আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... (পর্ব - ২)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৭

শেয়ারঃ
0 0 0

এর আগে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন কিভাবে বানাবেন তা নিয়ে লিখেছিলাম। এই পর্বে মোডেমের ম্যাক্সিমাম স্পিড পরিবর্তন করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

আপনার বন্ধু যে সেট ব্যবহার করে 900 kbps এ কানেক্ট করে, সেই একই সেট ব্যবহার করে আপনাকে হয়তো 115 kbps দেখায়। এর জন্য দায়ী আপনার মোডেমটির ম্যাক্সিমাম স্পিড সেটাপ। নিচের ধাপগুলো অনুসরন করুন।


১) আগের পর্বে যেভাবে কানেকশন বানানোর কথা বলা আছে সে অনুযায়ী একটি কাস্টম কানেকশন তৈরি করুন।
২) কন্ট্রোল প‌্যানেল থেকে Network Connections ওপেন করুন। (অথবা এড্রেসবারে Network Connections লিখে এন্টার দিলে ওপেন হবে।)

৩) আপনার তৈরি কানেকশনটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।


৪) Configure বাটনে ক্লিক করে Modem Configuration-এ চলে যান।


৫) Maximum Speed-এ সর্বোচ্চ যতটুকু দেয়া যায় দিয়ে ওকে করুন।

অত:পর কানেক্ট করে নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেখুন আপনার কানেকশন স্পিড কেমন। উল্লেখ্য, ৯২১.৬ kbps-তে কানেক্ট করা মানেই আপনি ৯২১.৬ kbps স্পিড পাবেন তা নয়।
(যেমন আমার ফোনে সর্বোচ্চ ৯২১.৬ kbps সেট করা যায়.. কুমিল্লা ক্যান্টনমেন্টে ২৫-৩০ কিলো পর্যন্ত পাই.. ঢাকায় আসলে সেটা ১০ এর নিচে নেমে যায়।)


একটি বিষয় অনেকেই বুঝতে ভুল করেন... Kbps এবং KBps কিন্তু এক নয়। ১১৫ Kbps মানে ১১৫ KBps (কিলোবাইট/সেকেন্ড) নয়!
bps = bits per second
Bps = Bytes per second
8 bit = 1 Byte
So, 115 Kbps = 14.37 KBps

রিলেটেড পোস্ট:
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং

--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডায়ালআপমডেমসেটাপটিউটোরিয়ালইন্টারনেট ;
প্রকাশ করা হয়েছে: তথ্য ও প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯
মিলটন বলেছেন: গুড পোষ্ট অনেকের কাজে লাগবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: থ্যাংকস...

২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩১
বিডি আইডল বলেছেন: বাংলাদেশের অনেকের জন্য দরকারী পোষ্ট
৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
ত্রিভুজ বলেছেন: হ্যাঁ, মোবাইল দিয়ে নেট ব্যবহার করতে গিয়ে অনেকেই বিপদে আছে...
৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
হাই ৫ হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই, সত্যি দরকারি পোষ্ট!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫১
লাল পিপড়া বলেছেন: আমি গ্রামিনে ৬ / ৭ এর বেশী পাই নাই । আপসুস
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
তুষ।র বলেছেন: দরকারি পোস্ট। প্লাস।

পিপড়া ভাই - জুম কেমন .সিটিসেল জুম?
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
তুষ।র বলেছেন: এই পোস্টেও কা জানি মাইনাস দিছি। আজিব রে ভাই
৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
ত্রিভুজ বলেছেন: @লাল পিপড়া
স্পিডের বিষয়টা অনেক কিছুর উপরে নির্ভর করে... যেমন আপনার বাসার কাছে যদি গ্রামীনের বিটিএস থাকে তাহলে স্পিড ভাল পাবেন.. তবে আপনার এলাকায় ব্যবহারকারীর সংখ্যা বেশী হলে আবার বিটিএস পাশের বিল্ডিংয়ের উপরে হলেও লাভ নেই... যেমন আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে প্রায় সবসময়ই ২০-৩০ কেবি পাই.. ঢাকায় আসলে ১০ এর নিচে নেমে যায় স্পিড। কোথাও কোথাও ২/৩ কেবিও পাওয়া যায়।

অনেক সময় পিসির সমস্যার জন্য নেট স্লো হয়।


@তুষ।র
মাইনাসটা দিয়েছে "রাইডার" নিকের একজন। কিছু যায় আসে না...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩
লাল পিপড়া বলেছেন: বিটিএস এর পাশে ভিওআইপি সেটাপ থাকলে কি স্পীডে হেরফের হয় ?
১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৪
লাল পিপড়া বলেছেন: জুম এ পুষায় না । ম্যালা দাম পরে তুষ।র ভাই
১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৫
তুষ।র বলেছেন: ত্রিভুজ - সবকিছু বিবেচনা করার পর কোনটা নেয়া উচিত?
১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১১
ত্রিভুজ বলেছেন: আপনি যদি ল্যাপটপে যেকোন যায়গা থেকে যখন তখন নেটে কানেক্ট করতে চান, তাহলে গ্রামীণ ভাল। ঢাকার বাইরে গ্রামীণের সর্ভিস ভালই... জুম সব এলাকায় ভাল না।
১৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩০
সততার আলো বলেছেন: ভাইজান, নকিয়া ৬০৭০ মোবাইল দিয়ে কি করে ইন্টারনেট কানেকশন দেব বলতে পারেন? কিছুতেই কিছু হচ্ছে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: নকিয়া ৬০৭০ এ দেখলাম EDGE: Class 6, 177.6 kbps রয়েছে। আপনি নকিয়া'র PC Suit সেটাপ করলেই এর মডেমটি আপনার পিসিতে সেটাপ হয়ে যাওয়ার কথা। এর পর নিচের লিংক থেকে সাহায্য নিন-

Click This Link

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: তবে আপনি নকিয়া ৩১১০ ক্লাসিক ব্যবহার করতে পারেন। ৩১১০ তে নেট ব্যবহার করে বেশী মজা... ৬০৭০ ও ৩১১০সি এর তুলনামূলক চিত্রটা দেখুন-
Click This Link

১৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯
তানভীর আহমেদ সজীব বলেছেন: ভালো পোষ্ট...নিঃসন্দেহে অনেকের কাজে দেবে... +

ধন্যবাদ...
১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৮
ত্রিভুজ বলেছেন: কাজে দিলেই ভাল লাগবে.. মন্তব্যের জন্য ধন্যবাদ তানভীর আহমেদ সজীব।
১৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬
কঠিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ....

১৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
পারভেজ বলেছেন: আমার নকিয়া ৬০২০ দিয়ে কানেক্ট করতে পারছিনা। সেম ডাটা কেবল দিয়ে অন্য একটা ৬০২০ পায় কিন্তু আমারটা পায়না :(
কি করি বলেন তো ভাই? :(
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: সেটে সমস্যা নাকি? ৬০২০তে ব্লু টুথ থাকলে একটা ব্লু টুথ কার্ড কিনে ফেলুন... ওটা বেশী ভাল কাজে দেয়...

১৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৩
তানিয়া ফারহানা বলেছেন: ভালো লাগল। অনেকের উপকারে আসবে।
২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ তানিয়া....
২১. ২২ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
গোধূলী রাত বলেছেন: পিসি থেকে মোবাইল এ blutooth এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার দেয়া যায় কিভাবে? sonyericson সেট এ এরকম একটা অপশন আছে।

 

মোট সময় লেগেছে ১.০৮২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ