somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপিরাইট, সাইটেশন ও জাফর ইকবাল সমাচার

০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন থিকাই আমি বইলা আসছি "গরীবের জন্য কপিরাইট না...ঐটা বড়লোকের খেলা" এবং "আমার লেখা যে কেউ যেকোন অংশ যে কোনখানে প্রচার ও প্রকাশ করতে পারবে আমার সম্মতি ছাড়াই"। আজকে ক্যান যানি নিজেকে গরীব মনে হইতেছে না... বড়লোক মনে হইতেছে। হঠাত আমার এমন ঠাঁট বাড়ার কারন... একটি বিশেষগোষ্ঠী ও মতালম্বীর লোকজন আমার লেখাকে তাদের রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে বইলা মালুম হয়। একাধিক বন্ধু মারফত জানতে পারলাম ফেইসবুকে কে বা কারা আমার লিখা নোট "জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?ডেনড্রাইটের কঙ্কালে সবুজ শ্যাওলা" (পোস্টটি ৮৮ জনের ভাল লেগেছে, ৫৩ জনের ভাল লাগেনি ) হুবহু তুইলা দিয়া একটা গ্রুপ খুলছে ফেইসবুকে। নাম দিছে "Jafar Iqbal wants Islamic culture to be out of BD"

এইটারে ফেইসবুক সিকিউরিটির পরিভাষায় Intellectual property infringement বলা হয়ে থাকে। আমি ঐ গ্রুপের নামে ফেইসবুকের আদালতে DMCA (United States Digital Millennium Copyright Act) অনুযায়ী Notice of Copyright Infringement পাঠায়ে দিছি। আজ থেকে আমার লেখার কোন অংশ বা পুরাটাই কোথাও কপিপেষ্ট করলে অবশ্যই আমাকে সাইটেশন দিতে হবে... ব্লগ লিঙ্ক বা নাম দিতে হবে। জানায়া দিলাম কিন্তু।

মিজাজ চড়ার কারন শুধু সাইটেশন না দেয়া না। আরো কারন আছে।

এক। জাফর এন্টিকূলের তৈরী "Jafar Iqbal wants Islamic culture to be out of BD" গ্রুপটার ডিস্কাশন বোর্ডে জনাব Motiur Rahman Nizami নামধারী একলোক বলেছেন "JAFOR IQBAL amader birudde sob somoy kaj kore, Amader Rajakar bole gali dey. Jafor Iqbal-er fasi cai"..................গ্রররররর গ্ররররর

দুই। আমার লিখার শেষে পুরাতন লিখার লিঙ্ক থাকে। এই গ্রুপের তৈয়ারকারক এতই মাথা মোটা যে ...পোষ্টের শেষে আমার পুরাতন নোটের লিস্টটাও কপিপেষ্ট করেছেন। যার শেষে ছিল "আমার বউ কই?" পোষ্টটা।কিসের মইদ্দে কি?

তিন। এই বা*ছা* গ্রুপকে রিপোর্ট করার জন্য আবারে ভক্তকূল প্রচারনায় ঝাপায়া পড়ছে। এই গ্রুপে গ্রুপে নেংটি যুদ্ধ আমার ব্যাপক এলার্জি লাগে।

চার। গ্রুপের নামের সাথে আমার লেখার কোন সংশ্লিষ্টতা নাই। জাফর ইকবাল ইস্লামিক কালচারের পক্ষে না বিপক্ষে এইসব নিয়ে আমার কোন মাথাব্যাথা নাই তা আমার লেখায় সুস্পষ্টভাবেই ছিল---- "তবে আমি কিন্তু ঈমান, দেশপ্রেম মাপার নিক্তি নিয়া বসি নাই।জামাতি ভাইদের নিক্তি আছে...ঈমানের বাটখারাও আছে হয়ত... উনাদের কাছে যান জাফর স্যারের দেশপ্রেম ও আস্তিকতা মাপিতে।উনার কোন লেখায় ইসলামকে চিমটি দিয়াছেন... তা খুজার সময়ও আমার নাই। রোজ হাশরেই সকলের ফলাফল প্রকাশিত হইবে... সুত্রাং এবিষয়ে এন্তার গবেষনার প্রয়োজন নাই।"

ব্যাপারটা আরো পরিস্কার করতে বলি ---গ্রুপের এডমিন
* Mohammad Waliuddin Tanvir, Jannatul Ferdaus Nijhum
,Arik Hossain, * Hussain Shahria , Nazmus Sakib Nirjhor (University of Dhaka) (creator) এরা কেউ আমার ভাই ব্রাদার না। এই গ্রুপের সাথে আমার কোন যোগাযোগ নাই।

এর সাথে যোগ হইছে, জাফর স্যারের নাচাপিচার ভিডিও। উনি 'নো এন্টি' নামক হিন্দী গানের তালে উনার কিছু ছাত্রীকে নিয়ে নাচার ভিডিও কারা জানি ইউটিউবে ছাইড়া দিছে। এদের একজন shamim992 (youtube ID)....Country: Malaysia. কিছু জাফরমূর্ছা (জাফর স্যার বলিতে যে মুর্ছা যায় তাহাকে জাফরমূর্ছা বলে) ভাই আমাকেই shamim992 বলে সন্দেহ করতেছে। আমি জাফরমূর্ছা ও জাফরকুচ্ছা, সবাইকেই জানাইতে চাই, কে কোথায় কাকে নিয়া নাচল... গলায় ধরে নাচল নাকি কোমর ধরে নাচল... এইসব কাসুন্দি ঘাটায় আমার কোন আগ্রহ নাই। আমি ঘবেষক মানুষ, লেখার জবাব লেখা দিয়ে দেই। গসিপ রাইটিঙ্গে আমার আগ্রহ নাই। তারচেয়ে বড় কথা SUST এর ছাত্রীহলে আমার "নো এন্ট্রি"। আমার কোন ভইন, কিংবা ভাইয়ের ভইন SUST তে পড়ে না। তাছাড়া অপরের একটি ঘরোয়া টাইপ ভিডিও বিনা-অনুমতিতে ফেইসবুকে শেয়ার করার পক্ষপাতী আমি না। সঞ্জীব বলছিল "বাঙ্গালির প্রাইভাসি শুধু বাথরুমে"। কঠিন খাটি কথা। আমেরিকা ফেরত শিক্ষক নাচনাচি করলেও দেখি লোকে গেলরে গেলরে রব তোলে। হাহ!এদিকে নিজের পোলা যে ইয়াবাবা খায়...সেই হুশ নাই।
------------------------------------------------------------
অন্যান্য লেখাঃ
পনরই আগস্টের খুনের বিচারঃ জলপাই ট্যাঙ্কের পিঠে গণতন্ত্র

তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?

জনাব, আপনার মানসিক ভারসাম্য কোন দিকে হালিয়া আছে?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
২৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×