আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সামহোয়্যারইন আড্ডা: সব পাগলের হইলো মেলা....

২৩ শে এপ্রিল, ২০০৭ ভোর ৫:৪৪

শেয়ারঃ
0 0 0

পুরা দৌড়ের উপর থাকা বলতে যা বুঝায় তাই আছি মনে হয়। প্রায় ৪০ ঘন্টা টানা ঘুমাইনি, তবুও এক ব্লগার বন্ধুকে (আবু সালেহ) দেয়া কথা রাখতে বসুন্ধরা সিটির উদ্দেশ্য রওনা দিলাম। আমার আরো কয়েকজন বন্ধুও ছিলো, যারা আট তলায় আমার জন্য ৬টা থেকে অপেক্ষায় আছে। ঢুলতে ঢুলতে ক্যাবে উঠলাম।

ক্যাবে বসে ঢুলতে ঢুলতেই পেলাম রাগ ইমন আপুর কল, "ত্রিভুজ কোথায় তুমি? কখন আসছো?....." দুইদিন আগে রাগ ইমন আপুকে তার ব্লগে বলেছিলাম বসুন্ধরায় যাচ্ছি.. সময় করতে পারলে চলে আসেন। অনেক আগেই উনার সাথে আজিজে আড্ডা দেবার একটা দাওয়াত পেয়ে বসে আছি... রাইসু দা ও মাহবুব মোর্শেদ ভাইয়ের সাথেও দেখা করার একটা সুপ্ত বাসনা কাজ করে যাচ্ছিলো। কিন্তু হয়ে ওঠেনি। ইমন আপুকে বললাম ২০ মিনিটের মাঝেই আসছি.. যদিও জ্যামের কারনে সেটা সম্ভব হবে না মনে হচ্ছিল।

বসুন্ধরাসিটিতে ঢুকেই ইমন আপুকে আরেকটা কল দিলাম, "আপনি কোথায়?".. বললাম আট তলায় 'হ্যালো'র সামনে চলে আসেন। কিন্তু তিনি বললেন আবার বের হতে, কারন তার দুজন বন্ধু আসতে পারে। তখনো ভাবতে পারিনি সব পাগলদের হইবো মেলা, রথে এসে।

রাগ ইমন আপুকে দেখে তো আমি ইমপ্রেসড! (কেন কমুনা :P)... আমার পাচ্ছিলো ঘুম..এর মাঝেই ব্যাপক আনন্দ নিয়ে কথা বলে যাচ্ছি। উনি বলে বসলেন আরো ব্লগারদের সাথে দেখা হয়ে গেলে কেমন হয়? ঠিক বুঝে উঠার আগেই দেখি ডানদিকে আরো চারজন দাড়িয়ে আছেন আমার দিকে চেয়ে। জেবতিক আরিফ ভাইকেই শুধু চিনতে পারলাম.. বাকীদের ঠিক চিনলাম না। সবার চেহারা দেখে মনে হলো মহা অন্যায় করে ফেলেছি। এখুনি দুদক-এ খবর দেয়া হবে... ব্লগারদের সনাক্ত করতে ব্যর্থ হওয়ার অপরাধে 'ত্রিভুজ'কে তিনদিনের রিমান্ড নেয়া হোক। বেঁচে গেলাম এযাত্র, ইমন আপু 'জানতে চাই' নিকের (উনার আসল নামটা দিলাম না..অনুমতি নিতে হবে কিনা বুঝতে পারছি না) আপু, 'মাশীদ' আপুর পরিচয় দিলেন... আমি মনে মনে ইউরেকা বলে চিৎকার করে পাশে দাড়িয়ে থাকা 'মাশা' ভাইকে দেখিয়ে বললাম উনি নিশ্চয় 'অরুপ' দা (অরুপ দা না আবার আমরে ব্যান করে উনার ব্লগে... )... সবাই আমাকে সামহোয়্যারইন বাখরা বানায়া বললো, "ঠিক ধরছো.."। আমিতো নিজের বুদ্ধিতে খুবই খুশি... (ক্লোজআপহাসি) ..বাকীদের সাথে পরিচিত হওয়ার পর কথাবার্তা বলছিলাম.. তখনো কেউ বলে দেয়নি ওটা আসলে অরুপ দা নয়।

কথাবার্তার এক পর্যায়ে সবাই বললেন উত্তরা ভাস্কর দা'র বাসায় যাবেন। মাহবুব সুমন সেখানে বসে আছেন। সুমন ভাই অষ্ট্রেলিয়া বসেই আমার সাথে লাইভ মারামারির একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন। আমি অনেকদিন ধরেই পিঠে তেল মাখতাছি... আর সুমন ভাই বন্দুকে তেল দিতেছিলেন। এই সুযোগটা মিস করা ঠিক হবে কিনা ভাবতেছি... এর ভেতর মাশীদ, রাগ ইমন জেবতিক আরিফ মাশা জানতে চাইয়ের কথাবার্তা আচরনে বেশ বন্ধুর্ত্বপূর্ন একটা ভাব দেখছিলাম। ভাষ্করদা'র সাথেও দেখা করার একটা ইচ্ছা ছিলো.. সামহোয়্যারইন এর সেমিনারে কৌশিক দা, ভাষ্কর দা ও পিয়াল ভাই এর সাথে দেখা হওয়ার একটা সুযোগ এর আগে নষ্ট হইছিলো, যেটার জন্য বেশ কয়েকবার ব্লেম দিছিল কৌশিক দা ও ভাস্কর দা..। সুতরাং ঘুম ঘুম ঝিম ঝিম ব্রেইনে যাবো কি যাবো না খুব স্লো প্রসেসিং হচ্ছিলো..... শেষ পর্যন্ত ডিসাইড করলাম যাই.... আজ মিস করা ঠিক হইবো না। আট তলায় বসে থাকা বন্ধুদের ফোন করে ম্যানেজ করলাম... বুঝতেছিলাম ওরা আমার উপর ক্ষেপতাছে (পরে এই ইস্যুতে লাইভ ঝাড়ি খাইছিলাম )।

দুটো গাড়িতে চড়ে আমরা মোট ছয় জন রওনা দিলাম। হটাৎ মনে পড়লো আবু সালেহ'র কথা। তাড়াতাড়ি তাকে ফোন করে প্রথম আলো অফিসের সামনে আসতে বললাম। তারপর শুরু হলো ভাষ্কর দা'র বাসার উদ্দেশ্যে যাত্রা.....

-#-------বিজ্ঞাপন বিরতি-------#-

(পোষ্ট খুব বেশী বড় হইয়া গ্যাছে..... এর পর কি হৈলো, তা মন্তব্যের ঘরে দিমুনে... বাকীরা সাহায্য করলে আরো ভাল হয়...ছবিগুলোও পরে দিমু....... বিজ্ঞাপন বিরতিতে যাইতাছি .... আমি অখন ঘুম দিমু...)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগার ;
প্রকাশ করা হয়েছে: দিনলিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে এপ্রিল, ২০০৭ ভোর ৬:৪১
এই আমি মীরা বলেছেন: আমরা দেশের বাইরে কি করতেছি??
২. ২৩ শে এপ্রিল, ২০০৭ ভোর ৬:৫৬
ত্রিভুজ বলেছেন: দেশে আইস্যা পড়ো.... :)
৩. ২৩ শে এপ্রিল, ২০০৭ সকাল ৭:০৯
তিমুর বলেছেন: মাইরপিট হ্য় নাই সত্যি? :)
৪. ২৩ শে এপ্রিল, ২০০৭ সকাল ৭:৩২
ত্রিভুজ বলেছেন: একটুর জন্য বাইচ্যা গ্যাছি.. :D

রিলেটেড আরো দুইটা পোষ্ট পাইলাম.. লিংক দিলাম...

Click This Link
Click This Link
৫. ২৩ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩১
আবু সালেহ বলেছেন: তুিম িময়া েফান না িদলে আর েদখা না হইেল েতামার কপােল খারািব িছলো...েতামাের আসেত বললাম আিম আর তুিম িময়া একটু হইেল পটল তুলছিলা অেন্যর সােথ...

আর েতামাের েতা আিম েশই দূর েথকেই িচনে েফলেিছ...
আর তুিম িময়া কােছ আইসা কথা বলার পরেই আমারে িচনতে েতামার সময় লাগছে..(খাইয়ালামু)

তয়
৬. ২৩ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩৭
আবু সালেহ বলেছেন: যাই বলো ভােলাই আড্ডা হলো সব পাগলের...
চালাইয়া যায়...
৭. ২৩ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৫৮
কালপুরুষ বলেছেন: আমি আড্ডাটা দারুনভাবে মিস করছি। খবর আছে দেখা হইলে!
৮. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২৩
রাগ ইমন বলেছেন: ত্রিভুজ আমাকে দেখে ইমপ্রেসড !!!!! তাও আবার অজ্ঞাত ভাইরাসের কারনে!

এইবার সত্যি ডরাইলাম ! কি ব্যাপার ত্রিভুজ , খুলিয়া বলো ।
৯. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৩২
আরিফ জেবতিক বলেছেন: ত্রিভুজ,ছবিগুলো আপলোড করেন।
ছবি না থাকায় আমি পোস্ট দেই নি।
১০. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৩২
শাওন বলেছেন: সাইজ করতে হইবো তোমাদের । ddos মারলে সাইজ হবা , তার অাগে হবে না ।

অাজ ৯টা দিন অামি এক ঘরে বন্দি । মুজিব পরদেশীর গানের মত -- অামি বন্দি কারাগারে . . .

কেও অামার ধারেপাশে অাসেনা । :( বারান্দায় দাড়িয়ে অাকাশ দেখি , অার নিচে দেখি গাড়ি । :( অনেকদিন বাইরে বের হইনি । অার তুমি অাড্ডা দিয়ে বেড়াচ্ছ ।

অাই হেইট দিস ওয়ার্ল্ড !!!
১১. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:২১
আপন তারিক বলেছেন: হুম.......
খুব মজা করছেন!
ভাই আমাদের ডাক দিলে কিন্তু ঠিকই আসবো...
১৩. ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৩২
আশরাফ রহমান বলেছেন: বাঘে-মহিষে দেখি একঘাটে জল খায়!
পরবর্তী কাহিনী শোনার অপেক্ষায় রইলাম।
১৪. ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৫২
আরিফ জেবতিক বলেছেন: ছবি কোথায় ত্রিভুজ,মাশীদ,রাগইমন?
তোমাদের হাতে ক্যামেরা ছিল বইলা এইটা করবা?
১৬. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৩
অনন্তমৈথুন বলেছেন: এইবার ঢাকা যাঅয়ার পর ভাবছিলাম ব্লগের অনেকের সাথে দেকা করবো, কিন্তু কপাল আমার একটা দূঘটনায় পড়ে আর দেখা করতে পারি নাই।
সামনের বার গেলে দেখা করবোই করবো।।
১৭. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ২:১৮
মাহবুব সুমন বলেছেন: ছবি দিলে সমস্যা আছে , ঢাকার অনেক মেয়ে আমাকে খুঁজছে। ( বিয়ে করে ফেলায় তারা আমাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছে, কাউরে না বইলা ঢাকায় আসছি ।) আমারে জানে মাইরেন না পিলিজ।
১৮. ২৪ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৫৬
ঝড়ো হাওয়া বলেছেন: অবশেষে আপনি দেখা দিলেন !!
আসল ত্রিভুজ ছিল তো ? নাকি ক্লোন ?
১৯. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:০৮
ত্রিভুজ বলেছেন: ঝড়ো... আমারো প্রশ্ন সেটাই..

ফটুক আপলোড দিতাছি... (ইমন আপু... ছবি মেইল করেন নাই ক্যান? আমার মোবাইলেরগুলো ভাল আসে নাই তেমন.. এখনি করু সম্ভব হলে... পিলিজ...)

:)
২০. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:৪৪
সরোদ বলেছেন: ত্রিভুজ আমার ডিকশনারির কি হল।
২১. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:৫৬
ত্রিভুজ বলেছেন: আমি কঠিন ব্যাস্ত সরোদ ভাই... কি কি নতুন ফিচার যেন প্রয়োজন আপনার?
২২. ২৫ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:০৪
সরোদ বলেছেন: ১) ইউনিকোড কিবোর্ড সাপোর্ট.
২)ডিকশনারি অন্যকে দেোয়া যাবে এরকম সিস্টেম কার
৩)সমার্থক শব্দ এবং ব্যাখ্যার জন্য দুটি পাশাপাশি ঘর।
যদি সম্ভব হয় ডিকশনারিটা হবে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা।
আপনার সুবিধাঅনু্যায়ি কাজটা করবেন কারন আমার অত তাড়া নেই।
২৩. ২৫ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:২২
ত্রিভুজ বলেছেন: ঠিকাছে... হলে জানাবো.... অপেক্ষা করুন কয়েক দিন.. এখন খুব বিজি সময় যাচ্ছে...

 

মোট সময় লেগেছে ০.৯৯০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ