somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো অজানা শতাধিক আদিবাসী গোষ্ঠী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় মনে করা হতো, বিংশ শতাব্দীর শেষ দিকে ব্রাজিলের আমাজন জঙ্গলের সব আদিবাসী গোষ্ঠীকেই চিহ্নিত করার কাজ শেষ হয়ে গেছে। তবে সম্প্রতি বিমান থেকে তোলা ছবিতে ব্রাজিলের পেরু সীমান্তবর্তী জঙ্গলে হুমকির মুখে থাকা এক আদিবাসী গোষ্ঠীর সন্ধান মিলেছে। সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো তোলে। সংগঠনটির দাবি, উত্তর ব্রাজিলের রোরাইমা প্রদেশে এখনো ইয়ানোমামি ইন্ডিয়ানদের একটি গোষ্ঠী আছে। যাদের সঙ্গে বাকি বিশ্বের কোনো যোগাযোগ নেই। আর বিশ্বজুড়ে এমন যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সংখ্যা শতাধিক।
ব্রাজিলের আমাজন জঙ্গলের বেশ কিছু এলাকাজুড়ে রয়েছে স্বর্ণখনি। ওই সব এলাকায় অবৈধ খনিশ্রমিকের আনাগোনাও অনেক বেশি। মূলত এদের সংস্পর্শেই ম্যালেরিয়াসহ নানা রোগের প্রকোপে পড়ছে আদিবাসীরা। এসব খনিশ্রমিকদের দ্রুত জঙ্গল থেকে বের করতে না পারলে ইয়ানোমামি আদিবাসীদের ওপর হুমকি আরো বাড়বে। 'মোঙ্াটেটু' নামে নতুন সন্ধান পাওয়া গোষ্ঠীটির বাস মূলত খনিসমৃদ্ধ এলাকাতেই। আগে সন্ধান পাওয়া ইয়ানোমামি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে সারভাইভাল ইন্টারন্যাশনালের এমন এক কর্মকর্তা ডেভি কোপেনাওয়া বলেন, 'এখনো ওই এলাকায় যোগাযোগ হয়নি এমন বহু আদিবাসী গোষ্ঠী বা ইন্ডিয়ান রয়েছে। আমি আমার সেই স্বজনদের সহায়তা করতে চাই। ওদের রক্তও আমাদের মতোই। সাদা মানুষের পৃথিবী তারা কখনো দেখেনি।'
১৯৯২ সাল থেকেই এই মানুষের জন্য ইয়ানোমামি পার্ক স্থাপনের প্রচার চলছে। প্রায় ৯৬ লাখ হেক্টর জমিতে ইয়ানোমামি মানুষের বাস। এলাকাটি সুইজারল্যান্ডের মূল ভূখণ্ডের প্রায় দ্বিগুণ। ব্রাজিলের আদিবাসীবিষয়ক দপ্তর 'ফুনাই'য়ের কর্মী হোসে কার্লোস মাইরেলেস বলেন, 'মোঙ্াটেটুদের অস্তিত্ব রয়েছে। ইয়ানোমামি পার্কের যেসব স্থান শূন্য রয়েছে বলে মনে করা হয় তা ততটা খালি নয়। আমি বলতে চাই, এসব এলাকায় যোগাযোগ হয়নি এমন গোষ্ঠীর সংখ্যা মাত্র একটি নয়।'
মোঙ্াটেটু আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন একাকী বসবাসকারী শতাধিক জাতিগোষ্ঠীর অন্যতম। তবে এমন যোগাযোগ বিচ্ছিন্ন জাতিগোষ্ঠীর প্রকৃত সংখ্যা কত তা কারোরই জানা নেই। শুধু ব্রাজিলের চিরহরিৎ বনেই এ সংখ্যা সত্তরের ওপরে। ফুনাইয়ের দেওয়া তথ্যানুসারে, পেরুতে আরো ১৫টি গোষ্ঠী রয়েছে। দুর্গম এলাকা এবং সামরিক উপস্থিতির কারণে পশ্চিম পাপুয়ায় এমন গোষ্ঠীর সংখ্যা কত তার হিসাব পাওয়া কঠিন। এসব আদিবাসী গোষ্ঠী সম্পর্কে খুব একটা কিছু জানাও যায় না। যদিও খুব সহজেই বোঝা যায় বাকি বিশ্ব সম্পর্কে তাদের অজানা বিষয়গুলো। গাড়ি, ব্যাংক, টেলিফোন বা সরকার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ইন্টারনেট বা বারাক ওবামার প্রশাসন সম্পর্কেও তারা কিছুই জানে না। এ ছাড়াও আরো অনেক কিছুই জানে না তারা। ১৯৭৪ সালে প্রথম সন্ধান পাওয়া এনাওয়ানে নাওয়ি আদিবাসী গোষ্ঠীর এক সদস্য জানান, 'আমরা জানতাম না বন উজাড় করে ফেলা কী জিনিস।' তবে গত সপ্তাহে প্রকাশিত ছবি থেকে স্পষ্ট যে, তাদের অস্তিত্ব রয়েছে এবং তারা সুস্বাস্থ্যের অধিকারী।
যদিও বাকি পৃথিবীর অল্পকিছু সম্পদলিপ্সুদের জন্য আদিবাসীদের নিরপত্তা বা সুরক্ষা তেমন কোনো মূল্য বহন করে না। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকায় প্রথম পা ফেলেন তখন শুধু ব্রাজিলেই আদিবাসী গোষ্ঠীর লাখ লাখ বসবাস করত। এখন সেই সংখ্যা সাড়ে ছয় লাখে নেমে এসেছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বহিরাগতদের নিয়ে আসা নানান রোগে ভুগে। বিষয়টি এখনো একই অবস্থায় আছে। আধুনিক সভ্যতার মানুষের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপনের পর যেকোনো আদিবাসী গোষ্ঠীরই অন্তত অর্ধেক মানুষ মারা যায়।
সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×