সপ্তাহে পাঁচটি করে সাবান খান তিনি
সাবান খাওয়ার বাতিকে ভোগা ১৯ বছরের এই তরুণীর নাম টেম্পেস্ট হেনডারসন। বাড়ি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গুঁড়ো সাবান চেখে দেখার মধ্য দিয়ে তাঁর সাবান খাওয়া শুরু। এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রথম যেদিন গুঁড়ো সাবান খেলাম, ওই দিনটির কথা এখনো বেশ মনে পড়ে। প্রথমে আঙুলে একটুখানি গুঁড়ো সাবান নিয়ে স্বাদ নিলাম। দেখলাম, নোনতা নোনতা মজার স্বাদ, যা ভালো লেগে গেল। এর পর থেকে সাবান খেতে শুরু করলাম।’
সেবিকা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন টেম্পেস্ট হেনডারসন। তিনি জানান, সাবান খাওয়ার পরিণতি যে মারাত্মক হতে পারে, তা তিনি জানেন। তার পরও এই অভ্যাস ছাড়তে পারছেন না। রোজ সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কয়েক দফায় চলে তাঁর এই সাবান ভক্ষণ।
টেম্পেস্ট বলেন, ‘স্নান করার সময় সাবানের ফেনা খাই। আরও খাই গুঁড়ো সাবান। এ ছাড়া এক টুকরো সাবান মুখে পুরে তা শেষ না হওয়া পর্যন্ত চুষতে থাকি।’
চিকিৎসকদের মতে, টেম্পেস্ট ‘পাইকা’ নামে এক ধরনের সমস্যায় আক্রান্ত। এই সমস্যায় ভোগা ব্যক্তিরা অস্বাভাবিক খাবারে অভ্যস্ত হয়ে পড়ে, যা প্রচলিত নয় এবং এসব খাবারে পুষ্টি বলে কিছু নেই। আক্রান্ত ব্যক্তিরা ধাতব মুদ্রা, চক, ব্যাটারি ও টুথব্রাশের মতো অখাদ্যে অভ্যস্ত হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, শরীরে খনিজ উপাদানের ঘাটতি থেকে এই সমস্যা দেখা দিতে পারে। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন, অনেক সন্তানসম্ভবা নারীকে গর্ভকালীন কয়লা খেতে দেখা যায়। গবেষণায় দেখা গেছে, এসব নারী তখনই কয়লা খান, যখন তাঁদের শরীরে লৌহ উপাদানের ঘটতি দেখা দেয়।
টেম্পেস্টের বেলায় শারীরিক কোনো পুষ্টির ঘাটতি রয়েছে মনে করছেন না চিকিৎসকেরা। মানসিক অবসাদ থেকে তাঁর এই ক্ষতিকর অভ্যাসটি হতে পারে বলে ধারণা করছেন তাঁরা। টেম্পেস্ট অবশ্য মানসিক অবসাদে ভোগার কথা স্বীকারও করেছেন। তিনি বলেন, ‘বন্ধু জেসনের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পর থেকে তিনি সত্যিই অবসাদে ভুগছেন।
সূত্র:ডেইলি মেইল অনলাইন।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।