আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সন্ধ্যাবাতি, আপনি শান্ত হউন... বখাটেদের উপেক্ষা করুন!

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৫

শেয়ারঃ
0 0 0

কতৃপক্ষকে বলে কোন লাভ নেই। কতৃপক্ষ দেখে কোন বিষয়ে কতটি অভিযোগ এসেছে ইমেইলে। যে বিষয়ে যত বেশী ই-মেইল আসে সেটাকে তত গুরুত্বপূর্ন মনে করে পদক্ষেপ নেয়। প্রকৃত ঘটনা কি, সেটা জানার বা বুঝার সময় তাদের নেই!

এদের এইসব নোংরামী তো নতুন নয়। আমাকে দুই বছর ধরে কন্টিনিউ করে আসছে। কত জঘন্য সব আক্রমন করেছে। সর্বশেষ যোগ হলো ফ্লিকারে ফ্যামিলি ফটো দেখে সেটাকে নিজেদের মত করে অজানা কোন এক মেয়ে বলে চালাচ্ছে। যতদুর মনে পরে আমার বোনের সাথে একটি ছবি ছিলো ওখানে। এবং সে কখনোই হাতাকাটা জামা পড়ে না। ওসব এদের অসুস্থ মনের কল্পনা। এদেরকে আর বিষয়টি নিয়ে কিছু বলিনি কারন বোনকে টেনে আনতে চাইনি এসব নোংরাদের আলোচনার মাঝে। এদের কাছে মা, বোন কোন কিছুরই কোন মূল্য নেই। ফ্লিকারে আমার ফ্যামিলি এ্যালবাম এরা একসময় ব্লগে পাবলিশ করার চিন্তা করেছিলো। এই নোংরা লোকগুলোর মাঝেও দু'একজন ভাল লোক রয়েছে সেটার প্রমাণ তখন পেয়েছিলাম যখন তাদের ভেতর থেকেই একজন আমাকে মেইল করে সতর্ক করে দিয়েছিলো। অত:পর ছবিগুলো সরিয়ে ফেলেছিলাম। ধন্যবাদ সেই সুন্দর মনের মানুষটাকে...!

এই গালিবাজ নোংরা ব্লগাররা দুইদিন আগে উন্মু আব্দুল্লাহর নামে যা বলেছে, রাস্তার কোন বদমাশও এভাবে কোন মেয়েকে বলতে পারে না। আমি মেইলে কতৃপক্ষের কাছে অভিযোগ করেছিলাম। কোন কাজই হয়নি। লোকাল টক নামের সেই ব্লগার ব্লগের বাকি নোংরাদের সাথে নিয়ে মন্তব্য করেই যাচ্ছে।....... কতৃপক্ষ যদি এদেরকে কিছু না বলে, আপনি কিভাবে এদের ঠেকাবেন সন্ধ্যাবাতি? এই ব্লগের অবস্থা হয়েছে আমাদের দেশের মত.. রাস্তাঘাটে যেভাবে একদল বখাটে লোক মেয়েদের ও লোকজনকে উত্যক্ত করে, এরাও তাই করছে। এদেরকে প্রতিরোধ করতে হলে ভাল ব্লগারদের এক হয়ে প্রতিরোধ করতে হবে..... আমাদের সমাজেও বখাটেদের ভয়ে কেউ কিছু না বলে চোখ বন্ধ করে রাখে। এখানেও তাই হচ্ছে........ কতৃপক্ষও এদের কিছু বলছে না কারন আমরা একতাবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি না। এই প্রেক্ষিতে আপনার আমার করণীয় কি হতে পারে?

ব্লগে এখনো একটি পোস্ট স্টিকি করা আছে যেখানে বখাটেদের নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে। তাতে যারা সায় দিয়েছেন, তারা নিজেরাই আবার ব্লগে মেয়েদের উত্যক্ত করেন। ঢাল হিসেবে ব্যবহার করেন মুক্তিযুদ্ধ! কিছু ব্লগারের ইসলামিক চেতনা দেখেই যে এরা তাদের আক্রমন করে তাও নয়... রাগইমন বা সুমি বা এরকম অনেক ব্লগার আছেন যারা ইসলামিক চেতনার ব্লগার নন। তারা কেউই রেহাই পায়নি এদের আক্রমন থেকে। মুক্তিযুদ্ধকে এরা শুধু নিজেদের অপকর্ম ঢাকার ঢাল হিসেবেই ব্যবহার করে... এবিষটাই অনেকে বুঝতে পারছেন না বা এদের আক্রমনের ভয়ে গুটিয়ে আছেন।

গতকাল রাতে ঠিক কি কি হয়েছে তা এখনো পুরোপুরি জানি না... পুরানো কিছু পোস্ট দেখছি.. যে কয়েকটি দেখেছি, তাতেই চরম ফালতু মনে হয়েছে। রুচি হয়নি সেখানে মন্তব্য করার.... ভাষাদিবসের এই দিনেও যে এদের এই নোংরামী দেখতে হবে, তা কখনো ভাবিনি। অন্তত এই দিনটিতে এরা এসব বন্ধ রাখতে পারতো!

সন্ধ্যাবাতি, আপনি শান্ত হোন... এইসব বখাটেরা আসলে সংখ্যায় বেশী নয়... তারা শুধু ঐক্যবদ্ধ.. এবং একেকজন একাধিক নিক নিয়ে নিজেদেরই সমর্থন দিয়ে যাচ্ছে। তাই মনে হয় অনেক বেশী। আর আমাদের সমাজে যেমন অল্প কিছু বখাটেদের দৌড়াত্ব্যে বাকিরা অস্থির থাকে.. কিন্তু কিছু বলে না, এখানেও তাই হচ্ছে! আমাদের সমাজ এখন চলে গিয়েছে নষ্টদের অধিকারে ... ভালরা এখানে দীর্ঘদিন ধরেই নিগৃহীত! কারন ভালদের একতাবদ্ধ করার চেষ্টা কেউ করেনি বা করার চেষ্টা করা হলে তাকে মিথ্যে অপবাদ ও নোংরা আক্রমন করে দমানোর চেষ্টা করা হয়। যেমনটা এই ব্লগে হচ্ছে....

---
একই বিষয়ে আরো পোস্ট:
- সন্ধ্যাবাতির দৃষ্টি আকর্ষন করা পোস্ট: কর্তৃপক্ষ এবং ব্লগারগণ, একটু শুনুন! - সন্ধ্যাবাতি
- ইসলামের শত্রুরা ইসলাম শেখায় ইসলামী স্কলারদের - কি দুঃসাহস এদের - ভালো

 

প্রকাশ করা হয়েছে: পর্যবেক্ষন  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
মিছা কথা বলেছেন: সেপারেট পোস্ট কেন ?
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
ত্রিভুজ বলেছেন: ২১শে ফ্রেব্রুয়ারীর সকালে একুশ নিয়ে না লিখে এই বখাটেদের নিয়ে লিখতে হবে, চিন্তাও করিনি। কতৃপক্ষের ঘুম ভাঙবে না জানি, শুধু সাধারন ব্লগাররা ঐক্যবদ্ধ হলেই হবে। আর কতদিন নীরবে এদের অত্যাচার দেখে যাবেন সবাই?
৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮
জেনারেল বলেছেন: ইয়া সবুরু, ইয়া সবুরু
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮
সন্ধ্যাবাতি বলেছেন: আমি বুঝেছি কর্তৃপক্ষের আজকে ছুটি হতে পারে। কিন্তু ইমেইল করুন, ওরা গণদাবির কথা শুনে। গুন্ডামি আর ড়্যাগিং করা অমানুষ টিমের সদস্যদের বিদায় করতে হবে। একই প্রসঙ্গে একাধিক পোস্ট করার দরকার নেই। কিন্তু রিপোর্ট করুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: কিভাবে আপনি বিদায় করবেন? মেইল করে অভিযোগ করে এদের বর্তমান নিকগুলো হয়তো ব্যান করা যাবে। কিন্তু আবার আসবে ভিন্ন নিকে। এদের ঠেকানোর একটাই উপায়, তাহলো এদের বিরুদ্ধে সবাই এক হতে হবে।

দেখুন, দুইদিন আগে উন্মু আব্দুল্লাহর নামে আরো জঘন্য সব মন্তব্য করেছে। তখন আমি পোস্ট দিয়েছিলাম.. সেখানেও আমরা সবাই এক হতে পারিনি.... আসলে নিজের উপরে আক্রমনা না আসলে কেউ বুঝে না। অনেকে তো আক্রমন হওয়ার ভয়ে কোন কথাই বলে না।

কিন্তু এভাবে কতদিন?

৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮
নরাধম বলেছেন: ২১শে ফেব্রুয়ারীর দিনে সন্ধ্যাবাতির নাটুকেপনা, মিথ্যাবাদিতা, ইসলামকে নিয়ে মিথ্যাচার আর ত্রিভুজের এসব ফালতু পোস্টের নিন্দা জানায়।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: নরাধম, নিজের নামের সার্থকতা এভাবে প্রমাণ না করলেও পারেন। একুশের দিনে আপনারাই জঘণ্য সব পোস্ট দিয়েছেন পুরো রাত জুড়ে। এখনো দিচ্ছেন।


আপনাদের এইসব কাজ কর্মের নিন্দা জানানোরও রুচি হয় না.. আপনারা এতই জঘন্য! আসলে আপনাদের দোষ দিয়ে লাভ কি! কিছু শিক্ষা আছে যেগুলো পরিবার থেকে পেতে হয়। আপনারা তা পাননি... সেজন্য আসলে আপনাদের জন্য আমার একধনরের সহমর্মিতা আছে।

যে শিক্ষা আপনার পরিবার আপনাকে দিতে পারেনি, সেই শিক্ষা আমি সারাদিন ব্লগে বসে কিভাবে দেব?


আপনাদের জন্য শুভকামনা... সুস্থ্য হয়ে ওঠুন। সামাজিকতা শিখুন.. ভব্যতা শিখুন...!

৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৯
গণ্ডার বলেছেন:

ইসলাম ধর্মের মিস ইন্টারপোটেসন করে হারাম সিনেমাকে হালার বানানোর ঘৃন্য ষরযন্ত্রের দাত ভাঙ্গা জবাব দেবে এ ব্লগের ইসলাম প্রিয় মানুস
৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৪
সজীব১৬১২ বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম। দেখুন এটা আর শান্ত হবার মতো বিষয় আর নাই , গতকাল থেকে ওরা কাল্পনিক একটি নাম ওনার বাবার সাথে জরিয়ে যা তা বলে যাচ্ছে। সময় হয়ে এসেছে এক হয়ে প্রতিবাদ করার। এদের কে ব্যন না করা পর্যন্ত প্রতিবাদ মুলক পোস্ট দিতে হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: ওদের বেশীর ভাগ কথাই তো কাল্পনিক সজীব! সবার বিষয়েই ওরা ওদের নিজেদের মত করে কাল্পনিক অপপ্রচার করে যাচ্ছে।

ব্যান চেয়ে লাভ নেই.. আগেই বলেছি। এইধরনের যেকোন আক্রমনের মুখে যিনি পড়বেন, তার সাহায্যে আমাদের সবার এগিয়ে যেতে হবে। ওয়েবে ব্যান করে কিছু থামানো যায় না।

৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৪
পাশা বলেছেন: বখাটেদের অত্যাচারে ব্লগে থাকা দায়।

সব ভাল ব্লগার ঐক্যবদ্ধ হলে এসব বখাটে বাপ বাপ করে পালাবে।

একুশের সকালে এধরনের পোষ্ট পড়তে কার ভাল লাগে।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ পাশা ভাই। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত... দুইবছরেরও বেশী সময় ধরে তো সহ্য করলাম.. আর কত!

৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৮
ভালো বলেছেন: ইসলামের শত্রুরা ইসলাম শেখায় ইসলামী স্কলারদের - কি দুঃসাহস এদের X(


ব্লগের সবচেয়ে জনপ্রিয় ফিমেল ব্লগার সন্ধ্যাবাতিকে আক্রমন করে একাধিক পোষ্ট এবং মন্তব্য করা হয়েছে । পথমেই ব্লগ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি ।

এই ব্লগে ইসলাম সম্পর্কে যারা লেখেন-চিন্তা করেন -পড়াশোনা করেন-তর্ক করেন , তাদের মধ্যে সন্ধ্যাবাতি এমন একজন ব্লগার যিনি মোটামুটি সব মতবাদ ও বিশ্বাসের ব্লগারদের কাছে গ্রহনযোগ্য । অপরবাস্তবের ইসলামবিদ্বেষি সংকলনেও সন্ধ্যাবাতি স্থান করে নিয়েছেন নিজস্ব সাহিত্য কুশলতার প্রভাবে ।

ইসলাম নিয়ে যৌক্তিক ও কুরআন-হাদীস ভিত্তিক আলোচনা তার ব্লগে প্রায়শঃই দেখা যায় । কখনও কোন ইসলামপন্থী ব্লগার তার ধারনার সাথে দ্বিমত পোষণ করেছেন এমনটা দেখিনি । বাট, ইসলামের চরম শত্রু- নরের অধম, বানর-শুকড়-কুকুর-বেড়াল-শেয়ালেরা তার ইসলামীক স্টাটাসকে দেখি বিতর্কিত করার দুঃসাহস দেখায় ।

এক নরের অধম মাঝে মাঝেই যে সব উদ্ভট ফতোয়া দেয়-রাগে ঘৃণায় গা রি রি করে । ইসলামের চরম বিদ্বেষী এরা ইসলাম শেখাতে আসে ইসলামপন্থীদের । ইসলামগ্রুপের জন্ম থেকে যারা অন্ধ আক্রোশে জ্বলছে প্রতিটিক্ষণ তারা ঘোষণা দেয় অমুক ইসলামপন্থী ইসলাম থেকে বের হয়ে গেছেন -তাকে আবার কলেমা পড়তে হবে ? কি বিচিত্র এই বেয়াদবের দল ।

সাধারন ব্লগারদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা কার কথা সত্য বলবেন, ইসলামকে ভালোবাসার প্রতক্ষ্য প্রমান রয়েছে যার তাকে ?>>> নাকি ইসলামের প্রতি অন্ধ আক্রোশ আর বিদ্বেষে যারা মাথা কুটে মরছে তাদের কে । আমি বিশ্বাস করি, মানুষের বিবেক মরে যায় নি ।

চিহ্ণিত ইসলামবিদ্বেষীরা ইসলাম শেখানোর ঔদ্ধত্ব দেখাচ্ছে, জাষ্ট ইগনোর দেম !



>>>নরের অধমদের কমেন্ট আছে আপনার পোস্টে । তাই আমিও কপি পেষ্ট দিলাম ।

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভালো।

১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
মুনিয়া বলেছেন:

ধন্যবাদ ত্রিভুজ। আমিও বলছি সন্ধ্যাকে, এদের পাত্তা দিও না প্লিজ। অন্তঃসারশূন্য লোকজন সব। মানুষের বিরুদ্ধে লাগা ছাড়া কিছু পারেও না। কয়েকজন আছে যাদের এসব ছাড়া অন্য কোন পোস্ট দেওয়ার এবিলিটিও নেই। অস্থির হয়ো না। তুমি ভাল লেখো। যাদের বোঝার এবিলিটি আছে তারা এদের পোস্ট দেখে বিভ্রান্ত হবে না। জাস্ট গিভ দেম টাইম টু গেট ইগজস্টেড।
১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৬
নাবিক বলেছেন: আমি মনে করি প্রতিবাদ করা দরকার। মডারেটরদের লিখা দরকার।

কিন্তু যারা ব্যবহার জানেনা তাদের পাত্তা দেয়ার কোন মানে নাই।

তাদের পাত্তা দেবনা, আবার জোরালো প্রতিবাদও করবো।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
বুড়া শাহরীয়ার বলেছেন: নাবিকের সাথে একমত। ত্রিভুজ কে প্লাস। সন্ধাবাতি আপনি ধৈর্য ধরুন।
এদেরকে পাত্তা দিবেন না।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৮

লেখক বলেছেন: হুমম.. এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজনে ধরে ধোলাইও দিতে হবে... কারন বখাটেদের মাঝে মাঝে ধোলই দিতে হয়.. যদি সামর্থ্য থাকে...

প্লাসের জন্য ধন্যবাদ।

১৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩১
১৯৭১ আমার চেতনা বলেছেন: হাল ছেড়না বন্ধু

বরং কন্ঠ ছাড় জোড়ে।

@ত্রিভুজ
১৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০২
'প্রবাল গ্রুপ' বলেছেন: সংহতি প্রকাশ করছি।
১৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩
সন্ধ্যাবাতি বলেছেন: ওরা ফ্লাডিং করে আমার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়েছে। ত্রিভুজ, এই পোস্টে আমার পোস্টের একটা লিংক দেন।
১৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৪
পাশা বলেছেন: ১৯৭১ আমার চেতনা বলেছেন: হাল ছেড়না বন্ধু

বরং কন্ঠ ছাড় জোড়ে।

@ত্রিভুজ
১৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৫
স্বাধীনতা তুমি বলেছেন:
বুঝতে পেরেছি সন্ধ্যাবাতি সাইজ হচ্ছে। ব্যাপারটা কি কিছুই বুঝলাম না। এতোদিন চললো রাজাকার হটাও, এখন দেখছি বখাটে হটাও। হটাতে হটাতে শেষমেষ এ ব্লগে ব্লগার থাকবেতো? নাকি আমরাও চলে যাব?
২০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮
ত্রিভুজ বলেছেন:
পাশা ভাই,
এটা সকল আক্রমনের সময়ই হওয়া উচিত। দুইদিন আগে একজনকে যখন আরো নোংরা ভাষায় আক্রমন করা হয়েছে তখনো আমাদের সবার এগিয়ে আসা দরকার ছিলো। অতীতে সুমি, চতুরভূজ বা আরো যেসব মেয়েদের নিয়ে এরা এসব নোংরামী করেছিলো, তখনো পোস্ট দিয়েছি.. কিন্তু সবাইকে পাশে পাইনি।

হাল আমি কোনদিনই ছাড়িনি... কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছে।


হাল ছেড়না বন্ধু, বরং কন্ঠ ছাড় জোরে....
২১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮
হাসিবুল বলেছেন: মানুষের মনুষত্ব জেগে উঠুক এই আশাই করছি।
২২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪
গণ্ডার বলেছেন: ত্রিভুজ বলেছেন:
পাশা ভাই,
এটা সকল আক্রমনের সময়ই হওয়া উচিত। দুইদিন আগে একজনকে যখন আরো নোংরা ভাষায় আক্রমন করা হয়েছে তখনো আমাদের সবার এগিয়ে আসা দরকার ছিলো। অতীতে সুমি, চতুরভূজ বা আরো যেসব মেয়েদের নিয়ে এরা এসব নোংরামী করেছিলো, তখনো পোস্ট দিয়েছি.. কিন্তু সবাইকে পাশে পাইনি।


হ তয় ত্রিবুজ সাহেব রাগইমনকে যে অকথ্য , মানবতা বিবর্জিত ভাষায় আক্রমন করেছিলেন তা খুবই ইসলাম সম্মত ছিল
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন:

রাগইমনকে আমি যে মন্তব্য দিয়েছিলাম, তারচাইতেও ভয়াভয় মন্তব্য রাগইমন নিজেই করতো। তিনি তার ব্লগে মেয়েদের ন্যুড ছবিও ছাপতেন। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ন্যুড ছাপলে নারীজাতির অবমাননা হয় না?

যাই হোক, রাগইমনের প্রতি আমার মন্তব্যের জন্য আমি ক্ষমাও চেয়েছিলাম এবং রাগইমন সেটা গ্রহনও করেছিলেন। রাগ ইমনের সাথে ঐ ঘটনার পরে আমার ভাল সম্পর্কও হয়ে গিয়েছিলো। কিন্তু আপনারা যা করেন সেটা কোনদিন চিন্তা করে দেখেছেন? যে আইজউদ্দিন ও অমি পিয়ালের নেতৃত্বে আপনার চলেন, তারা কত ভয়ংকর নোংরামী করেছে। আইজুদ্দিন ব্লগের একজন মেয়ের নামে ন্যুড ছবি ছাপিয়েছে। সেগুলোর সামান্য প্রতিবাদও তো আপনারা করেননি... ক্ষমা চাওয়া তো দুরের কথা, আপনারা সেজন্য অনুতপ্তও নন!

২৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬
মাহমুদ রহমান বলেছেন: ভাষার এই মহান দিনে সেই সব বাজে লোকদের সত্য কথা ব্যবহারে, ভাল ভাষা ব্যবহারে নিজেরা অভ্যস্ত হোক..... এই দোয়া করি।

ফিরে না আসা পর্যন্ত তাঁদের এই ঘৃণ্য কাজের তীব্র প্রতিবাদ জানাই।।
২৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮
সন্ধ্যাবাতি বলেছেন: ত্রিভুজ এক লাইনের একটা কটুক্তি বলায় তাকে কয়েক সপ্তাহের জন্য ব্লক করে শাস্তি দেয়া হয়েছিল।
ইনাদের কয়েকশ লাইনের অসংখ্য কটুক্তির জন্য তো তাইলে চিরজীবনের জন্য ব্লক করতে হইবো! সাথে ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা কথাও আছে!
২৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬
গণ্ডার বলেছেন: সন্ধ্যাবাতি বলেছেন: সাথে ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা কথাও আছে!


যদিও কারও ব্যাক্তিগত তথ্য ব্লগে ফাস করা অন্যায় কিন্তু তথ্য গুলাতো মিথ্যানা
কোনডা মিথ্যা তা জানালে ব্লগারদের সুবিধা হত। অত্যন্ত নির্ভরযোগ্য সুত্র থেকে এসব তথ্য যোগাড় করা হয়েছে
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন:

কোন তথ্যটা তারা সত্য দিয়েছিলো? সন্ধ্যাবাতির বিষয়ের গুলো? না আমার সাথে একটি মেয়ের কাল্পনিক দৃশ্য অংন্কনের বিষয়গুলো? না উন্মু আব্দুলাহ বা ইসলাম গ্রুপের অন্য সকল মেয়েদের বিষয়ে ?

সন্ধ্যাবাতির বিষয়ে যেসব মিথ্যাচার করা হয়েছে সেগুলোর জবাব তো সন্ধ্যার পোস্টেই আছে-
Click This Link

লজ্জ্বা বলে কি কোনকিছু আপনাদের অবশিষ্ট নাই? অবশ্য থাকবে, এমনটা আশাও করিনা.. আসলে আগেরবার যা বলেছি সেটাই... আপনার পরিবার যদি আপনাকে সভ্য করে তুলতে না পারে, এই ব্লগে আমরা বলে কি হবে?

২৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৩
মামু বলেছেন: সামহয়্যার হইল বেনিয়া জাতির তৌরি একটা সাইট, ওরা আইচে আমাগো মধ্যে ফ্যাসাদ তৈরি করতে।

নাইলে একটু খিয়াল কইরা দেকেন, যারা সুস্থ ধারার লিখক তারা একটা কথার এদিক ওইদিক হইরে লগে লগে ব্যান, আর কয়টা গালিবাজরে কত দিন পর পর ব্যান করে.... তুলনা কইরা দেকেন....গন্ডুরে, অমিরে কয়দিন ব্যান করচে... এরা হইল ব্লগের শ্রেষ্ঠ গালি বাজ....
এদের বিরুদ্বে অভিযোগ কইরা কুনু দিন লাভ হয় নাই.....


------------------------------------------------------------------------------
এই কথা এখন সর্বজনবিদিত যে, সামহয়্যার গালিবাজদের প্রমোট করে

---------------------------------------------------------------------------
এর জন্যই তো পাবলিক কয় "হারামির ব্চ্চা অবিল..."
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন:
মামু, আপনার সাথে এই বিষয়ে দ্বিমত পোষণ করছি। দীর্ঘদিন ওয়েব কমিউনিটির সাথে আছি। আমার হাতে গড়া অনেক কমিউনিটি এখন অনেক জনপ্রিয়। আমার নিজেরও কয়েকটি আছে। আসলে হয় কি জানেন... কমিউনিটি যারা চালায়, তারা এগুলোর দিকে খুব একটা নজর দিতে পারে না। কারন অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। এখানে যেটা হচ্ছে সেটা হলো বখাটে ব্লগাররা সংখ্যায় যাই হোকনা কেন, ওরা একতাবদ্ধ আছে.. আপনি আমি সামান্য কিছু করলেই ওরা সব একযোগে অভিযোগ জানায়। খুব সম্ভব তাদের একটি ইন্টারনাল নেটওয়ার্ক আছে। অথবা 'সচলায়তন' থেকে বিষয়গুলোর নেতৃত্ব দেয়া হয়। আর সামহোয়্যার কতৃপক্ষে গুনে দেখে একটি বিষয়ে কতটি মেইল এসেছে... যার নামে যত বেশী অভিযোগ পায়, তাকে তত বেশী দোষী মনে করে। ব্লগে কি হচ্ছে, সেসম্পর্কে তাদের কোন ধারনাই নাই।

এমতাবস্থায় আমরা নিজেরা শক্তভাবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন গতি দেখি না.... সুস্থ ধারার সব ব্লগার যেদিন ঐক্যবদ্ধ হবে, সেদিনই এসব থামানো সম্ভব হবে।

২৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬
সন্ধ্যাবাতি বলেছেন: গন্ডু এখন ভালো লোক সাজছে!
আমার পোস্ট পড়ে দেখো সৎ লোক, তোমার সঙ্গী লোকালটকের মিথ্যাচার সম্পর্কে সেখানেই বিস্তারিত লিখেছি।
২৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩
গণ্ডার বলেছেন:
তথ্যে ভুল থাকতে পারে কিন্তু আমি যতদুর জানি জমির সাহেবকে নিয়ে তথ্যটা সঠিক
২৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩
গণ্ডার বলেছেন:
সন্ধাবাতির ব্লগে আমি ব্লকড তাই এখানে তার উদ্দেশ্যে কিছু বললাম,
ত্রিভুজ আপনি যদি আমার কমেন্ট অপ্রাসঙ্গিক মনে করেন তাহলে মুছে দিতে পারেন।

@সন্ধা

আর আজকে একজন সহৃদয় ব্যাক্তির কাছ থেকে ছবি সহ বিস্তারিত কিছু তথ্যও জানলাম যা আমি আগে থেকেই অন্য সুত্রে জানতাম

আমি সিডনীতে থাকি ,ছাত্র, সো একটি ছবির সুত্র ধরে ইউএনএসডব্লু থেকে তথ্য গুলা ক্রস চেক করা খুব দুরুহ কাজ নয়।

দেখুন আপনার পরিবার এবং আপনার ফুল ডিটেইল প্রফাইল আমার কাছে আছে ।

আমি মানুষের প্রাইভেসিকে অত্যন্ত সম্মান করি নাহলে অনেক আগেই সেগুলা এই ব্লগে দিতে পারতাম কিনতু দেইনি বা দেবার চিন্তাও করিনি।
ব্লগার চতুরভুজের ডিটেইল প্রফাইলও আমি ডেকিন ইউনির একজন বাঙ্গালী প্রফেসরের কাছ থেকে সংগ্রহ করেছিলাম যা আজ পর্যন্ত ব্লগে দেবার মত নিচ চিন্তা কখোনই করি নাই।

আপনার সুস্হতা কামনা করছি । ভালো থাকুন
৩০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৬
হাসিবুল বলেছেন: যে যতবড় গালিবাজ, সে নাকি ততবড় চেতনাধারী। অদ্ভুদ এই ব্যাপারটা এখানে প্রচলিত। গন্ডুরে প্রায়সময় অনলাইন দেখা যায়। গন্ডু, শমশের এদের কাজই হলো মেয়েদের ব্লগে গিয়ে গুন্ডামি করা। এখন লোকালটক নামের একজনকে কিছুদিন থেকে দেখছি। পুরানো কারও নিকই হবে এটা। এইসব গুন্ডারা সংখ্যায় অল্প হলেও সংঘবদ্ধ থাকে। তথাকথিত ভাল/সুশীল ব্লগাররা এদের গুন্ডামিতে বিরক্ত হলেও এদের গুন্ডামি দেখে নিরব থাকেন। কারন কখন আবার "রাজাকার" বলে। আরিলের খুব বেশীকিছু করার নাই যদি ভাল ব্লগাররা সংঘবদ্ধ প্রতিবাদ না করেন।
৩১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: সন্ধ্যাবাতি বলেছেন: ত্রিভুজ এক লাইনের একটা কটুক্তি বলায় তাকে কয়েক সপ্তাহের জন্য ব্লক করে শাস্তি দেয়া হয়েছিল।
ইনাদের কয়েকশ লাইনের অসংখ্য কটুক্তির জন্য তো তাইলে চিরজীবনের জন্য ব্লক করতে হইবো! সাথে ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা কথাও আছে!


আমার ব্লগ কতৃপক্ষের উপর বিশ্বাস এ কারনেই গেছে। আমি অনেক দিন ধরেই খেয়াল করছি কাকে অকারনে ব্যান করা হয়। আর কাদের বেলায় হাজারো কমপ্লেন করা হলেও একশন নেয়া হয় না।
৩২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০
গণ্ডার বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: ৎ

আমার ব্লগ কতৃপক্ষের উপর বিশ্বাস এ কারনেই গেছে। আমি অনেক দিন ধরেই খেয়াল করছি কাকে অকারনে ব্যান করা হয়। আর কাদের বেলায় হাজারো কমপ্লেন করা হলেও একশন নেয়া হয় না।


আবদাল্লার আম্মার লগে এই প্রথম বারের মত একমত হইলাম।

বিনা কারনে কাদের ব্যান করা হই তা ব্লগের সবাই জানে
৩৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৭
তীর্যক বলেছেন: ত্রিভুজ, সন্দ্ব্যাবাতির সাথে সহমত -- ভার্চূয়াল গুন্ড়াদের ব্যান দাবী করছি।
৩৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
বৃত্ত বলেছেন: ব্যান দাবী করব কেন? কর্তৃপক্ষ যদি অভিযোগের সংখ্যার ভিত্তিতে নীতির সাথে আপোষ করে, তাহলে তাকে আর কর্তৃপক্ষ বলা যায় না।
কর্তৃপক্ষের 'নীতিমালা' শুধু থাকার জন্যই 'নীতিমালা', প্রায়োগিক নীতিমালা নয়।
কর্তৃপক্ষ তাদের পক্ষপাতদুষ্টতার প্রমাণ দিচ্ছে।
৩৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
ত্রিভুজ বলেছেন:
@বৃত্ত
কতৃপক্ষ এখানে কি হচ্ছে তার কোন খবরই রাখে না। যা করার আমাদেরকেই করতে হবে। এদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে।
৩৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০১
আশরাফ রহমান বলেছেন: ভার্চুয়াল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
৩৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯
আহমাদ মুজতবা বলেছেন: হাসতে হাসতে পেটে খিল
৩৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৫
আহমাদ মুজতবা বলেছেন: আহমাদ মুজতবা বলেছেন: হাসতে হাসতে পেটে খিল
৩৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩
গণ্ডার বলেছেন:
সন্ধাবাতির বিরুদ্ধে আমার কন্ঠস্বর উচু করতে বাধ্য হয় ইসলামকে অতন্ত্য জঘন্যভাবে মিসইন্টারপ্রিটেসন করার জন্য।

একজন ধর্মপ্রান মানুস হিসাবে এসব ফেতনা সৃষ্টিকারিদের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই
৪০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৫
ত্রিভুজ বলেছেন: গন্ডারের হটাৎ ইসলামের সেবকে রুপান্তরিত হওয়ার রহস্য কি? সারাক্ষন তো দেখি নাস্তিকদের সাথে নাচতে.....
৪১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
হুমমম... বলেছেন: পুরা বিষয়টাই দু:খজনক। কর্তিপক্ষ কিছু করবোনা। সবাই একসাথে হয়ে শয়তানগুলারে সাইজ করতে হইবো।

+
৪২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
সবুজমিয়া বলেছেন: গন্ডু ইসলাম রক্ষায় আগায় আসতেছে....আমি কি স্বপ্ন দেখতাছি....!!!!

ভালা..ভালা...সামনে দিনতো আরো অনেক পইরা আছে...
দেখুম গন্ডু ইসলাম রক্ষায় আর কি কি করে....
৪৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪১
সবুজমিয়া বলেছেন: তাদের একটি ইন্টারনাল নেটওয়ার্ক আছে। অথবা 'সচলায়তন' থেকে বিষয়গুলোর নেতৃত্ব দেয়া হয়। আর সামহোয়্যার কতৃপক্ষে গুনে দেখে একটি বিষয়ে কতটি মেইল এসেছে... যার নামে যত বেশী অভিযোগ পায়, তাকে তত বেশী দোষী মনে করে। ব্লগে কি হচ্ছে, সেসম্পর্কে তাদের কোন ধারনাই নাই।

এমতাবস্থায় আমরা নিজেরা শক্তভাবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন গতি দেখি না.... সুস্থ ধারার সব ব্লগার যেদিন ঐক্যবদ্ধ হবে, সেদিনই এসব থামানো সম্ভব হবে।


সহমত
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন:
ইনশাল্লাহ...

নিচের পোস্টটা পড়ুন...
Click This Link

৪৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
ইরতেজা বলেছেন: হে আল্লাহ তুমি আমাদের সাহায্য কর।


+
৪৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২০
ত্রিভুজ বলেছেন:

ধন্যবাদ ইরতেজা।
৪৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৩২
গণ্ডার বলেছেন:
ত্রিভুজ বলেছেন: গন্ডারের হটাৎ ইসলামের সেবকে রুপান্তরিত হওয়ার রহস্য কি? সারাক্ষন তো দেখি নাস্তিকদের সাথে নাচতে.....


এর উত্তরে ৫-৭ লাইনের একতা কমেন্ত করছিলাম, ওইডা কি মুইছা দিছেন না কমেন্ততা কোনো কারনে আসে নাই!

 

মোট সময় লেগেছে ২.১১০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ