বাংলাদেশের সবচেয়ে সুন্দর নোট কোনটা এটা জিজ্ঞেস করলে অনেকে হয়ত অনেক কথা বলবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত নোট কোনটা তাহলে সবাই তাৎক্ষনিক জবাব দেবেন, ২ টাকার নোট! ছিড়া, ফাটা, টেপ লাগানো, লেখা, রং করা, ভেজা, ময়লা কি নেই এতে! সেই নোট কিনা নির্বাচিত হল পৃথিবীর সবচেয়ে সুন্দর নোট হিসেবে! ভাবুন তো একেবারে ঝা চক চকে ২ টাকার নোট আসলেই সুন্দর লাগে কিনা!কপাশে শহীদ মিনার, অন্যপাশে গাছের ডালে বসে থাকা দোয়েল। দুই টাকার নোটের কথা বলছি।


তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট। জরিপটি পরিচালনা করেছে রাশিয়ার একটি অনলাইন বিনোদন কেন্দ্র।তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লরি নোট, ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার, সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার, অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল, নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনা নোট এবং ও দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট।
সুত্র-http://www.panarmenian.net/eng/news/87961

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


