আমার প্রিয় পোস্ট

প্রথমেই আমি তাকে যাদু করতাম

একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা

১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৬

শেয়ারঃ
0 5 0

একাত্তরের চিঠি বইটির কোন অফিসিয়াল সফট কপি কোথাও নেই । স্ক্যান করে কিছু পাতা পাওয়া যাচ্ছে ফেসবুক সহ নানান জায়গায়।

আমার প্রস্তাব হলো
১. চলুন প্রত্যেকে এক দুই পাতা করে টাইপ করে পুরো বইটি ডিজিটাইজ করে ফেলি।
২. আমি ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ক্যান করা বইয়ের লিংক জুড়ে দিচ্ছি। যদি এর চেয়ে ভাল স্ক্যান কপি থাকে জানাতে পারেন।
৩. আপনারা স্ক্যান করা পাতা দেখে টাইপ করে পর্যায়ক্রমে একেকটি চিঠি এখানকার কমেন্টে জুড়ে দিন । আমি ব্লগে আপডেট করে দেব সময় করে।
৪. যদি মনে করেন কমেন্টে আটবে না তবে নিজের ব্লগে তুলে দিন ।
ব্লগের টাইটেলটি হওয়া উচিত্‍ নিচের মত । চিঠি সনাক্তকরণের জন্য চিঠির নং অথবা বইয়ের পৃষ্ঠাকে ব্যবহার করতে পারেন। যেমন

১৯৭১ এর চিঠি (চিঠি নং .... )

৫. বলা বাহূল্য প্রত্যেক ব্লগার তার কষ্টের জন্য ক্রেডিট পাবেন।
৬. যাদের কাছে বইটি আছে, তারা স্ক্যান অথবা সরাসরি টাইপ করে আপডেট করে দিন।
৭. যারা সময় নিয়ে করতে চান, তারা কমেন্টে বলে দিতে পারেন কোন পাতা বা কোন চিঠিটিতে কাজ করছেন। যাতে একই কাজ দুজন করে সময় নষ্ট না করেন।

=========================================
এটি কী কপিরাইট ভঙ্গ হবে?
"একাত্তরের চিঠি"র সংকলনের উদ্যোগ এবং সংকলনের জন্য প্রকাশকের মুদ্রিত কপি ক্রয় করে প্রকাশকের শ্রমের স্বীকৃতি দেয়া হোক। কিন্তু গবেষণা অথবা রেফরেন্সের প্রয়োজনে এর ডিজিটাল টেক্স্ট কন্টেন্টও দরকার । ডিজিটাল টেক্স্ট কন্টেন্ট কখনো মুদ্রিত পুস্তকের বাজার নষ্ট করে না। ( প্রথম আলো পত্রিকার কন্টেন্ট অনলাইনেও প্রকাশিত হয়, তাতে সেই পত্রিকার কাটতি কী কমে যায়? )। সুতরাং প্রকাশকের উচিত্‍ নিজ থেকেই এই উদ্যোগ নেয়া। শুধুমাত্র মুনাফা লাভের উত্‍স হিসেবে গণ্য করার কারণে যদি এর ডিজিটাল কন্টেন্ট প্রকাশ না করা হয় অথবা প্রকাশ কে বাধা দেয়া হয় তবে এটি অন্যায় । তখন এর কপিরাইট মেনে চলার কোন মানে হয় না ।। বলাবাহুল যে কোন চিঠির কপিরাইট পত্রলেখকের ছাড়া অন্য কারো হতে পারে না।ব্লগার আছহাবুল ইয়ামিনের মন্তব্য অনুসারে , ... প্রকাশক এখানে লেখাগুলো সংকলন করা আর কিছু বানান শুদ্ধি করা ছাড়া কিছুই করেনি। এক্ষেত্রে লেখব স্বত্ব বিক্রি বা দান না করলে তারা কিভাবে স্বত্ব দাবী করে??? আবার, কিছু লেখা আবার মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে সংগৃহীত। কিছু চিঠির লেখক বেঁচে নেই। সেসবের স্বত্বও কিভাবে দাবী করে তারা??". রাগিবের মতে, "প্রথম আলো কি জেনে শুনে "কপিরাইট আমাদের" এর মতো হাস্যকর দাবী করেছে, নাকি না বুঝেই কপিরাইট নোটিশ চোথা মেরেছে, কে জানে। কারণ এসব চিঠির মালিকেরা সত্ত্ব বিক্রি না করলে কোনো ভাবেই কপিরাইট প্রথম আলো পেতে পারে না।"

প্রত্যেকে তাদের টাইপ করা কন্টেন্টটির কপি নিজেদের কম্পিউটারে রাখতে ভুলবেন না । যদি কখনো কপিরাইটের দোহাই দিয়ে ব্লগ কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয় তবে সেটি অবশ্যই অন্যত্র প্রকাশ হবে।

===========================================
সর্বশেষ আপডেট অনুযায়ী ডিজিটাইজড পৃষ্ঠা সমূহের তালিকা
একাত্তরের চিঠি বইটিতে প্রথম চিঠি শুরু হয়েছে ১৩ নং পৃষ্ঠা থেকে । এর আগে সম্পাদকীয়কে যুক্তিসঙ্গতকারণে বাদ দেয়া হয়েছে।

প্রকল্পের লাইভ আপডেট পাবেন এখানে: http://www.editgrid.com/user/torpon/একাত্তরের_চিঠি_কন্টেন্ট_প্রকল্প.html

তাছাড়া পৃষ্ঠানুযায়ী আপডেট দেখুন একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের আপডেট -৩
===========================================
চিঠির পিডিএফ সংকলন
মোট ১১৪ টি চিঠিকে ৩ টি সংকলনে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৩‌ থেকে ৫০ পৃষ্ঠার চিঠির প্রথম পিডিএফ সংকলন ডাউনলোড করুন

==========================================
অংশগ্রহণকারী ব্লগার
১. পাতলা খান
২. রুবেল শাহ
৩. অরণ্যচারী
৪. জ্বিনের বাদশা
৫. মাহবুবুল ইসলাম (সুমন)
৬. ফা্রুক হাসান
৭. তর্পন

** যদি অবশিষ্ট কোন পৃষ্ঠা টাইপ করতে চান অথবা আপনার নামটি বাদ পড়ে যায় তবে কমেন্টে জানান ।
===========================================
স্ক্যান করা চিঠির আর্কাইভ
৩৩ থেকে ১২৭ পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠা স্ক্যান করেছেন পাতলা খান
১৩-৩৫ পৃষ্ঠা পাওয়া গিয়েছিল ব্লগার পথিক!!!!!!! এর ফেসবুকে

===========================================
সর্বশেষ আপডেট:

১৩‌ থেকে ৫০ পৃষ্ঠার চিঠির প্রথম পিডিএফ সংকলন ডাউনলোড করুন

 

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ সকাল ১০:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০১
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
এটা একটা ভালো উদ্যোগ।
ভালো আইডিয়া।
২. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০২
আছহাবুল ইয়ামিন বলেছেন: ভালো উদ্যোগ। কিন্তু সমস্যা হইতে পারে -
Click This Link
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: সমস্যা হলে তখন দেখা যাবে। আমাদের উদ্দেশ্য টি সত্‍ । যদি প্রশ্ন ওঠে সেটার জবাব দেয়া যাবে। আপনার লিংকে আপনার যে কমেন্ট সেটিও উল্লেখ করার মত।

৪. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সরি এটা একবার দেয়া হয়েছে...

কেউ যদি টাইপের আগে একবা বলে দেয় যে কোনটা সে করবে...তাহলে একাধিক হওয়ার সম্ভাবনা থাকে না
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: হ্যা বলে দিতে পারেন । কত নং স্ক্যান পেজ করছেন।

সত্যি বলতে কি কাজটি সবাই মিলে করলে একসপ্তার চেয়ে কম সময়ে বইটি পুরো উঠে যাবে।

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: যেহেতু আগের কমেন্টের টেক্স্টটি এর মধ্যে সংযুক্ত হয়েছে। কমেন্টটি মুছে দিচ্ছি।

৫. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৭
শামীম দ্যা রক্ বলেছেন: ভাই স্ক্যানার নাই? না থাকলে আমার কাসে লইয়া আসেন। আমি জিগাতলা থাকি।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আমি বইটি যোগাড় করতে পারিনি । কিন্তু পুরোটার স্ক্যান করা কপির জন্য অপেক্ষা করছি । বইটি যোগাড় করে স্ক্যান করতে পারবেন?

৬. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
অনির্বান বলেছেন: অনেক ধণ্যবাদ আপনাকে.. আমি ও সাথে থাকতে চাই...
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: আমি আপনার লিংকটি থেকে স্ক্যান করা পাতা পেয়েছি। যে পাতাগুলো পাওয়া গেছে সেগুলো অনেকগুলোই খন্ড খন্ড । পুরো পাতা জুড়ে স্ক্যান করা দরকার।

৭. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫১
ছায়াচ্ছন্ন বলেছেন: খুব ভাল উদ্দোগ। সাথে থাকতে চাই। কোন চিঠি টা লিখব বুঝতে পারছি না। তাছাড়া স্ক্যান করা কপির সিরিয়াল নম্বর দেয়া নাই।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন: স্ক্যান করা ভাল কপি সংগ্রহ করার চেষ্টা করছি । আপনি চাইলে পআ১‌ থেকে ৮ পর্যন্ত চিঠিগুলো ডিজিটাইজ করতে পারেন। ইমেজের লিংক দিলে বললেও চেনা যাবে কোনটি অনুবাদ করেছেন।

৯. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৬
রাজীব রহমান বলেছেন: তারপরও বলছি, বইটা আমাদের সবার সংগ্রহে থাকা উচিত, দাম তো মাত্র ২০০ টাকা। তবে হ্যা এটার একটা সুলভ সংস্করণ কিন্তু খুব সহজেই বের করতে পারে প্রথমা কর্তৃপক্ষ। তাতে প্রচারটা আরো ভালো হতো।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: একমত। আমি মনে করি বইটি কিনে সংগ্রহ করা উচিত্‍। ছাপা বইয়ের আবেদন ডিজিটাল কপিতে থাকে না। তবুও ডিজিটাইজড করলে কোন লেখায় রেফরেন্স হিসেবে দেয়া সম্ভব হবে, গবেষণা কাজে সুবিধাজনক হবে এবং যারা দেশের বাইরে থাকার কারণে বইটি সংগ্রহ করতে পারছেন না তারা উপকৃত হবে ।

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৯
তর্পন বলেছেন: আমি প্রতিটি চিঠিকে পোষ্ট হিসাবে দেয়াটাকে সুবিধাজনক মনে করছি। অরণ্যচারীর পোষ্টের টাইটেলটির স্টাইল অনুসরণ করছি আমি ।

১৯৭১ এর চিঠি( চিঠি নং ....)
১৩. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১
লেখাজোকা শামীম বলেছেন: আমার মেইলে একটা চিঠির কপি পাঠান। কম্পোজ পেয়ে যাবেন আমার ব্লগে।

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: Click This Link

এখনো পুরো বইয়ের স্ক্যান হাতে পাইনি। উপরের চিঠিটি করতে পারেন এবং

১৯৭১ এর চিঠি( চিঠি নং ১)

টাইটেলে প্রকাশ করতে পারেন আপনার ব্লগে।

১৪. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫১
তর্পন বলেছেন: পআ৬ টাইপ করবো আজ।
১৫. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২
পাতলা খান বলেছেন: প্রথম আলোতে প্রকাশিত চিঠি গুলির ২ নং চিঠিটি
Click This Link
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: আপনার চিঠিটি দিয়ে আপডেট দিলাম।

১৬. ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪
কেল্টূ দা বলেছেন: স্যালূট অল কমরেডস্‌
১৮. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০০
পাতলা খান বলেছেন: প্রথম আলোতে প্রকাশিত চিঠি নং ৩ Click This Link
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ব্লগে আপডেট করলাম।

১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: যখনই কেউ কোন পাতা টাইপ শুরু করবেন ।সঙ্গে সঙ্গে এখানে পৃষ্ঠা নং / ছবির লিংক দিয়ে দিন। তাতে আমি অথবা অন্য ব্লগাররা অন্য কোন পৃষ্ঠা টাইপ করবো না।

২২. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৯
জ্বিনের বাদশা বলেছেন: কয়েকটা প্রস্তাব:

পোস্টটা স্টিকি করা হোক।

লেখক স্ক্যান করা বইয়ের পাতা পোস্টে স্ট্যাটাসসহ(ডিজিটাইজড হয়েছে কি হয়নি) হাইপারলিংকড করতে থাকুন।

যারা যারা অনুবাদ করবেন, তারা নিজের ব্লগেও পোস্ট হিসেবে রাখার পাশাপাশি অনুবাদগুলো ঐ পোস্টে মন্তব্যের ঘরে দিয়ে দিন। এতে লেখকের জন্য স্ট্যাটাস আপডেট করা সহজ হবে

মোটকথা, এই পোস্টটাই হতে পারে ডিজিটাল কন্টেন্টের পুরো লাইব্রেরী। এতে পরবর্তীতে রেফারেন্স দেয়াও সহজ হবে।
২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: জ্বিনের বাদশা, পোষ্ট টি স্টিকি হলে ভাল হয় কিন্তু যেহেতু এটি শেষ হতে বেশ কিছু সময় লেগে যেতে পারে হয়তো এতটা সময় স্টিকি রাখলে অনেকে অধৈর্য হয়ে যেতে পারে । তার চেয়ে সংকলন পাতার ডান পাশে কোথাও একটি লিংক দিতে পারলে হয়তো সুবিধা হতো। সেটি না হলেও অসুবিধা নেই। নিজেরা প্রিয়তে সাময়িক ভাবে এড করে রাখুন । যাতে প্রকল্পে কন্ট্রিবিউট করতে সুবিধা হয়।

যে কোন একটি ব্লগে প্রকাশিত চিঠিগুলোর লিংকের ইনডেক্স রাখা দরকার ।আমি এখানে সেই ইনডেক্সটি রাখছি । যারাই কোন চিঠি টাইপ করতে শুরু করছেন তারা লিখে রাখুন । এবং শেষ হলে ব্লগের লিংক দিন।

২৩. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৫
জ্বিনের বাদশা বলেছেন: শহীদ আবুল কালামের চিঠি:
১. ৮. ৭১

যে কথা লিখার জন্য কলম ধরেছি তা থেকে হয়তো এ লেখাটুকু একটু আলাদা ধরনের হলো সে জন্য সত্যিকারেই মর্মাহত।
কতদিন বেঁচে থাকি জানিনা, তবে আজ পর্যন্ত যে বেঁচে আছি সেটাই ভাগ্য বলে মেনে নিতে হবে। আজ মনে পড়ছে কতগুলো বন্ধু-বান্ধবদের কথা। তারা হলো আকবর, জীবন, খয়ের ভাই, এনায়েত ভাই, আকরাম ভাই, সাইফুল, মকবুল, আনছার, কবির, কুদ্দুছ, ছত্তার, বারী, রঙ্গু, মোসারেফ ভাই, মন্নান ভাই, আলমুজাহিদ ভাই, খালেক (পানের দোকানদার), খোন্দকার ভাই (দারোয়ান), খালেক (দারোয়ান), আজিজ, লতিফ, ফারুক, মালেক, সেকেন্দার, কাদের ভাই (রেস্টুরেন্টওয়ালা), মামু, লালু, শীলু, নাসরীন, নাসরীনের মা-বাবা, রানু, ওর মা বাবা, মিতা, হাই, ইদ্রিস, মোসারেফ ভাই, কতজনার কথা আর লেখা যায়? এরা ছিলাম একসূত্রে গাঁথা। কে কে বেঁচে আছেন, আর কার কার সঙ্গে দেখা হবে। মামুন, আজিম, বকুল, ওরাও স্মৃতির পট থেকে বাদ যায়নি। তৈয়ব নানা, নানু, রুবী খালা, ওরাও কোথায় আছে তাও জানা নেই। কোনদিন দেখা করতে পারি কিনা সন্দেহ। কালের ভয়াল গ্রাসে কে কোথায় আছে খোদাতায়ালাই জানেন। অনেক বন্ধু নিহত হওয়ার কথাও শুনেছি, কজনারই বা হিসাব দেব। স্মৃতিপটে সবই ভেসে ওঠে।
বাবলু

---------------------------------------------------------------------------
চিঠি লেখক: শহীদ আবুল কালাম (বাবলু), তাঁর পিতার নাম: শহীদ আবু বকর মিয়া, গ্রাম - পিজগলুয়া, ডাকঘর - জীবনদাসকাঠী, উপজেলা-রাজপুর, জেলা- ঝালকাঠী। ৩রা অক্টোবরে রাজাপুর থানার আঙ্গারিয়া নামক স্থানে পাক সেনা ও রাজাকারদের সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি অস্ত্রসহ ধরা পড়েন। অমানুষিক নির্যাতনের পর ১১ অক্টোবর রাতে রাজাপুর থানায় তাঁকে হত্যা করা হয়। কয়েকদিন পর তাঁর পিতাকেও পাক সেনা ও রাজাকার বাহিনী গুলি করে হত্যা করে।

চিঠি প্রাপক: জানা সম্ভব হয়নি।
২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: জ্বিনের বাদশা একটি ব্লগ পোষ্ট দিয়ে দিন

১৯৭১ এর চিঠি(শহীদ আবুল কালামের চিঠি)

আমি লিংক এড করে দিচ্ছি।

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: জ্বিনের বাদশা, পথিক প্রায় অর্ধেক বই স্ক্যান করে দিয়েছে । আপনি কি আরও কিছু অংশ টাইপ করবেন । আপনার চিঠিটি কত পৃষ্ঠায় সেটি জানতে পারলে ব্লগে আপডেট দেব আরেকটি

২৪. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৯
পাতলা খান বলেছেন: ১৩ নং পৃষ্টার চিঠিটি আজ রাতের মধ্যে দিতে পারব আশা করি।
২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: ঠিক আছে।

২৫. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৮
তর্পন বলেছেন: ১৪ নং পত্রটি প্রথম আলোতে প্রকাশিত ৬ নং পত্র। সুতরা একে টাইপ করার দরকার নেই।
২৬. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২০
পাতলা খান বলেছেন: একাত্তরের চিঠি (পৃষ্টা নং ১৩) Click This Link
২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ব্লগে আপডেট করলাম।

২৮. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০২
পাতলা খান বলেছেন: একাত্তরের চিঠি (পৃষ্ঠা ২৬) প্রথম আলোতে প্রকাশিত ২ নং পত্র ।
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: আপডেট দিয়েছি

২৯. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৮
রুবেল শাহ বলেছেন: বইটি এখনো হাতে পাইনি পেলে হয়তো পুরোটাই তুলে দিতাম...........

হাতে এলে পুরোটা তুলে ধরব সামুতে....................
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক। এটাও আপডেট দিয়েছি।

৩১. ২৩ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:১০
রাগিব বলেছেন: দারুণ উদ্যোগ।

প্রথম আলো কি জেনে শুনে "কপিরাইট আমাদের" এর মতো হাস্যকর দাবী করেছে, নাকি না বুঝেই কপিরাইট নোটিশ চোথা মেরেছে, কে জানে। কারণ এসব চিঠির মালিকেরা সত্ত্ব বিক্রি না করলে কোনো ভাবেই কপিরাইট প্রথম আলো পেতে পারে না। এই ব্যাপারে আনিসুল হক ভাই বা প্রথম আলোর সাথে জড়িত অন্য কারো কাছে ব্যাখ্যা দাবী করা যেতে পারে।

৩২. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮
পাতলা খান বলেছেন: একাত্তরের চিঠি বইটি সংগ্রহ করেছি। কিন্তু আমার কাছে স্ক্যানার না থাকায় দিতে পারছি না। বইটির ছবি তুলে দিতে পারব বলে আশা করছি।
৩৩. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৮
পাতলা খান বলেছেন: শহীদ আবুল কালামের চিঠিটি বইয়ের ৫৩ নম্বর পৃষ্টায় রয়েছে।

প্র. আ. ১ চিঠিটি রয়েছে বইটির ৩৬ নম্বর পৃষ্টায়।
৩৪. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
পাতলা খান বলেছেন: প্র. আ. চিঠি নং ৪ ও ৫ যথাক্রমে ৩৯ ও ৫১ নম্বর পৃষ্ঠায় রয়েছে
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ ।আপডেট দিলাম।

৩৫. ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৩
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: একাত্তরের চিঠি ( পৃষ্টা নং ২৭,২৮)
Click This Link
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আপডেট করে দিলাম। ধন্যবাদ।

৩৬. ২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২০
নেহাল হাসনাইন সার্জা বলেছেন: ধন্যবাদ, খুব ভালো উদ্যোগ

প্রিয়তে রাখলাম
৩৭. ২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:১১
পাতলা খান বলেছেন: বইটির ইমেজ মেইল করে দিয়েছি।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: ইমেইল পেয়েছি। এটা তুলে দিতে চাই কোথাও যাতে সবাই লিংকটি পায়।

৩৯. ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
রুবেল শাহ বলেছেন: ................ ৭১ এর চিঠি ( পৃষ্ঠা ২৩/২৪ )


Click This Link
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ । আপডেট দিলাম।

৪০. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৮
রুবেল শাহ বলেছেন: ৩০/ ৩১ নং পৃষ্টা কম্পোজ করছি..............
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: এই ব্লগে আপডেট দিয়ে দিলাম। ধন্যবাদ।

৪২. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৮
তর্পন বলেছেন: ৩২ নং পৃষ্ঠা টাইপ করছি।
৪৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৩
তর্পন বলেছেন: ৩২ নং পৃষ্ঠা প্রকাশ করা হলো Click This Link
৪৫. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৪
রুবেল শাহ বলেছেন: ৩৩ / ৩৪ /৩৫ নং পৃষ্ঠা টাইপ করছি।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।আমি এটা আপডেট করবো। আরো কিছু পৃষ্ঠা দিতে পারবো আশা করছি।

৪৬. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৫
খন্দকার মেহেদী হাসান বলেছেন: ধন্যবাদ এমন উদ্যোগের জন্য। আমিও টাইপ শুরু করব।
Click This Link
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৭. ০৩ রা মে, ২০০৯ সকাল ৯:০৬
তর্পন বলেছেন: ৩৬ ৩৭ এ কাজ করছি।

@রুবেল শাহ, আপনার পৃষ্ঠা হয়ে গেলে ব্লগের লিংকটি দিয়েন।
৪৮. ০৬ ই মে, ২০০৯ রাত ১:৩৫
পাতলা খান বলেছেন: পরীক্ষা নামক বুলডোজারের চাকার চিপা থেইকা কোন রকমে জান লইয়া অাবার ব্লগে ফিরা অাসছি!

২৫ নম্বর পৃষ্ঠা Click This Link
০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ। এগুলো সব এড করে দেব । আমার টাইপ হয়ে গেছে, ব্লগে তুলে দেব কাল।

৫০. ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:৫৮
পাতলা খান বলেছেন: ৩৯ নম্বর পৃষ্ঠার কাজ শুরু করব।
৫১. ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:১৫
পাতলা খান বলেছেন: ৪১, ৪২ ও ৪৩ নম্বর পৃষ্ঠার কাজ শেষ Click This Link
০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ। আমি কাজ শুরু করার কমেন্টগুলো মুছে দিলাম।

৫৩. ০৮ ই মে, ২০০৯ রাত ১০:২৯
পাতলা খান বলেছেন: ৪৬ নম্বর পৃষ্ঠা টাইপ শুরু করেছি
৫৫. ১১ ই মে, ২০০৯ সকাল ৯:৪৭
পাতলা খান বলেছেন: একাত্তরের চিঠি (পৃষ্ঠা ৪৮ ও ৪৯) Click This Link
৫৮. ১৪ ই মে, ২০০৯ রাত ১১:২১
রুবেল শাহ বলেছেন: .........৭১ এর চিঠি ( পৃষ্ঠা ৩৩/৩৪/৩৫ )


Click This Link
৫৯. ১৪ ই মে, ২০০৯ রাত ১১:৩৯
পাতলা খান বলেছেন: ৫৪/৫৫/৫৬ নম্বর পৃষ্ঠা শুরু করব
৬৩. ১৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৮
পাতলা খান বলেছেন: ৫৯ নম্বর পৃষ্ঠা শুরু করেছি
৬৬. ১৮ ই মে, ২০০৯ সকাল ৯:১৬
তর্পন বলেছেন: পাতলা খান এবং রুবেল শাহ, আমার কম্পিউটারটি নষ্ট থাকায় প্রায় দুই সপ্তাহের ওপর শুধু ইমেইল ছাড়া বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আমি খুবই দু:খিত যে আপনাদের আপডেট জমে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে কি ফিরে এসে এত বিশাল কাজ করে ফেলেছেন দেখে রীতিমত বিস্মিত হয়েছি। আশা করছি কাল থেকে নিয়মিত কিছু কিছু টাইপ করতে পারবো। আমি নিজেও কয়েকপাতার আপডেট করার প্রতিশ্রুতি রাখতে পারিনি!

পাতলা খান সত্যিকার অর্থে প্রকল্পটির সিংহভাগ কৃতিত্ব দাবী করতে পারেন। সুতরাং নিজে থেকে যে আপডেট‌ ‌৩ দিয়েছেন তা সময়োপোযোগী সিদ্ধান্ত হয়েছে। যে স্পিরিটে কাজ এগোচ্ছে ব্যক্তিগত সমস্যা থাকলেও আশাহত হবেন না । আশা করি পুরোকাজ শেষ না হওয়ার কোন কারণ নেই

আমার মনে হয় টাইপ করার পাশাপাশি আরো দুএকটি কাজ করা যায়

১. এমএসওয়ার্ড/ওপেনওফিস ডকুমেন্ট হিসেবে ফাইল রিলিজ দেয় যায় যাতে লোক জন ডাউনলোড করে বইয়ের মত চিঠিগুলো পড়তে পারে
২. তিনটি খন্ড টার্গেট ধরলে ৩৮ পৃষ্ঠা করে তিনটি সংকলন প্রকাশিত হতে পারে।

সিরিয়াল ধরে আগানোর দরকার নেই। ১০ পাতা করে পাতা এলোকেট করে ফেলা যাক । আমি ৯০ থেকে ১০০ পাতার ব্লকের দায়িত্ব নিচ্ছি ।
(এই কমেন্টটি আমি প্রকল্প আপডেট ৩ পাতায়ও দিয়েছি।)
৬৮. ১৮ ই মে, ২০০৯ সকাল ১১:১০
তর্পন বলেছেন: পৃষ্ঠা ৭৩ ও ৭৪ টাইপ করছি। ঘন্টা খানেকের মধ্য পোষ্ট করছি।
১৮ ই মে, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: পৃষ্ঠা ৭৩ এবং ৭৪ প্রকাশিত হলো Click This Link

৬৯. ১৮ ই মে, ২০০৯ সকাল ১১:৩১
তর্পন বলেছেন: পৃষ্ঠা ৯১ থেকে ৯৯ পর্যন্ত টাইপ করছি।
৭০. ১৮ ই মে, ২০০৯ দুপুর ১২:১৮
তর্পন বলেছেন: পৃষ্ঠা ৯১ ‌থেকে ৯২ প্রকাশিত হল Click This Link
৭১. ১৮ ই মে, ২০০৯ দুপুর ১২:২০
পাতলা খান বলেছেন: আমি ৬২ থেকে ৭০ নন্বর পৃষ্ঠা টাইপের দায়িত্ব নিচ্ছি
১৮ ই মে, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ঠিক আছে। :)

৭২. ১৮ ই মে, ২০০৯ দুপুর ১২:২৬
পাতলা খান বলেছেন: তর্পন ভাই, এমএসওয়ার্ড/ওপেনওফিস ডকুমেন্ট হিসেবে ফাইল রিলিজ দেয়ার কাজটা আমি করতে চাই।
১৮ ই মে, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: খুবই ভাল হয় তাহলে। ৩৮ পৃষ্ঠা করে তিনটি সংকলন করতে পারেন। প্রথমটি রিলিজ দিয়ে দেয়া যায় এই সপ্তাহে কেননা অর্ধেকের বেশী কাজ তো হয়ে গেছে।

৭৩. ১৮ ই মে, ২০০৯ দুপুর ১:৪৭
রুবেল শাহ বলেছেন: আমি ৭৫ থেকে ৯০ নন্বর পৃষ্ঠা টাইপের দায়িত্ব নিচ্ছি
৭৪. ১৮ ই মে, ২০০৯ দুপুর ২:২৪
পাতলা খান বলেছেন: @তর্পন, ধন্যবাদ আপনাকে। ওই পোষ্টটি আর মুছলাম না। আপনাদের লিংক অনুসারে আপডেট দিয়ে দিচ্ছে। আশা করছি আপনি আবার আগের মতো কজের মূল দায়িত্বটি নেবেন।
১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ঠিক আছে।

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭৬. ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২১
তর্পন বলেছেন: পরীক্ষামূলক ভাবে অনলাইন স্প্রেডশিট ব্যবহার করছি।

Click This Link


এখানে লিংক আপডেট করতে পারবেন যে কেউ। দেখুন তো কাজ করে কিনা।
৭৭. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:২৮
রুবেল শাহ বলেছেন: হু কাজ হয়...........অনেক ধন্যবাদ

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: কোনটা হয়ে গেলে সরাসরি আপডেট করে দিন।

৭৮. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪০
রুবেল শাহ বলেছেন: আমি ৭৫ থেকে ৯০ নন্বর পৃষ্ঠা টাইপ করব ............
হয়ে গেলে আপডেট দিয়ে দেব......................


শুভ কমানা তোমার জন্য......................
৭৯. ১৯ শে মে, ২০০৯ দুপুর ২:০০
রুবেল শাহ বলেছেন: Click This Link


........৭১ এর চিঠি ( পৃষ্টা ৭৬ )
১৯ শে মে, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: স্প্রেড শীটে সরাসরি এডিট করে নাম, লিংক এবং ১০০% সম্পন্ন করে দিতে পারেন।

৮২. ২২ শে মে, ২০০৯ দুপুর ১২:০২
শ্রাবনের ফুল বলেছেন: নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেবার জন্যে
২৩ শে মে, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮৩. ২৩ শে মে, ২০০৯ রাত ১:৪২
পাতলা খান বলেছেন: ১৩ থেকে ৫০ পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাইজ কনটেন্টের পিডিএফ
Click This Link
৮৪. ২৩ শে মে, ২০০৯ সকাল ৯:১০
ফা্রুক হাসান বলেছেন: আমি পৃষ্ঠা নং ১১১ ও ১১২ দিয়ে একটা পোষ্ট দিয়েছি। কোন ভুল থাকলে প্লিজ বলবেন...

Click This Link
২৩ শে মে, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: স্প্রেডশীটে আপনার লিংক এবং নাম দিয়ে আপডেট দিলাম।

৮৫. ২৩ শে মে, ২০০৯ সকাল ৯:৩৪
ফা্রুক হাসান বলেছেন: আমি ১১৩-১২০ পর্যন্ত পৃষ্ঠাগুলো করতে চাই...
২৩ শে মে, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: ঠিক আছে।

৮৬. ২৩ শে মে, ২০০৯ দুপুর ১:৩২
পাতলা খান বলেছেন: @ ফারুক হাসান, আপনাকে এ প্রকল্পে পেয়ে ভাল লাগছে।

বইটির প্রথম অংশটি প্রকাশ করতে পেরে সম্ভবত আমিই সবচেয়ে বেশি আনন্দিত। চিঠি গুলো টাইপ করতে গিয়ে প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল। কারণ আমি নতুন টাইপ শিখেছি, তার উপর আবার বাংলা! যাই হোক প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

বইটিতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আপনাদের সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর বইটি সম্পর্কে আপনাদের মুল্যবান সাজেশন ও মন্তব্য আশা করছি। যতে পরবর্তী অংশ আরও নিখুত ও সুন্দর ভাবে প্রকাশ করা সম্ভব হয়।

আপনাদের সবাইকে ধন্যবাদ।
৮৭. ২৩ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৬
ফা্রুক হাসান বলেছেন: আমি এখানে পৃষ্ঠা ১১৩ দিয়ে দিলাম। যখনই সময় পাবো, আমি কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার চেস্টা করবো।
Click This Link

আর বইটি সর্ম্পকে আমার কিছু নিজস্ব মতামত আছে, আমি আগে আমার অংশটুকু শেষ করি তারপর আমার মতামতগুলো বলবো...।

ধন্যবাদ পাতলা খান ভাইকে...। সবাই ভালো থাকবেন...
২৬ শে মে, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: পুরো বইটি হওয়ার পর আপনার চিন্তাগুলো একটি ব্লগের আলোচ্য বিষয় হতে পারে । ধন্যবাদ।

৮৮. ২৩ শে মে, ২০০৯ রাত ৮:৫৩
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এই বইটি স্ক্যানিংয়ের জন্য যারা কাজ করছেন ধন্যবাদ দিলে তাদের ছোট করা হয়। অন্তত এই বইটি নিয়ে যেন কেউ ব্যবসার চিন্তা না করে।
২৬ শে মে, ২০০৯ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: Click This Link এ আপডেট দিলাম। ধন্যবাদ।

৯৩. ২৯ শে মে, ২০০৯ রাত ১০:২২
পাতলা খান বলেছেন: ৭১ ও ৭২ নম্বর পৃষ্ঠা নিয়ে কাজ শুরু করছি।
৯৬. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪৯
তর্পন বলেছেন: @পাতলা খান দ্বিতীয় সংকলনের কাজের একটা প্ল্যান করা যায়।
৯৭. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৪১
পাতলা খান বলেছেন: ১০০ পৃষ্ঠা পর্যন্ত সবগুলো পৃষ্ঠা শেষ হলে দ্বিতীয় সংকলন বের করতে চাচ্ছিলাম।
০৬ ই জুন, ২০০৯ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: আচ্ছা। সেটা করলেও হয়।

৯৮. ০৩ রা জুন, ২০০৯ রাত ১:১০
পাতলা খান বলেছেন: আমি ১০১ থেকে ১১০ পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাইজ শুরু করছি
০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:২১

লেখক বলেছেন: আপডেট করে দিলাম।

০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:২১

লেখক বলেছেন: আপডেট করে দিলাম

১০১. ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৪
পাতলা খান বলেছেন: আমি চিঠি গুলো বাংলা উইকিতে দিতে চাচ্ছি। আপনারা কী বলেন?
০৬ ই জুন, ২০০৯ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: উইকি তে দেয়ার আগে সবগুলো চিঠি প্রকাশ হোক। মাঝখানে কোন বিপত্তি হলে তীরে এসে তরী ডুবতে পারে।

এখনো গ্রামীন ফোন বা প্রথম আলো কোন মন্তব্য দেয়নি কোথাও। ওরা যে কপিরাইট ছাড়বে তা মনে হচ্ছে না। প্রজেক্ট শেষ হওয়ার পরে উইকিতে ট্রাই করা যেতে পারে।

১০৩. ১৩ ই জুন, ২০০৯ রাত ৯:২৬
পাতলা খান বলেছেন: একাত্তরের চিঠি (পৃষ্ঠা ১০২) Click This Link
১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: ১০০ এর আগের পাতাগুলো কি করে ফেলা দরকার আগে। আমি এ সপ্তাহ ব্যস্ত ছিলাম । দেখি আবার একটু আড়মোড়া ভেঙে একটানে কয়েকটা পৃষ্ঠা টাইপ করে ফেলা যায় কিন।

১০৪. ১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪৯
তর্পন বলেছেন:
পৃষ্ঠা ৮৪ ৮৫ ইংরেজিতে

৮৬ ও ৮৭ এখানে দেয়া হল: Click This Link
১৪ ই জুন, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: ৮৭ এবং ৮৮ পৃষ্ঠা হবে।

১০৫. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৪
পাতলা খান বলেছেন: অনেক দিন ডিজিটাইজেশনের কাজ করতে পারিনি বলে দুঃখিত। সত্যি বলতে কী আমি অনেকটা ঝিমিয়ে পড়ে ছিলাম। আলসেমি করে টাইপ করা হয়ে উঠেনি। যাই হোক, আবার ফিরে এলাম। যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চেষ্টা করব।
১০৬. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
পাতলা খান বলেছেন: একাত্তরের চিঠি (পৃষ্ঠা ১০৩) Click This Link

৭৯ নম্বর পৃষ্ঠার চিঠিটি টাইপ করতে শুরু করেছি।
১০৭. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৪
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: GP তো এখন জিপি ওয়ার্ল্ডে ৪০ টাকায় বিক্রি করতেছে, কেউ ডাউনলোড করেছেন?
১০৯. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২
শাহিনুর বলেছেন: আমার খুব ভাললাগছে।
১১১. ১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
নিকো৮১২৩ বলেছেন: Vhai .... ektu biggapon kori .... Ekatturer Chithir Idea ta - Aminul Akram er ..... Onar ekar chestar jonno ses porjonto boita ber hoi ... ai boi er idea, aita niya Grey te jawa, Grameen Phone er sathe jogajog sob onar chestai hoiche ... ami onar team e chilam .... 6 ta District e giya chilam chithigula songroher jonno .... r Akhon Ai chithi gula niya akta series docu-fiction hobe .... march 2012 thake ... 71 TV te dekhabe .... Director Aminul Akram ... ... ami sai project ayo kaj korchi .... Sobai doya koiren jano kajta vhalo bhabe ses korte pari ....

 

মোট সময় লেগেছে ১.১২৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘদিন ধরে অনলাইনের পাঠক । পত্রিকায় লিখতাম সখ করে । টাইপিং এর চেয়ে কাগজ কলম কে বেশী ভাল লাগতো তাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই