আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

আওয়ামীলীগের মিডিয়াবাজী ও বিএনপির শেষ ভরসা

০২ রা জুন, ২০১০ রাত ৩:০২

শেয়ারঃ
0 0 0

এই কথা এখন কঠিন আওয়ামী সমর্থকরাও স্বীকার করেন যে আওয়ামীলীগ টিকে আছে মিডিয়ার জোরে। নতুবা যে ধারায় আওয়ামীলীগ গত দুই বছর ধরে চলছে তাতে ক্ষমতা তো দুরের কথা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হতো সন্দেহ নাই। আওয়ামীলীগের গত দুই বছরের কর্মকান্ডের সিকি ভাগও করেও বিএনপির পক্ষে ১ বছর টিকে থাকা সম্ভব না। কেন? শুধুই মিডিয়া। কারণ, মিডিয়া যার মুল্লুক তার।

কথিত স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়ে তথাকথিত গনতন্ত্র কায়েম হওয়ার পর এই পর্যন্ত বিএনপি-ই সবচাইতে বেশি সময় ক্ষমতায় থেকেছে। কিন্তু মিডিয়ার দিক থেকে আওয়ামীলীগই সবচাইতে শক্তিশালী থেকেছে এবং আছে। মিডিয়া প্রতিষ্ঠার বিষয়ে বিএনপিকে আমি মূর্খই বলবো। এই ক্ষেত্রে বিএনপির মত মূর্খতা ও অযোগ্যতা আর কোন রাজনৈতিক দল দেখায়নি। এমনকি জামায়েতে ইসলামীও তাদের মিডিয়ার দিকটা বেশ গুছিয়ে এনেছে। জনসমর্থনহীন সমাজতান্ত্রিক দলগুলোও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি টার্ম ব্যবহার করে জনগণের কাছে বেশ গ্রহনযোগ্য কিছু মিডিয়া দাঁড় করিয়ে ফেলেছে... যদিও তাদের বুদ্ধিজীবি, পাতি-বুদ্ধজীবি ও গুরুদের ইতিহাস ঘাঁটলে এদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে তো দূরের কথা বরং বিপক্ষে কাজ করার অনেক নজীর আছে। আজকে তারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করলেও শেখ মুজিবর রহমানকে এক কালে এরাই জঘন্য সব অপবাদ ও গালাগাল দিয়েছে।

যাহোক, সে এক অন্য ইতিহাস, অন্য বিষয়, আপাতত আমরা মিডিয়াতেই আবার ফিরে আসি। এত দীর্ঘ সময় রাজনীতি করেও মিডিয়ার গুরুত্ব বিএনপি বুঝে নাই এটা বিশ্বাস করা কঠিন। তাহলে তাদের মিডিয়া সমর্থন এত কম কেন? মিডিয়া প্রতিষ্ঠায় ব্যর্থতাই যে তাদের ভরাডুবির অন্যতম কারণ এটা নিশ্চয় তারা এতদিনে বুঝতে পেরেছে। যেহেতু হুট করে ভাল মিডিয়া তৈরিও তাদের পক্ষে তৈরি করা সম্ভব না সেহেতু একটা পথই তাদের সামনে খোলা। সেটা হচ্ছে বিপক্ষ শক্তিশালী মিডিয়াগুলো বন্ধ করে দেয়া। কিন্তু চাইলেই তো আর তা করা সম্ভব ছিলো না। সেই অসম্ভব কাজটাকে সম্ভবত সহজ করে দিচ্ছে আওয়ামীলীগ। কিভাবে?

উত্তরটাকে ধাঁধা হিসেবে নিতে পারেন পাঠক...

(আরেক পর্ব হতে পারে.. তবে নাও হতে পারে...)

 

প্রকাশ করা হয়েছে: পর্যবেক্ষন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুন, ২০১০ রাত ৩:০৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
----পরবর্তীকালে ক্ষমতায় গেলে বাকশালীদের দেখানো পথেই বন্ধ হয়ে যাবে প্রথম আলু, এটিএন, ডেইলি ষ্টার........
০২ রা জুন, ২০১০ রাত ৩:৪৯

লেখক বলেছেন: চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে। কিছু কি হয়েছে? ... সবাই এর ভেতরে ভুলেও গিয়েছে। আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছে... পত্রিকাগুলো দায়সারাগোছের কিছু নিউজ করেছে মাত্র... দুইদিন পর এটাও সবাই ভুলে যাবে। একই ঘটনা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠের বেলায়ও ঘটতে পারে... এখন যখন যেহেতু কেউ প্রতিবাদ করছে না সেহেতু তখনো প্রতিবাদের নৈতিক কোন ভিত্তি থাকবে না।

০২ রা জুন, ২০১০ ভোর ৪:০০

লেখক বলেছেন: ?

৩. ০২ রা জুন, ২০১০ রাত ৩:০৯
সাজিদ বলেছেন: শুধু দুই বছর বলছেন কেন। বর্তমান যুগে আফ্রিকার কিচু দেশ ছাড়া পৃঠিবীর সব দেশে কোন নেত্রীর হুকুমে যদি তার সমর্ঠকরা রাস্তায় মানুষ পিটিয়ে হত্যা করতো তবে সেই দল এবং নেত্রী চিরতরে ব্যন হয়ে যেত।
০২ রা জুন, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: আমাদের দেশ অবশ্যই যেকোন আফ্রিকার দেশ থেকে উন্নত এবং আমরা অবশ্যই তাদের থেকে বেশি সভ্য। এই ঘটনাটা আজকে বিএনপি ঘটালেই টের পেতেন প্রতিক্রিয়া কাকে বলে ও কত প্রকার। যেহেতু মিডিয়া সব আওয়ামীলীগের হাতে তাই কিছুই সম্ভব না এখন...

৪. ০২ রা জুন, ২০১০ রাত ৩:২৩
শ্লোগান বলেছেন:
আগামীতে বিএনপি ক্ষমতায় এসে যে সব মিড়িয়া বন্ধ করতে পারে তার একটা তালিকা করা উচিত..... যেমন.....

১.এটিন বাংলা।

২.চ্যানেল আই

৩.আসাদউজ্জামান নূরের নূরানী দেশ টিভি।

৪.প্রথম আলো।

৫. ভোরের কাগজ

৬. জনকন্ঠ( অবশ্য দেশবাসী যাকে জঘন্য কন্ঠ বলে, যেটা নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে)

৭. শফিক রেহমানের কাছে যায়যায় দিন ফিরিয়ে দেয়া।

৮. আমাদের সময় কে ইসরাইলী বাংলা পত্রিকার স্কীকৃতি দিয়ে তাকে ইসরাইলে রপ্তানী করা। সাথে অস্টেলিয়ান বলদ আকিদুল কে বিরল কেন্গারো প্রাণীর সম্মান দেয়া।

ইত্যাদি।

তবে এ ছাড়া ও কিছু কিছু ব্যক্তির সাংবাদিকত ও নিষিদ্ধ করতে হবে সরকারী ভাতা দিয়ে..

১. প্রথম আলোর মতিউর রহমান।

২. ডেইলি স্টারের আনাম

৩. গোলাম সারওয়ার।

৪. আ.গা চৌর যে কোন লেখা বাংলাদেশে নিষিদ্ধ করা।

ইত্যাদি আরো কিছু ...

যেমন পত্রিকার মালিক.....

১. লতিফুর রহমান কে এনএসআই দিয়ে বাশ ডলা দেয়া।

২.যায়যায় দিনের মালিক কে রিমান্ডে নিয়ে পানি থেরাপি দেয়া।

৩. ভোরের কাগজের ভাদা ঠাকুর কে ইন্ডিয়াই স্হায়ী ভাবে বসবাসের সুযোগ করে দেয়া।

৪.শাহরিয়ার খবির কে পদ্মভূষণ এনে দেয়ার ব্যবস্হা করা।


উপরের এই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বিএনপির সু নজর-ই একমাত্র উপায়।


জয় বাংলা।

বাংলাদেশের মানুষ সুখে আছে।:(

আপনি কেমন আছেন?
০২ রা জুন, ২০১০ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: হুম... বাংলাদেশের মানুষ সুখে আছে।

৫. ০২ রা জুন, ২০১০ রাত ৩:২৮
দাম বলেছেন: সাজিদ বলেছেন: শুধু দুই বছর বলছেন কেন। বর্তমান যুগে আফ্রিকার কিচু দেশ ছাড়া পৃঠিবীর সব দেশে কোন নেত্রীর হুকুমে যদি তার সমর্ঠকরা রাস্তায় মানুষ পিটিয়ে হত্যা করতো তবে সেই দল এবং নেত্রী চিরতরে ব্যন হয়ে যেত।
০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: বিএনপি এই কাজ করলেও চিরতরে ব্যান হয়ে যেতো...

৬. ০২ রা জুন, ২০১০ রাত ৩:৩৩
বিজ্ঞান বলেছেন: ভাই "স্লোগান'


হাডাই ফালাইছেন ভা। আমি ২০০% নিস্চিত যে আপনার সবগুলো দাবিই BNP পুরন করবে যদি আজ হতে ১০০ বছর পরে ও
BNP ক্ষমতায় আসে।
৭. ০২ রা জুন, ২০১০ ভোর ৫:১৯
রাজর্ষী বলেছেন: কেডা যে কারে রাস্তা দেখায় সেইডা নিয়া তক্কের কুনু শ্যেষ নাই।
একুশে টিভি দিয়া যানি কেডা রাস্তা দেখাইসিলো।
০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: চলেন আমরা আরেকটু আগে বাড়ি... ৭৫ এর দিকে যাওয়া যায়.. কি বলেন?

৮. ০২ রা জুন, ২০১০ ভোর ৬:০৩
মিতক্ষরা বলেছেন: @বিজ্ঞান,

আপনার কি করে ধারনা হল বর্তমান সরকার এইসব দাবী পূরনে অক্ষম।

জাতির পিতার স্বপ্ন পূরন কি বাকশাল ব্যাতিরেকে সম্ভব?

তারজন্যই আমার দেশ এবং আরো বিরোধী মতের মিডিয়াকে নিষিদ্ধ করা হচ্ছে।

@রাজর্ষী,
বাকশাল থাকতে অগ্র মিছিলে আর কাউকে মশাল দেওয়াটা বেমানান।
৯. ০২ রা জুন, ২০১০ ভোর ৬:১৫
ডিজিটালভূত বলেছেন: আমার দেশ বন্ধ হল দু:খ লাগে। হতভাগা বি এন পি না মিডিয়া তৈরী করেছে, না দেশ বিরোধী মিডিয়াগুলোর মোকাবিলা করেছে।
আওয়ামীলীগ পেরেছে যেটা তারা পারেনি।

ভবিষ্যতে তারা শিক্ষা নেবে, মনে আশাও নেই।

আরেক পর্ব হতে পারে . . তবে নাও হতে পারে। আপনার কথাটি শুনে আশঙ্কা জাগে।

আমাদের আশা জাগান। ভাল থাকুন।
০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আওয়ামীলীগ পেরেছে যেটা তারা পারেনি।
ভবিষ্যতে তারা শিক্ষা নেবে, মনে আশাও নেই...

হ্যাঁ... তাদের শিক্ষা নেয়ার আশা আসলেই ক্ষীন!

১০. ০২ রা জুন, ২০১০ সকাল ৯:৩১
সাফির বলেছেন: দাম বলেছেন: সাজিদ বলেছেন: শুধু দুই বছর বলছেন কেন। বর্তমান যুগে আফ্রিকার কিচু দেশ ছাড়া পৃঠিবীর সব দেশে কোন নেত্রীর হুকুমে যদি তার সমর্ঠকরা রাস্তায় মানুষ পিটিয়ে হত্যা করতো তবে সেই দল এবং নেত্রী চিরতরে ব্যন হয়ে যেত
১১. ০৩ রা জুন, ২০১০ ভোর ৬:০২
তায়েফ আহমাদ বলেছেন: হে হে হে...
বড়ই মজাক পাইলাম.....
১২. ০৬ ই জুন, ২০১০ রাত ১২:৫২
ভাইটামিন বদি বলেছেন: আম্লীগের হাটুর বুদ্দিও নাইক্কা বিএম্পির......শালারা খালি নাচে লীগ যেভাবে নাচায়।।।।
১৩. ০৭ ই জুন, ২০১০ রাত ১২:৪০
আলী প্রাণ বলেছেন:




................ যদি মোরে দাদা বলে দিব গলাটিপে............
১৪. ০৭ ই জুন, ২০১০ রাত ১২:৪১
আলী প্রাণ বলেছেন: আপনার মনে হয় ইটিভি কাহিনী মনে নাই......
১৫. ২৩ শে জুন, ২০১০ সকাল ৭:০১
ধীবর বলেছেন: শুধু মিডিয়া কেন? ভারতপন্থি রাজনীতিবিদ থেকে শুরু করে লেখক সাংবাদিক বুদ্ধিজীবি, কেউই যেন বাদ না পড়ে। বাংলাদেশের দালালদের স্থান হতে পারে না।

আর চট্টগ্রাম হতে পারে একটি চমৎকার উদাহারণ। আওয়ামি ফ্যাসিস্টরা যেহেতু শক্তির ভাষাই বোঝে, তাই শক্তি দিয়েই মোকাবেলা করতে হবে।
১৬. ১৫ ই জুলাই, ২০১০ রাত ১:১৮
উদাসীফাহিম বলেছেন: আগামীতে বিএনপি ক্ষমতায় এসে যে সব মিড়িয়া বন্ধ করতে পারে তার একটা তালিকা করা উচিত..... যেমন..... ১.এটিন বাংলা। ২.চ্যানেল আই ৩.আসাদউজ্জামান নূরের নূরানী দেশ টিভি। ৪.প্রথম আলো। ৫. ভোরের কাগজ ৬. জনকন্ঠ( অবশ্য দেশবাসী যাকে জঘন্য কন্ঠ বলে, যেটা নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে) ৭. শফিক রেহমানের কাছে যায়যায় দিন ফিরিয়ে দেয়া। ৮. আমাদের সময় কে ইসরাইলী বাংলা পত্রিকার স্কীকৃতি দিয়ে তাকে ইসরাইলে রপ্তানী করা। সাথে অস্টেলিয়ান বলদ আকিদুল কে বিরল কেন্গারো প্রাণীর সম্মান দেয়া। ইত্যাদি। তবে এ ছাড়া ও কিছু কিছু ব্যক্তির সাংবাদিকত ও নিষিদ্ধ করতে হবে সরকারী ভাতা দিয়ে.. ১. প্রথম আলোর মতিউর রহমান। ২. ডেইলি স্টারের আনাম ৩. গোলাম সারওয়ার। ৪. আ.গা চৌর যে কোন লেখা বাংলাদেশে নিষিদ্ধ করা। ইত্যাদি আরো কিছু ... যেমন পত্রিকার মালিক..... ১. লতিফুর রহমান কে এনএসআই দিয়ে বাশ ডলা দেয়া। ২.যায়যায় দিনের মালিক কে রিমান্ডে নিয়ে পানি থেরাপি দেয়া। ৩. ভোরের কাগজের ভাদা ঠাকুর কে ইন্ডিয়াই স্হায়ী ভাবে বসবাসের সুযোগ করে দেয়া। ৪.শাহরিয়ার খবির কে পদ্মভূষণ এনে দেয়ার ব্যবস্হা করা। উপরের এই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বিএনপির সু নজর-ই একমাত্র উপায়।

সহমত
১৭. ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:২০
কাকপাখি ২ বলেছেন: বাল সরকারের পত্রিকা ব্যান কইরা বেশি লাভ হইব না। অন্য নামে আরেকটা পত্রিকা খুলব। ব্লগার রা আমার সাথে একমত হবেন কি না জানি না। আমার মনে হয়, বাল সরকারকে মোকাবেলা করতে হবে intellectually, বালের একঝাক বুদ্ধিজীবি আছে। এদেরকে মোকাবেলা করতে হবে। পত্রিকা ব্যান করা সাময়িক সমাধান এবং অনৈতিক সমাধান।

বালের বুদ্ধিবৃত্তিক ফোর্সের একটা বড় অংশ হইল ইনডিয়ান "র"। আমাদের প্রাথমিক ভাবে "র" এর বাংলাদেশ বিষয়ক মূলনীতির বিরুদ্ধে কার্যকরি বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষার জন্য একটা প্রকৃয়া দাড় করাতে হবে।

সামু এইটার জন্য একটা ভাল প্লাটফর্ম হইতে পারে।

আওয়ামিলীগ কে নির্মূল করা কোন সমাধান না। আওয়ামিলীগের পরিবর্তন আনতে হবে। আওয়ামিলীগের ঘাড়ে সাওয়ার হয়ে থাকা ভারতীয় ধর্ম নিরপেক্ষ ভূত দূর করতে হবে।

 

মোট সময় লেগেছে ১.০৪১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
trivuz@gmail.com
http://trivuz.com
নেতাদের দেশপ্রেমিক হওয়ার আগে দেশের জনগনের দেশপ্রেমিক হওয়া জরুরী। যে দেশের নাগরিকদের দেশের প্রতি কোন রকম দায়বদ্ধতা নাই, দেশের প্রতি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ