ভিডিও গেম শিশু চরিত্র গঠনে সহায়ক। বিষয়টি বিভ্রান্তিকর মনে হলেও এ ধারণা এখন সত্য। বার্মিংহ্যাম ইউনিভার্সিটি সূত্র এমন তথ্যই জানিয়েছে।
তথ্যপ্রযুক্তির বর্ণিল এবং সৃষ্টিশীল আবহে সব বয়সীরাই অবকাশে ভিডিও গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সব বয়সীদেরই গেমের প্রতি বাড়তি কৌতূহল লক্ষ্য করা যায়।
এ বিষয়কে গুরুত্ব দিয়ে বার্মিংহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা শিশুদের উপর সুনির্দিষ্ট গবেষণা পরিচালনা করেছে।
গবেষণার ফলাফল চমকপ্রদ। ভিডিও গেম কন্যাশিশুদের পারিবারিক সভ্য আচরণ গড়তে সহায়ক ভূমিকা রাখে এমনই তথ্যই উঠে আসে।
তাই কন্যাশিশুদের জন্য গেম কনসোলের বরাদ্দ এখন আর মোটেও অযৌক্তিক কোনো উদ্যোগ নয়।
টিওআই সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে প্রকাশ, যেসব বাড়ন্ত কন্যাশিশু তাদের পিতামাতার সঙ্গে ভিডিও গেম খেলে তাদের সভ্য, সুস্থ মানসিক অবস্থা এবং অন্তরঙ্গ হওয়ায় অনুভূতিটা বেশি কাজ করে।
উল্লেখ্য, গবেষকদল ২৮৭টি পরিবারের ১১ থেকে ১৬ বছর বয়সী শিশুদের উপর এর গবেষণা পরিচালনা করে। এ গবেষণায় উঠে আসে, কন্যাশিশুদের তুলনায় ছেলেরা তুলনামূলক ভিডিও গেম বেশি খেলে।
দুটি দলে পরিচালিত মানসিক অবস্থার বিচারে বেশ কিছু ইতিবাচক প্রভাব পাওয়া যায়। এসব ভিডিও গেমপ্রেমী শিশুরা পিতামাতার সঙ্গে তুলনামূলক অন্তরঙ্গ হয়। আর এ ধরনের গেমভিত্তিক অনুশীলন পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক।
উপস্থাপিত জরিপ মতে, অভিভাবকদের সঙ্গে ভিডিও গেম খেলার প্রভাব ছেলে শিশুদের আচরণে তেমন কোনো প্রভাব ফেলে না। কারণ ছেলে শিশুরা অভিভাবকদের তুলনায় বন্ধুদের সঙ্গে গেম খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
গবেষণা উদ্যোগের প্রধান অধ্যাপক সারাহ কয়েন জানান, এ বিষয়টি বিস্ময়কর। বালকদের তুলনায় বালিকারা ভিডিও গেম কম খেলে।
সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কন্যাশিশুর সুশীল আচরণ গড়তে ভিডিও গেম সহায়ক!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।