আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১০ ত্রিভুজ

চাল রপ্তানীতে আবারো ভারতের অন্যায় আচরণ.... চালের দাম ৪৮ টাকা কেজি হতে যাচ্ছে..

০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

শেয়ার করুন:                   Facebook

ভারত পুনরায় চালের একটি চালান আটকে দিয়েছে এবং চালের দাম বাড়াচ্ছে। ভারতের বাজারে যে চার ৩৫০ ডলারে বিক্রয় হচ্ছে, সেই একই চাল আমাদের দেশে রপ্তানী করার সময় ৬৫০ ডলার মূল্য নির্ধারন করছে। ফলশ্রুতিতে আমাদের দেশে চালের দাম আরেকদফা বেড়ে ৪৮ টাকায় দাঁড়াতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

কথা হচ্ছে ভারতের এই আচরণের জবাবে আমাদের বলার কি কিছুই নেই? দিনের পর দিন ভারতের সাথে আমাদের বানিজ্য বৈষম্য বাড়ছে। তবুও আমরা কেন বিকল্প কোন উপায় খুঁজে বের করছি না? এভাবে আর কতকাল ভারতের এইসব অন্যায় আচরণ আমরা মেনে নেব?

আমাদের নীতিনির্ধারকদের উচিত ভারতকে বাদ দিয়ে অন্য কোন অঞ্চলের সাথে বানিজ্য নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি নিয়ে ভাবা।

ভারতের এই আচরণের তীব্রপ্রতিবাদ জানাচ্ছি.. ....

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বানিজ্যবৈষম্যভারতচালমূল্যা ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫

 

  • ৩০ টি মন্তব্য
  • ৬১৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ১৩ জনের ভাল লাগেনি
১. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: সিন-লাম-মীম বলেছেন:
ইশ! আপনি নীতিনির্ধারকদের দলে থাকলে আমাদের কতই না লাভ হতো।
২. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: ত্রিভুজ বলেছেন: মডারেটর কি মশকরা করলেন? ৪৮ টাকায় আপনি হয়তো চাল কিনে খেতে পারবেন। কিন্তু এদেশের বেশীর ভাগ মানুষেরই ৪৮ টাকায় চাল কিনে খাওয়ার ক্ষমতা নেই।
৩. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
comment by: নির্বাক সুশীল বলেছেন:
পাকিস্তান আর ইরানের কী অবস্থা?
তারা আমগো দেশে চাইল রপ্তানি করে না ক্যান?
৪. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: ত্রিভুজ বলেছেন: ভারতের সমালোচনা করায় গায়ে লেগেছে নাকি দাদা?
৫. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: নির্বাক সুশীল বলেছেন:
ধুর, ভারতরে ুন্দাইতে পারলে মনে সুখ পাইতাম।
কিন্তুক পাকিস্তান, ইরান হ্যারাও নাকি আমগো বন্ধু লাগে, আমগো এই দুর্দিনে তাগো খবর কী?
৬. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: ত্রিভুজ বলেছেন:

৩ জনের ভাল লাগেনি

যে তিনজনের ভাল লাগে নাই, সাহস করে নিজের পরিচয়টাও দিয়ে যাবেন। ব্লগে সারাক্ষন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে মুখে ফেনা তুলে এখন কাপুরুষের মত পালিয়ে পালিয়ে মাইনাস দিচ্ছেন কেন? ভারতের এই আচরনের পক্ষে কেউ থাকতেই পারে.... তবে সেটা প্রকাশ্য হওয়া উচিত।

(যাদের ব্যান করে রাখা হয়েছিলো, তাদেরকে সন্দেহজনক লিষ্টে রাখা হলো... )
৭. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
comment by: নির্বাক সুশীল বলেছেন:
থ্রিভুজ ভাই, আমার প্রশ্নের উত্তরডা দিলেন নাহ?
ভারুত, ফাকিস্তান, ঈড়ান - ছবাই তো আমগো বন্ধু ছিলো গো..
৮. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
comment by: তীর্যক বলেছেন: আমাদের মইন উ আহমেদ সস্ত্রীক ভারতে গিয়ে দেশের জন্য ঘোড়া বয়ে আনলেন, কিন্তু মনমরা সিং কে চালের জন্য রাজি করাতে পারলেননা .. তা কি করে হয়? ভারত চাল নিয়ে এত ভেল্কিবাজি করে কেন?

ডাল মে কুচ কালা হ্যায় !!
৯. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: হুমমম... বলেছেন: এই কাজগুলো দাদাদের প্রিয় আওয়ামীলীগের জন্য করা হইতাছে। বুঝেন না ক্যান? আওয়ামীলীগরে ক্ষমতায় আনার জন্য যা যা দরকার সব করবো ভারত। দেখেন না ব্লগের আওয়ামীলীগাররা এই ঘটনায় কেমন আনন্দিত!
১০. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: মাজুল হাসান বলেছেন: কালা সাদা বুঝি না। অন্যের মুখাপেক্ষি হলে এমনই হবে।
এর বিকল্প ভাবতে হবে। বাজার অর্থনীতির যুগ বলে কথা

বিকল্প কি?
বিকল্প...
বিকল্প...
বিকল্প...
১১. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
comment by: সত্যদা বলেছেন: হুমমম... বলেছেন: এই কাজগুলো দাদাদের প্রিয় আওয়ামীলীগের জন্য করা হইতাছে। বুঝেন না ক্যান? আওয়ামীলীগরে ক্ষমতায় আনার জন্য যা যা দরকার সব করবো ভারত। দেখেন না ব্লগের আওয়ামীলীগাররা এই ঘটনায় কেমন আনন্দিত!

তীর্যক বলেছেন: আমাদের মইন উ আহমেদ সস্ত্রীক ভারতে গিয়ে দেশের জন্য ঘোড়া বয়ে আনলেন, কিন্তু মনমরা সিং কে চালের জন্য রাজি করাতে পারলেননা .. তা কি করে হয়? ভারত চাল নিয়ে এত ভেল্কিবাজি করে কেন?

ডাল মে কুচ কালা হ্যায় !!

কুচ বলনেকা নেহী হ্যায়!!!
১২. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: তীর্যক বলেছেন: দিল মে কুচ কালা হ্যায় ... চাল মে ভি কুচ কালা হ্যায় ।
১৩. ০৯ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: সমালোচনাকারী বলেছেন: আমারে আনব্যান করলা নাকি?
১৪. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৯
comment by: মনের কথা বলেছেন: বিকল্প ব্যবস্থা খোঁজেন।
১৫. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৫
comment by: মাহবুব সুমন বলেছেন: চিন্তার বিষয়।
মানুষের জন্য বড় সমস্যা, তবে ছাগলের জন্য নয়। কাঁঠাল পাতার দরতো আর বাড়ছে না।
আচ্ছা, কাপ্তান বাজারে কাঁঠাল পাতার দড় কেমন যাচ্ছে কেউ কি বলতে পারবেন ?
১১ ই মার্চ, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: যাক, আপনার খাদ্য সমস্যা হবে না যেনে কিছুটা আশ্বস্থ হলাম। কাঁঠাল পাতার দর আপনার সমগোত্রীয় কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন মনে হয়। মানুষের বাজারে কাঁঠাল পাতা বিক্রয় হয় না.. তাই বলতে পারছি না মাহবুব সুমন। দু:খিত!

১৬. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৮
comment by: সবুজমিয়া বলেছেন:

@মনের কতা...আপ্নেরে সাধুবাদ...একজন ভারতীয় হৈয়া ভারতের পক্ষে কৈলেন....

কিন্তুক কিচু বাংলাদেশী ভারতীয় না হৈয়াও ভারতের পক্ষে কতা কয়...মাইনাচ দেইখা বুইজা লন......



১৭. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:২১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হাত পা একরকম বাধা , যেভাবে চালাবে , সেভাবেই চলতে হবে । গোলাম বলে কথা ।

দোষটা আমাদেরও দেয়া যায় , ভারত পাকিস্তানের কাছে বিবেক লীজ দিয়ে রেখেছি , মুখ তুলে কিছু বলা আবার বেয়াদবি হয়ে যায় কিনা , ভাবতে থাকি
১৮. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৭
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: মইন কি ভারতের মন গলাতে পারল না?
১৯. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৯
comment by: মুক্ত ঝিনুক বলেছেন: :)
২০. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৯
comment by: মুক্ত ঝিনুক বলেছেন: আমাকে পেছনে লাগলে এমনি হবে!!!!!! :)
২১. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪১
comment by: বান্দা বলেছেন:

ত্রিভুজ ঠিক বলেছেন।
২২. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪২
comment by: মনের কথা বলেছেন: হুমমম....যতদুর মনে হয় ঘটনা ব্যক্তিগত@সবুজমিয়া
২৩. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৩
comment by: ভক্কডা বলেছেন: কি করা যায় কন দেহি। দেশটা ক্যমনে এতটা পরনির্ভরশীল হয়া গেল এত? আগে হুনতাম স্বনির্ভরতা লইয়া চিল্লাচিল্লি। এহন হুনি মানষে কয় একদিন বর্ডার বন্ধ থাকলে ঘরে ঘরে চুলা জালান কঠিন হয়া দারায়। আজিব। এদিকে টুপিওলা ইসলামী লোকজনের সংখ্যাও বাইরা গেছে অনেক। এরা মুর্খতা, কুপমন্ডুকতা ছরাইতাসে যাতে দেশের মানুষ আরো বেশী পরনির্ভরশীল হয়া পরে। আমি ১৭ বছর আগের দেশ আর আজকার দেশের তুলনা কইরা কুনু মিল পাইনা।
১৭ বছর কইলাম কারন ১৭ বছর আগে আমিও বাংলাদেশে থাকতাম।
২৪. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:২০
comment by: মামু বলেছেন: কার কার গায়ে আগুন লাগল?
২৫. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩৭
comment by: ফারহান দাউদ বলেছেন: "মেহরাব শাহরিয়ার বলেছেন: হাত পা একরকম বাধা , যেভাবে চালাবে , সেভাবেই চলতে হবে । গোলাম বলে কথা ।

দোষটা আমাদেরও দেয়া যায় , ভারত পাকিস্তানের কাছে বিবেক লীজ দিয়ে রেখেছি , মুখ তুলে কিছু বলা আবার বেয়াদবি হয়ে যায় কিনা , ভাবতে থাকি"
যা বলার বলে দিসে,আসলে কিনা,বিবেকের দাসত্ব খুব খারাপ জিনিস,ঐটাই অনেকের বাঁধা পড়ে আছে।
২৬. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:০৪
comment by: এস.এ.শোভন বলেছেন: ঈড়ান থাইকা গম আমদানি করা হউক৷ হিন্দু চাউলের ভাত খাওয়া উচিত হইবো না
২৭. ১০ ই মার্চ, ২০০৮ ভোর ৪:২৬
comment by: হুমমম... বলেছেন: হে হে যা কইছে কেকবাংলাদেশ। কথা সত্য
২৮. ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৬:০৯
comment by: দিগন্ত বলেছেন: ভারতে এ নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে দেখলাম। আমার ধারণা কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন হবে।
টেলিগ্রাফ

আর দাম বাড়া কমার ব্যাপারটা ব্যবসাও বটে। মধ্যপ্রাচ্য চাইলেই তেলের দাম বাড়াতে পারে - সেটাও কি অন্যায় নয়?
২৯. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ২:১৬
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: যখন ৩৫০ ডলারে চাল ক্রয় করা সম্ভব ছিল, তখন সরকার কী করেছে?

ভারতের এই আচরণে আমাদের বলার কি কিছুই নেই।

'৭১-এর মহান স্বাধীনতার পর বিগত ৩৭ বছরে নতজানু পররাষ্ট্রনীকির কারণে দিনের পর দিন ভারতের সাথে আমাদের বানিজ্য বৈষম্য বেড়েছে।
সরকারকে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে।
সরকারকে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সিজনের সময় 'খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় সাপেক্ষে খাদ্য মজুদ বাড়ানোর পরিকল্পনা করতে হবে।

ভারতকে বাদ দিয়ে কোনো চিন্তা সঠিক হবে না।

আমাদের নীতিনির্ধারকদের উচিত সকলের সাথে বানিজ্য নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি নিয়ে ভাবা।

ভারত বিদ্বেষী মনোভাব দিয়ে আমরা অগ্রসর হতে পারবো না।

আমেরিকা ও জাতিসংঘের অন্যায় বাণিজ্য অবরোধের পরও কিউবা মাথা উচু করে দাড়িয়েছে।

কিউবা যদি আমেরিকার কন্ঠনালীতে অবস্থান করে তার দেশকে স্বয়ম্ভর ও উন্নত করতে পারে। তাহলে আমরা কেন পারবো না।


 

 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ