ফাঁকিবাজির কবিতা
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে বসে না কাজে
লাগছে কিযে বাজে
দিচ্ছে ফাঁকি মনটা আমার,
সকাল সন্ধ্যা সাঁঝে!
মাঠ পেরিয়ে ধু-ধু
দিন কেটে যায় শুধু
কাজগুলো সব যাচ্ছে জমে,
লাগছে তিতা মধু!
টাইমটা কেমন বোরিং
উড়ছে নাতো ফড়িং
মনের ভেতরে ভাঙছে শুধু,
এমনি নড়িং চড়িং
মনের ভেতরে দ্বিধা
লাগছে তবু খিদা
মন মানে না অনেক কিছু,
চায়যে সবি সিধা!
হচ্ছি বসে বোর
পাচ্ছিনা যে জোর
মনটা শুধু চাচ্ছে আমার,
আগের চাইতে মোর!
এইযে করে ছন্দ
কাটছে নাতো দ্বন্দ্ব
হচ্ছে না-যে কিছু আমার,
লাগছে সবি মন্দ।
~ ত্রিভুজ
২৩ অক্টোবর, ২০১০
বিঃদ্রঃ একটা শব্দ পরিবর্তন করা হয়েছে। কৃতজ্ঞতা, 'স্বদেশ হাসনাইন'।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১২ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন