আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

প্রসঙ্গ ভূমিকম্প: জনগণ ও সরকারকে এখনই সচেতন হতে হবে

২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:১৮

শেয়ারঃ
0 0 0

দুইদিন আগে ঢাকায় মৃদু আকারে ভূমিকম্প হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতামত হচ্ছে ঢাকায় খুব বড় মাত্রার ভূমিকম্পের আশংকা রয়েছে। যদি তাই হয়, তাহলে ঢাকার কত ভাগ বিল্ডিং টিকে থাকতে পারবে? খুব বড় একটা অংশ ধ্বসে পড়বে সন্দেহ নাই। তাতে যে ব্যপারটা ঘটবে, তা হচ্ছে ঢাকার যোগাযোগ ব্যবস্থা বিপযস্ত হয়ে পড়বে। উদ্ধার তৎপরতা চালানোর মতও পরিবেশ থাকবে না।

একটি দেশের রাজধানীর পরিস্থিতি যদি এই হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলা ও যাবতীয় সকল বিষয়ে নৈরাজ্য দেখা দিতে বাধ্য। এমতাবস্থায় সরকারের অগ্রিম কিছু পদক্ষেপ নেয়া জরুরী মনে করছি। জরুরীবস্থায় দেশে যাতে আইনের শাসন কায়েম থাকে এবং উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয় তার জন্য প্রস্তুত থাকা উচিত। এবং ভূমিকম্পের কারনে ধ্বংস যজ্ঞ যদি ভয়াভয় আকার ধারনে করে এবং তাতে যদি ঢাকাকে পরিত্যক্ত ঘোষনা করতে হয়, তাহলে বিকল্প রাজধানীর জন্য আগেভাগেই চিন্তা ভাবনা করে রাখতে হবে। সেই সাথে জনগণকে সচেতন হতে হবে... ভূমিকম্পে হতাহতের পরিমান যাতে কম হয়, সে বিষয়ক প্রচারণা চালাতে হবে।

আল্লাহ না করুন এরকম কিছু হয়.. কিন্তু যদি হয়েই যায় (যেমনটা ধারনা করা হচ্ছে) তাহলে এর থেকে সহজে বের হয়ে আসার উপায় খুঁজে দেখার এখনই সময়।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভূমিকম্পসচেতনতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দেশচিন্তা ভাবনা  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:২০
ইরতেজা বলেছেন: কথা সত্য । ঢাকায় একটি মারাত্মক রকম ভুমিকম্প হলে কি হবে ভাবতেই ভয় লাগে।
প্লাস
২. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:২৩
ত্রিভুজ বলেছেন: সত্যি খুব ভয়ংকর বিপদের মুখে আছি আমরা.... ক্ষয় ক্ষতি কমানোর জন্য আমাদের এখনি ক্যাম্পেইন শুরু করা উচিত। কিভাবে ভূমিকম্পের বিপদ থেকে বাঁচা যায় সেগুলো নিয়ে সরকারের এবং বিভিন্ন সংগঠনের প্রচারণা দরকার। যেসব বিল্ডিং ভেঙ্গে পড়ে মানুষজনের প্রাণহানী ঘটতে পারে এবং রাস্তা ঘাট ব্ন্ধ হয়ে যেতে পারে, সেগুলো চিন্হিত করে এখুনি সেগুলোকে খালি করে ভেঙ্গে ফেলার উদ্যোগ নিলে সম্ভবত প্রাণহানী ও ঢাকা শহরকে পরিত্যাক্ত হওয়া থেকে বাঁচানো যাবে।

পরিস্থিতি কি হতে পরে তা কল্পনা করতেই ভয় লাগে...
৪. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:২৯
মিরাজ বলেছেন: দরকারি পোষ্ট ।

ঢাকা শহরের নতুন বিল্ডিংগুলি বিল্ডিং কোড মেনে করা হচ্ছে.. এই বিল্ডিংগুলি ভূমিকম্প হলেও টিকে থাকবে বলে আশা করি ।

তবে পুরনো বিল্ডিং যার মধ্যে অনেক বহুতল ভবন আছে সেগুলির কি হবে আল্লাহতায়ালা জানেন । পুরাতন ঢাকার অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ ।


সরকারের এখন থেকেই কিছু সতর্কতা মুলক ব্যবস্থা ও জরুরী প্ল্যানিং নিয়ে রাখা দরকার ।
৫. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৫০
নাজিরুল হক বলেছেন: সেদিন এক ওয়েবসাইটে দেখলাম, লিখছে বাংলাদেশে রিংটার স্কেলে ৭ বা ততোধিক এর ভুমিকম্প হলে ইস্তাম্বুল বা গুজরাটের চেয়েও বেশী প্রানহানী ঘটবে।

ঢাকা শহরের বিল্ড্রিং গুলারে দেখলে এই আশংকাকে উড়িয়ে দেয়া যায় না।
৬. ২৩ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লাগল। এখন সবাই সচেতন হলে হয়।
৭. ২৩ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২৮
রাগিব বলেছেন: ভূমিকম্প হওয়ার জন্য দুইটা বড় ব্যাপার ঢাকার বিপক্ষে আছে। প্রথমটা হলো, ভূমিকম্প হয় অনেক ক্ষেত্রেই ভু-চ্যুতি বা ফল্ট বরাবর। ঢাকার ঠিক প্রাণকেন্দ্রে দুইটা টেকটোনিক প্লেটের সংযোগস্থল, ফাটলটা গেছে শাহবাগ-জাদুঘর এই বরাবর এলাকা দিয়ে। কাজেই ভূমিকম্পের মূল ধাক্কা এখান দিয়েই যাবে বলে কয়েকজন স্থপতির কাছে শুনেছি।

দ্বিতীয় ঘটনা হলো, ঢাকার ভূগর্ভস্থ নলকূপ দিয়ে এতো পানি তোলা হয়েছে যে, পানির স্তর অনেক নেমে গেছে। ফলে অনেকটা ফাঁপা অবস্থা ঢাকার মাটির ... ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বেশ।
৮. ২৩ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩০
রাগিব বলেছেন: আর আরেকটা ব্যাপার হলো, বাংলাদেশ এলাকাতে প্রায় একশো, দেড়শো বছর পর পর বড় ভূমিকম্প হয়। বর্তমানের যমুনা নদী দিয়ে ব্রহ্মপুত্রের মূল ধারা যাওয়াটা কিন্তু ভুমিকম্পেরই ফল। শেষ বড় ভূমিকম্প প্রায় ১১০ বছর আগে ১৮৯৭ এ হয়েছে, ফলে এখন যে কোনো সময় বড় একটা কিছু হতে পারে।
৯. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৪
শাওন বলেছেন: :( হুমম ভাবতেই খারাপ লাগছে । :(
১১. ২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৩
আবু সালেহ বলেছেন: ভালো বলেছ....

বিশেষ করে পুরোন ঢাকার অবস্থা সবচেয়ে ভয়বহ হবে বলে অনেকেই আশংন্কা করছেন....

আমাদের আগে থেকে সাবধান হওয়া উচিত..
১৩. ২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩০
ত্রিভুজ বলেছেন:

ভূগর্ভস্থ পানির স্তর নেমে ফাঁপা হয়ে যাওয়ার কারনে ক্ষয়ক্ষতি যে কোন পর্যায়ে যাবে তা একমাত্র আল্লাহই ভাল জানে। আমরা জানি খুব ভয়াভয় পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য.. কিছুই কি করার নেই?

১৪. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ৮:২০
মেহেদী হাসান বলেছেন: ভূমিকম্পের মতো যে কোন দুর্যোগ বা আপতকালীন সময়ের জন্য সরকার স্কাউটের মতো একটি স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলতে পারে। এ বাহিনী দুর্যোগকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। এ স্বেচ্ছাসেবক বাহিনীতে যাদের সদস্য করা যেতে পারে, তারা হলো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিন প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন স্তরের যুবশক্তি। আর এসব সেচ্ছাসেবক হিসেবে দেশপ্রেমে তাদের উদ্বুদ্ধ করতে সনদ বা স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দেয়া যেতে পারে। এ বাহিনী গড়তে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।
০৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: সহমত....

১৫. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ৯:০৮
বিবর্তনবাদী বলেছেন: এইবার বুঝব ঠেলা!!!

পালাব কোথায়!!!!! :(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(
১৭. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ২:১৯
ফারহান দাউদ বলেছেন: নতুন বিল্ডিংগুলি বিল্ডিংকোড মেনে বানানো হচ্ছে,এটা ডেভেলপার দের দাবী,বাস্তব পরিস্থিতি অন্য কথাই বলে। খুব বড় না,মোটামুটি ছোটখাট ধাক্কাতেই শুয়ে পড়ার কথা ঢাকার বেশিরভাগ বাড়িঘরের।
১৮. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ২:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: খুব বড় না,মোটামুটি ছোটখাট ধাক্কাতেই শুয়ে পড়ার কথা ঢাকার বেশিরভাগ বাড়িঘরের।

একমত।
১৯. ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭
শফিকুল বলেছেন:
শুধু সচেতনতা বললে হবে না।

ঝুকিপূর্ন বাড়ী চির্নিত করে সেসব ডেসট্রয় করতে হবে।

 

মোট সময় লেগেছে ১.০৩২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ