আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (১)

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

শেয়ার করুন:                   Facebook

আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা
এড-সেন্সে আয় করতে নেইকো কোন ব্যাথা..

অনলাইনে বসে আয় করা যায় এই কথাটি অনেকে গুজব মনে করেন। অনেকে ভাবেন ধোঁকাবাজী... তাদের দোষ নেই আসলে.. অর্থ উপার্জন নিয়ে এত পরিমান দুইনাম্বারী হয় অনলাইনে যে এই বিষয়ে পজিটিভ মনোভাব বজায় রাখা সত্যিই কঠিন। তবে Google AdSense এর বিষয়ে তেমন কোন দুইনাম্বারির খোঁজ পাওয়া যায়নি এখন পর্যন্ত। তাছাড়া আমি নিজেই গুগল থেকে অনেকবার টাকা তুলেছি... সত্যিকারের টাকা!

গুগল মূলত ওয়েষ্ট্রান ইউনিয়ন, ব্যাংক একাউন্ট বা চেকে পেমেন্ট করে থাকে। বাংলাদেশী ব্যবহাকারী হিসেবে আপনি চেকের মাধ্যমে সহজেই টাকু তুলতে পারেন। অনেকে হয়তো ভাবছেন চেক কিভাবে আসবে বা এধরনের কিছু। এ নিয়ে দুশ্চিন্তায় কিছু নেই... বাংলাদেশের মত দুর্গম (আইটি ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে) অঞ্চলে বসেও চেক পেয়ে যাচ্ছে অনেকে।

ভাবছেন আপনার ওয়েব সাইট নেই, কম্পিউটার সম্পর্কে তেমন কিছু জানেন না.. তো কিভাবে সম্ভব? অসম্ভব নয় একেবারেই। একটু কষ্ট করলে আপনিও পেতে পারেন গুগলের চেক.. বাসায় বসেই। কিছু না হোক, অন্তত যদি নেটের বিল ও ব্যক্তিগত খরচটুকু চলে আসে, তাতেই বা কম কিসে?

সুতরাং প্রস্তুত হোন... গুগল এডসেন্স থেকে অর্থ উপার্জনের জন্য।

...(চলবে)...

---
এখানে মন্তব্য গ্রহন করা হলেও এডসেন্স সম্পর্কিত কোন রকম প্রশ্নের জবাব দেয়া হবে না।
এডসেন্স সম্পর্কিত প্রশ্ন করতে চলে আসুন আমাদের কম্পিউটার গ্রুপে।


পরের পর্বগুলো-

পর্ব - ৪ : Click This Link


[ .....পরের পর্ব ]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগলএডসেন্সআয়অর্থরোজগার ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে ।

 

  • ৫৩ টি মন্তব্য
  • ১৪৩৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ১৫ জনের ভাল লাগেনি
১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: তাহলে কি নিয়ে প্রশ্ন করা যাবে :)
২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
comment by: ত্রিভুজ বলেছেন: "কি দিয়ে ভাত খেয়েছেন" টাইপ প্রশ্ন করতে পারেন.. ;)

গ্রুপে এডসেন্স বিষয়ক প্রশ্নের জবাব দেয়া হবে... কারনটা এর আগের একটা পোস্টে ব্যাখ্যা করেছিলাম....
৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: ত্রিভুজ বলেছেন:

সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন

* হাসিব
* বিষাক্ত মানুষ
* মিরাজ
* কিরিটি রায়
* তীর্যক
* শয়তান

লেখাটা এই লিষ্টের দুইজনের ভাল লাগে নাই... এই দুইজনের কোন প্রশ্নের জবাবও দেয়া হবে না... B-)
৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: দুঃখবিলাস বলেছেন: "এখানে মন্তব্য গ্রহন করা হলেও এডসেন্স সম্পর্কিত কোন রকম প্রশ্নের জবাব দেয়া হবে না।
এডসেন্স সম্পর্কিত প্রশ্ন করতে চলে আসুন আমাদের কম্পিউটার গ্রুপে।" ~ এখানে তাহলে পোস্ট করার দরকারই কি ছিলো?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: কোনই দরকার ছিলো না... আপনারো পড়ার কোন দরকার নাই...

৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


+
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন:

থ্যাংকু সারওয়ার ভাই... আপনার সকল প্রশ্নের জবাব দেয়া হইবে... :D


একজন ইয়াহুতে ঘোষনা দিয়া আমারে মাইনাস দিসে.. সততার দেখানোর জন্যে তারও সকল প্রশ্নের জবাব দেয়া হইবেক.. B:-/

৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: দুঃখবিলাস বলেছেন: এটা কি আদৌ গুগল এডসেন্সের পোস্ট ছিলো নাকি কম্পিউটার গ্রুপের এড ছিল?
৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: ত্রিভুজ বলেছেন:

কম্পিউটার গ্রুপের এড ছিলো @ দু:খবিলাস
৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: নাহিদ বলেছেন: গতকাল গুগল এর পিন নাম্বার পেলাম..
৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
comment by: ত্রিভুজ বলেছেন:

অভিনন্দন নাহিদ...! প্রতি মাসে কত পাও?
১০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০০
comment by: কিরিটি রায় বলেছেন: নাহিদ বলেছেন: গতকাল গুগল এর পিন নাম্বার পেলাম..

এখানে মন্তব্য গ্রহন করা হলেও এডসেন্স সম্পর্কিত কোন রকম প্রশ্নের জবাব দেয়া হবে না।


হা হা হা হা হা হা...

গুগল এডসেন্সের বাংলাদেশ শোল এজেন্ট আসছে.....সবাই খাড়াইয়া যাও..(এহ্.. ওই মিয়া পাছায় খোচা দেন কে..)থুক্কু... এখানে তো আবার খরাপ কথা কওন নিষেধ আচে...)
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: হি হি হি

১১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০১
comment by: নাহিদ বলেছেন: ১ টা একাউন্ট-এ এভারেজ.....২৫/৩০ US$

আর একটা একাউন্ট ছিল এক মাসে অনেক ক্লিক ছিল এবং সেই মাসে ১০৫ US$, কিন্তু সেই পেমেন্ট অর্ডার দেবার জন্য লগইন করতে গিয়ে দেখি একাউন্ট ডিলিট।


২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন:

দু'টো একাউন্ট থাকলে একটা ব্যান করে দেয়। AdSense TOS টা ভালভাবে পড়ে নিও...নতুবা বর্তমানটাও যাবে..!

১২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৪
comment by: মিছা কথা বলেছেন: আমি লিখলাম কিন্তু গেল কই ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: সাইটে একটা বাগ আছে যেটা মন্তব্য হাপিস করে দেয় অনেক সময়... মন্তব্য সাবমিট করার আগে কপি করে রাখবেন।

১৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৬
comment by: সবুজমিয়া বলেছেন: +
১৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১১
comment by: ত্রিভুজ বলেছেন:

থ্যাংকু সবুজমিয়া.. + টা যত্ন করে রেখে দিলাম। যদি কোনদিন সামহোয়্যার প্রতি + এর বিনিময়ে টাকা দিবে এই মর্মে ঘোষনা দেয়....

:)
১৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৪
comment by: সবুজমিয়া বলেছেন:
সেই টাকার ভাগ নিয়া আবার ঝগড়া লাগবে নাতো
:)
১৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২২
comment by: ত্রিভুজ বলেছেন:

হুমম লাগতে পারে... প্লাস মানে নগদ পরিশোধ... মাইনাস মানে বাকী.. সেই হিসেবে যারা মাইনাস দিছে.. তাদের খুঁজে বের করতে হবে। অনেক টাকা পাওনা হইলো...... :)
১৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৫
comment by: সবুজমিয়া বলেছেন: তাদের কোথায় খুজে পাব....?
১৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
comment by: সবুজমিয়া বলেছেন: :)
১৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯
comment by: গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন: Google Adsense নিয়ে আমার একটা পোষ্ট আছে।

Click This Link
২০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২
comment by: ত্রিভুজ বলেছেন:


হুমম.. দেখেছিলাম... গুড পোস্ট... পোস্টটার এক কপি কম্পিউটার গ্রুপে রাখতে পারেন...

রাখতে চাইলে-
এডিট অপশনে গিয়ে নিচে গ্রুপ নির্বাচন করে কম্পিউটার লাগিয়ে দিন (যদি গ্রুপের মেম্বার হয়ে থাকেন)।
২১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭
comment by: কণা বলেছেন: হুমমম....
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: হু ম ম ম. . .

২২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৯
comment by: পথিক ছেলে বলেছেন: nice work..............

Thanks........
২৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
comment by: রাগিব বলেছেন: আপনার চেকের ছবিটাই দিতেন :)
২৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৮
comment by: ত্রিভুজ বলেছেন:



রাগিব ভাই সেই কবে থেকে শুধু আমার চেকের পেছনে লাগছে... আপনারে মিষ্টি মেইল করে দেব... (পিঁপড়া সহ)... ঠিকাছে? :P
২৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
comment by: মামু বলেছেন: আব্বেএএ... তুমার পুষ্ট পইরা আমার এইডা কি হইল... মাউচ লড়তাচে না....

( :) বোনাস না নিয়া যাইবেন কই.... :) )
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: মুহাহাহাহা B-)

২৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৭
comment by: দ্বীপবালক বলেছেন: আমিতো আগেই এডসেন্স যোগ করছি।
পোস্টের জন্য ধন্যবাদ।+
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

২৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৮
comment by: নাজিরুল হক বলেছেন: আপনি মাসে কত পান? ;)
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: চিক্রেট! বলা যাইবো না... ; )

২৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৭
comment by: রাগিব বলেছেন: আপনি বরং গুগলের চেক দেশে ভাংগানোর সিস্টেম লিখেন। লোকমুখে শুনেছি, একটু ঝামেলা আছে। যারা দেশে বসে adsense ব্যবহার করতে চায়, তাদের এই তথ্যটা কাজ দিবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন:

হ্যা, ওটা ডিটেইলস বলা হবে। এ-টু জেড বিষয়টা ক্লিয়ার করবো যাতে যেকেউ করতে পারে।

২৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: thank you...+
এবং আপনি প্রশ্নের উত্তর খুব দুর্দান্ত দিচ্ছেন।
৩০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: thank you...+
এবং আপনি প্রশ্নের উত্তর খুব দুর্দান্ত দিচ্ছেন।

একমত রন্টি।
৩১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১০
comment by: ত্রিভুজ বলেছেন:

রন্টি চৌধুরী এবং উম্মু আবদুল্লাহ কি খোঁচা দিলেন? আপনাদেরও প্রশ্নের উত্তর দেয়া হবে না... মুহাহাহাহাহাহ... :D
৩২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৫
comment by: স্করপিয়ন্স বলেছেন:
ভন্ডামীর কারনে মাইনাস
৩৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৭
comment by: ত্রিভুজ বলেছেন: শুকরিয়া...
৩৪. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: "কি দিয়ে ভাত খেয়েছেন" টাইপ প্রশ্ন করতে পারেন..

কোনই দরকার ছিলো না... আপনারো পড়ার কোন দরকার নাই...

কম্পিউটার গ্রুপের এড ছিলো @ দু:খবিলাস

এবং হি হি হি...

আপনার এই উত্তেগুলো পড়ে মন্তব্য করেছি যে উত্তর দুর্দান্ত হচ্ছে।

৩৫. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: আহমেদ নিটোল বলেছেন: Dear TRIVUz,

I've registered to somewhereinBlog just to post a blog of mine for showing respect to there development, and comment few of your post that I could not hold myself without commenting.

Nevermind, I am not a so called popular Cyber Geek like you, and not either coder of a MiRC Script (maybe coded few year back, but not much popular as you). But, Your nick seems to be known to me from IRC, but I never knewd that you are dumping people here like that :_(

Did you noticed, People around here that Google has deduced the income for Asian Publishers due to Indian's Fraud Activity of AdWords ? If you did not, then please make yourself a Search and update people. As far I know that few people whose used to be my friend from Bangladesh, and India were earning around $5000-8000 is now earning only $125-300.

And, I'm really glad to know that you have cash'ed your cheque sent by Google, but Unfortuately 3 cheque of Mine is still being hold on CitiBank, N.A. in Bangladesh (the same bank issued Google's Cheque from Europe. ).

Another Question, I did not read your post well because " I think its dumb " however, this word catched my eye aswell " গুগল মূলত ক্রেডিটকার্ডে বা পে-পালে পে করতে উৎসাহী। তবে চেকও পাঠিয়ে থাকে যদি আপনার ওসব না থাকে। " woW! I never knew that Google is paying to PayPal. I must contact Sandy today and ask that she has arranged a special payment thru PayPal for you only or not, they do not pay either to Credit Card. Just for your information, Currently.. They pay to ACH (Automated Clearing Houses, USA Banks) Cheque and WesternUnion (few country's only and introduced recently).

I appreciate your post on developing peoples mind on Google AdSense, but you also aware them of the negative of it, Because they may got dumb and waste time by working with it... and after few month they got "0$" and then come back here and kick your a$$ by slanging and dirtying this community.

I have found few more similier post of you here : Click This Link and here Click This Link I'd be appreciated if you fix your post, and let me know that which bank has withdrawn your cheque in that small time (BTW, Do you hold a FCA ?)

And if you are looking for my identification, I am a small kid.. just jerking around the cyber (you can call newbie even) but I think and hope that I have more then 10x sites as you and they had more then 100x traffic then you as far I know few of my sites got 1978000 impressions a day. and Another Identification from IRC is, I am an ex-SRA of UnixIRC/Crew (as they taken down by FBI, I am not there anymore).

My comment is not to offend you, either not against you. I like your post and things are similier to me. But you should fix them so peoples who does not have much technical knowledge do not blame peoples like you and me for showing them wrong path. Good luck buddy & keep it up!

Regards,
Ahmed
৩৬. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:১৭
comment by: ত্রিভুজ বলেছেন:

প্রথমেই ধন্যবাদ ক্রেডিটকার্ডে বা পে-পাল সম্পর্কিত ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। গুগল মূলত চেক, ব্যাংক একাউন্ট ও ওয়েষ্ট্রান ইউনিয়নে পে করে। গতবছরের মাঝামাঝির আগে পর্যন্ত আমার সাইটগুলো থেকে যে টাকা আয় হতো, সেগুলো মূলত বড় ভাইয়ের কাছে চলে যেতো এবং তিনিই একা এডসেন্সে লগইন করতেন। খুব সম্ভবত তিনি টাকাগুলো ব্যাংক থেকে পেপালে ট্রান্সফার করতেন যাতে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। আমার সাইট থেকে পাওয়া টাকা দিয়ে অনলাইনে অনেকগুলো পেমেন্ট করা হয়েছিলো যা পে-পাল থেকে করা হয়েছিলো। ফলশ্রুতিতে আমার ধারনা ছিলো গুগল টাকাগুলো সরাসরি পে-পালে পাঠিয়েছে। অনিচ্ছাকৃত এই ভুল তথ্যটির জন্য আন্তরিক ভাবে দু:খিত। তবে এই তথ্যে বাংলাদেশী ব্যবহারকারীদের কিছু যায় আসে না.. সুতরাং কেউ বিভ্রান্ত হওয়ার কোন চান্স দেখছি না যেমনটা আপনি আবিষ্কার করলেন।


চেক সংক্রান্ত আপনি যে তথ্য দিয়েছে তাতে আমি একমত নই। আমার প্রথম একাউন্টটি ক্লোজ করার পর আমি বাংলাদেশ থেকে একটি আলাদা একাউন্ট করে বিজ্ঞাপন দিয়ে আসছি। চেক সংক্রান্ত কোন রকম সমস্যার মুখে আমি এখন পর্যন্ত পড়িনি যেমনটা আপনি বর্ননা দিলেন। আপনার নিজের চেক নিয়ে কি সমস্যা হয়েছে সেটা দিয়ে সম্ভবত পুরো সিস্টেমের উপরে দোষ চাপাতে পারেন না। সুতরাং এবিষয়ে মন্তব্য নিশ্প্রয়োজন!


আপনার ব্যক্তিগত পরিচয় এবং আমার পরিচয় টেনে আপনি কি প্রমাণ করার চেষ্টা করলেন সেটা বোধগম্য হলো না। আমার থেকে আপনার সাইটের সংখ্যা বেশী বা ট্রাফিক বেশী এই তথ্য এই পোস্টের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তাও বুঝতে পারছি না।


এবং আপনার বন্ধুরা $৫০০০ থেকে এখন $২৩০-$২৫০ ইনকাম করছে বলে অন্যেরাও যে ইনকাম করতে পারছে বা পারবে না, এধরনের কথা কিভাবে বলতে পারেন? এবং এই লেখা থেকে কেউ গুগল এডসেন্স ব্যবহার শিখে কেউ ইনকাম করতে না পারলে সেটা কি করে এই লেখার দোষ হতে পারে সেটাও বুঝতে পারিনি... খুব সম্ভব এডসেন্স বিষয়ক তথ্যগুলো প্রকাশে আপনার আপত্তি রয়েছে। সেরকমটা হলে দয়া করে অন্য কোথাও গিয়ে ট্রাই করুন.. এখানে নয়...


এনিওয়ে.. আপনি স্বীকার করেছেন যে "I am a small kid.. " তাই আপনার শিশুসুলভ মন্তব্য নিয়ে আর বেশী কিছু বলতে চাচ্ছি না।


বেষ্ট অব লাক ....
৩৭. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: আহমেদ নিটোল বলেছেন: TRIVUz,

Thanks for the nice replay, would you please tell me how much you are really getting "from the bank" ( I am not asking about your virtual currency on the account ) because I have something like this : http://nitul.net/pics/adsense-trivuz.JPG as you can see my clock is 3 o PM that mean I had around $25 income from 1o clock (American 12 PM when Google reset daily income).

Regarding my cheque, umm. Maybe the bank is holding them off because they are a big sum amount which is around $8,700 / $3,800 and another one was test cheque of $127 USD.

Well, I have received a call from Bank and they said I must open an FCA to clear those cheque ( which is another mess and really hard for a normal citizen )

And I think the payment is really a matter, because currently a lot of Bangladeshi hold International Debit/Credit Cards and that not hard as opening FCA accounts and they may try your method and get stucked.

I've not been posted last comment upon my own life experience, I have been speaking on behalf of thousand of AdSenser... as reference : Click This Link

For your information, from my real life experience. I have earned $8,700 at November but unfortunately after they updated there policy (as you can see new policy after login on existing account) it's been fallen down to $740+ something on January.

My site which is earning that amount has around 1/2 lac hits per 6/9 hour, so I hope a blogger would really understand how much they can earn with there very own blog ($20-30-50 ?) a month.

About my introduction, You may think I am just bumping like few others... that's why I think introduction should be an important thing and it's a well behave even.

I'd be glad to see a "Cheque's Picture" if you do not want to flashoff your name, then put some white pages and hide your name and address and please please post a picture of your cheque which you may received or gonna received.

One thing I must say, I really appreciate your post because they are inspiring people to blog/and make websites as they gonna have some revenue for there words... if thats your motto, then why don't you write about GroundReport and sites like these who pay for blogs ? I know you are writing these threads without any profit and it's a great job. Keep this up!

Wish from a kid,
Ahmed Nitul
৩৮. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: আহমেদ নিটোল বলেছেন: Sorry for another post.

I would not eligible to replay any thread or comment any of your post due to inactivity from today, I do not have any problem with you either with your AdSense thread, just show the people some right path that you have earned from, Don't let them waste there time.

Hope you will keep the good job up all the times on Cyber, Hope we will meet some other time in another place of Cyber. Do not post any replay on that need my attention as I ain't gonna read anymore and parting this place right after leaving this comment to you.

Wish you a best of luck from the bottom of heart.

Regards,
Ahmed
২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৯

লেখক বলেছেন:

okay.. thanks.. Best of luck Nitol..

৩৯. ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: সবুজমিয়া বলেছেন:

আহমেদ নিটোল সাবে অনেক তথ্য দিছেন...মাসে হাজার ডলার কামাইছেন!!!!পড়ে দেখতে হবে...



ত্রিভুজ ভাই@এতক্ষন ধরে এই ব্লগের বিবেকরা আহমদ নিটোলরে অনেক গালি দিচ্ছিলেন....আমি উনার আসল পরিচয় দেওয়ার পরে ব্লগের বিবেকদের গালি বন্ধ হয়ে গেছে.....এই হলো বিবেক..:)


Click This Link



৪০. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:১৭
comment by: খোকন জিও বলেছেন: ফোরামে লেখালেখি করে ডলার আয় করতে চাইলে আলজবস ফোরামে ঢুঁ মারতে পারেন। forum.alljobsbd.com

এই ফোরাম তাদের মেম্বারদের মাঝে গুগলের বিজ্ঞাপন থেকে আয় ভাগাভাগি করে।

আপনারা ট্রাই করে দেখতে পারেন।
৪১. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ত্রিভুজ , আপনি নিটোলের অ্যাডসেন্স স্ক্রীনশট টা ধরতে পারেন নি? !!!! আশ্চর্য !
৪২. ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:১২
comment by: ত্রিভুজ বলেছেন:

আপনার মন্তব্য বুঝতে পারিনি... আরেকটু পরিষ্কার করে বলুন
@আরিফ থেকে আনা

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ