প্রজননে ছলনার আশ্রয় নেয় এন্টিলোপ
স্ত্রী এন্টিলোপ কামোত্তেজিত থাকা অবস্থায় পুরুষ এন্টিলোপ এ ধরনের মিথ্যা সঙ্কেত পাঠায়। আর স্ত্রী এন্টিলোপও এ সঙ্কেতে সাড়া দিয়ে পর্যাপ্ত সময় পর্যন্ত ওই নির্দিষ্ট এলাকায় অবস্থান করে। স্ত্রী এন্টিলোপও এমন সুযোগ করে দেয় যাতে পুরুষ এন্টিলোপ একাধিকবার যৌন মিলনের সুযোগ পায়।
গবেষকরা প্রমাণ পেয়েছেন যে, এন্টিলোপের প্রতি ফোঁস ফোঁসানি শব্দ কোন হুঁশিয়ারি নয়; এ ধরনের শব্দ আসলে যৌন উদ্দীপনামূলক এক ধরনের বার্তা। প্রাণীদের মধ্যে বিশেষ করে এন্টিলোপের মধ্যে এ ধরনের আচরণ খুবই বিরল।
এ সংক্রান্ত গবেষণার সহ-লেখক এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিবর্তন এবং প্রাণিসত্তাবিষয়ক জীববিদ্যার ভিজিটিং স্কলার উইলাইন প্যাঙ্গন বলেন, পশুরা ছলনার আশ্রয় নেয়_এ ব্যাপারে খুবই সামান্য তথ্যপ্রমাণ মিলেছে আর ছলনার বিষয়টি যে ইচ্ছাকৃত এটা প্রমাণ করা খুবই জটিল। স্ত্রী প্রজাতির এন্টিলোপ ফোঁস ফেঁসানি শব্দ শুনে মনে করে পেছনে সিংহ বা বাঘ আসছে আর তখনই পেছনে ফিরে তাকিয়ে দেখে পুরুষ এন্টিলোপ মিলিত হবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এটা সত্যিই বিস্ময়কর। প্যাঙ্গল লিভারপুল ইউনিভার্সিটির জ্যাকব ব্রো-জোর্গেনসেনের সঙ্গে একত্রে এই গবেষণা পরিচালনা করেন। কেনিয়ার মাসাই মারা জাতীয় অভয়ারণ্যে গবেষণা করেন। দুই বিজ্ঞানী বিরল প্রজাতির এ প্রাণীদের ওপর গবেষণা করার জন্য একটি টিম গঠন করেন। তারা ২০০৫ সাল থেকে ২০০৯ সালের মধ্যে ৭৩টি স্ত্রী এন্টিলোপকে কামোত্তেজিত সময় পর্যবেক্ষণ করেন। স্ত্রী এন্টিলোপ বছরে মাত্র একবার যৌন উত্তেজনা অনুভব করে। ফেব্রয়ারী ও মার্চ মাসে এ উত্তেজনা বেশি থাকে। বিজ্ঞানীরা চারটি বিভিন্ন পুরুষ এন্টিলোপের সঙ্গে স্ত্রী এন্টিলোপের গড়ে ১১ বার যৌন মিলন প্রত্যক্ষ করেন। যেহেতু পুরুষরা বছরে মাত্র একবার যৌন মিলনের সুযোগ পায়, তাই তারা ছলনার আশ্রয় নিয়ে থাকে। মানুষের মতো প্রাণীদেরও চিরায়ত জীবনযাত্রায় পরিবর্তন ঘটছে, যা জীববৈচিত্র্যের আরেকটি নতুন নমুনা।
সূত্র: ইন্টারনেট
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।