সেনাবাহিনীর সাইট নিয়ে দুই মাস আগে সামুতে পোষ্ট দিয়েছি, এরা কই থাকে?
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দু মাস আগে সামহোয়ারইন এ সেনাবাহিনীর সাইট নিয়ে হুশিয়ারি

গত ফেব্রুয়ারীতে সেনাবাহিনীর সাইটে গিয়ে দেখতে পাই খুব কমন একটি পাসওয়ার্ড দিলে এর এডমিনে ঢুকে পড়া যায় । আমি সঙ্গে সঙ্গে এদের সাইট এডমিনের কাছে ইমেইল করি এবং এখানে বিস্তারিত পোষ্ট করি
Click This Link
সে সময়ই দেখতে পাই আর্মীর চীফের একাউন্টে ঢুকে অন্যদের মেসেজ পাঠানো যায় ।
বিদেশে যেখানে এসব সাইট সর্বোচ্চ নিরাপত্তায় আচ্ছাদিত থাকে সেখানে এই সাইটটির দায়িত্ত্ব পেয়েছে অনভিজ্ঞ এবং অখ্যাত একটি কোম্পানী । একই সময় কথা উঠেছিল তাদের অফিসিয়াল সাইটে কেন কোন শোকবার্তা থাকবে না। যা হোক এর পরে দুতিন দিন সাইটটি ডাউন হয়ে থাকে । তারপর দায়সারা গোছের একটা নোটিশ দেয় ...তাদের নিহত অফিসার দের নামে ।
যেন বিডিআর সেন্টিমিন্টটি সামলানোই একমাত্র বিষয় ছিল।
এ দেশ থেকে সফটওয়্যার রপ্তানী করে সুনাম অর্জন করেছে এমন শখানেক অথবা বেশী কোম্পানী আছে । সিকিউরিটি নিয়েও ভাল জানে এমন লোক আছে । তবে তাদের সাইটটি কেন এমন অদক্ষ কোম্পানীর হাতে গেল? কেন বার বার বলার পরও একে তারা গা করে নি?
তুর্কি হ্যাকারদের দ্বারা সাইট হ্যাকড
Click This Link
যা হোক ।
আজ হ্যাকাররা যখন একে মুছে দিয়ে নিজেদের কন্টেন্ট দিয়ে নোটিশ দেয় তখন কোনরকম অবাক বা সহমর্মিতা দেখানোর প্রয়োজন বোধ করি না ।
এরা নিজেদের নিরাপত্তা নিয়ে গাফিলতে করবেন । শত্রুদের তখ্য উন্মুক্ত ভাবে বিতরণ করবেন । তারপর অমূল্য ক্ষতি হয়ে যাবার পর ব্লাডি সিভিলিয়ানদের নির্বাচিত সরকার প্রধানকে জড়িয়ে ধরে "সেনাবাহিনী নষ্ট করে ফেলছে" বলে হাউ মাউ করে কাঁদবেন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন