আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

৪ সেপ্টেম্বর, ০৭: যায়যায় দিনে একদিন....

০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৩

শেয়ারঃ
0 1 0

যদিও আজকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিলো, কিন্তু সাইমুম ভাইয়ের সাথে সকালে দেখা করতে যায়যায়দিনে এসে আটকে গিয়েছিলাম। ওখানে গিয়ে একদল ব্লগার পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিলো সামহোয়্যারইন ব্লগে ঢুকে গিয়েছি। একের পর এক ব্লগারের সাথে পরিচিত হতে পেরে অনেক আনন্দে আনন্দে যে অনেক ফুর্তিত হয়েছিলাম নো ডাউট...

সাইমুম ভাইয়ের আমন্ত্রনে সকাল ১১টার একটু পরে গিয়ে হাজির যায়যায়দিনের তেজগাঁয়ের অফিসে। অফিসের নিচে গিয়ে ফোন দিতেই জানালেন তিনতলায় আছেন। তিনতলার নিউজরুমে (টার্মটা কি ঠিক আছে?) ঢুকে দেখি বিশাল বড় হল রুমের মত। সেখানে ডজন ডজন ডেস্ক। একদম লাষ্টের দিকের এক কর্ণার থেকে সাইমুম ভাইকে আবিষ্কার করলাম। ব্লগের লেখা পড়েই মনে হয়েছিল বস পাবলিক। বাস্তবে বস অব বসেস। নিউজরুমে অল্পক্ষন থেকেই যাযাদি'র ক্যান্টিনে চলে গেলাম দুজনে। সেখানে বসে চমৎকার সব টপিকে আলোচনা করলাম টানা ৩ ঘন্টার মত। চা কফি চললো এর সাথে।

ক্যান্টিন থেকে বের হয়ে এসে বাইরে দাঁড়িয়েছি এমন সময় ব্লগার রকি ভাই হাজির। সাইমুম ভাই পরিচয় করিয়ে দিলেন। নানা কথার মাঝে সম্প্রতি ব্লগে তার ব্যান খাওয়ার কাহিনী বললেন। একটি ফানি লিংক (যেটাতে প্রতিদিনই ছবি বদল করা হয়। আমি নিজেও এই লিংকটা একবার ব্লগে দিয়ে পরে সরিয়ে নিয়েছিলাম সাইটের দুইনাম্বারী দেখে।) দিয়েছিলেন যার জন্য তাকে ব্যান করা হয়েছে। বুঝলাম না এর জন্য ওয়ার্নিং না দিয়ে ব্যান করা হলো কেন? যাই হোক, আবার চা খাওয়ার জন্য আমরা দাড়িয়েছি একটা টি স্টলের কাছে এমন সময় দেখি এজন আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। বুঝতে পারলাম না কাহিনী। একটু পরেই জানতে পারলাম তিনি ব্লগার মেহেদি হাসান। জানালেন খুব একটা নিয়মিত নন। এর ভেতরে মাহবুব মোর্শেদ ভাই হাজির। আমি জানতাম তিনি যায়যায়দিনে আছেন। কিন্তু এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। উনার ব্লগ আমি সবসময়ই বেশ মনোযোগ দিয়ে পড়ি। ভাল লেখক ও পড়ুয়া টাইপ মানুষ আগেই ভেবে নিয়েছি। সেই সাথে আজ যুক্ত করলাম 'চমৎকার মানুষ'।

কিছুক্ষন ওখানে গল্প করে আবার যায়যায়দিনের নিউজ রুমে ঢুকে আমি কিছুটা চমকে গেলাম। প্রায় হাফ ডজন ব্লগার সেখানে নিজ নিজ ডেস্কে বসে আছেন। প্রথমেই পরিচয় হলো 'সাদিক সামি'র সাথে। আমাকে দেখেই তিনি ডেকে ডেকে সবাইকে নিয়ে এলেন। নিজেকে কিছুক্ষনের জন্য হলেও চিড়িয়া খানার জন্তু মনে হচ্ছিলো । একে একে পরিচিত হলাম ব্লগার রিজভী, ব্লগার ফ্লোরা ফেরদৌসী, ব্লগার জাকিয়া, ব্লগার আপন মাহমুদ ও যাযাদি'র আরো কয়েকজনের সাথে। সাদিক সামি জানালেন সামান্য একটি ভুলের জন্য তাকেও ব্যান করা হয়েছে সামহোয়্যারে। তাই সামহোয়্যারে আসা বন্ধ করে দিয়েছেন। আমার ইয়াহু ও ই-মেইলেও ইদানিং ব্লগাররা ব্যান বিষয়ক মেইল করছে। আমার আগের পোষ্টে 'বিজলীর খড়ি'ও জানালেন তাকে ফ্রন্ট পেজে ব্যান করা হয়েছে। সামান্যতম কারনেই ওয়ার্নিং ছাড়াই এসব মডারেশন ঠিক সমর্থনযোগ্য নয়। সামহোয়্যারের দৃষ্টি আকর্ষন করছি।

যাই হোক, এত্ত এত্ত ব্লগারদের সাথে দেখা হয়ে যাবে ভাবিনি। সবার অফিস টাইম ছিলো তাই জমিয়ে আড্ডা দেয়া না গেলেও অনেক কথাবার্তা হলো বিভিন্ন বিষয়ে। সময়টা বেশ এনজয় করেছি।


ছবি-১: যাযাদি'র সামনে সাইমুম ভাই।
ছবি-২: মোর্শেদ ভাই হেভী ভাব নিয়া দাড়াইছেন..
ছবি-৩: ব্লগার আপন মাহমুদ (এখন নিয়মিত নন)।
ছবি-৪: (বা`দিক থেকে) ব্লগার রকি ভাই, মাহবুব মোর্শেদ, মেহদী হাসান, সাইমুম ভাই।
ছবি-৫: ব্লগার সাদিক সামি (অকারনে ব্যান খেয়ে যিনি সামহোয়্যারের সাথে আড়ি নিয়েছেন। )
ছবি-৬: ব্লগার রিজভী (ভাবটা যেন খুব মনোযোগ দিয়ে কাজ করছেন.. আসলে কাজে ফাঁকি দিচ্ছিলেন )
ছবি-৭: যায় যায় দিনের নিউজ রুম
ছবি-৮: (বাম দিক থেকে) আমি (ত্রিভুজ), মাহবুব মোর্শেদ, মেহদী হাসান, সাইমুম ভাই। ছবিটি যায়যায়দিন অফিসের সামনে তোলা।

 

প্রকাশ করা হয়েছে: দিনলিপিফটো ব্লগমজারু  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৬
সারওয়ারচৌধুরী বলেছেন: যায়যায়দিনের নিউজ রুম বেশ চমৎকার। হাইফাই পুরো বিল্ডিংটাই। গত বছর সম্পাদকের কক্ষে আধা ঘন্ঠা বসেছিলাম একটি কাজে।
সাইমুম দোস্তের লগে তখন পরিচয় ছিল না !
৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৯
জল রঙ বলেছেন: আহারে কেউ কাচ্চি বিরানি খাওয়ালো না । আমার বাসায় চলে আসবেন । খাওয়ামু..
৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫২
হুদা ইসলাম বলেছেন: আহা,আপনারা কতো মজা করলেন।আমি যদি যেতে পারতাম।
তবে ব্যন বিষয়ে আমার ধারনা মডারেটরবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।বেশ কিছু ফাজিল টাইপ ব্লগারকেও ব্যন করা হয়েছে যারা আমাকে প্রথম কয়েকদিন খুব বাজে গালাগালি করেছিলেন।
আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
তবে পরে অনেক মন্তব্য মুছে ফেলেছি।
আমাকেও কালকে কোন কারন ছাড়া প্রথম পাতায় ব্যন করেছে।কোন পোস্ট দিতে পারি না।আশাকরি এই ভুলবুঝাবুঝির অবসান ঘটবে।
৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৪
বৃষ্টি মানব বলেছেন: আমরা কবে দাওয়াত পাবো?
৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৬
ত্রিভুজ বলেছেন: @সারওয়ারচৌধুরী
যায়যায়দিনের অফিস আসলেই মচৎকার। বিশাল সেটাপ....!


@নাভদ
ভুমমম.....


@জল রঙ
যায়যায়দিনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিলাম। লাঞ্চের কথা তো ঊল্লেখ করিনি। কিভাবে বুঝলেন কাচ্চিবিরিয়ানী খেয়েছি কি খাই নাই?


@হুদা ইসলাম
ব্যান বিষয়ক সিদ্ধান্তগুলোর প্রতিটিতেই আমার ব্যপক সমর্থন ছিলো এবং আছে। কিন্তু ধুম ধাম ব্যান করে দেয়াটা ঠিক সমর্থনযোগ্য নয়। প্রথম দিকে নোংরামী ও গালাগালি বন্ধের উদ্যোগ নিতে গিয়ে সামহোয়্যার দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে যতটা ভুল করেছে এখন তারচেয়েও বেশী করছে মনে হচ্ছে। এভাবে ওয়েব কমিউনিটি চালানো যায় না।


@বৃষ্টি মানব
একটা দিন ঠিক করে ফেলুন। সবাই মিলে আড্ডা দেয়া যাবে.... :-)
৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৭
হট্টগোল বলেছেন: চিপা শফিকের লগে দেখা হৈছে ?
৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০২
নুর3ডিইডি বলেছেন: অনেক ব্যস্ততার জন্যে তেমন আড্ডা দেওয়া হয় না। নিজেকে রিফ্রস করার জন্যে আড্ডা দিতে কারইবা মন না চায়। আপনার আড্ডার কথা জেনে নিজের ও আড্ডা দেওয়ার লোভ হচ্ছে। আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ।
১০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৬
কিন্তু কি বলেছেন: যাযাদির মান যে এতো খারাপ কেন, এখন বোঝা গেলো।
১১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৯
বাংলার CUPID বলেছেন: আমারে লগে লইয়া গেলে এমুন কি ক্ষতি হইতো?
১২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৩
মাহমুদ রহমান বলেছেন: গতমাসে দুইবার একটা কাজে ওখানে গিয়েছি। তারপর আবিস্কার করেছি লাভ রোড আর যায় যায় দিন।

অনেককে পরিচয় করিয়ে দিলেন, ধন্যবাদ।
১৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪০
ত্রিভুজ বলেছেন: @কিন্তু কি
আপনি তো অনেক বোদ্ধা! তা কিভাবে বুঝলেন তা একটু খুলে বলবেন কি? আমি মূর্খ সুর্খ্য মানুষ, একটু জানতে ও বুঝতে চেয়েছিলাম।

@বাংলা
তুই আমার কাছ থেকে ১০০ হাত দুরে থাকবি সবসময়।

@ডিইডি
আপনাকেও ধন্যবাদ। কষ্ট করে পড়ার জন্য।

@মাহমুদ রহমান
একদিন সময় করে চলেন একটা আড্ডা দেই। অনেকেই রাজী আড্ডার ব্যপারে।

দ্বীপবালক ও বাকী সবাইকে ধন্যবাদ।
১৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
ভাস্কর চৌধুরী বলেছেন: ত্রিভুজ ভাই
আপনি আমাদের'কে রেখে একা একাই মজা নিলেন!
পোষ্ট'টি চমৎকার হয়েছে।
আপনার এই মূল্যবান পোষ্টের জন্য জানতে এবং দেখতে পারলাম সাইমুম ভাই,মোর্শেদ ভাই, আপন মাহমুদ,সাদিক,রিজভী,মেহদী হাসান এবং রকি ভাই'কে।
আমার পক্ষ থেকে শুভেচ্ছা সবাই'কে...।
১৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
সাইমুম বলেছেন: ত্রিভুজ : আমারে দেহি কাউয়ার মতো কালো লাগতাছে। অবশ্য আমি কাউয়ার মতো কালা-ই।

সারওয়ারচৌধুরী : তু্মি আবার কবে ঢুঁ মাইরা গ্যালা? তখন যদি দেখতাম!
১৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২২
ত্রিভুজ বলেছেন: সাইমুম ভাই,
আপনাকে মোটেও কাউয়ার মত কালো লাগে না। কে একজন বললো না ডেস্কে বসলে আপনি জেনারেল হয়ে যান। আপনার জেনারেল চেহারাটা দেখার একটা ইচ্ছা ছিলো।


ঢাকা আসলে আওয়াজ দিয়েন @ ভাষ্কর দা
১৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
ইমন০০৭ বলেছেন: আমি নতুন। আপনার মাধ্যমে দেখলাম অনেক'ই।
১৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০২
আপন মাহমুদ বলেছেন: ছবিটা দিয়ে আমাকে কিছুটা বিখ্যাত করে দিলেন, ভালো লেগেছে ত্রিভুজ,যদিও ভালো করে কথা বলতে পারিনি
১৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৯
বিজয় ৭১ বলেছেন: ব্লগ পড়তে ভাল লাগে। তাদের সাথে দেখা করতে নিশ্চয় আরো বেশী ভাল লাগে। সবার ছবির জন্য ধন্যবাদ ত্রিভুজ।
২০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১০
অন্যরকম বলেছেন: সাইমুম ভাইয়ের দেখি নতুন দাঁড়ি গজাইছে। ছ্যাঁক টেক খাইছেন নি বস?
অবশ্য লাভ রোডে থাকেন.... লাভ করেন .. ছ্যাঁক খান... ব্যাপার না!
২১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪২
মাহবুব মোর্শেদ বলেছেন: আমার ছবি যে এত খারাপ ওঠে কেন, বুঝি না।
২২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
সাইমুম বলেছেন: অন্যরকম : আমি ছ্যাক খাই না। ছ্যাক দেই। ছ্যাক দিতে আমার কাছে ভালো লাগে।
২৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
ঘোড়ার ডিম বলেছেন: ত্রিভুজের ক্যামরা খারাপ
২৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
অন্যরকম বলেছেন: @ সাইমুম, বস হেইডা আপনার মুখভঙ্গি দেইখা বুঝতাছি। কেমন ছ্যাক খাওয়া ভাব....
২৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫১
রিজভী বলেছেন: ত্রিভুজ কে ধন্যবাদ। এতো সুন্দর একটা পোস্টের জন্য।

অন্যান্য ব্লগারদের প্রতিও আমন্ত্রণ রইলো যায়যায়দিনে ঢু মারার জন্য।
২৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
রিজভী বলেছেন: ত্রিভুজের তোলা আমার ছবিটা বেশ উঠেছে। তাই নিজের প্রফাইলে ছবিটা সেইভ করে নিলাম।
২৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০০
(আ)..সামি বলেছেন: নতুন ঠিকানা থেকে, থ্যাংকস।
@ত্রিভুজ
২৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
বিজয় ৭১ বলেছেন: ফ্লোরা ফেরদৌসী আর জাকিয়ার ছবি কই?
২৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
সৈয়দ দেলগীর বলেছেন: যাযাদির অফিসখান ভালৈ... মাঝে মাঝে চে ক্যাফেতে এসি খাইতে যাই... অবশ্য ঐ অঞ্চলে সমকালেই যাওয়া হয় বেশি... যাযাদিতে যে এত্ত ব্লগার জানতাম না তো !
৩০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৪
ত্রিভুজ বলেছেন: আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভাল না। আলো কম থাকলে ছবি ভাল আসে না। তবে রিজভী ভাইয়ের ছবিটা খারাপ আসে নাই একেবারে... @ মাহবুব মোর্শেদ


@বিজয় ৭১
মেয়েদের ছবি ব্লগে দেয়ার মত বোকামী না করাই ভাল। দু:খিত...


আপন মাহমুদ, (আ)..সামি (নতুন নিকে স্বাগত), রিজভী, সৈয়দ দেলগীর, অন্যরকম কে ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬
শওকত হোসেন মাসুম বলেছেন: সাইমুম ভাই-আমি যাযাদিতে আসতাছি, আমারে যদি ৩ ঘন্টা সময় না দেন তাইলে খবর আছে
৩২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০০
ক্রিকেট ফ্যান বলেছেন: আড্ডা হইলে আমারে খবর দিয়েন ভাইয়া
৩৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৮
হুমমম... বলেছেন: যাযাদির সাংবাদিকরা তাইলে সামহোয়্যার দখল নিছে? বেশ বেশ
৩৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩২
হোঁদল কুঁত কুঁত বলেছেন: জানলাম দেখলাম বুঝলাম। আমগো আপিসে আইসেন একদিন।
৩৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৫৪
সন্ধ্যাবাতি বলেছেন: সাইমুম ভাইয়ের চেহারা ইন্টারেস্টিং, সাংবাদিকের মত লাগে না :))
৩৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৬
জেনারেল বলেছেন: সাইমুম ঐ েহারা লইয়া জেনারেল হলে আমি কি?
৩৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৫
রকি ভাই দ্যা গ্রেট বলেছেন: থ্যাংকস ত্রিভুজ , তবে ব্যান খাবার পর মনটা একটু খারাপ।
( আমার তো অনেকগুলো ছবি তুলেছেন, ব্লগে তো দিলেন মাত্র একটা :( )
৩৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
শাওন বলেছেন: আমি নাই কেনো ? :-/
কোরাস ফাইয়ার করন লাগবো ত্রিভুজরে
৩৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
সাইমুম বলেছেন: ত্রিভুজ যখন আমার ছবি (একা) তুলছিল তখন আমি চুরুট খাচ্ছিলাম। চুরুট আমার ভীষণ প্রিয়। তবে ছবিতে এটা বোঝা যায় না যে, আমার হাতে চুরুট আছে!!

সন্ধ্যাবাতি : আমাকে কিসের মতো লাগে? একজন তো কইয়া ফালাইছে আন্তজেলা ডাকাতের মতো লাগে। তুমিও একটা কানলাল করা বিশেষণ বের করে ফেলো।
৪০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০২
ত্রিভুজ বলেছেন: সাইমুম ভাইয়ের হাতের চুরুট দেখা যায় না দেখে ভাবতাছি মি:বিন স্টাইলে পেন্সিল দিয়ে এঁকে দেব কিনা একটা..


রকি ভাই, বেশী ফটুক লাগালে পেজ লোড হতে দেরী করে তাই। আপনার মেইলে পাঠিয়ে দেব.. trivuz@ জিমেইলে একখান ইলেকট্রিক পত্র প্রেরণ করেন..।


ভালা হয়া যাও শাওন.. ভালা হইতে ইউরো লাগে না :-/


@ক্রিকু
নেকষ্ট টাইমম......



@সন্ধ্যাবাতি
সাইমুম ভাইয়ের ক্যামেরা ফেস ভাল না.. :-)
আমার ও ভাল না
বেশী ভাল রিজভী ভাইয়ের.. (এইবার সবাই ভাববো রিজভী ভাই দেখতে আসলে এত সুন্দর না......)
৪২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৩
ফটোওয়ালা বলেছেন: কমেন্টগুলার জন্য ৫।
৪৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২
রিজভী বলেছেন: ত্রিভুজ ভাই @ আপনার চেহারা আমার থেকে অনেক অ-নে-ক ভালো।
৪৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৩
প্রচেত্য বলেছেন: ভাল লাগল এক সাথে অনেকগুলো ছবির সাথে লেখা পড়ে
৪৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: ত্রিভুজ একবার আমার কথা মনেও পড়লো না। যাও পরকালে ঠেকা থাকবা এর ল্যাইগ্যা...আর জরিমানা হিসাবে... একটা মাইর ও মিস হইবো না,,,
৪৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৭
চতুরভূজ বলেছেন: হুমম, ছবি দেখে ভাল লাগল। এতদিন ভার্চুয়াল লাগছিল সবকিছু এখন একটু জীবন্ত লাগছে। কি,আগে দর্শনধারী পরে গুণবিচারীতে যাব নাকি?
৪৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
রিশিতা বলেছেন: আরো ব্লগারদের ছবি দেয়া যায় না? ভাল লাগলো।
৪৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৪
নির্মল বলেছেন: অনেক ব্লগারের ছবি দেখতে পাচ্ছি। ভালই তো।
৫০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৩
সাইমুম বলেছেন: চতুরভূজ : ছবিতে যহন আমারে একবার দেখছ এবং বুঝছ যে ‌'এই আমি সেই আমি' একই , তখন মনে হয় না তুমি নিজে লাভ রোডে আসবা।
৫১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
সোমেশ্বর অলি বলেছেন: সময় দিতে পারিনি
৫২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
ত্রিভুজ বলেছেন: আহেম @ রিজভী ভাই


দু:খিত সোমেস্বর অলি, আপনার নামটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। আসলে লেখাটা এক টানে লেখা হয়েছিলো। তাও আপনাদের অফিসে বসেই।


আপনার একটা ছবি যদি দয়া করে আমার trivuz@জিমেইলে পাঠিয়ে দিতেন পোষ্টে সংযুক্ত করে দিতাম।


পরেরবার আসলে ইনশাল্লাহ আপনার সাথে অনেক গল্প হবে। :-)




@সাকিব
ভয় পাইলাম... মাফ করে দেয়া যায় না?
নেকষ্ট টাইম... নো প্রবলেমু..... ;-)



সবাইকে ধন্যবাদ।
৫৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৫
সাইমুম বলেছেন: জেনারেল : ওই চেহারা লইয়া তুমি ফিল্ড মার্শাল!! ঠিক আছে? এবার খুশি তো?
৫৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৪০
বেনামী বলেছেন: "নিজেকে কিছুক্ষনের জন্য হলেও চিড়িয়া খানার জন্তু মনে হচ্ছিলো "

- কেন? আপনারে কি অন্য কিছু হিসাবে পরিচয় করায়ে দিচ্ছিলো?
৫৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০১
ত্রিভুজ বলেছেন: @বেনামী
আমাকে 'বেনামী' বলে পরিচয় করিয়ে দেয় নাই শিওর থাকেন।
৫৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০১
সাইমুম বলেছেন: মোঃ সাকিব আল মাহমুদ : পারলে তুমিও চলে এসো। নো প্রবলেম।
৫৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৬
মানবী বলেছেন: ভালো বর্ণনা, ধন্যবাদ ত্রিভুজ।
৫৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮
দুরন্ত পিথক বলেছেন: যাযাদিতে যাওয়ার শখ ছিল। কিন্তু সেই শখটা আর পূরণ করা হয়নি। বস্ পোস্ট এবং জোস্ ছবি গুলোর জন্য ত্রিভূজ ভাইকে ধন্যবাদ।
৫৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
মো: খায়রুল বাসার বলেছেন: খুব ভালো লাগলো ।
পত্রিকা অফিসগুলো আমার খুব ভাল লাগে । লোকজন সাধারনত খুব মিশুক হয়।
The Telegraph ও
The Financial Express এ শুরুর দিকে
computer & Network (IBM PC Based) setup আমি করেছিলাম । মাঝেমাঝে রাত ১টা পর্যন্ত থেকেছি । যারা কম্পোজ করতো, প্রুফ দেখতো ও মেকআপ করতো সবাই আমাকে খুব রেসপেক্ট করতো । তাই আমি সত্যি
The Finacial Express -এ কাজ করতে আনন্দ পেতাম ।
সাইমুম ভাই এর ছবি দেখে আমার নকল ছবি মনে হত । সেই ভুল ভাংলো ।
ত্রিভুজ ভাইকে ধন্যবাদ । কে কি বললো সে দিকে না দেখে আপনি আপনার কাজ করে যান ।
৬০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৪
সাইমুম বলেছেন: মো: খায়রুল বাসার : আমরা না হয় দেখতে খারাপ। এটা আমাদের চেহারার দোষ হতে পারে। নিশ্চয়ই মনের দোষ নয়।
৬১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
মো: খায়রুল বাসার বলেছেন: আমি সেকথা বুঝাতে চাই নাই । আপনার চেহারার মধ্যে একটা দৃঢ়তার ছাপ আছে । যেটা লেখার সাথে মিলে ।
আমার চেহারা আপনার থেকেও খারাপ । ছবিতে কিছুটা ভাল আসে এই যা ।
তবে আপনাকে আমি খুব খুব পছন্দ করি । সবসময় আপনার লেখা আমি পড়ার চেষ্টা করি । প্লিজ আমাকে ভূল বুঝবেন না ।
৬৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৯
তাহসিন সাঈদা মুন বলেছেন: খালি একা একা বেড়ায়। খেলুম না ।
৬৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৯
রাজনীতিক বলেছেন: আরেকবার যাযাদিতে গেলে আমারে খবর দিয়েন। সাইমুম বসরে সামনাসামনি দেহার বহু শখ। মুনাপুকেও অগ্রীম দাওয়াত।
৬৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩০
মাহবুবা আখতার বলেছেন: ত্রিভুজ, আশা করি চে ক্যাফের বিশাল সাংবাদিক কিউপিডটার হাত থেকে বেঁচে ফিরেছেন। আর একটা কথা, বেশী বেশী 'সাম্বাদিক' হইতে সাবধান!
৬৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
নূরে আলম বলেছেন: @মাহবুবা, আপনি খুব মজার মানুষ মনে হচ্ছে।
তবে আপনার কথাও সাংবাদিক টাইপের।
পোস্টটা ভাল লাগল।
আরও ভাল লাগল যে যাযাদির অনেকে ব্লগিং করেন।
আর একটা কথা, @যাযাদি সাংবাদিকগণ, যাযাদির এ করুণ দশা কেন?
ম্যাগাজিন বন্ধ।
কেউ কি শেয়ার তুলে নিল নাকি?
শুনলাম আইডিয়াবাজ সাংবাদিক শফিক রেহমান নাকি আর সম্পাদক থাকছেন না।
একটু ডিটেইলস জানালে ভাল হয়।
আর একটা কথা @মাহবুব মোর্শেদ ভাই, পলিটিক্স অ্যাণ্ড সোসাইটিতে আপনি কি আর ব্লগ নিয়ে লিখছেন না?
এটা কি পেইজ সংকটের কারণে?
৬৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭
সাইমুম বলেছেন: মো: খায়রুল বাসার : না ভাই, আমি আপনাকে মোটেও ভুল বুঝিনি। রাতদিন হাজার মানুষ নিয়ে কারবার। ভুল বোঝার সময় কই? ধন্যবাদ।
৬৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
ঠোটকাটা ব্লগার বলেছেন: সাইমুম ভাই,আপনার প্রোফাইলের ছবির সাথে ত্রিভুজের তোলা ছবির বিস্তর ফারাক।
৬৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৮
সাইমুম বলেছেন: ঠোটকাটা ব্লগার : হ্যা। কিন্তু আমার করার কিছু নেই। ক্যামেরা দেখলে আমার হার্টের বিট বেড়ে যায়। অথচ ডক্টর ইউনুস, ডিকি বার্ড আর দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের সঙ্গে তোলা ছবিগুলো ভালো হয়েছে।
৭০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২১
চতুরভূজ বলেছেন: সাইমুম ভাই, আপনার মন্তব্য আজ দেখলাম।
"চতুরভূজ : ছবিতে যহন আমারে একবার দেখছ এবং বুঝছ যে ‌'এই আমি সেই আমি' একই , তখন মনে হয় না তুমি নিজে লাভ রোডে আসবা।"
সাইমুম ভাই আপনি কন কি? কোন লাভ রোড? জীবনের লাভ রোড নাকি আপনাগো যায়যায়দিনের লাভ রোড?
আপনি কি আমারে Handsome মনে করতাছেন নাকি!( লাজুক হাসি)

৭২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
নাজিরুল হক বলেছেন: খুব মজা পাইলাম পড়ে।

সাইমুম ভাই আমার মনে হয় আপনি ছবি তুলার সময় একটু মুচকি হাসি দিলে ছবি অন্য রকম হবে।

প্রথম ছবিটা দেখে আমি ভাবছিলাম আপনি পান চিবাইতেছেন।
৭৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
ক্রিকেট ফ্যান বলেছেন: বস পরেরবার গেলে আমারে নিবেন কিন্তু। :(
৭৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৭
ত্রিভুজ বলেছেন: সবাইকে ধইন্যা পাতা.... তবে সবাই যেভাবে সাইমুম ভাইয়ের পিছনে লাগছে.... বেচারা..!
৭৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
আতিক ১৭ বলেছেন: মাহবুব মোর্শেদ ভাই, আপনাদের যায়যায়দিন দৈনিক আমার খুব ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে যখন দেখি যায়যায়দিন বন্ধ হয়ে যাচ্ছে বা যাবে তখন মনটা খারাপ হয়ে যায়।
৭৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৬
ভাইপার বলেছেন: লাভ রোডে যায়যায়দিন অফিসে গিয়েছিলাম প্রায় এক মাস আগে। গেটে একজন হুজুর বসা ছিলেন। উনি আমাকে বাধা দিলেন ভেতরে যেতে। কষ্ট পেলাম। সাথে একজন ফ্রেন্ড কে নিয়ে গিয়েছিলাম যায়যায়দিন দেখাবো বলে। অপমানিত হলাম। হুজুরকে রিকোয়েস্ট করলাম। হুজুরের মন একটু নরম হলো। তিনি বল্লেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার রেফারেন্সে ভেতরে যেতে পারবেন। মাহমুদুজ্জামান ভাই আমাদের ভার্সিটিতে গিয়েছিলেন। তার সাথে কথা বলেছিলাম। আরো একদিন লালগোলাপের সুটিংয়ে দেখা করিছিলাম। হুজুরকে বুক ফুলিয়ে বল্লাম আমি মাহমুদুজ্জামান ভাইকে চিনি আমি তার রেফারেন্সে ভেতরে যেতে চাই। হুজুর বল্লেন "আমি মাহমুদুজ্জামান নামের কাউকে চিনিনা"!!!!
৭৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৯
ভাইপার বলেছেন: লাভ রোডে যায়যায়দিন অফিসে গিয়েছিলাম প্রায় এক মাস আগে। গেটে একজন হুজুর বসা ছিলেন। উনি আমাকে বাধা দিলেন ভেতরে যেতে। কষ্ট পেলাম। সাথে একজন ফ্রেন্ড কে নিয়ে গিয়েছিলাম যায়যায়দিন দেখাবো বলে। অপমানিত হলাম। হুজুরকে রিকোয়েস্ট করলাম। হুজুরের মন একটু নরম হলো। তিনি বল্লেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার রেফারেন্সে ভেতরে যেতে পারবেন। মাহমুদুজ্জামান ভাই আমাদের ভার্সিটিতে গিয়েছিলেন। তার সাথে কথা বলেছিলাম। আরো একদিন লালগোলাপের সুটিংয়ে দেখা করিছিলাম। হুজুরকে বুক ফুলিয়ে বল্লাম আমি মাহমুদুজ্জামান ভাইকে চিনি আমি তার রেফারেন্সে ভেতরে যেতে চাই। হুজুর বল্লেন "আমি মাহমুদুজ্জামান নামের কাউকে চিনিনা"!!!!
৭৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হেহেহে :)



যায়যায়দিন পুরাটাই কি সামহোয়ার ইন নাকি??? ;)

 

মোট সময় লেগেছে ১.১০৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ