে একটি আলাদা ব্যক্তি ধরে নিয়ে সিস্টেম ডিজাইন করা হয়েছে। প্রতিটি নিকের রয়েছে প্লাস, মাইনাসের ক্ষমতা, নিজস্ব ব্লগ পেজ, আলাদা ভিজিটর স্ট্যাট ইত্যাদি ইত্যাদি । এখন ১ জন লোক ১০ টি ব্লগ লেখা আর ১০ টি নিক ১ টি করে ব্লগ লেখা ডেটাবেজ তথা সিস্টেমর এর দৃষ্টিতে ভিন্ন জিনিস ।
এখন যেটা বুঝতে পেরেছি অনেক ব্লগার চান ভিন্ন ভিন্ন ধরণের ব্লগ লিখতে ভিন্ন নামে একাউন্ট খুলতে । যেমন কবিতার জন্য একটি নিক, প্রবন্ধের জন্য আরেকটি । বিষয়টি সামহোয়ারইনের জানা থাকলে অন্যভাবে সমাধান দেয়া যায় । যেমন প্রতিটি একাউন্টে ক্যাটেগরী এবং ট্যাগিং জুড়ে দেয়া যায়। আবার চাইলে একটি একাউন্টে এমন ভাবে একাধিক প্রোফাইল জুড়ে দিতে পারে যাতে প্লাস/মাইনাস ইত্যাদি ফিচার পাবেন একবার কিন্তু ব্লগ কমেন্ট হতে পারবে যতখুশী। তদুপরি জেনেই যাবেন কোন কোন প্রফাইল আসলে এক ব্যক্তির ।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আইডিয়া পছন্দ হয়েছে... তবে ৩১ নং কমেন্টের রিপ্লায়ে আপনার লেখা কমেন্টে খানিক ভুল আছে.. এক নিক থেকে একবার রেটিং করার পর অন্য নিক থেকে আর রেটিং করা যায় না!!! আমি চেক করে দেখেছি অনেকবার.. কমেন্ট খানা করার আগে আপনার এই পোস্টেও একবার চেক করে নিয়েছি.. বিদ্র- কোন সফটওয়্যার ব্যাভার করিনি... স্বাভাবিক ভাবেই রেটিং দিতে চেষ্টা করেছি দুই নিকে দুইবার... সফটও্য্যার ব্যাভার করলে কোন তফাত হবে কি না জানিনা... কম্পু বিষয়ক গ্যান আমার কম..।
লেখক বলেছেন: এটা সহজ আইডিয়া। অন্তত: এটা আন্দাজ করতে পারবেন একই আইপি থেকে একাধিক নিক ঢুকে আছে কিন।
মুক্ত বয়ান বলেছেন:
স্বঘোষিত একাধিক নিক থাকতে পারে। তবে, লুকিয়ে লুকিয়ে হিট বাড়ানো/ ব্লগীয় জরিপে অংশগ্রহণ পুরাই ভাঁওতাবাজি।
তর্পন বলেছেন:
অসত্ উদ্দেশ্যে একাধিক নিক ঠেকানো দরকার
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















