সামহোয়্যারইনে একদল গালিবাজ ব্লগার ছিলো যারা ক্রমাগত ব্যান খেতে খেতে অবশেষে সিদ্ধান্ত নিলো- নাহ, নিজেদের একটা ব্লগ করে সেখানে গিয়ে গালিবাজি করি। সামহোয়্যাইন ভাল না। এইখানে রাজাকারে বেশি.. আমাদের গালি দিতে দেয় না। তো সব গালিবাজ মিলে নিজের মত করে গালি দেয়ার জন্য রাজ্য তৈরি করলেন। সেখানে তারা গালাগালির আর্কাইভও করলেন (লিংকটিতে নিজ দায়িত্বে ক্লিক করবেন)। ভাবখানা এমন, যেমন খুশি সাজো'র মত 'যেমন খুশি তেমন গালি'..... তো গালিবাজরা তাদের সমমনাদের নিয়ে গড়ে তোলা Sin City-তে নিজের মত করে গালিবাজী প্রাকটিস করে যাচ্ছিলেন। প্রকৃত অর্থেই Sin City হওয়ার জন্য ঘোষনাও দিয়েছিলেন যে তাদের ব্লগ হবে মডারেশনমুক্ত। গলাবাজী ও গালিবাজীর উত্তম আস্তানা হওয়ার জন্য যা অত্যাবশ্যক। তবে তারা তাদের মূল থিম ধরে রাখতে পারেনি.. মডারেশন সেখানে ঠিকই আছে.. কিন্ত Sin City'র গালিবাজদের নাগরিকদের জন্য নয়.. বরং গালিবাজীর বিরুদ্ধে কেউ কথা বলা Cop এর ভূমিকায় যারা ওখানে থাকার চেষ্টা করেছেন তাদের জন্য।
তো যাই হোক, সবারই নিজের সাইটে নিজের মত করে কাজ করার অধিকার আছে। সেই অর্থে Sin City-বাসীরা তাদের নোংরামী চালিয়ে যেতে অসুবিধা দেখি না... কিন্তু অবাক হয়েছি যখন জানলাম সার্চ ইঞ্জিনে তাদের ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য মেটা কিওয়ার্ড হিসেবে আমার নাম ব্যাবহার করেছেন। শুধু তাই-ই নয়, সম্পূর্ন অযৌক্তিক ভাবে সামহোয়্যারইনের নামও তারা ব্যবহার করেছেন। পুরো লাইনটি দেখুন-
.. meta name="keywords" content="bangla, bangladesh,blog, bangla blog, sachalayatan, somewhereinblog,sheikh hasina, khaleda zia, tareq zia, ১৯৭১, 1971, Razakar, Chagu, Trivuz, বাংলা ব্লগ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, bangla song, liberation war" ..
একটি সাইটের লক্ষ্য ও উদ্দেশ্য কতটা অসৎ হলে সেই সাইটের এডমিনরা এরকম একটি কাজ করতে পারে! যদিও Sin City হতে হলে সততা ও ন্যায় নীতি সবার আগেই জলাঞ্জলি দিতে হয়। সেই অর্থে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই.. তবুও......
--
আলোচ্য ব্লগ সাইট নামের গালাগালির আস্তানায় যাওয়ার মত সময় আমার হয়না বিধায় বিষয়টি আমার চোখে পড়েনি। ব্লগার বৃত্ত 'কে ধন্যবাদ বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

