এসইসি চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই চেক ও নেটিং নির্দেশনা! তবে কি সব কিছুই সাজানো অথবা পরিকল্পিত?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা: নেটিং ও চেক সম্পর্কিত বাজার নিয়ন্ত্রক সংস্থার দুই নির্দেশনা জারি পুঁজিবাজারে বুধবারের বড় ধরনের দরপতনের কারণ হলেও এ বিষয়টি জানতেন না খোদ এসইসি প্রধান।
নেটিং সুবিধার অপব্যবহার ও চেক জমার পর কিয়ারিং হয়ে নগদ টাকা জমা না হওয়া পর্যন্ত ওই টাকায় শেয়ার কেনার প্রবণতা বন্ধে সোমবার নির্দেশনা দুটি জারি করা হয়। বুধবার থেকে এটি কার্যকারিতা পায়।
তবে বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৫৪৭ দশমিক ৩৭ পয়েন্ট নেমে গেলেও দিনশেষে তা গতদিনের চেয়ে ১৩৪ পয়েন্ট নিচে অবস্থান করে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নির্দেশনা দু’টি স্থগিত করা হয়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি সূত্র জানিয়েছে, চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই ওই দুই নির্দেশনা জারি করা হয়েছিল।
এ বিষয়ে এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের কাছে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘এ মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। পরিস্থিতি বিবেচনা করে নির্দেশনা দু’টি স্থগিত করা হয়েছে।’
অবশ্য এসইসি সদস্য মনসুর আলমের কাছে পরোক্ষভাবে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আগে অনুমোদন না নেওয়া হলেও নির্দেশনা জারির পর বিষয়টি তাকে (চেয়ারম্যান) অবহিত করা হয়েছে। পুরনো বিধি কার্যকর করার জন্য কোনও নির্দেশনা জারি করা হলে অনেক সময় অনুমোদনের প্রয়োজন হয় না। এক্ষেত্রে অনুমোদন না নেওয়ার পেছনে অন্য কোনও কারণ ছিল না।’
পাশাপাশি এসইসির এই সদস্য দুই নির্দেশনা জারি ও স্থগিতের কারণও ব্যাখ্যা করেন।
তিনি বলেন, ‘নেটিং সুবিধা বা চেক জমার বিষয়ে কমিশন নতুন কোনও বিধিমালা জারি করেনি। এ বিষয়ে আগে থেকেই সুনির্দিষ্ট বিধি কার্যকর ছিল। তবে অনেক প্রতিষ্ঠান এসব নিয়ম কার্যকর না করে নেটিং সুবিধা ও মার্জিন ঋণের অপব্যবহার করছিল। এ ধরনের অনিয়ম বন্ধের জন্যই কমিশন নতুন করে নির্দেশনা জারি করে।’
এসএম গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।