somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্তানের প্রেম ॥ শিম্পাঞ্জী মায়েরা সাহায্যকারীর ভূমিকায়

১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মানব সমাজে বেশিরভাগ পরুষ তাদের যৌন জীবনের ধারেকাছে কোথাও মায়ের উপস্থিতি কামনা করে না। এমন উপস্থিতি তারা চিন্তাই করতে পারে না। কিন্তু আমাদের নিকটাত্মীয় একশ্রেণীর প্রাইমেটের কাছে ব্যাপারটা ঠিক এর উল্টো। মা সেখানে সাহায্যকারীর ভূমিকায় আবির্ভূত। ছেলে সন্তানের প্রেম বা যৌনজীবনে মা রীতিমতো সাহায্য করে থাকে। এই শ্রেণীর প্রাইমেটের নাম বোনোবো। শিম্পাঞ্জীদেরই এক প্রজাতি। জীবতাত্তি্বকভাবে এদের পিগমি শিম্পাঞ্জী বা বামন শিম্পাঞ্জী বলা হয়ে থাকে।

নতুন গবেষণায় দেখা গেছে, গাছের এ-ডাল থেকে ও-ডালে মায়ের সঙ্গে ঝুল খেয়ে বেড়াতে বেড়াতে বোনোবো পুরুষ গর্ভধারণক্ষম স্ত্রী বোনোবোর সঙ্গে পরিচয় ও মেলামেশা করার সুযোগ শুধু যে পায় তা নয়, উভয়ের মধ্যে অন্তরঙতা গড়ে ওঠার সম্ভাবনাও বাড়ে। গবেষণায় আরও দেখা গেছে যে, মায়েরা আশপাশে থাকলে সামাজিক সত্মরবিন্যাসে নিচু থেকে মাঝারি সত্মরের বোনোবো পুরুষরা সঙ্গিনীর সঙ্গে প্রজননের সুযোগ বেশি পায়। মায়েরা ছেলেদের সঙ্গে নিয়ে বিচরণ করে বেড়ানোর সময় নারীমহলে তাদের উপস্থিতির পথ সুগম করে দেয় যাতে করে একাধিক স্ত্রী বোনোবোর সঙ্গে তারা মেলামেশা করতে পারে। প্রতিদ্বন্দ্বী কোন পুরুষকে তার নিজের ছেলের কুসুমিত প্রেমের সম্পর্ক ভেঙ্গে দেয়ার চেষ্টা করতে দেখলে মা সেই পুরুষটির দিকে তেড়ে আসে এবং তাকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। এইভাবে দেখা যায় যে, মা বোনোবোরা ছেলে সন্তানের প্রেম বা যৌন জীবনের ব্যাপারে সক্রিয় আগ্রহ বা উৎসাহ দেখিয়ে থাকে। এর মাধ্যমে মায়েরা তাদের একান্ত নিজস্ব জিন বা বংশগতিগুলোকে সন্তানের সন্তানদের মধ্যে স্থানান্তরিত করার সুযোগ খুঁজে পায়। তারা বুঝে যে, প্রেম বা যৌনজীবনে ছেলেকে সাহায্য করতে পারলে তারা আরও বেশি বংশধর লাভ করতে পারবে।

সন্তানের সন্তান হওয়ার ব্যাপারে বাবা-মার আগ্রহ বা কৌতূহল থাকাটা অতি প্রচলিত ব্যাপার। এটা মানুষের বেলায় যেমন সত্য জীবজগতের কিছু কিছু প্রাণীর বেলায়ও তেমনি সত্য। তারকা নামে এক জাতের তিমি মাছের মা ও ছেলের বন্ধন বেশ শক্তিশালী হতে দেখা গেছে। হায়নাদের বেলায় দেখা গেছে যে, পাশের কর্তৃত্বশীল কোন মায়ের গর্ভজাত পুরুষ হায়েনা পরবর্তী জীবনে অনেক বেশি প্রজনন ক্ষমতার অধিকারী হয়। প্রাইমেটদের বেলায় মা-ছেলের বন্ধন পরিমাপ করা কঠিন; কারণ বেশিরভাগ প্রাইমেটপুরুষ বয়ঃসন্ধি লাভের পর মায়ের পক্ষ ছেড়ে চলে যায়। তবে বেনোবোরাই একমাত্র ব্যতিক্রম। বোনোবো সমাজে মেয়েদের আধিপত্য। সেখানে পুরুষরা প্রাপ্তবয়স্ক হবার পরও মায়ের সঙ্গে যুক্ত থাকে। মাঠপর্যায়ে পর্যবেৰণ থেকে দেখা গেছে যে, বোনোবো মায়েরা ছেলের প্রজননের পথ সুগম করতে সক্রিয় ভূমিকা পালন করে থাকে।

পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে, দিনের বেলা প্রাইমেটরা বিভিন্ন পক্ষে বিভক্ত হয়ে থাকলেও ছেলেরা ৮১ থেকে ৯২ ভাগ সময় মায়ের সঙ্গে আটকে থাকে। মায়েরা আশপাশে না থাকলে শক্তিমত্তার দিক দিয়ে যে পুরুষটির দাপট সবচেয়ে বেশি সে গর্ভধারণক্ষম স্ত্রী বানোবোদের সঙ্গে শতকরা ৪১ ভাগ যৌন মিলনের জন্য দায়ী। কিন্তু পদমর্যাদার দিক দিয়ে নিম্ন থেকে মাঝারি সত্মরের পুরম্নষদের মায়েরা উপস্থিত থাকলে এই হার ২৫ শতাংশে নেমে আসে। অন্য কথায় বলা যায় যে, মায়েরা কর্তৃত্বকারী পুরুষটাকে সন্তান ধারণক্ষম অধিকাংশ স্ত্রী বোনোবোদের সঙ্গে একচেটিয়া প্রজননের সুযোগ থেকে দূরে সরিয়ে রাখে এবং আপন ছেলেদের প্রজননের সুযোগ করে দেয়।
কখনও কখনও মায়েরা সরাসরি হস্তক্ষেপও করে থাকে। তারা মেয়েদের দল থেকে অনাত্মীয় পুরুষদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। প্রেমঘটিত কোন ব্যাপারে নিজেদের ছেলেরা মারামারিতে লিপ্ত হলে মাকে ছেলেদের পক্ষ নিয়ে লড়তে দেখা গেছে।

বোনোবো সমাজে নারীদের সামাজিক মর্যাদা অনেক বেশি। তাই কোন মায়ের উপস্থিতি ছেলেকে বোনোবো দলে আরও মুখ্য ভূমিকা পালনের সুযোগ তৈরি করে দেয়। দলের মুখ্য অবস্থানে থাকার সুযোগে এই পুরুষরা স্ত্রী বোনোবোদের সঙ্গে আরও বেশি যোগাযোগ ও ভাবের আদান-প্রদান করতে সক্ষম হয়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×