আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

RAB মামা~

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৪

শেয়ার করুন:                   Facebook


হাত থেকে বিশাল ও ভারী প‌্যাকেটটা নামিয়ে রেখে কলিং বেলে হাত রাখলাম। দরজা খুলেই পিচ্চিটা এক চিৎকার,
- আম্মু! মামা এসেছে.....
কিরে পাগলা, খবর কি তোর?
- আমি তো ভাল। তোমার হাতে ওটা কি?
চিংড়িমাছ ধরার যন্ত্র...
- সত্যি? :-B
নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না। চিংড়ি মাছ এতদিন খেয়েই এসেছে, কিন্তু মামা দেখি চিংড়ি মাছ ধরার আয়োজন করতে যাচ্ছে!

প্যাকেটটা খুলতেই আবার চমক! কম্পিউটার?? ওয়াও!! চিংড়ী মাছ ধরার কথা ভুলে গিয়ে কম্পিউটারের কিবোর্ড মাউস নিয়ে টানাটানি শুরু করলো।
বেচারার কম্পিউটারটা নষ্ট হয়ে আছে বছর খানেক হলো। পেন্টিয়াম টু আমলের পিসি.. আর কতদিন চলবে! পড়ালেখা রেখে কম্পিউটার নিয়ে পড়ে থাকে তাই অনেক আব্দার করার পরও নতুন একটা কিনে দিচ্ছিলো না আপু। ভাবলাম লেটেস্ট দেখে একটা কিনে দেই... এখনকার গেম খেলতে তো আবার সুপার কম্পিউটার লাগে....
কম্পিউটার অন করতেই যা দেরী.... পাগলাটা ঝাঁপিয়ে পড়লো সেটার উপরে।



আমি অন্য রুমে গেলাম আমার RAB মামাটাকে খুঁজতে। আর্মিদের সাথে আমার কাজ করার খবর জানতে পেয়ে প্রথমদিনই সে ইস্কুলে প্রচার করে দিয়েছিলো,
"আমার মামা তো আর্মি হয়ে গিয়েছে!"
"তোমার মামা বুঝি মাথায় লোহার টুপি পড়ে বন্দুক নিয়ে ঘুড়ে বেড়ায়?", ক্লাশের একজন চোখ গোল গোল করে জানতে চেয়েছিলো।
সম্ভবত মাথায় লোহার টুপি পড়ে ঘুরে বেড়ানো মামার চেহারাটা ভিজ্যুয়ালাইজ করে পছন্দ হচ্ছিলো না। তাই পরেরদিন আর্মি থেকে আমার প্রমোশন ঘটলো RAB এ। তারপর যাকেই পেয়েছে খুব ভাব নিয়ে বলা শুরু করলো, "জানিস, আমার মামা তো RAB হয়ে গিয়েছে"। এরপর থেকে ক্লাসে কেউ তার সাথে গোলমাল করলেই RAB মামাকে খবর দেয়ার হুমকি দিয়ে ঠান্ডা করে দেয়। RAB মামার বিশাল ক্ষমতাবান একমাত্র ভাগনী... একটু ভাব তো নিবেই!

একদিন রাতে হটাৎ কল। ধরতেই খুবই উত্তেজিত কন্ঠ ভেসে এলো।
"মামা, আমাদের বাসায় একটা তেলাপোকা পাওয়া গিয়েছে। তুমি তারাতারি RAB নিয়ে চলে আস।"
- "শুধুই RAB? আর্মি লাগবে না?"
"ওকে, আর্মিও নিয়ে আসো। ভাইয়া তেলাপোকা দেখে ভয় পেয়েছে। আমি বলেছি RAB এসে তেলাপোকাটাকে ধরে নিয়ে যাবে। তুমি দেরী করো না, হ্যারি আপ"
- "আচ্ছা, আমি জেনারেল মইন কে খবর দিচ্ছি এখুনি.. তুমি ঘুমাতে যাও। রাতে কামান ট্যাংক সব নিয়ে আমরা তেলাপোকাটাকে আক্রমন করবো।"
"ঠিক আছে, আমি ভাইয়াকেও ঘুমাতে বলি... "



সেই থেকে বাসায় মশা, তেলাপোকা, টিকটিকি হতে শুরু করে যাবতীয় সমস্যার সমাধানে RAB ডাকা শুরু হলো। ক্লাশে তো কেউ ভয়ে কিছু বলারই সাহস পায় না, RAB এসে যদি ধরে নিয়ে যায়!

এটা বড়টা থেকে বেশী ট্যালেন্ট হবে। ইসকুলে থার্ড গার্ল। আমি বলেছি ফাস্ট হতে পারলে RAB চশমা কিনে দেব। সাথে মাথায় বাঁধার জন্য কালো স্কার্ফ। রুমে গিয়ে দেখি উদ্ভট ভঙ্গিতে ঘুমাচ্ছে। সারপ্রাইজ দেয়া গেল না... আগামী কাল ঘুম থেকে ওঠার পর কেমন চমকে যাবে সেটা ভাবতেই ভাল লাগছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইলিনরাফিনফ্যামিলিব্যক্তিগত ;
প্রকাশ করা হয়েছে: দিনলিপিমজারু  বিভাগে ।

 

  • ৮৭ টি মন্তব্য
  • ৮৭২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৯ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৮
comment by: সিন-লাম-মীম বলেছেন: (অফটপিক) চিতার সব দোষ গিয়ে পরল সারোয়ার ভাইয়ার ঘাড়ে, েটা কি ঠিক হল?
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ঘটনা কি?

২. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৯
comment by: না বলা কথা বলেছেন: *****
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৫

লেখক বলেছেন: ফাইব স্টার? ধন্যবাদ...

৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০০
comment by: মাইনুল বলেছেন: খুব মজার এই পোস্ট পড়ে ভাল লাগলো।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০২
comment by: অরুনাভ বলেছেন: পিচ্চি গুলি কিউট...........
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: হু... সাথে অনেক দুষ্টও....

৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৩
comment by: আর খান বলেছেন: পেলাস।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৭
comment by: ফারহান দাউদ বলেছেন: আপনার ভাগ্নিরে প্লাস। এইরকম মামু দরকার,পিসিটা নড়বড়া হয়া গেসে অনেকদিন হইল।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন:
হা হা হা ফারহান... তোমার তো এখন গিফট করার সময়। পাবার না.... ;)

নতুন জব কেমন চলছে?

৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৮
comment by: সবুজমিয়া বলেছেন: +
৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১২
comment by: ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ সবুজমিয়া...
৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: "আচ্ছা, আমি জেনারেল মইন কে খবর দিচ্ছি এখুনি.. তুমি ঘুমাতে যাও। রাতে কামান ট্যাংক সব নিয়ে আমরা তেলাপোকাটাকে আক্রমন করবো।"

:) :) :) :) :) :) ............হাহাহাহাহাহাহা

আরেকটা বিল্ট-ইন ব্যাপার খেয়াল করেনতো :

mehRAB
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন:

আরে জোস!!! "mehRAB মামা" শিরোনামে পোস্ট চাই.... :)

১০. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৮
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


হাসাইলেন
+
১১. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২২
comment by: ত্রিভুজ বলেছেন:

সারওয়ার ভাই কি অবস্থা? এটিম আপনাকে আক্রমনের পরিকল্পনা করছে শুনলাম! :)

১২. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব মজার পোষ্ট.....।
পিচ্চিগুলোর দুষ্টামীর গল্প ভালো লাগলো।
আগে আমাদের মামা একটা কলম কিনে দিলে আমরা খুশী হতাম.......এখন মামারা কমপিউটার কিনে দেয়।ভালোই তো!
শুভেচ্ছা নিন।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: হু... সময় বদলে গিয়েছে। আমি তো একটা সামান্য ডাকটিকিট পেলেই তিন রাত ঘুমাতে পারতাম না...

আপনিও শুভেচ্ছা নিন...

১৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৩
comment by: প্রিয়তি বলেছেন: মজার পোষ্ট র‌্যাব মামা..:)
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয়তি

১৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৬
comment by: নিঃসঙ্গ বলেছেন: লিখাটা পরে অনেক ভালো লাগলো সাথে সাথে মনটা ও খারাপ হইলো একটু :( ভাগিনাদের পিসি খারাপ মাস খানেক হইলো আমার বড় ভাই ১ নাম্বার অলস একদিন বসে পিসিটা ঠিক করে দিলেই কাজ শেষ তাও করেনা আরো শুনছে আমি নতুন পিসি নিছি ছোটটাতো মহা রাগ আমার উপর ওদের পিসি ঠিক করাইয়া দেই না আবার আমি নতুন পিসি কিনি :(
আমার মতো অকর্মা দেশে না থাকায় সবথেকে বেশি ওরাই বিপদে পরছে। :(
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০৭

লেখক বলেছেন: কোন দেশে আছেন আপনি? ১০০ ডলারে বাচ্চাদের ল্যাপটপ ওখানে পাওয়া গেলে পাঠিয়ে দিন একটা। মন খারাপ করবেন না।

১৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:১৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: খুবই ভাল লাগল এই লেখাটা পড়ে। আপনার ভাগ্নি খুব সুইট। আমি নিজে খুব আবেগপ্রবন মানুষ। আমি আমার ভাতিজা ভাগ্নিদের না দেখে এতদুরে থাকছি শুধূ এই কারনেও দেশে চলে যেতে ইচ্ছুক। তারা আমার চোখের আড়ালে বড় হয়ে যাবে...আমি তাদের বেড়ে ওঠা দেখব না, অনেকদিন পরে দেশে গেলে আমার সবথেকে প্রিয় ভাগ্নি আমাকে দেখে দুরে থাকবে চিনতে পারবে না...কদিন দেখে অভ্যস্ত হয়ে তারপর কাছে আসবে, এ ব্যাপারটা চিন্তা করলে আমি এলোমেলো হয়ে যাই। এ জীবনটা ? মানুষ জীবনটা আনন্দের মাঝে কাটাতে চায়। আমার সবচাইতে আনন্দ হয় আমার ভাগ্নাভাগ্নি আর ভাতিজাদের কাছাকাছি থাকলে...আমি যদি এ আনন্দই হারিয়ে ফেলি...তাহলে এ প্রবাসজীবনের অর্থ কি?...ভাল্লাগে না।

অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম, আসলে আপনার ভাগ্নির মুখটা দেখে সবার কথা ঝাপিয়ে মনে পড়ে গেল....সরি।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০৯

লেখক বলেছেন: আপনার মন্তব্যের কি জবাব দেব বুঝতে পারছি না....

১৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৬
comment by: বালুকাবেলা বলেছেন: সত্যি, লেখাটা পড়ে খুব ভালো লাগলো।:)

:)+:)
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ বালুকাবেলা।

১৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪১
comment by: সমালোচনাকারী বলেছেন: র.চোদরি,
আমি যা কৈতে চাইছিলাম তুমি তাই কয়া দিলা.....

তিরভুজ,
তুমার ভাগ্নি/ভাইগ্না খুব কিউট......
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৪

লেখক বলেছেন: হু...

১৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৬
comment by: জানা বলেছেন:
@ত্রিভুজ

খুব ভাল লাগলো মামা কাহিনী। ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন।

মা পছন্দ করেননা বলে মামারা ঈদ, জন্মদিন বড়জোর বিশেষ সাফল্য ছাড়া আমাদের বিশেষ কোন উপহার দেয়ার সুযোগ পাননি। আমার বয়স তখন প্রায় দশ বছর। স্কুলের কোন একটি কম্পিটিশনে হেরে গিয়ে ভীষন মন খারাপ জেনে ছোট মামা এলেন সন্ধ্যেবেলায়। সাথে নিয়ে এলেন মজার মজার কিছু বই আর যথারীতি এত্তোগুলো রঙীন পেন্সিল। বুক ভেঙে কান্না বেরিয়ে এলো আমার! অংকন প্রতিযোগীতায় পরাজিত হয়ে মামার কাছে পাওয়া রঙীন পেন্সিল উপহার না হয়ে উপহাস হয়ে গেল! লুকিয়ে লুকিয়ে কান্না আর থামেনা।

ঝুল বারান্দায় টবের গাছে, বেতের চেয়ারে আর মা'র রকিং চেয়ারটায় অপুর্ব চঁাদের আলোয় ভরে গেছে, আপুর শখের গন্ধরাজ গাছটায় অসংখ্য ফুলের মিষ্টি গন্ধ , প্রিয় টমির অবিরত লেজ নেড়ে যাওয়া কিম্বা ভাইয়ার কাছে সদ্য পাওয়া গোলাপী রঙের স্কিপিং রোপ- কিছুতেই মন বসেনা!

ছোটমামা হাতে একটা ছোট্ট দুরবীন নিয়ে একরকম জোর করেই আমায় ছাদে নিয়ে গেলেন; বল্লেন, 'আয় বুড়ি আজ তোকে একটা মজার জিনিস দেখাবো'। শুরু হলো মহাকাশ, তারামন্ডল আর নক্ষত্রের সাথে আমার পরিচয়। এক অসাধারণ ক্ষমতাগুনে মামা আমায় ফিরিয়ে দিলেন ঝলমলে খুশিতে। নেশায় পেয়ে গেল তারা দেখার আর তাদের নাম মনে রাখার।

আজও নেশা কাটেনি। সুযোগের হাতছাড়া কখনো করিনা। এখন আমার তারা দেখার ছোট্ট আর বড় দু'জন প্রিয় সঙ্গী হয়েছে, তারা দেখার আনন্দ আমরা ভাগাভাগি করি।



১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫২

লেখক বলেছেন: আপনার মামা'র মত মামা মনে হয় হতে পারিনি। জীবন নিয়ে আমরা এখন অনেক ব্যস্ত... আপনার মামার গল্প অনেক ভাল লাগলো।

তারা দেখার নতুন সঙ্গীদের সাথে অনেক ভাল থাকুন জানা। অনেক অনেক বেশী ভাল।

১৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: সুন্দর হয়েছে :)
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩১
comment by: রন্টি চৌধুরী বলেছেন:

জানা'র অভিজ্ঞত্ পড়ে মনে হচ্ছে .... আজ আমি একজন মামা....হায়! আমি কি পারব আমার ভাগ্না, ভাগ্নি ভাতিজা, ভাতিজিদের শৈশবের জন্য এত সুন্দর স্মৃতি রেখে যেতে...যা ভেবে ওরা অনেকদিন পরে...আমার মত চোখের জল ফেলবে..? আমার মেজমামা...হঠাৎকরে সেদিন চলে গেলেন...কিইবা বয়স হয়েছিল তার...চল্লিশ...কত মধুর স্মৃতি দিয়ে গেছেন আমাকে...তিনি মারা যাবার কদিন আগে তার সাথে আমি একটু খারাপ ব্যবহার করেছিলাম...পরে অবশ্য আবার সব ঠিক হয়ে গিয়েছিল....একদিন রাতের বেলা হটাৎ বাসায় ফোন এল...বড়মামীর ফোন..মেজমামা অসুস্থ হয়পড়েছেন...আমরা তেমন সিরিয়াস কিছু মনে করিনি...আম্মা আর আব্বা গেলেন নানাবাড়ী....

আমি তার জানাজায় যাই নি...আমি এসব সহ্য করতে পারি না
২১. ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৭
comment by: টিকলি বলেছেন: আপনার ভাগ্নেগুলো তো খুবই কিউট :) ওদেরকে আমার আদর দেবেন ।
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: হু..... আপনাকে ধন্যবাদ।

২২. ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩২
comment by: হুমমম... বলেছেন: -----------------
হুমমমমমমমমমমমম
হুমমমমমমমমমমম
হুমমমমমমমমমম
হুমমমমমমমম
হুমমমমমমম
হুমমমমমম
হুমমমমম
হুমমমম
হুমমম
হুমম
হুম
হু
+
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: Hmmm....

২৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: বড় পোষ্ট !!
ভুলে পড়ে ফেলেছি ;)
মর্মাহত !
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: মর্ম বুঝেন নাই তো, তাই মর্ম আহত হইছে... মানে ব্যথিত!

২৪. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৬
comment by: এই আমি মীরা বলেছেন: হি হি... মজা পেলাম। পিচ্চিগুলো অসম্ভব রকমের কিউট!

আমার একটা মামা কিন্তু আসলেই র‌্যাব!!
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: খাইসে!

২৫. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৯
comment by: আরাফাত রহমান বলেছেন: আমার কপালে খারাবী আছে। আপনার মত কম্পিউটার কিনে দেবার প্লান করলে এক সাথে ৫ টা কিনতে হবে। কারণ আমার ৫ বোন। নো এনি ব্রাদার। ৫ বোনের ছেলে মেয়েদের জন্য মিনিমাম ৫ টা কম্পিউটার কিনতে হবে।
তাইলে বুঝেন।
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: আপনি এক কাজ করেন। সব ভাগিনাদের ডেকে বলেন আপনি তাদের কম্পিউটার গিফট করতে চান.. কিন্তু সবাইকে একসাথে নয়, ছয় মাস পর পর একটা করে। তারপর কম্পিউটার যে দিন দিন আপগ্রেড হচ্ছে সেটা বুঝিয়ে বলুন। সাথে এটাও বুঝিয়ে দিবেন যে- 'যে সবার পরে নিবে, তার কম্পিউটার সবচেয়ে ফাটাফাটি হবে'। অবশেষে জিজ্ঞেস করুন, কে আগে কম্পিউটার নিতে চায়....

আশা করা যায় কেউ ই রাজী হবে না... B-)

২৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০০
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: :)


প্লাস.....
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ট্যাংকু..

২৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৮
comment by: মদন বলেছেন: অসাধারন...
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: আপনার হাতের কলাটা না পোস্টটা? B-)

২৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৫
comment by: শাওন বলেছেন: হাহাহ , হাসতে হাসতে পেটে খাইল ।

পিচ্চিদের সাথে কথা গুলো এমন হয় না । পাকনার শেষ এক একটা ।
১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হু.. আজকাল সব পিচ্ছিই পাকনা!

২৯. ১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:২০
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন: অনেক কিউট তো!!
আপনার লেখা পড়ে আমার এক মামার কথা মনে পড়ে গেল।আমার উপহার পাওয়া প্রথম বই তাঁর দেয়া। সারাদিন কত গল্প.....আর বিকেল হলেই তাঁর হাত ধরে নদীর পাড়ে বেড়াতে যাওয়া!!
কী দিনই না ছিল!!!!এই এখনকার আমার ভিতরকার অনেক কিছুই তাঁর তৈরি। কতদিন কথাই হয় না.....কিন্তু আমার প্রিয় মানুষের লিস্টে এখনো আছেন।
৩০. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৯
comment by: ত্রিভুজ বলেছেন: হু... মামাদের কথা কেউই ভুলতে পারে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য নিশীথ....।
৩১. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:১১
comment by: নিকলস স্বপ্ন বলেছেন: সমস্যা একটাই আমার কোন মামা নাই!!!

এত দিন পর মামা না থাকার ব্যাথাটা বুজতে পারলাম!!
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: হুমম...

৩২. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: নবজন্ম বলেছেন: আমারও একটা RAB মামা চাই।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: রাস্তায় কোন RAB এর দেখা পেলে মামা ডেকে ফেলুন....

৩৩. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: আরেফিন রাফি বলেছেন: জটিল রকমের মজা পেলাম। আসলে মামা ভাগনের সম্পর্কটা একেবারে অন্য রকম।+++++++
+পিচ্চিগুলো খুব কিউট।
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৪. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮
comment by: সামিউল জাহান বলেছেন: ++++++++
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: ধন্যবাদ জাহান।

৩৫. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:২৯
comment by: শফিউল আলম চৌধূরী বলেছেন: কি বলব? ত্রিভুজ ভাই এর সব লেখাই ভাল লাগে। +
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন: বিশাল কম্প্লিমেন্ট.... ধন্যবাদ শফিউল আলম।

৩৬. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৮
comment by: স্বাধীন বাংলা বলেছেন: বাচ্চারা খুব ফুটফুটে।

প্লিজ ভিজিট।

Click This Link
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: হু.. দেখলাম। বিশেষ কিছু জানা নেই.. তবে ইতিহাস ঘেঁটে এদেশে আসল তথ্য বের করা কঠিন...

৩৭. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২১
comment by: নাহিদ মাহমুদ বলেছেন: ওরে মামারে-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ।
পিলাচ।পিলাচ।পিলাচ।পিলাচ।পিলাচ।পিলাচ।পিলাচ।
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: ওরে ভাগ্নে-রে-এ-এ-এ-এ-এ-এ-এ-এ..
ওহ না.. তুমি তো আমার ভাগ্নে না.. আমি তোমার ভাগ্নে হইতে চাই!

;)

৩৮. ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৮
comment by: মুনিয়া বলেছেন: এই লেখা মিস করেছি কি করে!
এততো জোস(কিউট বললে শুধু কম বলা হয়) পিচ্চিগুলো!!!

+++++
১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: হু... খুব্বি জোস.. .. থ্যাংকু...

৩৯. ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: আইরিন সুলতানা বলেছেন:
আজকাল পিচ্চিরা আসলেও অনেক কথা জানে...আমাদের সময় তো আমরা একেকটা বেকুব ছিলাম....এরা অনেক ভাগ্যবানও...এই ছোট বয়সেই লেটেস্ট টেকনোলজির ছোঁয়া পাচ্ছে.....আমরা তো অভাগা ছিলাম....আসলে এদেরকেই খুঁজছে ভবিষ্যতের বাংলাদেশ..:)
১৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৯