somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া আর্মি চিফ হলে শেখ মুজিব খুন হতেন না : কর্নেল অলি (অব.)

১১ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এমপি বলেছেন, জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান করা হলে শেখ মুজিবুর রহমান খুন হতেন না। তিনি বলেছেন, এ বছরের মধ্যেই হাসিনা সরকারের আয়ু শেষ। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গত শুক্রবার এটি ছাপা হয়। খবর এনার। তিনি বলেন, জেনারেল সফিউল্লাহ ছিলেন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। তবে সফিউল্লাহকে না বানিয়ে যদি জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হতো, তাহলে আর্মি হয়তো সুসংগঠিত ও পেশাদার একটি বাহিনী হিসেবে গড়ে উঠতে পারত। যা পারেননি সফিউল্লাহ। শৃক্সখলার ব্যাপারে কোনো কম্প্রমাইজ ছিল না জিয়ার কাছে। কোরআনে মানা না থাকলে হয়তো আমি এটাই বলতাম, জিয়াউর রহমান প্রথম আর্মি চিফ হলে, শেখ মুজিব হয়তো খুন হতেন না।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে বিদ্রোহের প্ল্যান করেছি লে. কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, আমি এবং মেজর জিয়াউর রহমান মিলে। '৭০-এর নির্বাচনে বিজয়ের পর মনে হয়েছে পাকিস্তানিরা ক্ষমতা ছাড়বে না। বিদ্রোহের প্ল্যান '৭১ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুকে জানিয়ে ছিলাম। কারণ যদি শেখ মুজিব প্রধানমন্ত্রী হন তাহলে পাকিস্তানি জেনারেলরা হুমকির মুখে পড়বেন। আরেকটি হলো '৬৫-র পর পাকিস্তান সেনাবাহিনীর কোনো সদস্যকে আসতে দেখিনি। নির্বাচনের পর দেখা গেল নতুন লোক আসছে। ক্ষমতা হস্তান্তর না করে প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে খেলবে, এটা বুঝতে পারি। বঙ্গবন্ধু বলেছিলেন, নো, আই ডোন্ট নিড অ্যানি হেল্প। এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খানকে ক্ষমতা দিতে চাই না। উনি ঠিকই ২৪ মার্চ পর্যন্ত সমঝোতার টেবিলে বসলেন। নিশ্চিত ছিলাম, পাকিস্তানিদের প্রস্তুতি সম্পন্ন হলেই ক্র্যাকডাউন করবে। জিয়াউর রহমানের মৃত্যুর জন্য ডাইরেক্টলি জড়িত এরশাদ এবং বহির্বিশ্ব। সম্প্রতি বেগম জিয়ার সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, উনার আহ্বানে গিয়েছি। আইন সবার জন্য সমান। সরকারি দলের সাড়ে ৮ হাজার দুর্নীতির মামলা প্রত্যাহার করা হলো। ২৩ খুনিকে মাফ করে দেওয়া হলো। আওয়ামী লীগের বিরুদ্ধে একা যুদ্ধ করা অসম্ভব। যেহেতু বিএনপি, বেগম জিয়া বা তার সন্তানের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি হলো, আর বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে। বেগম জিয়া ও আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। এ সরকারকে ভাগাতে চাই। এ সরকার জনগণের জন্য নয়।সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:১২
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×