আমার প্রিয় পোস্ট

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড

৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:০১

শেয়ারঃ
0 19 0

ভন্ড অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা তাদের পোষা পত্রিকায় যেভাবে হাবযাব মন্দা ম্যান্দা কইরা আইএমএফ এর কাছে ৬০-৮০হাজার কোটি টাকা ধার(যদিও মুখে কইছেন সাহায্য) নেয়াটারে সময়ের দাবি বানায়া ফেলাইতাছে-- তাতে মনে লয় ব্যানানা বাংলাদেশ হইতে আর বেশি দিন নাই।
প্রথম আলোর(পড়েন কালো) প্রথম পাতার একখান লেখা ১ হপ্তা ধইরা স্টিকি হইয়া সামুতে ঝুইলা ছেল। যে লেখায় নানান ভারি ভারি অর্থনীতির টার্মস দিয়া...সংখ্যা দিয়া ভইরা শওকত সাহেব বলতে চাইছেন--আমাদের কারো কোন দোষ নাই--কারো কোন হাত নাই--সারা দুনিয়ায় মন্দা শুরু হইছে, আমাদেরো হইতাছে। তাই হেরা যেমনে ট্রিলিয়ন ডলারের স্টিমুলাস প্ল্যান দিছে আমগো সেরকম দিতে হবে। ব্যবসায়ীরা টাকার গন্ধ পায়া আগেই ৬০০কোটি টাকা চাইছে। মাল মুহিত কইছে কিছুতো দেইতেই হবে...আহা! এই টাকা নাকি ঋন না, সাহায্য।হাহ। আইএমএফ কি একটা সাহায্য দাতা প্রতিষ্ঠান?ওয়েবসাইটে পরিস্কার লেখা আছে What IMF does? Surveillance, Lends, Technical Assistance. এর মানে উনারা ডলার এবং তা খরচ করার কিছু শর্তও দেন।উনাদের সাহায্য(!!ঋন) নিয়া, উনাদের শর্ত মাইনা, জামাইকার কি হইছে দেখেন গুগুল ভিডিওতে Life and Debt: Globalization and Jamaica কাউলা ভাইদের দুঃখ দেইখা চোখে পানি আটকায়া রাখা কঠিন

প্রশ্ন ১: কেউ কি বলবেন, কেমতে হাজার মাইল দূরে আমেরিকার গৃহায়ন খাতে ধস নামার পর সেইটা আমাদের দেশেও আইসা লাগ্লো?কেন আজকে ২মিলিয়ন আমেরিকান ঋনখেলাপি? কেন আমেরিকার সরকার আজকে ৩.২ট্রিলিয়ন ডলারের ঋনে ভারাক্রান্ত?ভিডিওটা অবশ্যি দেখবেন।


আমেরিকান ডলার ছাপানোর ও মান নিয়ন্ত্রনের দায়িত্ব ফেডারেল রিসার্ভ ব্যাংকের যা একটা বেসরকারী ব্যাংক।হ ভাই। নামে ফেডারেল...কামে বেসরকারী...যেমন ফেডারেল এক্সপ্রেস(FedEx)। ৭ সদস্যের পরিচালনা কমিটির মাত্র ২ জন উএস প্রেসিডেন্টের মনোনায়নে নির্বাচিত হন, ১৪ বছরের জন্য(উএস প্রেসিডেন্টের মেয়াদ ৪বছর)।সেই দুই জনের নামও আসে ওয়াল স্টীট থেকে।বোঝেন অবস্তা। বাকিরা কারা? এরা সবাই ইন্টারন্যাশনাল ব্যাংক মালিকদের প্রতিনিধি। এরা এদের ইচ্ছা মতো ডলার ছাপায়---ভূল বললাম। ছাপায় না...বানায়। কারন সব ইলেক্ট্রনিক "ডিজিটাল" মানি।আমেরিকার মাত্র ৩% ডলার কাগুজে...।বাকি সব ক্রেডিট কার্ড, অনলাইল ব্যাংকিং--সব ব্লাফ মানি, কম্পিউটার ডিজিট। মাথা ঘুরাইতাছে? এটা দেখেন অব্যশি অবশ্যি দেখে

মডার্ন মানি মেকানিক্সহইলো বেসিক মানি ক্রিয়াশন টেকনিক যা ব্যাংকাররা ব্যবহার করে "ফ্রাকশনাল রিসার্ভ ব্যাংকিং"সিস্টেমে।নাম দেইখাই বুঝতাছেন- ব্যাংক এর কাছে ১০টাকা থাকলে সে আপনারে ৯০টাকা লোন দিতে পারবে, সেই লোনের মাখন মানে সূদও খাইতে পারবে।কি আরাম! আপনার কাছে ১০লিটার দুধ থাকলে আপনি ৯০লিটার দুধের ক্রীম খাইতে পারবেন? পরিষ্কার লেখা আসে--
Who Creates Money?
Changes in the quantity of money may originate with actions of the Federal Reserve System (the central bank), depository institutions (principally commercial banks), or the public. The major control, however, rests with the central bank. এরমানে কমার্শিয়াল ব্যাংকারাই মানি/ডলার তৈয়ার করবেন! বাহ! এর ফলাফল দেখেন এই ছবিতে In debt we trust
এইভাবে বায়বীয় ডলার তৈরী করলে--সেটা চালাইবো কেমনে? সহজ। ঋন! সরকার ঋন নেয় ফেডারেল রিসার্ভের কাছে.....বিনিময়ে সরকার দেয় বন্ড--ফাকা প্রতিশ্রুতি, লায়াবিলিটি।আর আমাগো ঋন নিতে হইবো আইএম এফ থিকা।ডলার ফ্লো করলেই তা স্ট্রং হবে...আমরা হবো "চিরস্থায়ী বন্দোবস্তে আটকা পড়া ২১ শতকের নীল চাষী"!

এবং বাংলাদেশ
বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক...যা আগে ছেল পাকিস্তান ব্যাংকের পূর্ব পাকিস্তান ব্রাঞ্চ।ওয়েবসাইট থিকা কোট করলাম--
১।Monetary Policy Statement 14 January 2009
Because the Bangladesh economy has not faced large capital outflows or credit crunch in the
ongoing global turmoil; there is no need for any blanket economy-wide stimulus.
২। NBR tax revenue collection during July-December, 2008 increased by 13.24 percent
৩। Gross foreign exchange reserves of the BB stood higher at US$5577.12 million as of end January, 2009
৪। average rate of inflation decreased to 8.90 percent in December, 2008

সবিতো ভাল। তাইলে সমস্যাটা কনে হইলো? আমরাতো ইরাক আফগানে যুদ্ধ করি নাই...তাইলে আমাগো ট্যাকা গেল কই?(পরবর্তী পুষ্টে বিস্তারিত হইবেক।)

আফসোসের কথা দেশের ও দুনিয়ার এমন খারাপ টাইমে যাদের কথা আমাগ শুনার কথা--ওইসব অর্থনীতিবিদরা এখন ব্যস্ত জঙ্গি প্রডাকশন রেট হিসাব নিয়া। দেশে নাকি এখন প্রতি বছর ১০লক্ষ জঙ্গি(অবশ্যি ইসলামিক) তৈরী হইবেক!আর ছিপিডি(ছেন্ট্রাল প্রপাগান্ডা ডিপো)তো আছেই ২ পায়ে খারায়া, আইএমএফ এর লোন নিয়া সারা জীবনের জন্য দেশটারে কয়েদ কইরা ফেলাইতে।আপ্নে বিয়া করার আগেই, আপনার অনাগত শিশু সহ বিক্রি হয়া যাচ্ছেন! সারা জীবন যা কাজ করবেন- সব তাদের জন্য- যারা আমাদের মূল্যবান অর্থ সাহায্য দিয়া ধইন্যো করবেক।আর বিএনপি আওয়ামী লীগ কাজিয়া নিয়া মাইত্তা থাকবেন।লাঠি বইঠা কাস্তে নিয়া একেওপরের উপরে ঝাপায়া পড়বেন।কিন্তু একটাও সফল সরকার পাবেন না।
এখন দেশ দখল করতে যুদ্ধ করা লাগে না...কয়েকটা ইকোনমিক হিটম্যান , একটা ছিপিডি, একটা প্রথম কালো আর একখান মাল (মুহিত)ই যথেষ্ট!

(চলিবেক)

আমার অন্যান্য লেখা- খুচা দ্যান
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া)
একটি সম্পুরন সামাজিক, ননপলিটিক্যাল পুষ্ট!
Conspiracy Theory: Part 2

 

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:০২
প্রতিদিন বলেছেন: একটা ছিপিডি, একটা প্রথম কালো আর একখান মাল (মুহিত)ই যথেষ্ট!

boss, apnare salam, apne maler mahatto thiki bujhechen.
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১২:২৬
সূর্য বলেছেন: যাক্, এতদিনে কেউ একটা কাজের পোস্ট দিল। এখন পাবলিকে পড়লেই হয়।
অর্থনীতির চাইতে কত কত জরুরী বিষয় রইছে! যেমন, কেডা কী দিয়া ভাত খাইছে কিম্বা কার মন খারাপ, ইত্যাকার বিষয় নিয়া সবাই ব্যাপক চিন্তিত।
আপনারে ঝাজা, সহজ কইরা বিশ্ব অর্থনৈতিক মন্দারে কিছুটা বুঝানির লাগি।
০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: আপ্নে জরুরী মনে করলে ফেসবুক,মাইস্পেসে শেয়ার করতে পারেন। নিজেও আরো বিস্তারিত লিখতে পারেন এই পোষ্টের যেকোন অংশ নিয়ে...আমি কোন দাবি রাখি না। গরীবের জন্য কপিরাইট আইন নাই।হেহে।ভাল থাকেন।

৩. ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
মোহাইমেন বলেছেন: ব্যাপক জ্ঞানী কথা। আপনার কথাতে তাদের দারুন চাবকাইলেন ভাই, সোজা প্রিয়তে।

আর আমাদের মুহিত দাদুরে নোবেল দেবার জন্য জোর আবেদন জানাচ্ছি।
০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৯

লেখক বলেছেন: দাদুকে আমার অনেষ্ট মনে হইছেল...এখন কিরম জানি লাগে।

৪. ০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৩
সোনার বাংলা বলেছেন:

সোজা প্রিয়তে নিলাম।

একটু পরে আইতাছি মুহিত্তারে লাথি মারতে....
০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৬

লেখক বলেছেন: ছি ছি
কি বলেন?

৫. ০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৪
খারেজি বলেছেন:



স্টিকি করা হোক।

এই অর্থনীতিবিদরা নিজেদের দেশের উৎপাদনকেও মার্কিনীদের লেজুড় বানিয়েছে বলেই ওদের মন্দা আমাদের ঘাড়ে চাপে।


চাই স্বাধীন স্বকেন্দ্রীক স্বশাসিত অর্থনীতির বিকাশ।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: "চাই স্বাধীন স্বকেন্দ্রীক স্বশাসিত অর্থনীতির বিকাশ।"-হ হ হ হ হ হ!ঠিক!

৬. ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: ৯ম +

যেমন করেই হোক এদেশের অর্থনীতি মন্দাগ্রস্থ এটা প্রমাণ করতেই হবে, প্রয়োজনে জোর করে।

পরশু শুনলাম আগামী তিন বছরেও বিদ্যুৎ খাতে উন্নয়ন সম্ভব না- মালের বক্তব্য।
ডিজিটাল বাংলাদেশ গড়বে কি কূপি দিয়া?
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: আর বইলেন না ভাই...যা কইছেন...গিলা ফেলান...শুইনা ফেলাইলে...কূপি দিয়াই...ডিজিটাল বাংলাদেশ গড়বেক। তেলের দামতো বেজায় কম। হুনলাম বিপিসি শত কোটি টাকার উপরে প্রফিট করছে...১৩ ভুতে খাবার পরেও

৭. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৭
আলাউদ্দীন বলেছেন: অসাধারণ লিখেছেন।আমি এখন বিচারকের আসনে আর আপনার লেখা প্রতিযোগীর আসনে থাকলে ১০০ মধ্যে ৪০ দিয়ে বলতাম ধর তুমি বাকী ৬০ পেয়েছ কিন্তু এক্ষনি তুমি সেটা পাবেনা সেটা পেতে হলে আগে এই সাহসীকতা আর ধারালো লেখনীর ধারাবাহিকতার প্রমান দাও।
আশাকরি সবসময় এমনি সত্য কথাটি বলবেন তা যদি নিজের স্বার্থে লাগে তবুও।কারণ আপনার লেখনীর কাছে আমাদের মত শ্রোতারা এটাই আশা করে।
আমার এই ক্ষীন যোগ্যতা নিয়ে আপনার বিচার করার জন্য ক্ষমা প্রার্থী।
ভাল থাকবেন।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আপনে কি ভাই সুরকার বূলবুলের ফ্যান নাকি?হেহে। মজাক করলাম। আপনিও ভাল থাকবেন।

৮. ০২ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
বাঙ্গাল বলেছেন: G-20 Protest Turns Violent . লন্ডন। ১ জনের ম্রিত্যু।
ছবি দেখুন।
Click This Link
৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫০
আলমগীর কুমকুম বলেছেন: কিছু বিষয়ে সহমত নই কিন্তুক জোসিলা লেখা হৈসে। ++
০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: কোন বিষয়গুলান...জানালে খুশি হই...নিজেকে শুধরে নেই।

১০. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২২
ত্রিশোনকু বলেছেন: আই এম এফ থেকে লোন নি নেয়ার জন্যে জনমত তৈরি করা যায়না?
০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: অবশ্যি যায়। সারা দুনিয়াতেই এই বিষয়ে জনমত গড়ে উঠছে।

১১. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
ফূতিওয়ালা বলেছেন: দারুন এভাবেই যেন চলে। তবে লেখার ভাষা টা কেমন জানি
০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ...ভবিষ্যতে ভাষার ব্যবহারে সতর্ক হবো

১২. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৮:০১
অলস ছেলে বলেছেন: প্রিয়তে নেয়া ছাড়া উপায় নাই। আমার আবার 'প্রিয়' মানে প্রিয় না, বরং যেইগুলা সময় পাইলে আবার পর্তে হয় সেগুলো।

চিন্তিত ব্রাদার হৈলাম :)
০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: আপ্নে যা অলস...ঘুম থিকা উইঠা পইড়েন।

১৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫০
হরিসূধন বলেছেন:

অথচ এই রং দেয়া গ্রীন কাগজের মুল্যমান স্হিতিশীল রাখার জন্য আমাদের
মন্ত্রী গর্ভনরদের রাত জেগে কত রকমের গবেষনা করা লাগে!
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৪

লেখক বলেছেন: হুম...আজিব তামাশা।চিরস্থায়ী বন্দোবস্ত

১৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৮
বাফড়া বলেছেন: পড়লাম.। বেশ কনভিন্সিং (বলে রাখি ইকোনোমিক্সে র ব্যাপারে আমার কোন ধারণাই নাই!!!) বলেই মনে হলো... আপাতট প্রিয় পোস্টে নিলাম.। পরে আবার পড়ে দেখব... তখন মনে কোন প্রশ্ন জাগলে করে যাব

প্রায় কাছাকাছি টপিক নিয়ে দ্যাট ইঝ ইকোনোমিক্স, দেশ , আইেমেফ নিয়ে দিনমজুরের ব্লগ পড়ে দেখতে পারেন... কের জানে আপনাদের দুইজনের তর্কাতর্কি শুরু হলে নতুন কিছু শেখা যাবে!!!
০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আমি নিজেও ইকোনোমিক্স কম বুঝি...এটা আমার সাব্জেক্ট না...তবে অর্থনীতিবিদরা যেরকম অর্থহীন কথা বলে যাচ্ছেন...তাতে আর তাদের উপর ভরসা না করে...আসেন নিজেরাই একটু চোখ কান খোলা রাখি।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: এটা গুগল ভিডিওতে দেখেছি...পার্ট ২ টা ভালো লাগছে...ধর্ম নিয়া এর অংশটার সাথে একমত না। তবে খুবি ইনফরমেটিভ ডকুমেন্ট্রি...আরো দেখতে পারেন...জাস্ট গুগল ভিডিওতে সার্চ দিন, ইউটিউবেও খন্ড খন্ড পাবেন

মানি ইজ ডেবট......
দ্য মানি মাস্টারস----গুগল ভিডিওতে সার্চ দিন
ইন ডেবট উই ট্রাস্ট
লেটস মেক মানি (জার্মান)
লাইফ এন্ড ডেবট

১৬. ০৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
শওকত হোসেন মাসুম বলেছেন: ভাল লেখা। তবে আমি কিন্ত এখনই আর্থিক সহায়তা দেওয়ার কথা বলিনি।
০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আপনে পড়ছেন তাতেই ধন্য আমি।

০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: ভবিষ্যতে কারো চাটুকারী করার আগে তার প্রফাইলটা দেখে নিবেন। অধ্যাপক নুরিয়েল রুবিনি কে ?
উইকিপিডিয়াতে দেখেন..
http://en.wikipedia.org/wiki/Nouriel_Roubini

For much of the 1990s, Roubini combined academic research at the
International Monetary Fund(আইএমএফ),
the Federal Reserve,
World Bank and
Bank of Israel.

১৭. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৬
দিনমজুর বলেছেন: @বাঙ্গাল
ভালো লাগছে আপনার লেখা। দ্বিতীয় কিস্তির অপেক্ষায়।

@বাফড়া
কি ভাই গ্যাঞ্জাম লাগাইয়া মজা দেখবার চান!!!
০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: দ্বিতীয় কিস্তির কাজ শুরু করছি, আপনাদের ঠেলা খায়া।

১৮. ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫
চোরকাঁটা বলেছেন: খাইছে!! :|
কিছুই বুঝি নাই। তয় কিছু বেসিক জিনিষ বুঝবার চেষ্টা চালামু আবার।
ধন্যইপাতা।
০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ভিডিও গুলা কষ্ট করে দেখেন। বুঝে জাবেন।

১৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৬
শূন্য আরণ্যক বলেছেন: পড়লাম .....

আমেরিকার লগে দুনিয়ার অনেক দেশের টিকি বান্ধা ....

এটা সাদা চোখে দেখতে পাই

ভিতরের এত প্যাচগি জানি না

ইকোনমি খারাপ হইতাসে .. এইটা নিয়ে হায় হায় করার বিপক্ষে
আমি ..

আরো লেখা দেন

++
০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: টিকিটা কে কেমনে বান্ধলো? বুঝতে হবে

২০. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫২
ফিউজিটিভ বলেছেন: অনেকদিন পর লগইন করলাম। অপ্রিয় সত্য কথনের জন্য অভিনন্দন। তবে আপনার লেখা ইহজনমে স্টিকি হবে না। নিশ্চিত থাকতে পারেন।
১৬ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: কথা সইত্য

২১. ০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৪
মোঃ আজিজুর রহমান বলেছেন: খুব ভালো লেগেছে ।

অনেক কিছু জানতে পারলাম। তয় স্যার আমাগো তো কৃতদাস হওন চারা কোন উপায় নাই।

দ্যাশের তো কোন উন্নতি চোখে দ্যাততে পারবো না।

কোন উপায় নাই ..........................................................................
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: রাজনোইতিক ভাড়দের কাছে সমাধান খুজলে কি পাবো আমরা?

২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: এহহে! আমার সকল প্রচেষ্টা ব্যর্থ কইরা দিলেন।

২৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
গণ্ড মূর্খ বলেছেন: ভবঘুরে বলেছেন: অনেকদিন পর লগইন করলাম। অপ্রিয় সত্য কথনের জন্য অভিনন্দন। তবে আপনার লেখা ইহজনমে স্টিকি হবে না। নিশ্চিত থাকতে পারেন।
২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: তাইতো দেখতাছি...গণ্ড মূর্খ হ ই লেও আপ নার ভবিষ্যতবানী সঠিক।

২৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
রাগ ইমন বলেছেন: পড়লাম । বুঝার চেষ্টাও করলাম । রাগে চেচামেচি করছেন ধরনের ভাষা ব্যবহার না করলে এইটা আসলেই একটা গুরুত্বপূর্ণ পোস্ট ।

ইকনোমিক্স যারা পড়ে তারাও কিছু আদৌ বুঝে কিনা সন্দেহ । খালি তো দেখি ওয়ান হ্যান্ড আর আদার হ্যান্ড দিয়ে তালিয়া বাজায় , খালি কলসের মতন তার আওয়াজ ও বেশি ।

যাক গে, আমি অর্থনীতির কিচ্ছু বুঝি না , তবে এইটা বুঝি বাংলাদেশের সকল বিখ্যাত অর্থনীতিবিদ এর বেতন বা ভাতা বা উপহার কোন না কোন বৈদেশিক সংস্থা থেকে আসে । বাংলাদেশের পক্ষে কেউ কথা বলে কিনা সন্দেহ আছে । অন্তত নিজের পেটে লাথি মেরে কেউ সেটা করবে না ।

দিন মজুরের লেখার আমি ভক্ত । আপনাদের দুইজনের তর্ক ( মারা মারি নয়) আসলেই চাইছি । আমাদের শেখার ও বোঝার জন্য ।
১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৩

লেখক বলেছেন: মেজাজ বিলা ছিল। সবাইকেই তর্কে আমন্ত্রন।

২৬. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩০
তরু বলেছেন: ভালো লাগছে। তবে মেজাজ তাড়াতাড়িই বিলা হয়ে যাচ্ছে। যত তর্ক হবে আপনাদের, তত আমাদের (আমরা যারা জানি না তাদের) লাভ।
২৮ শে মার্চ, ২০১০ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: হু

২৭. ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৬
জলপাই দেশি বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যবহুল পোস্ট দেয়ার জন্য। তবে অনেকে ফুটপাথের ভাষা পছন্দ করেন না। তাই একটু মার্জিত ভাষা প্রয়োগের জন্য বিনীত অনুরোধ করছি। অনুরোধ মানা বা না মানা আপনার মর্জি।
১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: "ফুটপাথের ভাষা" কোন খানে বলবেন কি? জানতে পারলে সংশোধিত সুশীল হইতাম।

২৮. ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৭
জলপাই দেশি বলেছেন: রাগ ইমন সেটা কিছু ব্যাখ্যা করেছেন। আমরা হমু বান্দি ধরণের ভাষাকেই আমি ফুটপাথের ভাষা বলছি।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: সংশোধন করলাম। ধন্যবাদ

২৯. ১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
সুন্দর সমর বলেছেন: স্বাদে মানে গন্ধে তুলনা নাই। হায় এইডা কেনো আমার নজর এড়াইয়া গেছে। অর্থনীতির তাবর তাবর কথা সহজ ভাষায় কইয়্যা ফালাইছেন। আপনার দেখা পাইলে পুরা এককাপ চা সাথে একটা টোস্ট বিস্কিট খাওয়াইতাম। তা আপনি রোজ না হোক মাঝে মাঝে লেখবেন। সত্যি চোখ খুইল্যা দেয়ার মতো লেখা।
১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩০

লেখক বলেছেন: তৈলাক্ত হইলাম...হেহে...।ধন্যবাদ

৩১. ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৬
নীল লাল সবুজ বলেছেন: লেখা চাই। আপনে জিনিস।
২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: লিখলাম

ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা)

৩২. ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৯
জ্বিনের বাদশা বলেছেন: শুরু হয়ে গেছে তো!
৩ হাজার দিয়া বিসমিল্লাহ করা হইলো
১৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: মেজাজ খুবি বিলা আছে...উইক এন্ডে লিখব...ইনশাল্লাহ!

৩৩. ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
পথহারা আমি বলেছেন: ++

ভাল লিখছেন। পরেরটার অপেক্ষায় রইলাম।
২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: পরের দুইটা লেখছি তো...
ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!)
আর
ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা)

৩৪. ০২ রা মে, ২০০৯ রাত ৯:৫৭
দূরন্ত বলেছেন: কঠিন সত্য বলছেন।
ভালো লাগলো।
সবগুলি পর্ব পড়তেছি।
১৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

১২ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: শুকরিয়া

৩৭. ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০১
িনদাল বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম, বাসায় গিয়া পড়ুমনে
১০ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:০২

লেখক বলেছেন: শুক্রিয়া

 

মোট সময় লেগেছে ১.০৪২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন ঘবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম।
troublekid09@gmail.com
http://www.amarblog.com/bangal/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই