আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং

১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৭

শেয়ারঃ
0 2 0

আপনার বাসায় হয়তো দু'টো পিসি। কিন্তু নেট লাইন একটি। আপনি চান একটি লাইন ব্যবহার করেই একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে।

সেক্ষেত্রে আপনি উইন্ডোজের ডিফল্ট ইন্টারনেট শেয়ারিং সিস্টেম এনাবল করে নিতে পারেন। কিন্তু সেটা খুব একটা কাজের জিনিষ নয়। বেটার অপশন হলো প্রক্সি সার্ভার করে নেয়া।

কিন্তু প্রক্সি সার্ভার কনফিগার করা আসলে এত সহজ কাজ নয়। অনেক কিছু জানতে হয় পুরো প্রক্রিয়াটা বুঝতে হলে। তাহলে কি করবেন?

উপায় একটা আছে। একদম সাধারন ব্যবহাকারীদের উপযোগী করে একটা ছোট প্রক্সি সার্ভার বানিয়ে ওয়েবে ফ্রি বিতরন করে ANALOGX নামের একটি ওয়েব। সেটি ব্যবহার করে একদম সাধারন ব্যবহাকারীরাও কিভাবে দু'টো পিসিতে নেট শেয়ার করে ভালভাবে নেট ব্যবহার করতে পারবেন তা নিয়ে আজকে আলোচনা করবো। পুরো বিষয়টাই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম।

যা যা করতে হবে-
ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা
খ) প্রক্সি সার্ভার সেটাপ
গ) ক্লায়েন্ট সাইড কনফিগার

ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা:
(এখানে যে পিসিতে নেট লাইন নিয়েছেন, সেটিকে আমরা হোস্ট বলবো এবং যে পিসিতে নেট শেয়ার করতে চান, সেটিকে গেস্ট বলবো।)
১) হোস্ট ও গেস্টে দু'টো ল্যান কার্ড লাগান
২) একটি ক্রস ক্যাবেল (বা হাব/সুইব ব্যবহার করে দু'টো ক্যাবেল) দিয়ে পিসি দুটোকে কানেক্ট করুন।
৩) হোস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.১ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০
৪) গেস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.২ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০
(আরো পিসি যুক্ত করতে চাইলে ১৯২.১৬৮.৫.৩ - ৪ - ৫ ইত্যাদি দিতে পারেন)

খ) প্রক্সি সার্ভার সেটাপ
১) হোস্ট কম্পিউটারে ইন্টারনেট থেকে ANALOGX PROXY SERVER ডাউনলোড করুন- http://www.analogx.com/files/proxyi.exe
২) ANALOGX PROXY টুলটি সাধারণ সফটওয়্যারের মত সেটাপ করে রান করুন



গ) ক্লায়েন্ট সাইড কনফিগার
-গেস্ট কম্পিউটারে ব্রাউজার ওপেন করে কনফিগ করুন।
* মজিলা ফায়ারফক্সের জন্য:
১) Tools মেনুতে গিয়ে Option কমান্ড দিন
২) Advance ট্যাবের আন্ডারে Network ট্যাব ওপেন করুন
৩) Settings বাটনে ক্লিক করে নিচের চিত্রের মত করে পরিবর্তন করুন (লাল মার্ক করা আছে যেখানে যেখানে পরিবর্তন করতে হবে)


* ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য:
১) Tools মেনুতে গিয়ে Internet Option কমান্ড দিন
২) Connection ট্যাবে গিয়ে Connections ট্যাবি গিয়ে প্রক্সি আইপিটি সেটাপ করে নিন উপরের মত করে।
হোস্ট: ১৯২.১৬৮.৫.১ পোর্ট: ৬৫৮৮

সাধারন ব্যবহারকারীদের উপযোগী সেটাপ হয়ে গেল। ব্রাউজ করে দেখুন... কেমন স্পিড পাচ্ছেন।

এই প্রক্সি সেটাপ থেকে বাদবাকী সার্ভিসগুলো পেতে হলে গেস্টে আলাদা আলাদা পোর্ট সেটাপ করে নিতে হবে সংশ্লিষ্ট সফটওয়্যারে। নিচে পোর্ট লিষ্টগুলো দেয়া হলো- HTTP (web browsers) (port 6588)
HTTPS (secure web browsers) (port 6588)
SOCKS4 (TCP proxying) (port 1080)
SOCKS4a (TCP proxying w/ DNS lookups) (port 1080)
SOCKS5 (only partial support, no UDP) (port 1080)
NNTP (usenet newsgroups) (port 119)
POP3 (receiving email) (port 110)
SMTP (sending email) (port 25)
FTP (file transfers) (port 21)

অনেক বড় টিউটোরিয়াল দেখেই অনেকে ভয় পেয়ে যান। তাই যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি। কেউ কোন ধাপ বুঝতে না পারলে মন্তব্যের ঘরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

--
লেখাটি কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইন্টারনেটপ্রক্সিশেয়ারিং ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১
সাবাডিয়া বলেছেন: একটা সুইচ বা হাব ইউজ করলে কি কাজ টা হয় না?
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন:

দু'টো পিসি ব্যবহার করার জন্য সুইচ/হাব ব্যবহার করে টাকা নষ্ট করার মানে নেই। সরাসরি ক্রশ ক্যাবল বানিয়ে বা কিনে কানেক্ট করে ফেলুন পিসি টু পিসি। ক্রশ কেবল বানানো নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছে আছে... আপাতত দোকানে গিয়ে বলুন, বানিয়ে দিবে। ক্যাবল বানানোর জন্য ক্যাবলের দাম+কানেক্টরের দাম + অতিরিক্ত ২০-৩০ টাকা নিতে পারে।


২. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১
তরঙ্গ বলেছেন: গ্রামীন সিমের ইন্টারনেটে এই কাজ হবে কিনা।

স্লো হবে কি না।

১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন:

যেকোন নেট দিয়েই হবে। শুধু হোস্ট কম্পিউটারটাকে নেটে কানেক্ট থাকতে হবে। আর এই পদ্ধতিতে তুলনামূলক ভাবে কম স্লো হয়। আরো প্রফেশনাল কিছু প্রক্সি সার্ভার রয়েছে, যেগুলোতে মোটামুটি ফুল স্পিডেই ব্রাইজিং করা যায়। পরে কখনো সেরকম একটি সার্ভার নিয়ে লিখবো।


২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: ভালো গাইড
কাজে লাগবে

ধন্যবাদ
+
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন:

কাজে লাগলেই কষ্ট সার্থক...
ধন্যবাদ।

১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: হুমম.. খুবই কাজের জিনিষ!

১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৪
সাবাডিয়া বলেছেন: আমি ২৫ ডলার দিয়ে নেটগিয়ার এর একটা সুইচ কিনেছি। এক লাইন ৪ বন্ধু মিলে ইউজ করতাম আবার আমার ল্যাপ্টপ দিয়ে ওয়ারলেছ কনেকশানের কাজ ও চলছে
আমার দুই টা পিসির একটা তে আবার টমক্যাট সার্ভার ও রান করাতাম।
:P
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: টমক্যাট? আপনি ডেভেলপর নাকি? বস পাবলিক মনে হচ্ছে... জাভা ওয়েব টেক নিয়ে লিখতে শুরু করে দিন...

১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন:

সাইমুম ভাই দেখি....!!!
বহুদিন পর দেখলাম... তাও আমার ব্লগে... ওয়েলকাম ব্যাক! :)

বইটা কবে বেরুচ্ছে আপনার? প্রথম কপি আমি কিনবো.... অনেক আগেই বুকিং দিয়েছিলাম.. মনে আছে তো? :)

৯. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৮
সাবাডিয়া বলেছেন: ঊ লা লা ! কে গো তুমি আমার উপরে? :P





sorry trivuj............
১০. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৯
সাবাডিয়া বলেছেন: অহ শি ......সাইমুম আবার কইত্থেইক্যা আসল?
১১. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৬
সাবাডিয়া বলেছেন: না না তেমন কিছু না ! ভার্সিটি তে পরার সময় বন্ধু রা মিলে এই কাজ করতাম। টমক্যাট ক্লাসের কাজেই লাগতো। এই জন্যই এই বিশেষ সেট আপ দিছিলাম
এখন অবশ্য এইটা তেমন কাজে আশে না
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন:

যাক! অপেক্ষায় থাকলাম....

১৪. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৬
এলোমেলো বলেছেন: গেষ্টের পিসি তে আইপি ১ না হোস্টের পিসিতে ?

আর হোষ্ট কম্পিউটার তক যদি গেট ওয়ে বানাই তবে কি সমস্যা আছে ?
১৫. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৬
ত্রিভুজ বলেছেন:

ওহ, একটা ছোট টাইপ মিস্টেক ছিলো ওটা.. এক জায়গায় হোস্টের যায়গায় গেস্ট ও গেস্টের যায়গায় হোস্ট লিখে ফেলেছিলাম। ঠিক করে দিলাম।

তবে আইপি একটা দিলেই হয়। মনে রাখার সুবিধার্থে আমরা ১ ২ ৩ এভাবে দেই। আর এখানে হোস্টে আইপি *.*.*.১ .. কারন গেস্ট কনফিগারেশনে সেভাবেই আইপি বসাতে বলেছি। যারা বিষয়টি বুঝেন, তারা যেকোন ধরনের আইপিই ব্যবহার করতে পারেন।

পরের প্রশ্নটা বুঝিনি... অনুমান করে উত্তর দিচ্ছি.. নেট শেয়ারিং এর জন্য যেটায় আইএসপি থেকে নেট কানেক্ট করা থাকবে, সেটাকে গেটওয়ে বানাতে হবে।

ধন্যবাদ।

১৬. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:২১
এলোমেলো বলেছেন: আসি ও তাই বলছি যে আইএসপি থেকে ডে নিকে কানেকশান আসবে তা কে শেয়ার করলে বা ঐ কম্পিইটার কে গেট ওয়ে বানালে তো এত ঝামেলা থাকে না ।

আপনি বস পাবলিক এর পরেও কইলাম মাউন্ড কইরেন না বস

১৭. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৮
ত্রিভুজ বলেছেন:
আপনি ICS এর কথা বলছেন? আমি কিন্তু পোস্টের প্রথমেই ICS নিয়ে বলেছিলাম-

..সেক্ষেত্রে আপনি উইন্ডোজের ডিফল্ট ইন্টারনেট শেয়ারিং সিস্টেম এনাবল করে নিতে পারেন। কিন্তু সেটা খুব একটা কাজের জিনিষ নয়। বেটার অপশন হলো প্রক্সি সার্ভার করে নেয়া।...


১৮. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩৫
এলোমেলো বলেছেন: বস আমি নেট এর তেমন কিছু বুঝি না । তবে চেষ্টা করছি বোঝর ..

আপনি কি লিনাক্স এর ব্যাপারে কোন হেল্প করতে পারেন ??

একটা আইএসপি তে ঢুকছি হুট করেই ঝামেলাই আছি ভাই
১৯. ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৭
মাহমুদ রহমান বলেছেন: সুন্দর পোস্ট। আচ্ছা ত্রিভুজ ভাই, এমন কিছু কি করা যায় যে, দুইটা পিসিতে এভাবে কানেকশন দেয়ার পর কে কতটুকু সময় ব্রাউজ করছে তার নোট রাখা।
১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন:

হু, যাবে.. তার জন্য আরো এডভান্সড প্রক্সি সার্ভার ব্যবহার করতে হবে। wingate নামে একটা প্রক্সি সার্ভার আছে... অনেক এডভান্সড অপশন আছে.. টাইম স্লটও তৈরি করে দেয়া যায়.. দেখতে পারেন- http://www.wingate.com/download.php

তবে এসব থার্ড পার্টি টুল ব্যবহার না করে উইন্ডোজ সার্ভার ২০০৩ ব্যবহার করে কনফিগ করে নিতে পারলে ভাল পারফরমেন্স পাবেন... আরো ভাল হয় যদি লিনাক্স ব্যবহার করতে পারেন...

২০. ১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৮
হার্টবিট বলেছেন: কেবলের বদলে ব্লুটুত বিয়ে কি নেট শেয়ারিং সম্ভব, হলে কিভাবে?
১৩ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন:

ব্লুটুথ দিয়ে নেট শেয়ারিং এর চেষ্টা করিনি কখনো। তবে নেটে সার্চ করে দেখলাম বিষয়টা সম্ভব। আপনি নিচের লিংকটা দেখতে পারেন..
Click This Link

উইন্ডোজে কিভাবে করতে হবে, সেটা সার্চ করে দেখতে পারেন। অথবা এবিষয়ে আরেকটু জেনে বিস্তারিত জানাতে পারবো আশা করি।


২২. ১৩ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
নেমেসিস বলেছেন:
১) হোস্ট ও গেস্টে দু'টো ল্যান কার্ড লাগান

>> হোস্ট পিসি তে ২ টা আর গেস্ট পিসিতে ১ টা ল্যান কার্ড লাগার কথা।
২৩. ১৩ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
মাইনুল বলেছেন: ধন্যবাদ , এই উপকারী পোস্টের জন্য।
১৩ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ১৩ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
ত্রিভুজ বলেছেন:

@নেমেসিস
লক্ষ্য করুন কি লিখেছিলাম-
এখানে যে পিসিতে নেট লাইন নিয়েছেন, সেটিকে আমরা হোস্ট বলবো এবং যে পিসিতে নেট শেয়ার করতে চান, সেটিকে গেস্ট বলবো।) ১) হোস্ট ও গেস্টে দু'টো ল্যান কার্ড লাগান

যে পিসিতে নেট লাইন আছে, সেটা যদি ব্রডব্যন্ড হয়, তাহলে অলরেডী একটা ল্যানকার্ড আগেই রয়েছে। আবার যদি মডেম দিয়ে কানেক্টেড হয়, তাহলে দু'টো ল্যান কার্ডোর প্রয়োজন নেই। এখানে 'হোস্ট' হওয়ার শর্তই হচ্ছে সেই পিসিতে নেট কানেক্টেড হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

২৬. ১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০৬
নেমেসিস বলেছেন: আমি তো জানিইই ।

এখন বাকিরা ঐভাবে বুঝলেই হয় । নো অফেন্স । অনেকেই জানি প্যাচ কর্ড বা ক্রস ক্যাবল কি সেটাই বুঝবে না । একজনকে দেখলাম আবার উইনগেটের মত কম্পিকেটেড প্রক্সি সফট উইজ কর্তে বললেন । অথচ আম নিজেই স্টিল পুরো উইনগেটের উইজ পারি নাহ । আমার মতে আর একটু সহজ সরল সফট এর সাজেশন দিলে ভাল হয় । ধন্যবাদ ।
১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন:

ওহ.. হ্যাঁ. সেটা ঠিক... আসলে খুব অল্প কথায় লিখেছি যাতে কেউ টিউটোরিয়াল সাইজ দেখে ভয় পেয়ে না যায়। কোন বিষয়ে কারো বুঝতে সমস্যা হলে প্রশ্ন করার অপশন রয়েছে।

ক্রস ক্যাবল কি না বুঝলে প্রশ্ন করতে পারবেন.. তখন উত্তর দেয়া যাবে। একজনকে এর ভেতরে কিভাবে ক্রস ক্যাবল পাবে, তা জানিয়েছি।

আসলে অনেক ফিচার চাইলে উইনগেটের মত জটিল প্রক্সিই ব্যবহার করতে হবে। এছাড়া সাধারণ প্রক্সির জন্য তো পোস্টে লিংক দেয়াই আছে।

চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করা যায়। লেখাটা তিনবার এডিট করেছিল টাইপ করার পর।

মতামতের জন্য ধন্যবাদ।

২৭. ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪০
ভাইটামিন বদি বলেছেন: ত্রিভুজ, বেশ অনেক দিন পরে কম্পিউ নিয়ে বেশ কাজের একটা পোস্ট দিলেন.......

আরো পোস্ট পাবার আশা রাখি....

আমি পিএইচপি এবং মাইএসকিউএল নিয়ে কাজ করার চেষ্টা করছি....এবং বেশ ক্যাচালের মধ্যে আছি.....
২৮. ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৭
ত্রিভুজ বলেছেন:

ইনশাল্লাহ দেব... আসলে এগুলো লিখতে অনেক সময় লাগে।

পিএইচপি এবং মাইএসকিউএলের অনেক বই ও রিসোর্স পাবেন অনলাইনে। একটা সাইট দেই.. ভাল লাগবে আপনার-
http://www.w3schools.com/

মন্তব্যের জন্য ধন্যবাদ বদি ভাই।

২৯. ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৬
অবকাশ বলেছেন: অনেক ধন্যবাদ ত্রিভুজ ভাই। প্রিয় পোসট
৩১. ১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
ভাইটামিন বদি বলেছেন: সাইট টা দেখছি....জানাব।
৩২. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩০
ত্রিভুজ বলেছেন: দেখারই কথা... যাই হোক, বই টই লাগলে বলবেন.. আমার কাছে বস্তা আছে পিএইপি/মাইএসকিউলের বইয়ের...
৩৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৮
কেএসআমীন বলেছেন: আমার নেটওয়ার্ক মাঝে মাঝে নটওয়ার্ক হয়ে যায় কেন ভাই। বিস্তারিত পরে জানাব। আপাতত পছন্দের লিস্টে রাখলাম....

ধন্যবাদ পোস্টের জন্য...
৩৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:১২
কেএসআমীন বলেছেন: ওয়াইফাই দিয়ে পিসি, ইন্টারনেট ও প্রিন্টার শেয়ারিং করা যায় কিভাবে.... এর উপর একটা পোস্ট দিলে খুশী হব।

৩৫. ২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭
কেএসআমীন বলেছেন: ইন্টেল নাকি একটা সুপার ওয়াইফাই প্রযুক্তি তৈরী করেছে যা ১০ মাইল পর্যন্ত দূরে কাজ করবে।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: জটিল খবর... অপেক্ষায় থাকলাম..

৩৬. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৪
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আচ্ছা যদি, ১৯২.১৬৮.৫.১ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০ এর বদলে
১৭২.১৬.১৬.১ সাবনেট ২৫৫.২৫৫.২৪০.০ ব্যবহার করি, তাহলে কি কাজ হবে?

আমাদের হল এ যেই ল্যান ব্যবহার করি, সেটা ১৭২.১৬.১৬.১ - ১৭২.১৬.৩১.২৫৫ রেঞ্জের আইপি আর সাবনেট ২৫৫.২৫৫.২৪০.০ ব্যবহার করে।

আমি চাচ্ছি ল্যান আর ইন্টারনেট দুটোই ব্যবহার করতে, আবার ইন্টারনেট কানেকশন ও শেয়ার করতে।

এখন usergate 4.1 demo ব্যবহার করছি, ৩০ দিনের ট্রায়াল ভার্সন।
৩০ দিন পর পর উইন্ডোজ সেট আপ করে আবার usergate 4.1 demo ইন্সটল করি। বহুত কষ্টে আছি বস। একটা সমাধান দেন।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: দু:খিত, মন্তব্যটা অনেকদিন পরে দেখার জন্য। আপনি দ্বিতীয় যে ল্যানটা সেটাপ করবেন, সেটায় একই কনফিগার করে ব্যবহার করে দেখুন। হওয়ার কথা... ল্যান এবং ইন্টারনেট দু'টেই থাকবে.. শুধু যেখানে ইন্টারনেট দিতে চান না, সেখানে ক্লায়েন্ট সাইড কনফিগারেশনটা দিবেন না।

৩৭. ২৮ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৬
মদন বলেছেন: কামের পোষ্ট
প্রিয়তে রাখলাম
১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: থ্যাংকু...

৩৮. ০১ লা মে, ২০০৮ সকাল ৯:৫৫
গণিত পাগল বলেছেন: >>সেক্ষেত্রে আপনি উইন্ডোজের ডিফল্ট ইন্টারনেট শেয়ারিং সিস্টেম এনাবল করে নিতে পারেন। কিন্তু সেটা খুব একটা কাজের জিনিষ নয়। বেটার অপশন হলো প্রক্সি সার্ভার করে নেয়া।

এক্ষেত্রে সমস্যাগুলো কি জানাবেন?
১৮ ই মে, ২০০৮ রাত ২:৪৪

লেখক বলেছেন: সবচেয়ে বড় সমস্যা ধীর গতি...

৪১. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৯
চন্দন বলেছেন: নতুনদের জন্য কাজের জিনিস
৪২. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৩
পরীরমেলা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ এমন কাজের পোষ্ট দেওয়ার জন্য।
৪৩. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২২
ত্রিভুজ বলেছেন:

ধন্যবাদ চন্দন এবংপরীরমেলা।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: thanks

৪৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮
এম. হাবীব বলেছেন: প্লাসাইলাম
৪৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ হাবীব উল্যাহ।।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
েছাটন বলেছেন: ১. ক্লায়েন্ট পিসিতে ব্রাউজ করার সময় যে পিসিতে প্রক্সি সার্ভার স্থাপন করা হবে তা কি সবসময় অন রাখতে হবে?

২. এই পদ্ধতিতে ব্যান্ডউইডথ অপচয় কেমন হয়? মানে যদি ২৫৬কেবি ডেডিকেটেড লাইন হয় তবে ৫ টা পিসিতে একই সাথে কেমন স্পিড পাওয়া যাবে? আমি একটা সুইচ ব্যবহার করার চিন্তা করছি।

৩. ফ্রি কোন সার্ভারের কথা বলতে পারেন যেখানে ইউজারদের কনটেন্ট ফিল্টারের ব্যবস্থা, ব্যন্ডউইডথ লিমিটের ব্যবস্থা করা যাবে?

৪. উইন্ডোজ সার্ভার ২০০৩ কনফিগার করা ও মেনটেইন করা কি কঠিন কাজ? প্রক্সি সার্ভার সেটাপ করার জন্য আপনার কাছে কি কোন ই-বুক আছে? দিবেন?

৫. কোন ব্রান্ডের সুইচ ভাল? দাম কেমন বলতে পারেন?

অনেক প্রশ্ন করলাম। রাগ করবেন না কিন্তু......
৪৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
ত্রিভুজ বলেছেন:
১) হ্যাঁ
২) স্পিড যে কমবে তাতে কোন সন্দেহ নেই.. তবে এই টুলটায় মোটামুটি ভাল স্পিড পাওয়া যায়
৩) না.. খুঁজলে হয়তো পাওয়া যাবে.. খুঁজে দেখতে হবে
৪) কঠিন না... ই-বুক নেটে খুঁজলেই পাবেন..
৫) কোনটা এখন ভাল জানি না.. ২০০২ এ একটা ক্লিনিকের সফটওয়্যার করে দেয়ার সময় মাইক্রোনেটের সুইচ দিয়ে নেটওয়ার্কিং করে দিয়েছিলাম। এখনো কাজ করছে... (ইদানিং ডিভাইস কেনার দায়িত্ব আমি ভুলেও নেই না.. তাই এখন কোন ব্রান্ড ভাল জানি না...)

রাগ করিনি... ভাল থাকুন।
৫০. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৭
ডট কম ০০৯ বলেছেন: y max kivabe kaj kore tar upor jodi aktu likhten.
৫১. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:১১
টেকনো বলেছেন: কিতা কমু।
বালা হইছে।
আরও চাই
২১ শে জুন, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১২

লেখক বলেছেন: গুড..

৫৩. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৩
জইন বলেছেন: শিশির বস.......মানতে হয়.......;) কি মিয়া আছ কেমন???
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২১

লেখক বলেছেন: জইন, কোথায় থাকেন আপনি?

৫৪. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬
রী্য বলেছেন: আমরা যে কতভাবে উপকার পাচ্ছি এরকম লেখা থেকে তা আর বলার অপেক্ষা রাখেনা। ভাল থাকবেন, আশা করি আমরা এরকম পেতে থাকবো। জয় প্রযুক্তির....
৫৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১
বন্দী জাহাজী বলেছেন: তারা র বোতামে চিপি দিলাম...
৫৭. ০২ রা আগস্ট, ২০১০ সকাল ৮:৫৫
হাসান আব্দুল্লাহ বলেছেন: sir,kemon cholse share business?:d face book e ,bolechilen,,,,share bebsha shekhaben:d--masalama:d
৫৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৫
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
৬০. ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৩১
ফারহান আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া,বালা হইছে।
আরও চাই :D :D :D
৬১. ২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০০
িজসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৬২. ১৪ ই জুন, ২০১১ রাত ৯:২০
বুবলা বলেছেন: আচ্ছা আমার একটা ব্যাপার জানার ছিল ২ বা কতগুলো পিসির মধ্যে যদি একটা তে XP, একটা তে লিনাক্স থাকে বা উইনডোস ৭ থেকে তাহলে কি রাস্তা ব্যভার করব?

 

মোট সময় লেগেছে ১.১৩২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ