আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

মাইক্রোস্কপিক

০৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২

শেয়ারঃ
0 0 0

এমিবাদের জগতে তোলপাড়
সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছে একজন
উঁদবেড়ালদের জগতে আসেনি সে খবর

একটি উদবেড়াল সেদিন আটলান্টিক পাড়ি দিয়ে
বেড়ালদের রাজত্বে মহীয়ান
ব্যঘ্ররা রাখেনি খোঁজ

নুতন যুবরাজের আবির্ভাবে
ব্যঘ্রসমাজ উৎসবমূখর
মানুষেরা জানতেও চায়নি

দিকে দিকে হচ্ছে তাঁর জয়ধ্বনি
মানুষের সমাজে আজ মহাকোলাহল
এলিয়েনদের কিইবা আসে যায় তাতে?

---
ত্রিভুজ
৭ মে, ২০০৭

 

প্রকাশ করা হয়েছে: কবিতা ও গান  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
অরূপ বলেছেন: এইটা রাইসু আর সুমন্দা দেখলে চেয়ার থেইকা পইড়া যাইবো!
৩. ০৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১০
আশরাফ রহমান বলেছেন: কবি-রাজ হইয়্যা যাবেন দেখছি! ৫ দিলাম।
৪. ০৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১২
কৌশিক বলেছেন: যারে আল্লাহয় গুণ দেয় তার সবজায়গাই দেয়! কি চমৎকার কি চমৎকার! মারহাবা মারাহাবা!
৬. ০৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
আবু সালেহ বলেছেন: খাইছে.....এ দেখি কবিতা লেখা শুরু কইরা দিছে....

এইবার ব্লগের সব কবিরা কিন্তু ফিট খাইবো...
৭. ০৭ ই মে, ২০০৭ রাত ৮:২৬
তীরন্দাজ বলেছেন: আপনার কবিতা খুবই সুন্দর হয়েছে। অবশ্যই প্রশংসার দাবীদার...। সাবাশ!
৮. ০৭ ই মে, ২০০৭ রাত ৯:৪২
ধুসর গোধুলী বলেছেন: দারুণ হইছে।
এরকম জিনিষে নি:সন্দেহে ৫ দেওয়া যায়।
১১. ০৮ ই মে, ২০০৭ রাত ২:৪০
বাংলার CUPID বলেছেন: ভাইয়া খুব ভাবে আছেন মনে হয়। কটঠিন বস! ৫ দিসি
১২. ০৮ ই মে, ২০০৭ রাত ৩:৩২
আপনি মানুষ না আওয়ামীলিগ? বলেছেন: কবিতা রাইখা সাইটা শেষ করেন মিয়া ভাই। কবিতা বুঝি না। সবাই যখন কইছে ভালা আমিও কই। যান ৫ দিলাম হে হে
১৩. ০৮ ই মে, ২০০৭ সকাল ৭:৫২
তাহসিন সাঈদা মুন বলেছেন: কবিতা না ছাই, বলতে না তো চাই
বললে পচাঁ দেখায় কেমন চুপটি বরং যাই
এমিবারা খেলছে না কি নাচঁছে সকল বাঘ
আমার তাতে কি এসে যায়, হচ্ছে বড় রাগ X(
ফাঁকিবাজির লিমিট থাকে আপনারটার নাই
ঘুমের সাথেই ফাঁকিবাজি, বলব কি - দূর ছাই! :/
আপনি বড়ই খেয়ালি তাই জানেন না যে বেশি
মানবকুলে ঝগড়া দেখে এলিয়েনরা খুশি
সত্যি কথা বলছি কেন বিশ্বাস হয় নাই?
নিজেই তবে খোজ নেন গে, বলব না আর - যাই
এমনতর ফাঁকি মারার সময় আমার নাই
ঘুমাবো না, পাগল নাকি? জ্বালায়েন না ভাই। :p
আমার সাথে ছন্দ লড়াই করবেন তা বেশ
লড়তে এসে ভেগে আবার যেয়েন না শেষমেষ ;)
ব্লগের সকল কবিদেরও রইল নিমন্ত্রন
আমার ব্লগে ছন্দ ছড়ায় কাটবে কিছুক্ষন :) :D
১৪. ০৮ ই মে, ২০০৭ সকাল ৭:৫৬
তাহসিন সাঈদা মুন বলেছেন: উৎসাহব্যঞ্জক ৫ দিলাম। ;-)
আস্তে আস্তে শিখে যাবেন। ;:p
(হি হি.. হা হা হা) :D
১৫. ০৮ ই মে, ২০০৭ সকাল ৮:০০
শর্তাবলী বলেছেন: ত্রিভুজ এইটা আমার দেকা সেরা লেকা তোমার। তুমি মনে জন্ম কবি, কঠিন জিনিষ নামাইসো

হারাদন

যুদ্ব ষ্টীল অন ইতিহাস কিন্তুক তুমি জোস কবিতা লিখসো।
১৬. ০৮ ই মে, ২০০৭ সকাল ৮:০০
শর্তাবলী বলেছেন: ত্রিভুজ এইটা আমার দেকা সেরা লেকা তোমার। তুমি মনে জন্ম কবি, কঠিন জিনিষ নামাইসো

হারাদন

যুদ্ব ষ্টীল অন ইতিহাস কিন্তুক তুমি জোস কবিতা লিখসো।
১৮. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:১৮
কৌশিক বলেছেন: জারীর, তুমি যে একটা বলদ সেটা কি আগে তোমারে কেউ কইছে!
১৯. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:২৭
জারীর বলেছেন: মনে রাখবেন আল্লাহ বলতে কেউ নিশচয়ই আছেন । তার কাছ থেকেই একদিন এ প্রশ্নের জবাব পাবেন ইনশা আল্লাহ ।
২০. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:৩২
কৌশিক বলেছেন: আমাকে কেন মনে রাখতে বলছো? তোমার নিজের মনে আছে তো! তোমার কাছে করা প্রশ্নের জবাব কি আল্লাহ দিয়ে দেয়! তুমি তো রামছাগল হইতেছো দিনদিন!
২২. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:৪৬
কৌশিক বলেছেন: আয়হায় এত মহাআবাল, কোন অনুভূতিই নাই! চরম ভোদাই!
২৪. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:৫১
কৌশিক বলেছেন: কি অবস্থা! আবাল খালি ধন্যবাদ চোদায়! নে বাবা, তোরে মাফ কইরা দিলাম!
২৬. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪
জারীর বলেছেন: আমি কারো কাছে মাফ চাইনি...।
২৭. ০৮ ই মে, ২০০৭ দুপুর ২:৫৭
অরূপ বলেছেন: কৌশিক, বেশী হয়ে যাচ্ছে না?
২৮. ০৮ ই মে, ২০০৭ বিকাল ৩:০০
কৌশিক বলেছেন: তাইলে এখন মাফ চাও বলদা!
২৯. ০৮ ই মে, ২০০৭ বিকাল ৫:৩২
ত্রিভুজ বলেছেন: কি পোষ্টে কি আলোচনা! কৌশিক সাহেব, আপনার সমস্যাটা কোথায় বলতে পারেন? আপনার অর্ধেকেরও কম বয়সের একটা ছেলের সাথে আপনার এহেন আচরন এপ্রিশিয়েট করার মত নয়.....


কেউ decent শব্দটার অর্থ না জানলে আমার ব্লগে আসবেন না.. মন্তব্যও করার দরকার নাই... পোষ্টটার সৌন্দর্য নষ্ট হয়ে গেল.... সেই সাথে মুড ও অফ...


সবাইকে ধন্যবাদ!
৩০. ০৮ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
শাওন বলেছেন: কি দিয়ে কি করলে ? আমাকে শেখানো যায়না ?
কবি হয়ে গেলা কবে ? :(
তাও আবার এমন । :(
৫ ।
৩১. ০৮ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: এই প্রথম রেটিং করলাম।
কম কি আর দিতে পারি।
পাঞ্জা দিয়েই হাত খুললাম।
এরকম লেখায় অবশ্য দশ দিলেও কম হয় ।
৩৩. ০৮ ই মে, ২০০৭ রাত ৮:১৪
ত্রিভুজ বলেছেন: তাহসিন,
ছন্দ জটিল হইছে... তোমার সাথে ছন্দের খেলায় মনে হয় পারবো না.... সারেন্ডার করার নিয়ম আছে? :)


"কবি হয়ে গেলা কবে ? :(
তাও আবার এমন । :("
- কিরকম শাওন?



ধন্যবাদ আলী প্রাণ, শোহেইল ভাই, শাওন পিচ্চি, অরূপ দা, তীরন্দাজ, জারীর, কৌশিক দা, শর্তাবলী (হারাধন), আশরাফ ভাই, তাহসিন, বাংলার ...., পদ্মা মেঘনা যমুনা, অন্যমনস্ক শরৎ, ধুসর গোধুলী, সালেহ, সুমন দা.....


লজ্জ্বা পাইলাম সবার মন্তব্যে... :)
৩৪. ০৮ ই মে, ২০০৭ রাত ৮:১৬
শাওন বলেছেন: এমন ফাটাফাটি আর কেমন । ঝাক্কাস টাইপের ।
৩৫. ০৮ ই মে, ২০০৭ রাত ১০:২৩
ত্রিভুজ বলেছেন: তাইনাকি? ভয় পাইছি শাওন...... :>

তোমার প্রথম প্রশ্নের জবাব:
ব্লগ ব্যাকআপ করার টুল নিয়ে আমার হিজিবিজি ব্লগে একটা পোষ্ট আছে... !@@!597217 !@@!597218
নাউ হ্যাপি? @ শাওন :)
৩৬. ০৮ ই মে, ২০০৭ রাত ১০:৪০
তাহসিন সাঈদা মুন বলেছেন: সারেন্ডার করার নিয়ম নাই
ছন্দে ছন্দে খেলতে চাই
সব কবিদের মেলা হবে
অনেক মজার খেলা হবে :)
আহ বেচারা, দু:খ পাই
ধন্যবাদেই জীবন ছাই... হি: হি: হি:
দিলাম না তাই ধন্যবাদ
খেললে তখন করব কাৎ ;-)
তবে কথা সহজ খুব
সবাই খুশি কার উপর
ছন্দ যে কার পেল পাঁচ
তাতে করা যায় যে আঁচ
খেলতে গেলে সবার সাথে
লাড্ডু হবো এই বেলাতে :(
৩৭. ০৮ ই মে, ২০০৭ রাত ১০:৫৬
ত্রিভুজ বলেছেন: দেখে তোমার ছন্দ
মনে লাগে ধন্দ্ব
করছটাকি বাপরে বাপ
ছন্দ নাতো ল্যংরা সাপ!


:)
৩৮. ০৮ ই মে, ২০০৭ রাত ১১:২৯
তাহসিন সাঈদা মুন বলেছেন: এমন কথা বলতে পারলেন?
আমায় আপনি জ্বালায় খাইলেন।
মানি না আর মানবও না।
খেলব এবং হারবও না... :D
৩৯. ০৮ ই মে, ২০০৭ রাত ১১:৩২
ফরিদ বলেছেন: ঠিকাসে:) মাগার আসর টু মাগরিব আমি এখানে বান্ধা। তার আগে বা পরে করতে হবে। ফোনে ফাইনাল হবে।
৫ এর ছড়াছড়ি দেখে শেষ পর্যন্ত পড়ে ফেললাম কবিতা। সাধু সাধু...
৪০. ০৮ ই মে, ২০০৭ রাত ১১:৩৯
ত্রিভুজ বলেছেন: ঠিকাছে ফরিদ ভাই...
--
হবে হবে সেথায় হবে
কোথায় এবং দিনটা কবে
ভাব যে খুব নিচ্ছো বড়
দেখবো কেমন ছন্দ করো...

:) @ তাহসিন


৪১. ০৮ ই মে, ২০০৭ রাত ১১:৪১
ত্রিভুজ বলেছেন: ঠিকাছে ফরিদ ভাই...
--
হবে হবে সেথায় হবে
কোথায় এবং দিনটা কবে
ভাবটা যে খুব নিচ্ছো বড়
দেখবো কেমন ছন্দ করো...

:) @ তাহসিন


৪২. ০৮ ই মে, ২০০৭ রাত ১১:৫৩
তাহসিন সাঈদা মুন বলেছেন: আপনি বরং নোটিশ দেন
ছড়া লেখার আসর হবে
দিন সময়ে আপত্তি নাই
কোথার আবার আমার ব্লগে ;-)
ভাব নিয়েছি কি যে বলেন
এতো আমার ভাব তো নাই
তবে ছড়ায় খেলা আমায়
হারাবেন তার সাধ্যি নাই... :p

৪৩. ০৯ ই মে, ২০০৭ রাত ১২:১২
ত্রিভুজ বলেছেন: নোটিশ সেকি, বাংলা বলো!
এইটা কোন ব্যাপার হলো?
ঠিকাছে তো দেখি লড়ে-
যেকোনদিন অবসরে।
এখন গেলাম, বোরিং ভীষন
খুলে দেখবো টেলিভিষন!
গেলুম তবে, বাই বাই
সেদিন যেন হাজির পাই!

:-)
৪৪. ০৯ ই মে, ২০০৭ রাত ১২:৩৬
তাহসিন সাঈদা মুন বলেছেন: ঠিক আছে ভাই বিজ্ঞপ্তি - বাংলা করে দিলাম
থাকব হাজির সমস্যা নেই আমিও তবে গেলাম
টিভিও দেখেন হায় রে কপাল ঘুমান কখন তবে?
আমি বরং ঘুমাতে যাই, পরে কথা হবে।
৪৫. ০৯ ই মে, ২০০৭ রাত ১২:৪৮
দ্রোহী বলেছেন: নিঃসন্দেহে কবিতা ভাল হয়েছে..........
৪৬. ০৯ ই মে, ২০০৭ রাত ৩:০৬
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ দ্রোহী... !@@!598689 !@@!598690 !@@!598691 করতে যাচ্ছি.. অংশগ্রহন করতে পারেন...
৪৭. ০৯ ই মে, ২০০৭ সকাল ৭:১৫
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ দ্রোহী....


বিজ্ঞপ্তি প্রস্তুত তাহসিন... পরে পোষ্ট করে দেব.. ...
৪৮. ০৯ ই মে, ২০০৭ সকাল ৯:২৮
ফজল বলেছেন: ত্রিভূজ ভাই দেখি ব্লগীয় কাব্যে সাড়া জাগিয়ে দিলেন। :)
৪৯. ১৫ ই মে, ২০০৭ ভোর ৪:২০
ত্রিভুজ বলেছেন: লজ্জ্বা দেন কেনো ভাই.... আপনাদের মত লিখতে এখনো অনেক পথ বাকী @ ফজল ভাই... :)
৫০. ১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২২
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: সবাই দেখি কবিতা লিখা শিখে গেছে।
আমাকে দিয়ে এই কাজ হবে না। :((
৫১. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:৩৭
ত্রিভুজ বলেছেন: তুমি তাহলে ব্যতিক্রমি... কবিতা লেখে নাই এমন বাঙালী খুঁজে পেলে জাদুঘরে রাখা যাইতে পারে... @ সমুদ্রের উত্তাল তরঙ্গ
৫২. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:০৫
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: মানুষ কবিতা কেমনে লিখে? আমার মাথায় কিচ্ছু আসে না। আমি শুধু মুখস্ত করেই কবিতা লিখেছি। স্ব-রচিত কোন কবিতা নাই। :((
৫৩. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:১৯
ত্রিভুজ বলেছেন: তোমার একটা অটোগ্রাফ নিতে হবে তাহলে। একমাত্র বাঙালী যে কবিতা লেখে নাই জীবনে...
৫৪. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:২৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: ধুর! কি যে বলেন, আমার মতো হাজারো বাংলাদেশী পাবেন যে কোনদিন কবিতা লিখে নাই। আপনি কবিতা লিখতে পারেন বলেই আপনার মনে হচ্ছে কবিতা লিখা অনেক সহজ। কিন্তু আমি বুঝি কবিতা লিখা যে কি ঠেলা!
৫৫. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:৩৩
ত্রিভুজ বলেছেন: বিলিভ ইট অর নট... এই প্রথম কাউকে পেলাম যে কোনদিন কবিতা লেখে নাই ..... :)
৫৭. ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৩
ত্রিভুজ বলেছেন: আহেম... তোর কবিতাগুলোও ভাল হয়.. কিন্তু সবচেয়ে ভূয়াগুলিই ব্লগে কেন যে দিস...
৫৮. ০৫ ই জুন, ২০০৭ রাত ৮:২৪
ত্রিভুজ বলেছেন: তোর কিছু কবিতাও জোস... দিয়ে দিস ব্লগে @ নাতাশা
৫৯. ১২ ই জুন, ২০০৭ রাত ৩:০১
পথিক!!!!!!! বলেছেন: এলিয়েন দেখতে আসেল কেমন , ?
৬০. ২৮ শে জুন, ২০০৭ রাত ২:১৯
ত্রিভুজ বলেছেন: তাই তো! দেখতে আসলে কেমন ?
৬২. ০৪ ঠা জুলাই, ২০০৭ সকাল ৭:২৩
ত্রিভুজ বলেছেন: ছড়া যুদ্ধ হবে ... কিছুদিন পরে ! @ স্ব.পথিক


...পোষ্ট দেখি ২০০০+ বার ভিজিটেড... পুরানো পোষ্ট ঘাটার পাবলিক বেড়ে গেছে দেখি... নট ব্যাডং
৬৩. ০৪ ঠা জুলাই, ২০০৭ সকাল ৭:৩৬
সাধারন বলেছেন: আমি ও সুযোগ পেলেই পুরোনো পোষ্ট ঘাটি।মাটি খুঁড়ে জ্ঞাণ আহরনের একটা চেষ্টা আরকি!হা হা হা ...
কবিতাটা কিন্তু জটিল হইছে@ত্রিভুজ।
৬৪. ০৪ ঠা জুলাই, ২০০৭ সকাল ৮:০৫
আসল ট্র্যাপ বলেছেন: ভাবছিলাম লাদিমার্কা কিছু একটা হইবো। কবিতা পইড়া তো পুরা ধরা।
৫ দিয়া গেলাম।
৬৬. ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:৫৭
ঘোড়ার ডিম বলেছেন: এ পেলাস পেলাস (হার্ডওয়্যার ইঞ্চিনার কইরা দিলাম)
৬৭. ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:০২
শিউলী মালা বলেছেন: এমিবা থেকে এলিয়েন-
প্রজাতীর ধারাবাহিকতা বর্ণীত চমত্কার ভাষায়। তবে মনুষ্য প্রজাতীতে জন্মগ্রহন করে এলিয়েনদেরকে মানুষের উপরে অবস্থান দেয়া কেন?
৬৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
ত্রিভুজ বলেছেন: শিউলী মালা,
বিষয়টা আসলে অবস্থানগত না... যাই হোক ধন্যবাদ।


মন্তব্যকারী সকলকে অনেক ধন্যবাদ।
৭০. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: স্ট্যাটাস দেখে ভয় পাইলাম

# ৩০২৪বার পঠিত
# মন্তব্য লিখুন
# ৬৫টি মন্তব্য
৭২. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: অসাধারণ! ৫ দিলেও কম হয়ে যায়।

এই প্রথম কোন পোস্ট শোকেসে রাখলাম।

ছড়াযুদ্ধের জন্য অপেক্ষা করছি ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন:

আমার পোস্ট দিয়ে শোকেসের যাত্রা শুরু করেছেন জেনে আনন্দিত হলাম। ছড়াযুদ্ধের জন্য একটা পোস্ট দেয়া যেতে পারে.. তবে ব্লগে ছড়াকার কেউ এখন আছে কিনা জানি না....

দেরীতে উত্তর দেয়ার জন্য দু:খিত.. আসলে পুরানো পোস্ট ঘাঁটতে গিয়ে মন্তব্যগুলো দেখলাম....

ধন্যবাদ

৭৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০১
বৃষ্টি পড়ে বলেছেন: অসাধারন কবিতা। অ-সা-ধা-র-ন
কত্তবার যে পড়েছি। আপনি অসাধারন লেখক। আমি তো লিখতেই পারি না। :
৭৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৪
অন্যরকম বলেছেন: আইটি ফেইলা কবিতা???
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন: হু! শত হলেও রিটায়ার্ড কবি... : )

৭৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৭
বিবেক সত্যি বলেছেন: ছড়াযুদ্ধের প্রস্তাবক তাহসীন সাইদা মুনকে আগে আসতে বলুন ..তারপর যুদ্ধ হোক..
৭৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৬
ত্রিভুজ বলেছেন: ছড়া যুদ্ধ করা যায়... কেউ রাজী হলে আমি আছি...
৭৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৭
বিবর্তনবাদী বলেছেন: ত্রিভুজ বলেছেন: ছড়া যুদ্ধ করা যায়... কেউ রাজী হলে আমি আছি..


ওরে বাবা পালাই পালাই।
৭৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫১
কাঙাল মামা বলেছেন: কঠিন কবতে :(

পুস্ট আপত্তিজনক কারন আমি বুজবার পারি নাই :)
৮০. ০১ লা এপ্রিল, ২০০৮ ভোর ৬:৪৮
ত্রিভুজ বলেছেন: @বিবর্তনবাদী,
বলেন কি... ছড়ায়ই তো মজা....


@কাঙাল মামা
হা হা হা
৮১. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৯
বিবেক সত্যি বলেছেন: হায়রে ছড়াযুদ্ধ !!! কারো মনেই নাই... ধুর..

 

মোট সময় লেগেছে ১.১১৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ