সহকর্মী দের ভীড় ছিল বলার মতো মেলা ।
আশরাফুলের ব্যাটের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ কুপকাত,
২০-২০ ক্রিকেটে বাংলা দেশ করল মাত ।
মনে পড়ে ছোট্ট বেলায় খেতে বসতাম যখন,
বাংলাদেশের গল্পগুলো বাবা পাড়তেন তখন ।
ফরিদ পুরের গন্ধ যখন আসর মশগুল,
ইলিশ ধরার গল্পে তখন খাড়া আমার চুল ।
যাই হোক আজ মনের এক অদ্ভুৎ টানে,
বাঙালীর জয়ে খুজঁলাম অন্যরকম মানে,
আজ ভারতীয় বাঙালী হয়ে তোমাদের ধন্যবাদ
সবাই চলো একসাথে বলি বাংলাদেশ জিন্দাবাদ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


