অবশেষে আমাদের সহ ব্লগার 'আশরাফ রহমান' নিজের স্বাধীনতার আকাশের জ্বলজ্বলে সূর্যটিকে জোরপূর্বক অস্তমিত করার ব্যবস্থা গ্রহন করেছেন।
হ্যা, ঠিক ধরেছেন, আশরাফ রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হবার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছেন। আজ ১৭ আগস্ট ২০০৭ শুক্রবার কোন এক মহিয়সী নারীর সাথে আঙটি বদলের মাধ্যমে এই শুভ ঘটনার সূচনা হতে যাচ্ছে।
আশরাফ রহমানের স্বাধীনতার স্বাধীনতার সূর্য অস্তমিত হইলেও কোন অসুবিধা নাই। আমাদের সকলের দোয়া ও শুভ কামনা তাঁর জীবনে ফিলিপস বাত্তির মত আলো বর্ষন করে যাবে।

স্বাধীনতা হরণ হোক আর যাই হোক, আশরাফ রহমান মনে হয় অনেক আনন্দে আছে.. (ক্লোজআপহাসি)
যাই হোক... অনেক মজা করে ফেললাম। সহব্লগার আশরাফ রহমানের জীবনের যে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে তাতে আমাদের শুভ কামনা থাকবে। আশরাফ রহমানকে অগ্রিম অভিনন্দন ও হবু দম্পতির জন্য মোবারকবাদ ও প্রার্থনা। সুখে থাকুন আশরাফ রহমান। আপনার ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করছি। আমীন।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




