আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

রোড টু ভার্চুয়াল ওয়ার্ল্ড (প্রথম পর্ব) (বা মারামারি পর্ব) B-)

১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১১

শেয়ারঃ
0 0 0

বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কম বেশী সবাই পড়েছেন। সায়েন্সফিকশানগুলোতে নানা রকম কল্পনার ফানুস ওড়ানো হয়েছে। তবে ভার্চুয়াল জগৎ এখন আর নিছক কল্পনার বস্তু নয়। ওয়েবে সেকেন্ড লাইফের সফলতা প্রমাণ করে দেয় ভার্চুয়াল জগত আসলে কতটা জনপ্রিয় ও শক্তিশালী হতে পারে। সেকেন্ড লাইফে যারা অংশগ্রহন করেছেন তারা জানেন ত্রিমাত্রিক ভার্চুয়াল জগতে কত কি করা সম্ভব।

ভার্চুয়াল রিয়েলিটি শুধুমাত্র ভিডিও গেমস বা বিনোদনের কাজেই ব্যবহৃত হচ্ছে না। আমেরিকান সেনাবাহিনী এটির পূর্ন ব্যবহার করছে তাদের সেনা সদস্যদের প্রশিক্ষনের কাজে। বিমান ওড়ানো, প্যারা ট্রুপি থেকে শুরু করে ট্যাংক কামান নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বাস্তব যুদ্ধের কাছাকাছি অনুভূতি ও অভিজ্ঞতা অর্জনে ভার্চুয়াল পরিবেশ কাজে লাগানো হচ্ছে।


ছবির: ভার্চুয়াল জগতে প‌্যারাট্রুপিং (উইকিপিডিয়ার সৌজন্যে)

ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তবে আপাতত সেই দিকে যাচ্ছি না। আমার মূল দৃষ্টি আপাতত ওয়েব জগতের ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের দিকে। অনলাইনে যুক্ত হওয়া মানে পৃথিবীর যেকোন প্রান্তের যেকোন ব্যক্তির সাথে যুক্ত হওয়ার সুবিধাপ্রাপ্ত হওয়া। এই বিষয়টাকে কাজে লাগিয়েই অনলাইন নীর্ভর বিভিন্ন ভার্চুয়াল পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক গবেষক। সম্প্রতি গুগলও Lively নামে ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে যেখানে একটি ভার্চুয়াল কক্ষ বা পরিবেশে আপনি বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে প্রবেশ করতে পারবেন। সেখানে ইচ্ছেমত বস্তু দিয়ে সাজানো, বন্ধুদের সাথে মারামারি, নাচানাচি, আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব।


ছবি: আরো তিনজন ব্লগার... মারামারি করে ক্লান্ত...


আরো কিছু মূহুর্ত......


অনেক গল্পগুজব, আড্ড ও মারামারি করে এখন সবাই বসে টিভি দেখছি। বাদিক থেকে- ব্লগার হনুলুলু, আমি (ত্রিভুজ), প্রলয় হাসান, তামিম ইরফান। রন্টি এবং আরো যারা এসেছিলেন, তারা চলে যাওয়ার পরের চিত্র এটা..!

টিভিতে গান হচ্ছে... তাহসানের "আলো"...

নাদিয়া নামের একজন খুব মনোযোগ দিয়ে গান শুনছে...

গান পাল্টানোর রিকোয়েস্ট এসেছে.. বনজোভির ইটস মাই লাইফ প্লে হবে এখন...

ব্লগার মুনিয়া টিভেতে গান দেখে নাচছে... B-);)

গানের মাঝখানে এসে রন্টি বড়ই জ্বালাচ্ছে... তার মারপিট করার সখ.. ! আমার সামনে দাঁড়িয়ে আছে...

বাঁদিক থেকে- প্রলয়, আমি, রন্টি, মুনিয়া.. আর সোফায় শুয়ে আছে কানিশ (আমরা যাকে কার্নিশ বলে ডাকি.. B-))


বাংলাদেশকে ওয়েষ্ট্রান করে ফেলার পরের একটি দৃশ্য.. টিভিতে মাইকেল জেকসনের নাচ হচ্ছে। কেউ কেউ নাচানাচি করছে.. কেউ কেউ মারামারি... পার্টি জমজমাট...!



সামরিক প্রশিক্ষন, সেকেন্ড লাইফ, লাইভলি... এগুলো সবই হলো ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন প্রকার খন্ডচিত্র। কিন্তু এই চিত্রগুলো যখন জোড়া লাগতে শুরু করবে তখন কি হতে পারে? আমরা কি ভবিষ্যতে নিজের রুমে বসে মাথায় ত্রিমাত্রিক হেলমেট লাগিয়ে ভার্চুয়াল দুনিয়াতে আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো সেরে ফেলতে শুরু করবো? কেমন হতে পারে সেই দুনিয়াটা? একটু কল্পনা করার চেষ্টা করলে কেমন হয়?

...(চলবে)...


বি:দ্র: পোস্টের প্রথমে সংযুক্ত ছবিটি lively-তে তৈরি করা বাংলাদেশ রুমে সামহোয়্যারইনের তিনজন ব্লগারের আড্ডা দেয়ার চিত্র। চাইলে আপনারাও সবাই একসাথে ঢুকে নানা রকম মজা করতে পারেন। রুমটিকে নিজের মত সাজাতে পারেন। এটি সকলের জন্য উন্মক্ত!

বাংলাদেশ রুমে যেভাবে যাবেন এবং যা করতে হবে:
বাংলাদেশর রুমের যাওয়ার জন্য: এখানে ক্লিক করুন

যদি আপনার পিসিতে কাজ না কারে, তাহলে http://www.lively.com এ গিয়ে ওদের সাপোর্ট টুলটা সেটাপ করে নিতে হবে।

- অনেকেই কানেক্ট করে কি করতে হবে বুঝতে পারছেন না। তারা নিজের গায়ে মাউসের বাম বাটন চেপে ধরে মুভ করুন। হাঁটতে পারবেন।
- সোফা বা বিছনায় ডাবল ক্লিক করলেই বসা যাবে।
- কারো গায়ে মাউস ক্লিক করলে মেনু পাবেন। ওখান থেকে এ্যাকশন ব্যবহার করতে হয়।
- মাউসের রাইট বাটন দিয়ে ভিউ পরিবর্তন করা যায়। চেপে ধরে মুভ করতে হবে।

যাদের নেট একটু স্লো, তারা কানেক্ট দিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। তারপরেও কাজ না হলে নিচের লিংকে ট্রাই করুন-
http://trivuz.com/bangladesh.php



---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভার্চুয়ালভবিষ্যতটেকনোলজি ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:২৮
রন্টি চৌধুরী বলেছেন: লাইভলি তো ভীষন স্লো কাজ করে।
খুব বেশী যাই না তাই। :)

আমার ছবি আসছে ব্লগে,,,হা হা...
২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৬
ত্রিভুজ বলেছেন: হু, মাইর খেয়ে পেট চেপে বসে থাকার ছবি দেখা যাচ্ছে। ব্লগে এত মারামারি না করে সবাই লাইভলিতে গিয়ে সত্যি সত্যি(ভার্চুয়াল) মারামারি করাই বেটার মনে হয়... ;)
৩. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: হাহ হা....দেখে দেখে এই স্ন্যাপশটটাই নিছেন...আর এখন তা জোর গলায় বলতেছেন X(...আমিও যে মাইর দিলাম সেটা কই গেল? :P
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৪

লেখক বলেছেন: সেইটা পরিচালক কেটে দিসে... ;)

১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন:

বুঝতেই পারি নাই তুমি এটা.. তা না হলে এতগুলো মাইর দিতাম না... ছলি... B-)

৪. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪২
তামিম ইরফান বলেছেন: মারপটও করা যায়:-B........কয়জনকে মাইর দেয়ার খুব ইচ্ছা ছিলো:)
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৭

লেখক বলেছেন: নিচের লিংকে ক্লিক করে ঢুকে যান...
Click This Link
স্বপ্নদুয়ার নামে একজন ঢুকে গিয়েছে। তাকে এখন কঠিন ধোলাই দিচ্ছি....



;)

৫. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৩
ত্রিভুজ বলেছেন:

ব্লগের মারামারি এখন চ্যাট রুমে হচ্ছে... এটিমের কেউ একজন রুমে ঢুকে গিয়েছে সম্ভবত.. কঠিন মাইর দিলাম...

B-)

৬. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৪
তামিম ইরফান বলেছেন: ত্রিভূজ ভাই এখানে ঢুকে কিভাবে?
৭. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৯
ত্রিভুজ বলেছেন: Click This Link

জিমেইল আইডি দিয়েই ঢুকা যায়...
৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫২
স্টিংরে বলেছেন: সেকেন্ড লাইফ নিয়ে এই ব্লগে কি কোন ইনফরমিটিভ পোস্ট আছে ? জানা থাকলে লিংকটি কি কেউ দেবেন
১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন:

দু:খিত! ব্লগে সেকেন্ড লাইফ বিষয়ক কোন লেখা এর আগে চোখে পড়েনি। এই সিরিজেই যুক্ত করে দিতে পারি বিষয়টা... তবে এর পরের পর্বগুলোতে কি হবে ঠিক করে ফেলেছিলাম ....

৯. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৪
অ্যামাটার বলেছেন: খুব মজার একটা জিনিস বানিয়েছেন ত্রিভুজভাই,দেখি ,ঢুকার চেষ্টা করছি...
১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০৩

লেখক বলেছেন: এসে পড়ো... আমরা তিনজন আছি এখন.. নতুন কে যেন একজন ঢুকেছে.. রন্টি বেচারাকে বাটে পেয়ে খালি মারছে...

RAB খবর দেয়া দরকার... B-)

১০. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৬
রন্টি চৌধুরী বলেছেন: বুঝতেই পারি নাই তুমি এটা.. তা না হলে এতগুলো মাইর দিতাম না... ছলি... B-)

ওই মিয়া , এইটা কি কন?
মাইর তো আমি দিলাম।
প্রমান আছে ...খাড়ান...:)
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: কই? :)

১১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৬
রন্টি চৌধুরী বলেছেন: তামিমকে স্বাগতম জানাইতেছি ;)
১২. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০৪
রন্টি চৌধুরী বলেছেন: ভাইজান, আপনি ভুল করতেছেন। সবগুলা মাইর আমিই দিছি। লক্ষ করেন, সবুজ রঙা কথা গুলা আমার। আমিই বলেছি, প্রলয় নাকি। আবার আমিই মাইর দিয়া বলতাছি, যেটা মাইর দিছে সেটা রন্টি।

নেন একটা প্রমান ;)
১৩. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০৫
রন্টি চৌধুরী বলেছেন: এই স্ক্রিন শটে কিন্তু আপনেরে দিছি..মাইর....হেহ হে...;)
১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: এইটা কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি! স্থুল কারচুপি হইসে... নির্বাচন মানি না.. স্যরি... ছবিটা মানিনা...

১৪. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০৭
তামিম ইরফান বলেছেন: আমি ঢুকতে পারতেছি না/:).....
১৫. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১০
রন্টি চৌধুরী বলেছেন: কও কি। জিমেইল আইডি দিয়া ঢুকে যাও। তাইলেই তো হয়।
আস, কটা মাইর খাইয়া যাও। প্রলয় আর ত্রিভুজভাইরে তক্তা বানাইছি...:P
১৬. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩
তামিম ইরফান বলেছেন: জি মেইল দিয়াই তো ঢুকতে চাইতেছি পারতেছি না।ত্রিভূজ ভাইয়ের রুমে ঢুকতে গেলে খালি লেখা আসতেছে This is a screenshot of a room!
১৭. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৯
ত্রিভুজ বলেছেন:

তা হবে কেন? http://www.lively.com এ গিয়ে লগইন করে নিচের লিংকে যেতে হবে... http://www.lively.com/dr?rid=8650915964149011021

আরো বেশ কয়েকজন ঢুকেছে...

১৮. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২১
রন্টি চৌধুরী বলেছেন: এককাজ করো। সরাসরি লাইভলিতে যাও। বাংলাদেশ নামের রুম সার্চ করো। তারপর ঢুকো। ঢুকতে পারবা।
২০. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৫
ত্রিভুজ বলেছেন:

"একজন ব্লগার" তো রীতিমত সংসার পেতে বসছে..



ফার্নিচার দরকার আরো...
২২. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৭
একজন ব্লগার বলেছেন: তোমার ঐ কথার রিপ্লাইয়ে সে কি বলছিলো ত্রিভুজ?;)
১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৭

লেখক বলেছেন: বেচারা বিবাহ করতে চায়... B-)

২৪. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৬
ত্রিভুজ বলেছেন:

রুমে ৪জন নতুন ঢুকেছে.. পরিচয় দিচ্ছে না.. মাইর খাওয়ার ভয়ে কিনা কে জানে....... তবে সব ঢুকে পড়ায় ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে.....



(এই মাত্র দেখলাম সব মারামারি লেগে গিয়েছে... মডু দরকার নাকি!)
২৬. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫২
রন্টি চৌধুরী বলেছেন: চলে যাচ্ছি। ভাত খাব। প্রলয়ের তো মনে হয় এমনেই পেট ভরা, যে মাইর দিছি। হাহ হা। :)

টাটা।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন:

আহারে বেচারা প্রলয়.. এজনই আমাকে ধরে এভাবে কান্নাকাটি করতেছে.. আমি শান্তনা দিচ্ছি...


;)

২৭. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৬
একজন ব্লগার বলেছেন: শেষের হেভী স্লামটা কে দিলো তোমারে?:D
২৮. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৮
দূরন্ত বলেছেন: মজার জিনিস তো....
আমি ঢুকতে পারতেছিনা। একবার ঢুকতে পারলে আমার সাথে মারামারিতে কেউ পারতো না :)
একটু পরে আসতেছি....
২৯. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৬
ত্রিভুজ বলেছেন: তাই নাকি দুরন্ত? এসে দেখুন...


রুমে বহু পাবলিকের আনাগোনা হচ্ছে.. ভালই লাগছে..




কিন্তু প্রলয়ের যন্ত্রনায় অতিষ্ট হয়ে গেলাম! রুমের সব ফার্নিচার ডিলিট করে দিয়েছে.. বাধ্য হয়ে রুমের পাবলিক ফার্নিচার একসেস বন্ধ করতে হয়েছে.. :|
৩১. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৫
ত্রিভুজ বলেছেন: আরেকবার রুমে পাইলে সবাই মিলে মাইর দিতে হইবেক...

এনিওয়ে... কার্নিশের হাতে মাইর খেয়ে কেমন লাগলো? ;)

আরো ছবি-


৩২. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৯
হনলুলু বলেছেন: আমি প্রলয়রে কয়েকটা ঘুসি দিছি ...... :)
৩৪. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১৪
একজন ব্লগার বলেছেন: আমি হনুলুলুরে কয়েকটা আছাড় দিসি!:)
৩৬. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২২
নুশেরা বলেছেন: ওরে সর্বনাশ!!!
মারাত্মক!!!
তবে শুধু মারামারি কেন?
৩৭. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৩
নুশেরা বলেছেন: যাক, একটু ঝিমানিও আছে!
৩৮. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৫
রন্টি চৌধুরী বলেছেন: কি? প্রলয় হনলুলুরে মাইর দিছে??

আমি আসতেছি। আমারে দেখলেই প্রলয় আবার দৌড়াতে শুরু করে মাইরের ভয়ে...:)
৩৯. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৬
তামিম ইরফান বলেছেন: আমি প্রলয়ারে মারতে চাই:D:D.....।ওর সাথে স্কুল লাইফের কিছু হিসাব বাকি আছেX((
৪০. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৭
দূরন্ত বলেছেন: আমারেও মাইর দিসে....
১১ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: আপনিও মাইর দিয়ে দিন...

৪২. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৮
দূরন্ত বলেছেন: এখনো মারামারি শিখি নাই...। চড় দিতে শিখছি অবশ্য...
৪৩. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৮
একজন ব্লগার বলেছেন: বুইড়া একটু পর রেস্ট নেয় আবার বড় বড় কথা!
৪৪. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৪
ত্রিভুজ বলেছেন:

নুশেরা, আপনিও এসে পড়ুন...



রন্টি আবার ঢুকেই আবার প্রলয়ের সাথে শুরু... মার-দাঙ্গা! ঢিশুম ঢিশুম!
৪৫. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৭
তামিম ইরফান বলেছেন: গুতাগুতি কেমনে করতে হয়????
৪৬. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪১
রন্টি চৌধুরী বলেছেন: হাহ হা। প্রলয় ভাল টেকনিক শিখছে। মাইর খায় তারপর একটা দেয়। দিয়াই বইসা যায়। হা হা।

বেচারা কাহিল।
৪৭. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪২
ত্রিভুজ বলেছেন:

আমি ব্রেকফাস্টে যাই... আপাতত টাটা..



৪৮. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫১
একজন ব্লগার বলেছেন: আহারে! রন্টিদার তলপেটে এমন এক কিক দিসি, বেচারার বুইড়া হাড্ডির জয়েন্ট আরেকটু হলেও ছুটে যেত!:(
৫০. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৯
রন্টি চৌধুরী বলেছেন: হুমম...দিয়াই দৌড়...:)

একটু থাকতা , দেখতা ;)
৫১. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০১
একজন ব্লগার বলেছেন: গুলাবিরে মাইরা ভসকায়া দিতাসি! চুক চুক চুক!!! :D
৫২. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৩
নুশেরা বলেছেন: ভাই ত্রিভুজ, আমি বুড়োমানুষ- পোলাপানের মারপিটের মধ্যে বরং না-ই যাই :)

টিভিতে একটা প্রোগ্রাম দেখেছি, ভার্চুয়াল রোল-প্লে গেইমে আসক্তির ওপর। ছেলেমেয়েরা পছন্দমতো বাড়ী সাজাচ্ছে, গাড়ী কিনছে, লাইফস্টাইল আপগ্রেড করছে, ডেটিং পর্যন্ত করছে; সবই ভার্চুয়াল!!! এগুলোর জন্য প্রতিবার ঐ সার্ভিস প্রোভাইডার কোম্পানীকে মোটা অংকে পে করছে ক্রেডিট কার্ড দিয়ে! অভিভাবকদের চিল্লাফাল্লার চোটে পরে আমেরিকার কোন কোন স্টেটে আইন করেছে, মান্থলি কোটা ফিক্স করার। আর কমপালসিভ আসক্তদের কোম্পানির খরচে মনোচিকিৎসা।
১০ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন:

আমি যে ওয়ার্ল্ডগুলোর কথা বলছি ওগুলোতে টাকা পয়সা দিয়ে ঢুকতে হয় না। তবে ভার্চুয়াল মানি আছে.. আবার চাইলে রিয়েল মানি খরচ করার ব্যবস্থাও রয়েছে....

টিভির বিষয়টা হচ্ছে ওরা একটু বাড়িয়ে বাড়িয়েই বলে... তাছাড়া এসব ভার্চুয়াল জিনিষপত্র টিভিওয়ালাদের দর্শক কমিয়ে দিচ্ছে... সুতরাং বুঝতেই পারছেন।


তবে নেটে এডিকশন রয়েছে অনেক রকম... ম্যাসিভ রোল প্লেয়িং গেমগুলোর নামে অনেক অভিযোগ রয়েছে.. কিন্তু সেগুলো সাময়িক। কেউ বেশীদিন এসবে এডিক্ট থাকতে পারে না.. একসময় বোরিং লাগে... আর ভার্চুয়াল ওয়ার্ল্ডের ধারনাটা এসব থেকে আলাদা...


৫৩. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৭
একজন ব্লগার বলেছেন: খাইছে আমারে, নুশেরা আন্টি এইটা কি বল্ল?:|
৫৪. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৫
একজন ব্লগার বলেছেন: গুলাবি আর রন্টিদারে পুরা মাইরের উপর রাখছি। আর দুরন্ত ভাইতো ডরের চটে ইনভিজিবল হয়ে বসে আছে!=p~
৫৫. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৭
একজন ব্লগার বলেছেন: আমি হইলাম ভার্চুয়াল সন্ত্রাসী!:D
৫৬. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৪
দূরন্ত বলেছেন: ব্যায়াম কইরা শরীরটা একটু ঠিক করতে হবে। তারপর আমার সাথে কেউ পারবে না :) :)
৫৮. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩০
রন্টি চৌধুরী বলেছেন: আমারে একদুখান মাইর দিয়া কি খুশি প্রলয়। কিন্তু তামীমরা আসার আগে ওরে যে আমি একটানা মাইর দিছি সেটা কে বলবে? যার জন্য ত্রিভুজভাই রেবই ডাকতে গেল...:)
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: মারামারি করা ভাল না..

১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: !!!!!!!!!!

৬০. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৫
একজন ব্লগার বলেছেন: হেই দিন শ্যাষ,এখন একটা দিলে তিনটা খাও!:-P
৬১. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৪০
হোঁদল কুঁত কুঁত বলেছেন: বুঝার চেস্টা করতাছি। ঘটুনা কি। বাপ্রে!
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: ঘটুনা খুব্বি খারাপ!

৬২. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫২
একজন ব্লগার বলেছেন: গুলাবিরে না হইলেও ২০০ টা লাথি দিসি!:)

আর ১০০ টা আছাড়, ২০টা থাপ্পড়,

এখন ঘুমাইতে গেলাম!
৬৩. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৭
তামিম ইরফান বলেছেন: তুই এর ডাবল খাইছস আমার কাছে:):)......।না পেরে শেষ পর্যন্ত দৌড়ের উপর ছিলি:)
৬৪. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০১
কণা বলেছেন: জটিল ব্যাপার...

মারামারি ছাড়া আর কিছু করা যায় না? সবাই এত মারামারি করেন কেন? B:-/
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ভালুচনাও হয়েছে... একটা বৈঠক খানা করা হয়েছে ভালুচনার জন্য... :)

৬৫. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৬
একজন ব্লগার বলেছেন: তোমারে যে একবসায় কয়টা লাথি আর আছাড় দিছি হেইটা গুনতে তো সুপার কম্পু লাগতো। পরে তো তুইও দউরের উপর ছিলি। মাইর দিয়াই রুমের কোনায় গিয়া ঘাপটি মাইরা বইসা থাকতি ভয়ে!:D@গুলাবি।


আমি এই মাত্র সাইন ইন করে আমাদের প্রান প্রিয় অকাল প্রয়াত ব্লগার শ্রদ্ধেয় জনাব নূঢ়ে এলার্ম ভাইকে অনলাইনে দেখলাম। রুমের ভেতর ঘুরাঘুরি করছিলো।:)



ত্রিভুজের রুমটা সার্থক হয়া গেল। :D
৬৬. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০২
বৃত্ত বলেছেন: ঢুকে দেখলাম।
ভালোই।

ওহ হো! আমি যে "লাইভলি" তে ঢুকেছি, তা তো দেখছি আগেই জানান দেয়া হয়ে গেছে!
এখনও আছি বাংলাদেশ রুমে.....
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: সবাই চলে যাওয়ার পরে এসেছিলেন সম্ভবত... আজকে আবার হবে আড্ডা...

৬৭. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৫
বিবেক সত্যি বলেছেন: আমি দ্যাখতাম চাই । ক্যামনে যায় ওইখানে । লগইনের জায়গাটাই তো পাইনা । ডাউনলোড লাইভলি নামে একটা জিনিস আছে । ওইটা সেটআপ দিতে হইবো ?
৬৮. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৬
ত্রিভুজ বলেছেন:

লেখা আছে সবকিছু... সাপোর্ট না থাকলে ওটা সেটাপ করে নিতে পারো @ বি.স
৬৯. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩২
তানভীর আহমেদ সজীব বলেছেন: মজার ব্যাপার তো...

আমিও আসতে চাই...কিন্তু নেট লাইনের যা স্পীড...সাহস হয় না...রাতে ট্রাই করবো...
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন:

স্পীড নিয়ে সমস্যা হবে না বেশী... তবে পিসির কনফিগারেশন কিছুটা ভাল হতে হবে। ঠিক মত ওপেন না হলে http://www.lively.com এ গিয়ে একটা টুল আছে, সেটাপ করে নিতে হবে। মজিলা ফায়ারফক্সে ভাল ভাবে আসে...

৭০. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৭
মাহবুবা আখতার বলেছেন: আহহা... আমি এখন একটু ট্রাই করতে যাচ্ছি। ঝাক্কাস জিনিস!!
তবে বাঙালির ভার্চুয়াল মারামারির কারণটা উদ্ধার করসি, কম্পিউটারের সামনে বসে সব কয়টার চোখ নষ্ট বাট গায়ে গতরে শক্তি নাই, কি আর করা কম্পিউটারে বসেই তারা মারামারি করে... বাস্তবে তো পারে না...
হা হা....
ত্রিভুজ, এরকম মজার জিনিসের সন্ধান দেয়ার জন্য অনেক থ্যাংকস।
৭১. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪১
ত্রিভুজ বলেছেন:


চলে আসুন... কাল রাতে ব্যপক মজা হয়েছে...!

৭২. ১০ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
আমিনুল ইসলাম বলেছেন: ত্রিভুজ ভাইয়া, কম্পিউটারে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হয়, তাই না?

ফাইল সাইজ কতটুকু? ডাউনলোড ইন্সটল পরে করব, আগে রেজিষ্ট্রেশন করা যাবে না?
৭৩. ১০ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১২
ত্রিভুজ বলেছেন:

@আমিনুল
গুগলের একাউন্ট দিয়েই হবে..


রুম আবার জমে ওঠেছে..



মেহরাব আর তাহনিয়া নাচে... মাহবুবা আখতার বাদাম খায়.. একা একা ! :/
৭৪. ১০ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
দিপু বলেছেন: ইন্টারেস্টিং!!
৭৫. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৭
একজন ব্লগার বলেছেন: জেরীন সাইজা সবাইরে কি ঘোলাই না খাওয়াইলাম!:D
৭৭. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৪
একজন ব্লগার বলেছেন: বেত্ত যে নুড়ার নিক এইটা নিয়ে এতদিন কনফিউশিনে ছিলাম, আইজ সিওর হইলাম!
৭৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
ত্রিভুজ বলেছেন:

এটাও ভার্চুয়াল দুনিয়ার একটা বাস্তবতা! তবে আমার আর কানিশের কাছে ধরা খেয়েছিলেন... ; )
৭৯. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৪
একজন ব্লগার বলেছেন: মোটেই না। আমাকে প্রথম আপনিই সুস্বাগতম জানিয়েছিলেন জেরীন বলে। আর যখন আমি আমাদের রুমটা ফার্নিচার দিয়ে সাজাচ্ছিলাম, তখনও কি প্রশংসা আমার। শেষের দিকে শুধু কার্নিশ ইকটু আন্দাজ করেছিলো। বলেছিলো, আমি এই রুমের ভেতরেই কোথাও লুকিয়ে আছি।

এনিওয়ে, কার্নিশের আসল পরিচয় কি জানেন?

রুমে এখন ব্লগের মুনিয়া আছে।:)
৮০. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০১
ত্রিভুজ বলেছেন: আমি তখন রুম সাজানোর কাজে বিজি ছিলাম.. লক্ষ করিনি। রুমে এখন ইউটিউবের ভিডিও চলছে। টিভিতে....
৮১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৫
একজন ব্লগার বলেছেন: তাই নাকি? দাড়াঁন একটু পর ঢুকছি আমি, হাতে বেশ কিছু কাজ জমে আছে।

শামীম, আমি বড় বড় দুইটা ফুলের টব রেখেছিলাম জানালার পাশে, সেই দুইটাকে এখন দেখছি না কেন?X(
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: বেইচা কটকটি খাইসি... :D

৮২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২১
ত্রিভুজ বলেছেন:
টিভিতে গান হচ্ছে... তাহসানের "আলো"...

নাদিয়া নামের একজন খুব মনোযোগ দিয়ে গান শুনছে...

গান পাল্টানোর রিকোয়েস্ট এসেছে.. বনজোভির ইটস মাই লাইফ প্লে হবে এখন...

ব্লগার মুনিয়া টিভেতে গান দেখে নাচছে... B-);)


৮৩. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৯
মুনিয়া বলেছেন: এই ছবি দিয়ে দেবেন জানলে তো বসেই থাকতাম...
ধুরো!
আপনার মাইর পাওনা...
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: চেক কেটে আমার ব্যাংকে জমা করে দিন... পরে কখনো কাউকে দিতে সুবিধা হবে তাহলে... তবে চাইলে আপনি নিজেই রেখে দিতে পারেন.. ডোনেশন হিসেবে! B-)

৮৪. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: সন্ধ্যায় নির্বিচারে ১৫ মিনিট পেটালাম , রুমে আসা কোন ছেলেই রেহাই পায়নি :-P

৮৫. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
ত্রিভুজ বলেছেন:
ভাগ্য ভাল তুমি নাই এখন শাহরিয়ার...


রুমে এখন আছে দুরন্ত, জাকির বেপারী, আমি (ত্রিভুজ), মাহবুব আখতার এবং নাদিয়া। মুনিয়া নাচতে নাচতে টায়ার্ড হয়ে খেতে গিয়েছে...

৮৬. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৭
একজন ব্লগার বলেছেন: কার্নিশের সাথে রাতে যা করেছি...মেয়েটা হয়ত আর লজ্জায় আর কোনদিন রুমেই ঢুকবে না!:(
৮৭. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৪
ত্রিভুজ বলেছেন:

কার্নিশ আপনাকে ইগনোর লিস্টে তুলে রেখেছিলো...

আপনার নামে সম্ভবত এ্যবিউস রিপোর্ট করেছে... আরো কয়েকটা খেলে পুরো গুগলেই ব্যান খাবেন.. সুতরাং একটু সাবধান থাকবেন! : )

৮৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪০
একজন ব্লগার বলেছেন: শামীম ভয় দেখাইতেছেন নাকি? :D

ও শুধু আমাকে ইগনোর করে রেখেছিলো, তাও আবার যাবার আগে সেটা তুলে গেছে। আপনি ব্রেক ফাস্টে যাবার পর আবার এসছিলো, তখন ওর সাথে আমার মিট্মাট হয়ে গেছে। সেটা না হলেও এতকিছু করার পাবলিক ও না! :)

অন্য কোন রুমে ঢুকছিলেন আজ? প্রায় সবগুলাতে হাজারের উপর ভিজিটর আছে। আর আমরা মাত্র কয়েকজন!:(

আমিও একটা নতুন রুম খুলেছি আজ সকালে।:)
৮৯. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮
ত্রিভুজ বলেছেন:

আরে তাই নাকি? ভাল তো... :)

আমাদের রুমটা নতুন... তাও ১৫-২০ জন হয়ে গিয়েছে এর ভেতরেই। আস্তে আস্তে জমবে...



৯০. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৭
একজন ব্লগার বলেছেন: ভাইরে, কাল রাতে স্রেফ কৌতুহল বশতঃ ব্রাজিলিয়ান একটা রুমে ঢুকেছিলাম, ঢুকে যা দেখলাম....আস্তাগফিরুল্লাহ...লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাবিল্লা...আমি আর এর পর ঐ মুখো হয় নাই!:|
৯১. ১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৮
ত্রিভুজ বলেছেন:
ভাগ্য ভাল আমি সেখানে যাইনি...


রুমে এখন যারা আছে.....
৯২. ১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৬
একজন ব্লগার বলেছেন: আজ চমৎকার একটা আড্ডা দিলাম ত্রিভুজ আর তামিমের সাথে। তখন মনে হলো বাস্তব জীবনের আসল একটা লাউন্জরুমে বসে আড্ডা দিচ্ছি! অনেক দিন মনে রাখার মত। প্রযুক্তি মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে!!! আশ্চর্য।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২১

লেখক বলেছেন: হ্যাঁ... সত্যিকার আড্ডার মতই হয়েছিলো... সামনে আমরা মাথায় হেলমেট বা চোখে থ্রিডি গ্লাস লাগিয়ে সত্যি সত্যি চলে যেতে পারবো কোন ভার্চুয়াল ত্রিমাত্রিক কক্ষে... সেটা আরো বাস্তব হবে।

৯৩. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
ক্রিকেট ফ্যান বলেছেন: দারুণ তো। ভাইয়া আমি লগইন করতে পারছি না :(
৯৪. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯
রুখসানা তাজীন বলেছেন: আমারে মাইর দিয়েন্না, আমিও ঢুকতে চাই।
৯৫. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩০
রুখসানা তাজীন বলেছেন: রন্টি ঘটকরে আমার হয়া কয় ঘা দিতে পারব কেউ? :)
৯৬. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬
ত্রিভুজ বলেছেন:

রন্টি মাইর খেয়ে অলরেডী ভুত.... আপনি নিজে এসেও মেরে যেতে পারেন। মুনিয়া আর কনা কাল অনেক মারপিট করেছে.. মেয়েদের মারপিট দেখতে খারাপ লাগে না... ঈডেনের চাইতেও বেশী মজার.... B-)

৯৭. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কন কি? ভালোইতো..... :)

কেমন স্পিড লাগবে নেটের?
৯৯. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইটা কে? এইরকম কইরা আছাড় মারলাম। ;)
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: তোমারে RAB খুঁজতাছে..... সাবধানে থাইকো... ; )

১০২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৮
একজন ব্লগার বলেছেন: মুন্না, বাংলাদেশ টাইম ভোর রাইতে ঢুকতে পারবা রুমে, তোমারে কিছু ফাটাফাটিসটিক জিনিস দেখাইতাম!:D
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: ফাটাফাটিসটিক জিনিষটা কি?

১০৩. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
শফিউল আলম ইমন বলেছেন: অনেক মজার তো। আগে চোখে পড়েনি। ভালো একটা বিনোদনের খবর দিয়েছেন। অনেক ধন্যবাদ।
আপনি কেমন আছেন??
১০৪. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৬
ত্রিভুজ বলেছেন:

আমি ভাল শফিউল। আশা করি আপনিও ভাল আছেন....


@প্রলয় (একজন ব্লগার)
নতুন থিমটা দেখেছো নাকি? কেমন হয়েছে?



১০৫. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫২
রন্টি চৌধুরী বলেছেন: পুলাপান সব কই?

নতুন জায়গায় বসে আছি...আমার ভয়ে সব কটা পালাইছে নাকি ;)
হাহ হা..
অবশ্য যে মাইর দিছি পুলাপানরে...ডরাইতে বাধ্য...হে হে
১০৬. ১২ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৪
ত্রিভুজ বলেছেন:

এখন মুনিয়াকে কিডন্যাপের পরিকল্পনা করতেসি..

কিন্তু ঘটনা দেখি প‌্যাঁচ খাইয়া গেল.. রন্টি আর মুনিয়া মিলেই দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে. :-/

১০৮. ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৬
আমিনুল ইসলাম বলেছেন: ত্রিভুজ ভাইয়া, ডাউনলোড করতে হবে না? ফাইল সাইজ কতটুকু?
১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: বেশী বড় না.. তবে ওয়েব থেকে আপডেট হবে একবার। ওটা টাইম নেয় কিছু...

১১০. ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মজা হইতাছে ভালই। সবাই আসেন। :)
১১১. ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৯
ত্রিভুজ বলেছেন:

নিশ্চিন্তে চলে আসুন... নেটে বসেই লাইভলিতে ঢুকলাম... রুমে দেখি পিচ্চি কিচ্চিগুলো ঢুকে সব হৈ চৈ শুরু করে দিয়েছে...



১১২. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
একজন ব্লগার বলেছেন: নতুন থিমটা খুবই পচাঁ লাগছে! অভিজাত একটি ড্রইংরুম থেকে রুমটাকে সাহারা মরুভূমি বানিয়ে ফেলেছেন আবার জিজ্ঞেস করছেন কেমন হয়েছে! আপনার কঠিন একটা শাস্তি হওয়া উচিৎ!X((

ফাটাফাটিকটিক হলোঃ ফাটাফাটি+ফ্যান্টাসটিকের সম্মিলিত রুপ।:)
১৩ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০৪

লেখক বলেছেন: বলো কি... সবাই পছন্দ করলো... গতকাল বিকেলে রেকর্ড সংখ্যক লোক একসাথে ঢুকেছিলো... ১০-১৫ জনের মত...


এদের সবারই ভাল লেগেছে... রুম বানানোর দুইদিনের ভেতরেই ১০৭ জন ইউনিক ভিজিটর রুমে ঢুকেছে...


যাই হোক, পুরোন থিমে ফেরত যাবো কিনা ভাবছি...

১১৩. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
একজন ব্লগার বলেছেন: "নেটে বসেই লাইভলিতে ঢুকলাম"----আপনি কি অফলাইনে থেকেও রুমে ঢুকতে পারেন?:|
১৩ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০৫

লেখক বলেছেন: নেটে বসেই মানে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েই নেটে বসলাম.. এবং প্রথমেই লাইভলি....

১১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৬
মাহবুবা আখতার বলেছেন: মুন্না বয়সে ছোট হবার কারণে আমার হাতে আজকে সকালে হেভি মাইর খাইসে :p... ছবি রাখা হয় নাই।
এনিওয়ে, কি যেন একটা গ্রাফিক্স বিষয়ক হ্যান ত্যানের কারণে ঢুকতে পারলাম না ত্রিভুজ, মন খারাপ হল এতে:(। আমাদের মত নাদান মানুষদের জন্য একটু সহজ করে দেন জিনিসটা।
১১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০৮
ত্রিভুজ বলেছেন:

@মাহবুবা আখতার
আপনাকে তো দেখলাম রুমে ঢুকে প্রায় ২০ মিনিটের মত দাঁড়িয়ে থেকে চলে যেতে.... আগের থিম থেকে এটা বেশী দ্রুত লোড হয়.. তবুও ভাবছি আগের থিমে ফেরত যাবো.. ওয়েষ্ট্রান থিম অনেকেরই পছন্দ হচ্ছে না...

বেচারা মুন্নাকে এভাবে মারা ঠিক হয় নাই... বেচারা ছোট মানুষ.. তবে আমাকে আজকে একটা কিক মেরে বলে "স্যরি!"! তারপরই তার মাথার উপরে গজব (লোহার ভারী বারটা) পড়লো... বেচারা! ; )

১১৬. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারে নিয়া এইখানে ষড়যন্ত্র চলতাছে। আমি মাহবুবা আপুরে বেশি মারিনাই বড় বইলা। আর যেইগুলা মারছি সেইগুলা সে চাইপা যাইতাছে :(
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩০

লেখক বলেছেন: ঠিক্না.. একদম ঠিক্না!!

১১৭. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অহন যাইত চাইছিলাম রুমে। নেট স্পিড ভালোনা। তাই গেলাম না। পরে স্কুল থেকে এসে আবার যাবো।।। :)
১১৮. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি ওইটার খবর জানতামনা বইলাই মাথায় ফেলতে পারছেন। আর পারবেন না।।।।




ত্রিভুজ ভাই, আরো নতুন নতুন জিনিস লাগান রুম-এ।।। :) মজা হইবো।।।
১১৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৩
একজন ব্লগার বলেছেন: অন্য একটা থিম লাগান। পুরানা থিমে যাবার দরকার নেই। আর হ্যাঁ, আমার ফার্নিচার এ্যাকসেস আমাকে ফিরিয়ে না দিলে আমি আর রুমে আসব না। বলে দিলাম।X((
১২০. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সমস্যা আমার নেটে নাকি রুমে বুঝতাছি না। লোড হয় না সারাদিনন বইসাও।
১২২. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৪
একজন ব্লগার বলেছেন: শামীম্ভাই, ব্লগে যখন সবচে বেশী ভিড় থাকে, তখন এইটারে ফ্রন্ট পেজে নিয়া আইসেন। এখন তো কেউ নাই!B-)
১২৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৮
মাহবুবা আখতার বলেছেন: রোজা রমজানের দিন, তারাবী পড়ে সবাই আসেন, :)... পিটাপিটি বাদ দিয়ে ভালো মানুষের মত আড্ডা দেয়া যাবে। আমি ভার্চুয়াল বাদাম খাওয়াইতে চাই সবাইরে!:D
১২৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১
মাহবুবা আখতার বলেছেন: বাই দ্য ওয়ে মুন্না মনে করসে মেয়েরা মাইরপিট পারে না। এটা ১২০% ভুল। কোন পোলা ছোটবেলায় মায়ের এবং বড়বোনের হাতে মাইর খায় নাই বলেন?:B
মায়া কইরা মারি না, তাই:D। নাইলে মাইর শুরু করলে আর যাওয়ার জায়গা পাইতা না! হে হে
১২৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭
ত্রিভুজ বলেছেন: বাদাম আস্তে আস্তে খান মাহবুবা... বেশ কিছুদিন হলো এখানে যাওয়া হচ্ছে না...তারাবির পরে আসতেছি... ১০টার দিকে.. :)
১২৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেকদিন পরে আজকে আবার যাবো। কেউ আসতে পারলে আসেন।।। :)
১২৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
ডঃ হাইডস বলেছেন:
তিনকোনা, লাভলি নাকি বন্ধ কইরা দিছে একন? কেন!
১২৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: লাইভলি সার্ভিসটা ভালই ছিল। কিন্তু গুগল অফ করে দিছে।।।। :(:(:(
৩০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩০

লেখক বলেছেন: হ্যাঁ... দারুণ একটা জিনিষ বন্ধ করে দিলো।

 

মোট সময় লেগেছে ১.১৫৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ